দেশ

সুখবর ক্রিকেট মহলে

সুখবর ক্রিকেট মহলে

আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার টেস্ট সিরিজ। শুরু হবে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে। কোভিড -১৯ মহামারীর পর ভারতে প্রথমবারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট শুরু হতে চলেছে। উচ্ছ্বসিত ক্রিকেট মহল। তাই সিরিজের আগেই সমর্থকদের জন্য রয়েছে সুখবর। সব কিছু ঠিকঠাক থাকলে, বিসিসিআই এই টেস্ট সিরিজে স্টেডিয়ামে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমোদন দিতে পারে।
Read More
আজ পালিত হচ্ছে অন্যরকম প্রজাতন্ত্র দিবস

আজ পালিত হচ্ছে অন্যরকম প্রজাতন্ত্র দিবস

আজ দেশজুড়ে কড়া নিরাপত্তায় পালিত হচ্ছে ৭২ তম প্রজাতন্ত্র দিবস। তবে ইতিহাসে প্রথমবার, প্রায় ফাঁকা দর্শকাসন রাজপথের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। কোভিড প্রোটোকল মেনে এক অন্যরকম প্রজাতন্ত্র দিবস উদযাপনের সাক্ষী থাকবে রাজধানী নয়াদিল্লি। গতবছর দর্শকের সংখ্যা যেখানে ছিল ১.২৫ লক্ষ, সেটা এবার কমিয়ে করা হয়েছে ২৫ হাজার। করোনার জন্য এবছর প্রজানত্র দিবসের মুখ্য় অতিথি হিসাবে ভারতে আসতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
Read More
ভয়াবহ দুর্ঘটনা কবলে ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টার

ভয়াবহ দুর্ঘটনা কবলে ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টার

ভয়াবহ ঘটনা। জম্মু-কাশ্মীরের পাঞ্জাব সীমান্তের নিকটে কাঠুয়া জেলার লক্ষণপুরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার এইচএল ধ্রুব। হেলিকপ্টারের ভেতর দু’জন পাইলট গুরুতরভাবে আহত হয়েছেন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী পাঠানকোটের মিলিটারি বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা।
Read More
সম্মানিত করা হবে শহিদ কর্নেলকে

সম্মানিত করা হবে শহিদ কর্নেলকে

উত্তরে লাদাখ সীমান্তে চীনা আগ্রাসনকে কেন্দ্র করে গত বছরের মাঝামাঝি সময় থেকেই দেশ জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। দেশের সীমানা রক্ষায় সঙ্গে সঙ্গে ছুটে যান ১৬ নম্বর বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবু। দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন কর্নেল সন্তোষ বাবু। এবার সাধারণতন্ত্র দিবসে সেই বলিদানের প্রতি সম্মান প্রদর্শন করে তাঁকে মরণোত্তর মহাবীর চক্রে সম্মানিত করা হবে।
Read More
ভারত তৈরি বার্তা বায়ুসেনা প্রধানের

ভারত তৈরি বার্তা বায়ুসেনা প্রধানের

নয়াদিল্লি: উত্তরে লাদাখ সীমান্তে চীনা আগ্রাসনকে কেন্দ্র করে গত বছরের মাঝামাঝি সময় থেকেই দেশ জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। গত ৯ মাস ধরে ভারত ও চীনের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েও মিলছে না কোনও দিশাই। তবে অবস্থার উন্নতি খুব একটা হয়নি। সম্প্রতি উত্তর পূর্বেও চীনা আগ্রাসনের ইঙ্গিত মিলেছে। তবে ভারতও আগ্রাসী ভূমিকা নিতে পারে জানিয়েছেন ভারতীয় বায়ুসেনা আইএএফ প্রধান ভাদাউরিয়া। তিনি বলেন, "যদি ওরা (চীন) আগ্রাসন দেখায়, আমরাও আগ্রাসী হতে পারি। আমরা সম্পূর্ণ তৈরি।"
Read More
প্রজাতন্ত্র দিবসে হবে ‘কৃষাণ প্রজাতন্ত্র’

প্রজাতন্ত্র দিবসে হবে ‘কৃষাণ প্রজাতন্ত্র’

২৬ জানুয়ারি দিল্লিতে ট্র্যাক্টর র্যা লি করবে কৃষক সংগঠনগুলি। প্রস্তুতি চলছে পুরোদমে। দিল্লি পুলিশ এবং সিআরপিএফ কর্মীরাও নির্ধারিত রুটে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছেন। এক লক্ষ ট্র্যাক্টর চলবে দিল্লিতে। পাঁচটি রুটে ৬০ কিলোমিটার রাস্তায় এই মিছিল চলবে। আন্দোলনের সময় সবচেয়ে বেশি সংখ্যক কৃষক টিকরি সীমান্তে রয়েছেন।
Read More
প্রজাতন্ত্র দিবসের ফ্লাইপাস্ট প্যারেডের নেতৃত্বে,এয়ার লেফট্যানেন্ট স্বাতী রাঠোর

