বিদেশ

হোয়াইট হাউসের আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে ট্রাম্প।

হোয়াইট হাউসের আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে ট্রাম্প।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এমনতিই নাজেহাল আমেরিকা, এরপর আবার মরার উপর খাঁড়ার ঘা শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ দ্বন্দ্ব। কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবকের নির্মমভাবে হত্যার ঘটনার জেরে পুরো আমেরিকা জুড়ে এখন চলছে প্রবল বিক্ষোভ ও আন্দোলন। সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে হোয়াইট হাউজেও। ওয়াশিংটন ডিসিতে শুক্রবার রাতে হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভকারীরা উপস্থিত হওয়ার পর যখন পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে, তখনই নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষায় তাঁকে হোয়াইট হাউজের আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে নিয়ে যাওয়া হয়। এই সংবাদ জানিয়েছেন দ্য নিউ ইয়র্ক টাইমস এক ব্যক্তি। জানা গেছে, ওই বাঙ্কার থেকে তাঁকে ওপরে তোলার পরেও নাকি বেশ…
Read More
লাগাতার বিক্ষোভ-আন্দোলনে রীতিমতো আগুন জ্বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

লাগাতার বিক্ষোভ-আন্দোলনে রীতিমতো আগুন জ্বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

লাগাতার বিক্ষোভ-আন্দোলনে রীতিমতো যেন আগুন জ্বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেদেশে কিছুদিন আগেই শ্বেতাঙ্গ পুলিশের অত্যাচারে মারা যান কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। তাঁর মৃত্যুর পর গত ৬ দিন ধরে একটানা বিক্ষোভ চলছে। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউজের সামনে বিপুল সংখ্যক বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তখন তাঁদের থামানোর চেষ্টা করে পুলিশ। সেই সময়েই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের রীতিমতো সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতিকে আয়ত্তে আনতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্য়াশের শেল এবং ফ্ল্যাশ ব্যাং ডিভাইস ব্যবহার করে আমেরিকার পুলিশ। হোয়াইট হাউজের সামনে এই সহিংসতার পরিবেশ দেখে চমকে গেছে গোটা বিশ্ব। জানা গেছে, বিক্ষোভকারীরা হোয়াইট হাউজের সামনে জড়ো হয়ে ব্যানার ও পোস্টার নিয়ে স্লোগান…
Read More
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস গবেষককে হত্যার পর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস গবেষককে হত্যার পর আত্মহত্যা

করোনাভাইরাস নিয়ে গবেষণার কাজ শেষ করার আগেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বিং লিউ নামের এক চীনা গবেষক। তিনি যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন। সিএনএন জানায়, গত শনিবার পেনসিলভানিয়ার রোজ টাউনশিপের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একইদিনে তার বাসার অদূরে একটি গাড়ি থেকে গাউ গু নামে আরও একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, গাউ গু ওই গবেষককে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। তারা দুজন একে অপরের পরিচিত ছিলেন। তবে ঠিক কী কারণে লিউকে হত্যার পর তিনি আত্মহত্যা করলেন, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। সম্প্রতি করোনাভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ একটি গবেষণায় অগ্রগতির…
Read More
ফের একবার করোনা সংক্রমণ মোকাবিলায় চিনের প্রশংসায় সরব বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ফের একবার করোনা সংক্রমণ মোকাবিলায় চিনের প্রশংসায় সরব বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ফের একবার করোনা সংক্রমণ মোকাবিলায় চিনের প্রশংসায় সরব বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবারই হু-য়ের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। "বিশ্ব সংস্থার লজ্জা করা উচিত, এত কিছুর পর চিনের সমর্থনে কথা বলছে। চিনের মুখপত্রের মতো আচরণ করছে হু।" এই ভাষাতেই আন্তর্জাতিক ওই স্বাস্থ্য সংস্থাকে তিরস্কার করেছিলেন ট্রাম্প। কিন্তু তার দু'দিনের মধ্যেই ফের উহান মডেল নিয়ে সরব হু। শনিবার হুয়ের তরফে বলা হয়েছে, উহান থেকে সবার শেখা উচিত। কীভাবে মহামারী দমনে লড়া উচিত। প্রত্যেক দেশের উচিত চিনের থেকে পরামর্শ নেওয়া। ইতিমধ্যে বিশ্বব্যাপী মহামারীর আকার নেওয়া এই ভাইরাসের সংক্রমণের জন্য চিনকে কাঠগড়ায় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন হুয়ের ভুমিকা নিয়ে।…
Read More
করোনা যুদ্ধের সৈনিকদের আরও একবার কুর্নিশ গুগলের

