08
Jul
মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে চীনের দূতাবাসের সামনে নেপালের ছাত্র-ছাত্রীরা চীন বিরোধী পোস্টার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। নেপালি ছাত্র-ছাত্রীরা চীনের রাজদূতের বিরুদ্ধে নেপালের রাজনীতিতে নাক গলানোর বিরোধিতা করে মিছিল করে। তাদের ব্যানারে ‘চীন হটাও”, ‘চীনের রাজদূত আপনি নিজের দূতাবাসের মধ্যেই থাকুন, আমাদের নেতাদের বাড়ি যাবেন না।” এর মতো স্লোগান লেখা ছিল। নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদ বাঁচাতে চীনের রাজদূত হৌ ইয়াঙ্কি লাগাতার নেপালের কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে সাক্ষাৎ করে চলেছেন। নেপালের মিডিয়া রিপর্ট অনুযায়ী, ইয়াঙ্কি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদ বাঁচাতে দলের মধ্যে বিরোধী নেতাদের প্রসন্ন করার জন্য যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির থেকে দলের…
