বিদেশ

হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ না পাঠালে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হতে পারে – ডোনাল্ড ট্রাম্প

হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ না পাঠালে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হতে পারে – ডোনাল্ড ট্রাম্প

হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ না পাঠালে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হতে পারে। সোমবার এমন হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি অবাক হব ভারত যদি এমন করে, আপনারা জানেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ভাল সম্পর্ক। করোনা আক্রান্তদের সুস্থ করে তোলার চেষ্টায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে এই ওষুধ পাঠায় ভারত। তবে গত ২৫ মার্চ থেকে এই ওষুধ রপ্তানির ব্যাপারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে ভারত।
Read More
এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বাঘ

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বাঘ

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হল নাদিয়া নামের একটি বাঘ। নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার চার বছর বয়সী একটি স্ত্রী মালায়ন বাঘ করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ব্রঙ্কস চিড়িয়াখানা জানায়, লোয়াতে জাতীয় পশুচিকিতসা পরীক্ষাগার পরীক্ষার মাধ্যমে ওই বাঘ যে করোনায় আক্রান্ত তা নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বাঘের দেখাশুনা করার দায়িত্বে থাকা ব্যক্তির মাধ্যমে বাঘটি করোনায় আক্রান্ত হয়েছে।
Read More
যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় আরও ১২০০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় আরও ১২০০ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়। বাল্টিমোর-ভিত্তিক এ বিশ্ববিদ্যালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে কমপক্ষে ৩ লাখ ৩৭ হাজার ৭২ জন আক্রান্ত এবং ৯ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়টি বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের ও মৃতের হিসাব রাখছে। এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৭০ হাজার। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে এখন পর্যন্ত বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়েছে এই ভাইরাস।
Read More
করোনায় পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

করোনায় পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের মহামারিতে কাঁপছে গোটা বিশ্ব। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । সেই সঙ্গে বেড়ে চলছে মৃতের সংখ্যাও । জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সারা বিশ্বে করনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ লক্ষ ১৮ হাজার ৪৭৪ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৬৫ হাজার ৭১১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে দুই লক্ষ ৫২ হাজার ৪৭৮ জন। বিশ্বে করোনা ভাইরাসে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন লক্ষ ১২ হাজার ২৪৫ জন। আর নিউ ইয়র্কে মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জন। সুস্থ হয়েছে ১৫ হাজার ২১…
Read More
তাবলিগ জামাতের ১২ বাংলাদেশি সদস্যের বিরুদ্ধে মামলা করেছে ভারতের পুলিশ।

তাবলিগ জামাতের ১২ বাংলাদেশি সদস্যের বিরুদ্ধে মামলা করেছে ভারতের পুলিশ।

তাবলিগ জামাতের ১২ বাংলাদেশি সদস্যের বিরুদ্ধে মামলা করেছে ভারতের পুলিশ। বিবিসি বাংলার সংবাদে বলা হয়, বাংলাদেশি ওই ১২ জন নাগরিকের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা করেছে উত্তরপ্রদেশ পুলিশ। অভিযুক্তরা দিল্লির মারকাজ নিজামুদ্দিনের জামাতে অংশ নিয়ে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে উত্তরপ্রদেশের শামলি জেলার একটি তাবলিগ মসজিদে অবস্থান করছিলেন। খবরে বলা হয়, তাবলিগের ওই ১২ সদস্যের মধ্যে দুই জনের দেহে ইতোমধ্যে করোনা ভাইরাস শানাক্ত করা হয়েছে। বাকীদের থেকে নমুরা সংগ্রহ করে পরীক্ষা করা বাকী রয়েছে। শামলির পুলিশ প্রধান ভিনিত জয়সোয়াল বিবিসি বাংলাকে জানিয়েছেন, পর্যটক ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন ওই ১২ বিদেশি। তারা পর্যটক ভিসায় এদেশে এসার পর বেআইনিভাবে ধর্মীয় কর্মকান্ডে অংশ…
Read More
চলে গেলেন মার্কিন গায়ক বিল উইথার্স