করোনা যুদ্ধের সৈনিকদের আরও একবার কুর্নিশ গুগলের

বিশ্বের ত্রাস কোভিড -১৯। জাতি-ধর্ম-বর্ণ ভুলে মানব সভ্যতাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মানুষ এগিয়ে এসেছে একে অপরকে সাহায্য করতে। কারা যুদ্ধে নেমেছেন কোভিড-১৯-এর বিরুদ্ধে? গুগল পরিচয় করাচ্ছে সেই সমস্ত সৈনিকদের সঙ্গে। তাদের ডুডলের মাধ্যমে। একই সঙ্গে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে তাঁদের লড়াইকে। গুগল ধন্যবাদ জানাতে বানিয়েছে সিরিজ। সেখানে তারা এর আগে সামনে এনেছিল চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের। এবারের সিরিজে তারা সামনে আনল বাকি করোনা সৈনিকদের। যাঁরা নীরবে নিরলস পরিশ্রম করেছেন রাতদিন।
Read More
ফালতু বিষয়ে নষ্ট করার মতো সময় নেই- ‘হু’ প্রধান

ফালতু বিষয়ে নষ্ট করার মতো সময় নেই- ‘হু’ প্রধান

করোনা নিয়ে বিশ্বজুড়ে লড়াইয়ের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’কে আর্থিক অনুদান দেওয়া বন্ধের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকা হু-কে আর কোনো অনুদান দেবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাল্টা জানিয়ে দিল, ওই সব ফালতু বিষয়ে সময় নষ্ট করার মতো পরিস্থিতি এখন নয়৷ আপাতত একটাই উদ্দেশ্য, করোনা ভাইরাসের মহামারী থেকে বিশ্ববাসীকে উদ্ধার করা৷ ‘হু’ প্রধান তেদ্রোস আধানম গেব্রেসুস ট্যুইটারে লেখেন, ‘ফালতু বিষয়ে নষ্ট করার মতো সময় নেই৷ হু-এর এখন একটাই ফোকাস, মানুষের জীবন বাঁচানো ও COVID-19 মহামারি থামানো’৷
Read More
যত্রতত্র থুতু ফেললেই শাস্তি..

যত্রতত্র থুতু ফেললেই শাস্তি..

নিজস্ব সংবাদদাতা : যত্রতত্র থুতু ফেললেই এ বার পেতে হবে শাস্তি। করোনা ভাইরাস এই সংকটের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কড়া নির্দেশিকা জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা জারি করে বলেছে, জনসমক্ষে বা কাজের ক্ষেত্রে যেখানে সেখানে থুতু ফেলাটা এ বার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হবে। মারণ ভাইরাস রুখতে দেশজুড়ে মাস্কের ব্যবহারও বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। এবং রাজ্যগুলিকেও তা মানতে অনুরোধ করছে। মঙ্গলবার শেষ হয়েছে দেশে লকডাউনের প্রথম ধাপ। সে দিনই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হচ্ছে। এরপর বুধবার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানেই থুতু ফেলা ও মাস্ক পরা নিয়ে…
Read More
যে দেশগুলোতে ঢুকতে পারেনি করোনা ভাইরাস

যে দেশগুলোতে ঢুকতে পারেনি করোনা ভাইরাস

মহামারী করোনা ভাইরাসে থমকে গেছে প্রায় পুরো বিশ্ব। প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর কুলে ঢলে পড়ছে হাজার হাজার মানুষ। এরই মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২০ হাজারের মতো। আর এই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ২১ হাজার। আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা-সহ বিভিন্ন তথ্যপরিসংখ্যান নিয়ে করোনা ভাইরাসের ট্র্যাকার চালু করেছে আমেরিকার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়। তাদের হিসেবে সারা বিশ্বের ১৮৫টি দেশে সংক্রমণ ছড়িয়েছে এই ভাইরাস। বাকি দেশগুলি করোনামুক্ত। উত্তর কোরিয়া: করোনার সংক্রমণহীন দেশের মধ্যে সবচেয়ে বড় দেশ উত্তর কোরিয়া। বাকি দেশগুলির অধিকাংশই আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে ছোট। দক্ষিণ কোরিয়ায় করোনার প্রকোপ ছড়িয়েছিল। কিন্তু ব্যাপক হারে…
Read More
অবশেষে সেরে ওঠার কথা জানিয়েছেন জনপ্রিয় ব্রিটিশ লেখিকা জে কে রাওলিং

অবশেষে সেরে ওঠার কথা জানিয়েছেন জনপ্রিয় ব্রিটিশ লেখিকা জে কে রাওলিং

করোনার লক্ষণ নিয়ে দুই সপ্তাহ ভোগার পর অবশেষে সেরে ওঠার কথা জানিয়েছেন জনপ্রিয় ব্রিটিশ লেখিকা জে কে রাওলিং। গতকাল টুইটারে তিনি জানান, গত দু’সপ্তাহ আগে কোভিড-১৯ এর লক্ষণ তার শরীরে দেখা দিয়েছিল (যদিও তিনি কোনো পরীক্ষা করাননি)। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। ৫৪ বছর বয়সী এই লেখিকা আরও জানান, কুইন্স হাসপাতালের একজন চিকিৎসকের পোস্ট করা ভিডিও দেখে শ্বাসকষ্ট থেকে মুক্তি পেয়েছেন। সবাইকে সেই ভিডিও দেখার অনুরোধ জানিয়েছেন। ওই চিকিৎসককে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনার ভিডিওগুলো দেখে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের পোস্ট করার জন্য। আপনারাও দেখুন এই পোস্ট। দেখান পরিবারের সব সদস্য, চেনা পরিচিতদের। নিরাপদে থাকুন…
Read More
কারাগার থেকে মুক্ত হলেন রোনালদিনহো

