10
Jul
চলতি বছর মে মাসে কেরলের পালাক্কাড়ে ঘটে এই নৃশংস ঘটনা। বাজিভর্তি ফল খেয়ে ফেলে একটি গর্ভবতী হাতি। ফলটি তার মুখের মধ্যে যাওয়ার পরে বিস্ফোরণ হয়। এই ঘটনায় গুরুতর আহত হয় সে। ওই অবস্থায় বেশ কিছু জায়গায় ঘোরে হাতিটি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নদীর জলে মুখ ডুবিয়ে বসে থাকে সে। ওই অবস্থাতেই ২৭ মে মৃত্যু হয় হাতিটির। এই বর্বর ঘটনায় কড়া শাস্তির দাবি জানিয়েছিলেন সবাই। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতারও করে কেরল সরকার। এই ঘটনা জানার পরেই শুরু হয় বিক্ষোভ। নেটিজেনরা তো বটেই সেলিব্রিটিরাও দোষীদের শাস্তির আবেদন জানান। তারপরেই কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। ভারতের অনেক এলাকাতেই বন্য পশুদের হাত…