চলে গেলেন মার্কিন গায়ক বিল উইথার্স

চলে গেলেন সত্তর দশকের জনপ্রিয় মার্কিন গায়ক বিল উইথার্স। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর। এইন্ট নো সানশাইন ও লিন অন মি খ্যাত এই গায়ক ৩০ মার্চ লস অ্যাঞ্জেলসে হূদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। এমনটাই জানানো হয় তার পরিবার থেকে।পারিবারিক সূত্রে জানা গেছে, অনেকদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন বিল উইথার্স। ১৯৮৫ সালের পর আর কোনো গান রেকর্ড করেননি এই শিল্পী। ৭০ দশকে গাওয়া তার গানগুলো এখনও আর অ্যান্ড বি ও হিপহপ প্রেমীদের পছন্দের তালিকায় রয়েছে তার ‘লিন অন মি’ গানটি এই করোনাকালেও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গানটির মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাচ্ছেন অনেকেই।
Read More
করোনা ভাইরাসে বাড়ছে মৃত্যুর সংখ্যা।

করোনা ভাইরাসে বাড়ছে মৃত্যুর সংখ্যা।

করোনা ভাইরাসে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাড়ছে আক্রান্তও। সবশেষ শনিবার রাত পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে। করোনা ভাইরাস পর্যবেক্ষণ করা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে জানা গেছে, বিশ্বজুড়ে ৬১ হাজার ২০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আর আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৪১ হাজার ৪২৫ জন। সুস্থ হয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৪৯৮ জন। করোনায় সবচেয়ে বাজে অবস্থা ইউরোপ ও আমেরিকার। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে; ১৪ হাজার ৭৮১ জন। স্পেনের অবস্থান তারপরই। সেখানে মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৪৪ জনের। আক্রান্ত লাখের বেশি। ইতালি আর স্পেনের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে করোনা ভাইরাসে সাত হাজার ৪০৩ জন মারা গেছে।…
Read More
৮ বছর পর বব ডিলানের নতুন গান

৮ বছর পর বব ডিলানের নতুন গান

বিশ্বব্যাপী করোনা মহামারিতে সবাইকে সর্তক থাকার বার্তা জানিয়ে ইউটিউবে নতুন গান প্রকাশ করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী বব ডিলান। ‘মার্ডার মোস্ট ফাউল’ নামে ১৬ মিনিট ৫৭ সেকেন্ডের গানটি অনেক আগে রেকর্ড করা হয়েছিল বলে জানান তিনি। গানটি প্রকাশ করে এক টুইটে তিনি লেখেন, ‘সবাইকে শুভেচ্ছা। এটি একটি অপ্রকাশিত গান। বহুদিন আগে রেকর্ড করা এই গানটি আপনাদের শুনে ভালো লাগতে পারে। নিরাপদে থাকুন, চোখ-কান খোলা রাখুন। সৃষ্টিকর্তা আপনাদের সহায় হোন।’
Read More
করোনা কাড়ল ৫০ হাজার মানুষের প্রাণ

করোনা কাড়ল ৫০ হাজার মানুষের প্রাণ

চার মাসেই ৫০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিল নতুন করনোভাইরাস (কোভিড-১৯)। ১৮০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে মৃতের সংখ্যা এখন ৫০ হাজার ২৩০। শনাক্ত হওয়া রোগীর সংখ্যা প্রায় ১০ লাখ। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখন ইউরোপ। যদিও ধীরে ধীরে সেই কেন্দ্রস্থল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যার দিক থেকে প্রথম দুটি দেশই এখন ইউরোপের। সবার ওপরে আছে ইতালি, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন। প্রাণহানিতে দ্বিতীয় স্থানে আছে স্পেন, ১০ হাজার ৩ জন। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএন বলছে, দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৭০৩। হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে মারা…
Read More
দক্ষিণ কোরিয়া করোনাভাইরাস মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন করেছে।

দক্ষিণ কোরিয়া করোনাভাইরাস মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনাভাইরাস মহামারি ঠেকাতে হিমশিম খাচ্ছে, তখন কোনো এক জাদুবলে তা আয়ত্তে রাখছে দক্ষিণ কোরিয়া। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিশ্বের ১২১টি দেশ দক্ষিণ কোরিয়াকে করোনাভাইরাস পরীক্ষায় সাহায্য করার অনুরোধ করেছে। এ রোগের বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ব্যাপক চাপের মুখে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, চীনের পর সবচেয়ে বেশি করোনাভাইরাস ছড়ানোর ঘটনা ঘটে দক্ষিণ কোরিয়ায়। দেশটির করোনা বিস্তার রোধে ব্যাপক পরীক্ষা কর্মসূচি নেওয়া হয়েছে।
Read More
বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়াল, আক্রান্ত ৮ লাখেরও বেশি