কারাগার থেকে মুক্ত হলেন রোনালদিনহো

৩২ দিন প্যারাগুয়েতে কারাভোগের পর মুক্ত হলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো ও তার ভাই রবার্তো অ্যাসিস। তবে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত একটি হোটেলে গৃহবন্দী থাকতে হবে তাদের। প্যারাগুয়েতে প্রবেশের সময় জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্র ব্যবহার করায় গ্রেফতার করা হয় রোনালদিনহোকে। দুই ভাইয়ের পাসপোর্টে নাম ঠিক থাকলেও জাতীয়তা লেখা হয় প্যারাগুইয়ান। পরে সাবেক বার্সা তারকার শর্তসাপেক্ষে কারামুক্তির আবেদন মঞ্জুর করেন বিচারপতি গুস্তাভো অ্যামারিয়া। এজন্য তাদের ১.৬ মিলিয়ন মার্কিন ডলার মুচলেকা দিতে হয়েছে। প্যারাগুয়ের একটি ক্যাসিনো মালিক নেলসন বেলোত্তির আমন্ত্রণে রোনালদিনহো ও তার ভাই দেশটিতে আসেন।
Read More
শিল্পীরাও সবাইকে সেই সচেতনতার বার্তাই দিচ্ছেন।

শিল্পীরাও সবাইকে সেই সচেতনতার বার্তাই দিচ্ছেন।

ব্যস্ত তারকারাও ভাবতে পারেননি এমন এক অখণ্ড অবসর তাদের জীবনে কোনোদিন আসবে। আর সেই তারকার নাম যদি হয় জেমস তবে তো কথাই নেই। এ বছর এপ্রিল থেকে ইউরোপ আমেরিকাসহ সারাবিশ্বের প্রায় ২২টি দেশে টানা ৭ মাসের একটা কনসার্ট ট্যুর ছিল তার। সে কারণে নিজের ঘর, স্টুডিও ফটোগ্রাফি মিস করবেন এমনটাই ভাবছিলেন জেমস। কিন্তু করোনা ভাইরাসের এই শঙ্কিত সময়ে সবার জনপ্রিয় রকস্টারেরও শিডিউল বাতিল করতে হয়েছে। পৃথিবী তার নিষ্ঠুর সময়কে অতিক্রম করছে। এ প্রসঙ্গে জেমস বলেন, ‘এখন সবচেয়ে বড় দায়িত্বই তো ঘরে থাকা। তাই ঘরে থাকছি। আর এমনিতেও সবাই জানে আমি কনসার্টের বাইরে অন্য সময় একেবারেই বের হই না। নিজের ফটোগ্রাফি,…
Read More
হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ না পাঠালে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হতে পারে – ডোনাল্ড ট্রাম্প

হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ না পাঠালে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হতে পারে – ডোনাল্ড ট্রাম্প

হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ না পাঠালে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হতে পারে। সোমবার এমন হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি অবাক হব ভারত যদি এমন করে, আপনারা জানেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ভাল সম্পর্ক। করোনা আক্রান্তদের সুস্থ করে তোলার চেষ্টায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে এই ওষুধ পাঠায় ভারত। তবে গত ২৫ মার্চ থেকে এই ওষুধ রপ্তানির ব্যাপারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে ভারত।
Read More
এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বাঘ

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বাঘ

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হল নাদিয়া নামের একটি বাঘ। নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার চার বছর বয়সী একটি স্ত্রী মালায়ন বাঘ করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ব্রঙ্কস চিড়িয়াখানা জানায়, লোয়াতে জাতীয় পশুচিকিতসা পরীক্ষাগার পরীক্ষার মাধ্যমে ওই বাঘ যে করোনায় আক্রান্ত তা নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বাঘের দেখাশুনা করার দায়িত্বে থাকা ব্যক্তির মাধ্যমে বাঘটি করোনায় আক্রান্ত হয়েছে।
Read More
যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় আরও ১২০০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় আরও ১২০০ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়। বাল্টিমোর-ভিত্তিক এ বিশ্ববিদ্যালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে কমপক্ষে ৩ লাখ ৩৭ হাজার ৭২ জন আক্রান্ত এবং ৯ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়টি বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের ও মৃতের হিসাব রাখছে। এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৭০ হাজার। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে এখন পর্যন্ত বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়েছে এই ভাইরাস।
Read More