01
Aug
"পিতা স্বর্গ পিতা ধর্ম: পিত্য হি পরমং তপঃ।পিতরি প্রীতিমাপন্নে প্রীয়ন্তে সর্বদেবতা।।" না, এই শ্লোকটার মমার্থ-আমার ছোটবেলায় জানতাম না।বাবা মানে এমন একজন,যে, খুব বদমেজাজী ও গুরুগম্ভীর।বাবা মানে একজন শাসক, শাসনই তাঁর অস্ত্র।কিছু দুষ্টুমি করলেই,"এই তোর বাবাকে বলে দেব কিন্তু!"বাবা মানে রক্তচক্ষু, আর দাবড়ানি!বাবা মানে একজন পাষাণ, হৃদয়হীন!যে তার সন্তানের চোট লাগলে-ছুটে গিয়ে হাউ হাউ ক'রে কাঁদে না! বাবা মানে স্নেহহীন একজন!দূরদেশে থাকে পয়সার আশায়! ভুল.. ভুল.. ভুল ভাবি আমরা!সমস্ত ধারণাযই মিথ্যে! আসলে বাবা হ'লো একজন পুরুষ!এটাই তাঁর অপরাধ! পরিবার/সমাজের লোক তাঁকে, সেই চোখেই দেখে! এভাবেই তাঁরা তাকে গড়ে তুলেছেন! সে ইচ্ছে করলেই পারে না তাঁর সন্তানের কাছে থাকতে! কারণ তার হাড়ভাঙা পরিশ্রমেই-ফুটে উঠবে ছোট্ট সোনার…
