08
Jun
সারাজীবন সত্যের পথে হেঁটেছেন তিনি৷ তাকে চেনেন সারা বিশ্বের মানুষ৷ অহিংসাকে জীবনের মূল মন্ত্র করে কঠিন থেকে কঠিনতম সংগ্রামে জয়ী হয়েছেন৷ তার নাম জগৎ জোড়া৷ তিনি আর কেউ নন দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে সর্ব প্রথম অহিংস আন্দোলন শুরু করা মহাত্মা গান্ধী৷ সেই দক্ষিণ আফ্রিকাতেই কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে তাঁরই প্রপৌত্রী আশিস লতা রামগোবিনের ওপর। শুধু তাই নয় জেল পর্যন্ত হল তাঁর। ৬.২ মিলিয়ন র্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) বা ভারতীয় মুদ্রায় ৩.৩৩ কোটি টাকা জালিয়াতির অভিযোগে সাত বছরের জেলের সাজা দেওয়া হল মহাত্মা গান্ধীর প্রপৌত্রী আশিস লতা রামগোবিনকে। ২০১৫ সালে এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর থেকে মিথ্যে কাগজপত্র…
