27
Feb
" তারপর ঠাম্মি, রাজকুমারের কি হল?" অধীর আগ্রহে প্রশ্ন করে তোতোন।" তারপর সোনার কাঠি আর রুপোর কাঠি …" বাংলার রূপকথার জগতের ঝুলি খুলে উজাড় করে দেন মৃণালিনী তাঁর একমাত্র নাতি তোতোনের কাছে।" তোতোন, তোতোন, কোথায় তুমি?" মায়ের ডাকে তোতোন একটু কুঁকড়ে যায়।" কি হল, তোমাকে ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? ওহো, আবার সেই অবাস্তব গল্পগুলো শুনছ? এর চেয়ে রাইমস্ গুলো তো মুখস্থ করতে পারতে, কাজে দিত! শুধু শুধু বোকা বোকা গল্পগুলো শুনে অমূল্য সময় নষ্ট করছ! আর মা, তোমাকে কতবার বলেছি , এসব বাংলা রূপকথার গল্পটল্প তোতোনকে শোনাবে না। ইংরেজি গল্প হলে তাও ঠিক ছিল। ও এসব বাজে গল্প…
