দেশ

বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনার টিকাকরণ নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলেরর মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জানালেন টিকাকরণের প্রথম পর্যায়ে ৩ কোটি স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। টিকাকরণের এই পুরো খরচ দেবে কেন্দ্র। রাজ্যকে এক পয়সাও খরচ করতে হবে। প্রথাম সারির যোদ্ধা যেমন স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, পুলিশকর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। আগামী কয়েক মাসের মধ্যে দেশের ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র। আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে।
Read More
কৃষি আইন স্থগিতের নির্দেশ শীর্ষ আদালতের

কৃষি আইন স্থগিতের নির্দেশ শীর্ষ আদালতের

স্থগিত করতে হবে কৃষি আইন জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। কৃষি আইন বাতিল করার দাবিতে এখনও দিল্লির রাজপথে অনড় রয়েছেন কৃষকরা। কৃষি আইন বদল নিয়ে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। টানা ৮ রাউন্ড বৈঠকের পরেও কৃষকদের সঙ্গে রফাসূত্র বের করতে পারেনি কেন্দ্রীয় সরকার। দিনের পর দিন রাজধানীতে প্রবল শীতের মধ্যে আন্দোলনরত কৃষকদের প্রাধান্য দিতেই এই রায় ঘোষণা করা হল। যদিও আইন সম্পূর্ণ বাতিল করা হবে কি-না তা নিয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি।
Read More
কন্যাসন্তানের জন্ম দিলেন অনুষ্কা

কন্যাসন্তানের জন্ম দিলেন অনুষ্কা

ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সংসারে এল নতুন অতিথি। এদিন সকালেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী। কন্যাসন্তানের বাবা হলেন বিরাট কোহলি জানালেন টুইট করে। গোটা দেশের মানুষ এখন অভিনন্দন জানাচ্ছেন বিরুষ্কাকে। পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই দেশে ফিরে আসেন বিরাট। এ দিন বিরাটের কন্যা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ভারত অধিনায়ক ও অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন।
Read More
মহারাষ্ট্রেও বার্ড ফ্লু

মহারাষ্ট্রেও বার্ড ফ্লু

করোনা অতিমারীর মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে বার্ড ফ্লু। বার্ড ফ্লু-এর তালিকায় এবার মহারাষ্ট্র। গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তর প্রদেশের নাম রয়েছে বার্ড ফ্লু-এর তালিকায়। মহারাষ্ট্রের একটি পোল্ট্রি ফার্মে ৮০০ মুরগি মারা যায়। পোলট্রিজাত পণ্যের কেনাবেচা ও সরবরাহ বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে ওই রাজ্যগুলিতে।সতর্ক করে দেওয়া হয়েছে রাজ্যগুলিতে।
Read More
ভ্যাকসিন পাবে ৩০ কোটি দেশবাসী

ভ্যাকসিন পাবে ৩০ কোটি দেশবাসী

দেশে এসে গেছে করোনা ভ্যাকসিন। ৮ জানুয়ারি দ্বিতীয় দফার ড্রাই রান এর কাজ সম্পূর্ণ হওয়ার পরই শুরু হবে করোনা টিকাকরনের কাজ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন চিকিত্সক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, কোভিড ওয়ারিয়রদের টিকাকরন হবে। মোট ৩০ কোটি দেশবাসীকে প্রাথমিকভাবে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। অন্যদিকে করোনা টিকাকরন দেওয়া নিয়ে আজ বিকেল ৪ টায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
Read More
আবার নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করল চিন

আবার নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করল চিন

এখনও শান্ত হয়নি চিন। লাদাখ সীমান্ত ঘিরে কড়া নজর রেখে দাঁড়িয়ে আছে ভারত ও চিন দু পক্ষই। আবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে চিনের এক সেনা জওয়ান ঢুকে পড়েন। তাঁকে ধরে ফেলেন ভারতীয় সেনা। সীমান্তে মোতায়েন থাকা ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা চিনের সেনাবাহিনীর ওই জওয়ানকে হেফাজতে নিয়েছেন। খতিয়ে দেখা হচ্ছে অনুপ্রবেশ – এর কারণ।  এই বিষয়ে আলোচনা চলছে দুই দেশের মধ্যে।
Read More
টিকাদান প্রস্তুতি তুঙ্গে

টিকাদান প্রস্তুতি তুঙ্গে

১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হচ্ছে করোনার টিকাকরণ। সারাদেশে শুরু হয়েছে প্রস্তুতি। কোভিড -১৯ এর বর্তমান অবস্থা এবং এর টিকাদান কর্মসূচি নিয়ে কথা বলতে আজ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক হবেটিকাকরণ নিয়ে। টিকাকরণ নিয়ে বিভিন্ন দিক নিয়ে বিশদ পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী। কোভিড -১৯ টিকাকরণ প্রচারে প্রায় ৩ কোটি স্বাস্থ্যকর্মী ও কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Read More
আতঙ্ক বাড়ছে বার্ড ফ্লু’র