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়াল, আক্রান্ত ৮ লাখেরও বেশি

যত দিন যাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল তত লম্বা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য বলছে, মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত করোনা কেড়ে নিয়েছে ৪১ হাজার ২৬১ জনের প্রাণ। ১৮০টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৮ লাখ ৩৮ হাজার ৬১ জন। গত ডিসেম্বরের শেষ দিকে চীনে ছড়িয়ে পড়া এ ভাইরাস তিন থেকে চার মাসেই গোটা বিশ্বে ভয়াবহ এই পরিস্থিতির সৃষ্টি করেছে।
Read More
করোনায় মারা গেলেন ‘স্টার ওয়ারস’ তারকা অ্যান্ড্রু জ্যাক

করোনায় মারা গেলেন ‘স্টার ওয়ারস’ তারকা অ্যান্ড্রু জ্যাক

‘স্টার ওয়ারস’ সিনেমার অভিনেতা অ্যান্ড্রু জ্যাক করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। সিনেমার ভাষা প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন রবার্ট ডাউনি জুনিয়র ও পিয়ার্স ব্রসনানের মতো অভিনেতাদের সঙ্গে। গতকাল মঙ্গলবার ব্রিটেনের সুরে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। অ্যান্ড্রু জ্যাকের এজেন্ট জানিয়েছেন, তাঁর করোনার কোনো উপসর্গ ছিল না। কোনও লক্ষণ না থাকায় প্রথম দিকে বোঝা যায়নি। পরে যখন হাসপাতালে ভর্তি করানো হয়, তখন মৃত্যুর দুদিন আগে তাঁর করোনা আক্রান্তের বিষয়টি ধরা পড়ে।
Read More
করোনায় মারা গেলেন ‘রক অ্যান্ড রোল’ অ্যালান মেরিল

করোনায় মারা গেলেন ‘রক অ্যান্ড রোল’ অ্যালান মেরিল

করোনায় মারা গেলেন ‘রক অ্যান্ড রোল’ অ্যালান মেরিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। জনপ্রিয় গান ‘আই লাভ রক অ্যান্ড রোল’–এর গীতিকার অ্যালান মেরিল। ছিলেন গায়ক, গীতিকার, গিটারিস্ট, অভিনেতা ও মডেল। মার্কিন নাগরিক অ্যালান মেরিল ব্রিটিশ ব্যান্ড ‘দ্য অ্যারোস’ ব্যান্ডের গীতকার ও ভোকাল ছিলেন। ব্যান্ডটি ১৯৭৪ থেকে ১৯৭৭—এই চার বছর সক্রিয় ছিল। এই ব্যান্ডে থাকার সময়ই তিনি ও আরেকজন মিলে গানটি লেখেন।
Read More
করোনা রুখতে ব্যাকস্ট্রিট বয়েজের অনলাইন কনসার্ট

করোনা রুখতে ব্যাকস্ট্রিট বয়েজের অনলাইন কনসার্ট

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে প্রবলভাবে। এরই মধ্যে মোশন পিকচার কোম্পানি ফক্স স্টার নিয়েছে এক দারুণ উদ্যোগ। ‘আইহার্ট লিভিং রুম কনসার্ট ফর আমেরিকা’ নামের এক অনলাইন ভিডিও কনসার্টের আয়োজন করেছে তারা। এই উদ্যোগের অধীনে জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড অনলাইনে ঘরে বসে কনসার্ট করবেন, মানে গাইবেন। আর এই তহবিলের কথা প্রচার করবেন। তাঁদের গান আর প্রচারণা থেকে প্রাপ্ত অর্থ খরচ হবে করোনা মোকাবিলায়। তারই অংশ হিসেবে গাইলেন ব্যাকস্ট্রিট বয়েজের সদস্যরা।
Read More