ব্যবসা

নয়া শিক্ষানীতিতে অনুমোদন মন্ত্রিসভার, শিক্ষাক্ষেত্রে বিপুল পরিবর্তন

নয়া শিক্ষানীতিতে অনুমোদন মন্ত্রিসভার, শিক্ষাক্ষেত্রে বিপুল পরিবর্তন

নয়া শিক্ষানীতিতে অনুমোদন মন্ত্রিসভার, শিক্ষাক্ষেত্রে আনল বিপুল পরিবর্তন, বদলে যাচ্ছে বোর্ড পরীক্ষা৷৩৪ বছরের শিক্ষানীতির খোলনলচে বদলে ফেলে শিক্ষাক্ষেত্রে বড়সড় পরিবর্তনের পদক্ষেপ নিল মোদি সরকার ৷ বুধবার মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র পেল নয়া জাতীয় শিক্ষানীতি ৷ এর ফলে দেশে পড়াশুনার ধরনে বড়সড় বদল আসতে চলেছে ৷ সেপ্টেম্বর-অক্টোবরে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই এই নীতি প্রণয়ন করতে চায় কেন্দ্র ৷ ক্যাবিনেট ব্রিফিংয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে জাতীয় শিক্ষানীতি ২০২০-কে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ৷ গত ৩৪ বছর ধরে দেশের এডুকেশন পলিসির কোনও সংস্করণ করা হয়নি ৷ একবিংশ শতকের পড়ুয়াদের জন্য একান্ত উপযোগী এই নয়া শিক্ষানীতি ৷’…
Read More
রাফাল জেটকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ট্যুইট সংস্কৃত ভাষায়

রাফাল জেটকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ট্যুইট সংস্কৃত ভাষায়

ভারতের মাটিতে রাফাল জেটকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংস্কৃত ভাষায় ট্যুইট করে তিনি বলেছেন, দেশে নয়া দিগন্ত খুলে দিল রাফাল জেট।বুধবার রাফালের পাঁচটি বিমান আম্বালা এয়ারবেসে অবতরণ করার অব্যবহিত পরেই তাদের স্বাগত জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাফালের ভারতে অবতরণের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। আর সংস্কৃত ভাষায় স্বাগতম জানিয়েছেন অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলিকে।
Read More
করোনার চাপ সামলাতে তৈরি হচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতাল

করোনার চাপ সামলাতে তৈরি হচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতাল

শিলিগুড়ি তথা দার্জিলিং এ করোনা নিয়ন্ত্রনে আনা তো যাচ্ছেই না বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সংখ্যা।শিলিগুড়িতে সেফ হাউস তৈরির কথা বলা হলেও পরিকাঠামো যে সন্তুষ্টি জনক নয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর।আর তাই এমন অবস্থায় তৈরি হচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতালও ।জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে জেলা হাসপাতালে আরো প্রায় একশো আইসোলেশন ওয়ার্ড রাখা হচ্ছে। কোনো রোগীর করোনার লক্ষণ বা উপসর্গ দেখা দিলে ওই রোগীকে আইসলেশন ওয়ার্ডে ট্রান্সফার করা হবে বলে জানা গিয়েছে
Read More
রাজ্যজুড়ে পালিত হল বিদ্যাসাগরের প্রয়াণ দিবস

রাজ্যজুড়ে পালিত হল বিদ্যাসাগরের প্রয়াণ দিবস

করোনা ও লকডাউনের আবহেও রাজ্যের নানা জায়গায় পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩০ তম প্রয়াণ দিবস। বাংলা ভাষার সৃষ্টিতে ও গদ্যচর্চা বিকাশে তাঁর অবদান আজকের দিনে আরো বেশি করে আলোচনা যোগ্য ।সমাজসংস্কারক বিদ্যাসাগরের জীবন,শিক্ষা,কর্ম তাঁকে অনন্য স্থানে অধিষ্ঠিত করেছে।আজ শিলিগুড়ির কলেজপাড়া বিদ্যাসাগর শিশু উদ্যানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে তাঁকে স্মরণ করেন ।এছাড়াও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত স্থানে বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানান।তাঁর এই প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ রাজ্যের বিশিষ্ট মানুষরা
Read More
আগামীকাল থেকে খুলতে চলেছে শিলিগুড়ি বিধান।মার্কেট