আতঙ্ক বাড়ছে বার্ড ফ্লু’র

করোনার দাপট এখনও নির্মূল হয়নি এর মধ্যেই বার্ড ফ্লু নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে একাধিক রাজ্যে। হিমাচল, রাজস্থানে এইচ৫এন৮ এবং কেরালায় এইচ৫এন১, এই দু'ধরনের ভ্যারিয়্যান্টের উপস্থিতি পাওয়া গিয়েছে। কেন্দ্র মনে করছে, পরিযায়ী পাখির মাধ্যমেই বার্ড ফ্লুর ভাইরাস বিভিন্ন রাজ্যের স্থানীয় পাখি, পোলট্রিতে ছড়িয়েছে। তাই বার্ড ফ্লু’র সংক্রমণ রুখতে বেশ কয়েকটি রাজ্যে পোলট্রির মুরগির মাংস এবং ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। পরিস্থিতি সামলাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে দিল্লিতে। সংক্রামিত এলাকাকে জীবাণুনাশক নিয়ে সাফ করতে হবে। মৃত পাখির দেহ ঠিক ভাবে পুঁততে হবে। নজরদারি আরও বাড়াতে হবে।
Read More
সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল এক চিনা সেনা

সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল এক চিনা সেনা

লাদাখ সংঘর্ষের পর থেকেই উত্তপ্ত ভারত-চিন সীমান্ত। দু’দেশের সেনার মধ্যে একাধিকবার উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক হলেও জট কাটেনি। এসব সমস্যার মধ্যেই সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল এক চিনা সেনা। দেশের সেনা আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার প্যাংগং সো লেকের দক্ষিণে অবস্থিত রেজাং লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেখা যায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আচমকাই এদেশের জমিতে ঢুকে পড়েছে চিনের পিপল লিবারেশন আর্মির এক সেনা। সীমান্তে মোতায়েন জওয়ানরা সঙ্গে সঙ্গেই আটক করেন তাকে। আপাতত ভারতীয় সেনার হেফাজতে রয়েছে সে। ইতিমধ্যেই ভারতীয় সেনার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কী কারণে চিনের ওই সেনা সীমান্ত পার করেছিলেন তা…
Read More
সংখ্যা বাড়ছে নতুন প্রজাতির করোনায় আক্রান্ত রোগীর সংখ্যায়

সংখ্যা বাড়ছে নতুন প্রজাতির করোনায় আক্রান্ত রোগীর সংখ্যায়

আতঙ্ক বাড়ছে নতুন প্রজাতির করোনায় আক্রান্ত রোগীর সংখ্যায়। বেড়েই চলেছে সংক্রমণ। নতুন প্রজাতির করোনা কোভিড-১৯ এর থেকে ৭০ গুন বেশি দ্রুত সংক্রমণ ছড়ায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন, আজ পর্যন্ত গোটা দেশে নতুন প্রজাতির করোনায় আক্রান্ত হলেন ৭১ জন। গত এক মাসে বহু যাত্রী ব্রিটেন থেকে ভারতে ফিরেছে। এদের খুঁজে বের করে টেস্ট করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র।
Read More
বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের হাসপাতালে

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের হাসপাতালে

শুক্রবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের ভান্ডারা জেলা হাসপাতালের শিশু বিভাগে আগুন লাগে। শুরু হয় উদ্ধারকাজ। সাত শিশুকে উদ্ধার করা হয়েছে। কিন্তু বাকিদের উদ্ধার করা যায়নি। কমপক্ষে ১০ সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের অসুস্থ সদ্যোজাতদের বিভাগ এসএসসিইউ -তে অগ্নিকাণ্ডের জেরেই এই বিপত্তি ঘটে। এই ঘটনার পরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত শিশুদের পরিবারের সদস্যরা। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রের ভান্ডারার হাসপাতালের মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Read More
ইংরেজি শিক্ষায় জোর অন্ধ্রপ্রদেশের সরকারি স্কুলে

ইংরেজি শিক্ষায় জোর অন্ধ্রপ্রদেশের সরকারি স্কুলে

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করল অন্ধ্রপ্রদেশ সরকার। ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে অন্ধ্রপ্রদেশের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের। তাদের প্রশিক্ষণ দেবেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। ইংরেজির পাশাপাশি বিজ্ঞান ও অঙ্কেও প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষকদের ৩০ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্প অফিসে মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
Read More
টিকাকরণ নিয়ে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী

টিকাকরণ নিয়ে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী

আগামী ১৩ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হবে দেশে। এবার শুরু আসল গণ টিকাকরণ। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, এই দুই টিকাকে অনুমোদন দিয়েছে কেন্দ্র। আগামী ১১ জানুয়ারি এই টিকাকরণ নিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবার ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভ্যাকসিন মজুত থেকে শুরু করে টিকাকরণে নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ সব কিছু নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মোদী।
Read More
‘কয়েক দিনের’ মধ্যেই ভ্যাকসিন পাবে দেশবাসী

‘কয়েক দিনের’ মধ্যেই ভ্যাকসিন পাবে দেশবাসী

কোভিড-১৯ ভ্যাকসিন সহজলভ্য হবে বলে শুক্রবার আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী এবং করোনার বিরুদ্ধে লড়াইয়ে থাকা প্রথমসারির কর্মীদের টিকাকরণ চলবে। এর আগে ২ জানুয়ারি সারা দেশ জুড়ে সম্পন্ন হয়েছিল কোভিড ভ্যাকসিনের ড্রাই রান বা মহড়া। টিকাকরণের জন্য কয়েক লক্ষ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লি পৌঁছেছে ‘কোভিশিল্ড’ ভ্যাকসিনের প্রথম ব্যাচ।
Read More