21
May
রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে শান্তি পেল বিশ্ব। প্রায় এগারো দিন ধরে চলা তুমুল লড়াই শেষে যুদ্ধবিরতি ঘোষণা করল ইজরায়েল ও প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস উভয় পক্ষ থেকে বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হওয়াকে নিজেদের ‘বিজয়’ হিসেবে দেখছে হামাস। মিশরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। এই যুদ্ধবিরতি হবে সমঝোতার ভিত্তিতে এবং নিঃশর্ত। যুদ্ধবিরতি দুই পক্ষ প্রতিপালন করছে কি না, তা পর্যবেক্ষণের জন্য মিশরীয় নিরাপত্তা কর্মকর্তারা ইসরায়েল ও ফিলিস্তিনে যাচ্ছেন। ১১ দিন সেখানে চলছিল রক্তের খেলা। তবে এই দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস নিল গোটা বিশ্ববাসী। ইজরায়েল-প্যালেস্তাইন রক্তক্ষয়ী সংঘর্ষের ১১ দিনের শেষে দাঁড়িয়ে উভয় দেশের এই যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে…