আগামীকাল থেকে খুলতে চলেছে শিলিগুড়ি বিধান।মার্কেট

দীর্ঘ পনের দিনের পর খুলছে বিধান মার্কেট। করোনার রাশ টানতে টানা 14 দিন লকডাউন রেখেছিল মার্কেট ব্যবসায়ী সমিতি ও জেলা প্রশাসন। মার্কেট খোলার আগে আজ পুরো মার্কেট স্যানিটাইজ করা হল।মার্কেট ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে তারা সমস্ত বিধিনিষেধ ও নির্দেশিকা মেনেই দোকান খুলবেন। সামাজিক দূরত্ব,সানিটাইজ ইত্যাদি দিকগুলির ওপর নজর দেবেন
Read More
আজ গায়ত্রী দেবীর মৃত্যু বার্ষিকী

আজ গায়ত্রী দেবীর মৃত্যু বার্ষিকী

 কোচবিহার রাজকুমারী গায়ত্রী দেবী রূপে জন্মগ্রহণ করেন। মহামহিম মহারাজা দ্বিতীয় সওয়াই মান সিংহকে বিবাহ করে তিনি জয়পুরের তৃতীয় মহারানি হন এবং ১৯৩৯ থেকে ১৯৭০ সাল পর্যন্ত রাজত্ব করেন। ১৯৭১ সালে সংবিধান সংশোধন করে তার রাজকীয় উপাধি ও রাজন্য ভাতা বিলুপ্ত করা হয়।স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলির বিলোপের সময় গায়ত্রী দেবী রাজনীতিবিদ হিসেবে চরম সাফল্য অর্জন করেন। ধ্রুপদী সৌন্দর্যের জন্য খ্যাত গায়ত্রী দেবী পরিণত জীবনে ছিলেন একজন ফ্যাশান আইকনের মতো।গায়ত্রী দেবীর পিতা কোচবিহারের রাজকুমার জিতেন্দ্র নারায়ণ ছিলেন যুবরাজের কণিষ্ঠ ভ্রাতা। তার মা বরোদার রাজকুমারী ইন্দিরা রাজে ছিলেন মহারাজা তৃতীয় সয়াজিরাও গায়েকওয়াড়ের একমাত্র কন্যা তথা পরমাসুন্দরী রাজকুমারী ও কিংবদন্তি ব্যক্তিত্ব। তার প্রথম জীবনে জ্যাঠামশায়ের মৃত্যুতে তার পিতা সিংহাসনে বসেন। গায়ত্রী দেবী প্রথমে কিছুকাল শান্তিনিকেতনে পড়াশোনা করেন।শান্তিনিকেতনে গায়ত্রী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ স্নেহধন্যা হয়ে ওঠেন। লন্ডনে গ্যাসট্রিক সমস্যা…
Read More
গত ২৪ ঘন্টায় আক্রান্তের গ্রাফ উত্তরে এক ধাক্কায় অনেকটাই কমেছে। যা যথেষ্টই স্বস্তিদায়ক। স্বস্তি বাড়িয়েছে স্বাস্থ্য কর্তাদেরও। তাঁদের কথায় লকডাউন মেনে চললে নিজে নিজেই সংক্রমণের হার কমিয়ে আনবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। নইলে সমূহ বিপদ! মঙ্গলবার সন্ধেয় করোনা বুলেটিন প্রকাশ পেতেই দুশ্চিন্তা অনেকটাই কমল উত্তরের শহরবাসীর। রাজ্যজুড়ে কড়া লকডাউন মানার পাশাপাশি জেলাস্তরে যে লকডাউন চলছে তাও মেনে চলার পরামর্শ প্রশাসনিক কর্তা থেকে বিশিষ্ট চিকিৎসকদের। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাজারে লম্বা ভিড়। একজনের ঘাড়ে আরেকজন নিঃশ্বাস ফেলছেন! বাজারে ভিড় না কমালে সংক্রমণের গ্রাফও নামবে না! গত ২৪ ঘন্টায় শিলিগুড়ি পুরসভা ও দার্জিলিং জেলা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩২ জন! এর মধ্যে পুর…
Read More
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা

