03
Apr
মহাভারতে অন্যতম আকর্ষণীয় ও বর্ণময় চরিত্র হইলেন মহাবীর কর্ণ । পান্ডু পত্নী কুন্তী কুমারী থাকা কালীন কর্ণ জন্মগ্রহণ করেন । কুমারী কুন্তী দৈব প্রদত্ত একটি মন্ত্র প্রাপ্ত হন । সেই মন্ত্রের দ্বারা উনি বহু দেবতাকে আহ্বান করিতে পারিবেন । কুমারী কুন্তী ওই মন্ত্রের শক্তি পরীক্ষা করিবার উদ্দেশ্যে একদিন নির্জনে নদী তীরে সূর্যদেবকে আহ্বান করিলেন । সূর্যদেব সেই আমন্ত্রণে কুমারী কুন্তীর কর্নে প্রবেশ করিলেন ও কুন্তী গর্ভবতী হইলেন । তৎপরে কবচ কুণ্ডলসহ একটি সুদর্শন পুত্র ভূমিষ্ট হইল । কর্ণ হইতে ভূমিষ্ট হইবার হেতু তার নাম হয় কর্ণ । কুন্তীর পুত্র হইবার কারণে কর্ণের আর এক নাম কৌন্তেয় । কুমারী থাকা কালীন…
