17
Sep
এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। ২০১৯ সালের শেষ দিক থেকে ২০২২ সালের সেপ্টেম্বর, করোনা ভাইরাস বলতে গেলে একই রকম ত্রাস সৃষ্টি করে রেখেছে মানব জীবনে। মাঝে সংক্রমণ অনেক মাত্রাতেই কমেছে কিন্তু নির্মূল হয়নি। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে একাধিক রিপোর্ট এও বলেছে যে মৃত্যুহারও কমতে শুরু করেছে বিশ্বজুড়ে। এবার সেই 'হু' দিল আশার বাণী। দাবি করা হল, বিশ্বজুড়ে নাটকীয়ভাবে কমে আসছে করোনা সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন, করোনার শেষ দেখা যাচ্ছে। তবে তাঁর এও সতর্কতা, কমছে মানে এই নয় যে কমে গিয়েছে। অতিমারি শেষ হওয়ার পর্যায়ে চলে এসেছে।…