আজ থেকে ৪৮ ঘন্টা প্রবল বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। পাহাড়ি এলাকায় বৃষ্টিতে ধস ও নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবারেও দার্জিলিং শহর উপরের দিকের ৫ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। অসম, মেঘালয়েও অতি বৃষ্টির পূর্বাভাস।
Read More
পশ্চিমবঙ্গের হাসিমারায় তৈরি থাকবে রাফাল, চিনের মোকাবিলায় সিদ্ধান্ত বায়ুসেনার

পশ্চিমবঙ্গের হাসিমারায় তৈরি থাকবে রাফাল, চিনের মোকাবিলায় সিদ্ধান্ত বায়ুসেনার

চিনের সঙ্গে সীমান্ত বিবাদের মধ্যেই রাফালের আগমণ ভারতীয় বায়ুসেনার কাছে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ ঘটনা৷ ভারতীয় বায়ুসেনার ইতিহাসে রাফালের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে স্মরণীয় ঘটনাও হতে চলেছে৷ কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারেই অন্যরকম৷ কারণ ২০১৬ সালে যখন ৫৯০০০ কোটি টাকার বিনিময়ে ফ্রান্সের থেকে ৩৬টি রাফাল কেনার চুক্তি করে ভারত, তখনও কেউ ভাবেনি যে চিনের সঙ্গে ভারতের সম্পর্কের কয়েক বছরের মধ্যেই এতখানি অবনতি হবে৷ প্রথম দফায় ভারতে আসা রাফালগুলিকে আপাতত পশ্চিমবঙ্গের হাসিমারা এবং হরিয়ানার আম্বালার বিমান ঘাঁটিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বর্তমান পরিস্থিতিতে রাফালগুলি চলে আসার পরই সেগুলিকে কাজে লাগাতে শুরু করার পরিকল্পনা রয়েছে বায়ুসেনার৷ কারণ এই মুহুর্তে ৪২টি স্কোয়াড্রনের অনুমোদন থাকলেও বায়ুসেনার হাতে তার…
Read More
লাগবে না কোনও অনুমোদন, স্যানিটাইজার বিক্রি করতে পারেন যে কেউ

লাগবে না কোনও অনুমোদন, স্যানিটাইজার বিক্রি করতে পারেন যে কেউ

যে কেউ হ্যান্ড স্যানেটাইজার বিক্রি করতে পারেন। করোনার বাড়়বাড়ন্তে হ্যান্ড স্যানেটাইজার বিক্রির জন্য মজুতও করতে পারেন যে কোনও ছোট বড় ব্যবসায়ী। এর জন্য কোনও অনুমতিপত্র লাগবে না। করোনা বাড়বাড়ন্তে দূরদূরান্তে স্যানিটাইজার পৌঁছে দিতে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সরকারি গ্যাজেটে সোমবার প্রকাশিত স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, আপৎকালীন তৎপরতায় এই নিয়ম লাগু হচ্ছে। অনুমোদন ছাড়াই যে কোনও ব্যক্তি হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করতে পারবেন, তবে এক্সপায়ারি ডেট পার করা দ্রব্য বিক্রি করা চলবে না। করলে তা ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের আওতায় অপরাধ বলে বিবেচিত হবে।
Read More
লকডাউনের তারিখ নিয়ে চরম ধন্দ রাজ্যজুড়ে, ২ ও ৯ অগস্ট  বদল

লকডাউনের তারিখ নিয়ে চরম ধন্দ রাজ্যজুড়ে, ২ ও ৯ অগস্ট বদল

লকডাউনের তারিখ নিয়ে চরম ধন্দ রাজ্যজুড়ে। ঘণ্টার মধ্যে ফের সেই তালিকা বদল করেন তিনি। তবে এখানেই শেষ নয়। মঙ্গলবার রাতে আবারও বদলালো লকডাউনের দিন। সরকারের তরফে টুইট করে জানানো হল, ২ আর ৯ তারিখ পূর্ব ঘোষণা অনুযায়ী লক়ডাউন বহাল থাকছে না রাজ্যে। টুইট করে সরকারি ভাবে যে ঘোষণা করা হয়েছে ২ এবং ৯ অগস্ট লকডাউন থাকবে না, তার কারণও ব্যাখ্যা করা হয়েছে। লেখা হয়েছে, রাজ্যজুড়ে লকডাউনের তালিকা ঘোষণা করার পরে বিভিন্ন গোষ্ঠীর তরফে তারিখ বদলের অনুরোধ এসেছে সরকারের কাছে। কারণ কিছু বিশেষ সম্প্রদায়ের উৎসব ও অনুষ্ঠান পড়েছে এই দুই দিন। তাই সাধারণ মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে ২ ও ৯ অগস্ট–…
Read More
শেষ হতে চলেছে ভারতীয় রেলের ১৬০ বছরের ঐতিহ্য

শেষ হতে চলেছে ভারতীয় রেলের ১৬০ বছরের ঐতিহ্য

করোনার এবার কোপের মুখে শতাব্দী প্রাচীন ডাক ব্যবস্থায়। রেলের বাড়তি খরচ কমাতে এবার রেলের তরফে নেওয়া হল আরও এক কঠোর সিদ্ধান্ত। দ্রুত অবলুপ্তির পথে মেসেঞ্জার পদ। ডাক মেসেঞ্জারদের মাধ্যমে বার্তা দেওয়া নেওয়ার পরিবর্তে যে কোনও যোগাযোগের জন্যে ভিডিয়ো কনফারেন্সিংয়ের সুবিধে ব্যবহার করতে। এর ফলে শুধু কর্মী সংখ্যা কমবে তাই নয়, পরিবহণ, স্টেশনারি, ফ্যাক্স ইত্যাদি বাবদ খরচও কমানো যাবে বলেই ধারণা রেল বোর্ডের। রেলের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, করোনা সংক্রমণ থাবা বসানোর পরই বন্ধ করে দেওয়া হয়েছিল স্বাভাবিক রেল পরিষেবা। বর্তমানে শুধু হাতে গোনা কয়েকটি বিশেষ ট্রেন চলছে। এমন অবস্থায় মে মাসেই রেলের আয় কমেছে প্রায় ৫৮ শতাংশ। ২৬ জুলাই…
Read More
সেপ্টেম্বরে স্কুল-কলেজ খোলা হতে পারে

সেপ্টেম্বরে স্কুল-কলেজ খোলা হতে পারে

করোনা পরিস্থিতির উন্নতি হলে ৫ সেপ্টেম্বর সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন থেকে ফের শুরু হতে পারে পঠনপাঠন। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘সেপ্টেম্বরে স্কুল-কলেজ খোলা যায় কি না ভেবে দেখবে সরকার।’ স্কুল – কলেজ খোলা নিয়ে সরকার একটা প্রাথমিক পরিকল্পনা করেছে। মমতা জানান, স্কুল খুললেও রোজ স্কুলে যেতে হবে না পড়ুয়াদের। একদিন পর একদিন পঠনপাঠন হবে প্রতিটি ক্লাসে। এভাবেই পুজোর ছুটি পর্যন্ত চলবে পঠনপাঠন। গোটা পরিকল্পনার বাস্তবায়ন নির্ভর করছে করোনা পরিস্থিতি কোন দিকে গড়ায় তার ওপর।
Read More
রাম মন্দিরের জন্য মহা যজ্ঞ শুরু তারাপীঠে, জীবিত কুণ্ডের জল ও মহাশ্মশানের জল যাবে অযোধ্যায়

রাম মন্দিরের জন্য মহা যজ্ঞ শুরু তারাপীঠে, জীবিত কুণ্ডের জল ও মহাশ্মশানের জল যাবে অযোধ্যায়

অযোধ্যায় রাম মন্দির নির্মানের জন্য মহাযজ্ঞের আয়োজন করা হল তারপীঠ মন্দিরে। বিশ্ব হিন্দু পরিষদের তরফে এই আয়োজন করা হয়।। তারাপীঠের জীবিত কুন্ডের জল, দ্বারকা নদীর জল ও তারাপীঠের মহাশ্মশানের জল পাঠানো হবে অযোধ্যায় । অযোধ্যায় রামমন্দির নির্মান হেতু মৃত্তিকা পুজো করা হল সিদ্ধপীঠ তারাপীঠে । সেই উপলক্ষ্যে একটি মহাযজ্ঞের আয়োজন করা তারাপীঠ মন্দির চত্বরে ।
Read More