প্রজাতন্ত্র দিবসের ফ্লাইপাস্ট প্যারেডের নেতৃত্বে,এয়ার লেফট্যানেন্ট স্বাতী রাঠোর

আর মাত্র কয়েক ঘন্টা। তারপরই নয়াদিল্লির রাজপথে উদযাপিত হবে প্রজাতন্ত্র দিবস। আকাশে উড়বে বায়ুসেনার বিমান, আর সেই বিমানেই থাকবেন এয়ার লেফট্যানেন্ট স্বাতী রাঠোর। এই প্রথম কোনও মহিলা পাইলটকে দেখা যাবে প্রজাতন্ত্র দিবসের ফ্লাইপাস্ট প্যারেডের নেতৃত্বে। লিঙ্গসাম্যের এক নয়া ইতিহাস লিখতে চলেছে ভারতীয় বায়ুসেনা, আর তারই শরিক স্বাতী। রাজস্থানের নাগৌর জেলার ছোট্ট গ্রামে জন্মানো স্বাতী ছোট থেকেই স্বপ্ন ছিল পাইলট হওয়ার। ২০১৪ সালে প্রথমবারেই বায়ুসেনার পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।এরপর দেহরাদুনে এয়ার ফোর্স সিলেকশন বোর্ড তাঁর ইন্টারভিউ নেয়৷ গোটা দেশের ২০০ মহিলা ছাত্রীর মধ্যে মাত্র ৯৮ জন স্ক্রিনিংয়ের জন্য নির্বাচিত হয়৷ তাঁদের মধ্যে থেকে পাঁচজনকে বেছে নিয়েছিল বায়ুসেনা৷ যার মধ্যে স্বাতী একজন৷…
Read More
একদিনের মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডে

একদিনের মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডে

জাতীয় কন্যাসন্তান দিবস উদযাপনে নয়া পদক্ষেপ। জাতীয় শিশুকন্যা দিবসে একদিনের মুখ্যমন্ত্রী হলেন উত্তরাখণ্ডের হরিদ্বারের ১৯ বছরের সৃষ্টি গোস্বামী। স্বেচ্ছাসেবী সংস্থা চালায়। মহিলাদের স্বনির্ভর হতে উৎসাহ দেয়। একদিনেক এই মুখ্যমন্ত্রী রবিবার খতিয়ে দেখবেন রাজ্যের একাধিক প্রকল্পকে। ২০১৮ সালেও একবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সৃষ্টি। দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় কন্যা সন্তান দিবস। ভবিষ্যতে সুযোগ এলে রাজনীতিতে যোগ দিতে রাজি তিনি।
Read More
পূর্ব লাদাখে সেনা কমাবে না ভারত

পূর্ব লাদাখে সেনা কমাবে না ভারত

গত ৯ মাস ধরে ভারত ও চীনের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েও মিলছে না কোনও দিশাই। পূর্ব লাদাখে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। ভারতের তরফে অবশ্য সীমান্তে স্থিতিশীলতা ফেরানোর উপর জোর দেওয়া হয়েছে। তবে অবস্থার উন্নতি খুব একটা হয়নি। এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান যে লাদাখ সীমান্ত থেকে চীন সেনা সংখ্যা না কমালে ভারতও একপাক্ষিকভাবে সেনা কম করবে না। নিজেদের জায়গায় অনড় ভারত। নিজেদের জমির এক ইঞ্চিও ছাড়বে না ভারত।
Read More
সুস্থতার হার স্বস্তি দিচ্ছে

সুস্থতার হার স্বস্তি দিচ্ছে

রাজ্যে সুস্থতার হার কিছুটা বেড়েছে। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৪৯৩ জন রাজ্যবাসী। করোনায় আক্রান্ত হলেন আরও ৪০৬ জন। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৮ হাজার ১৭১টি নমুনা করোনার জন্য পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৭.‌২৯ শতাংশ নমুনা পজিটিভ। শুক্রবার পশ্চিমবঙ্গে সুস্থতার হার ছিল ৯৭.‌০৮ শতাংশ। সুস্থতার হার বৃদ্ধি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে রাজ্য প্রশাসনকে।
Read More
বিপুল ক্ষয়ক্ষতির মুখে সেরাম

বিপুল ক্ষয়ক্ষতির মুখে সেরাম

পুণের সেরাম ইনস্টিটিউটে আগুন লাগার ফলে করোনার টিকার ওপর কোনও প্রভাব না পড়লে ও বিপুল পরিমাণে আর্থিক ক্ষয়ক্ষতির মুখে সংস্থা জানিয়েছেন সেরামের কর্ণধার আদর পুনাওয়ালা। বিপুল সংখ্যক বিসিজি টিকা নষ্ট হয়েছে। মোট এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর নাগাদ সেরামের মঞ্জরী প্ল্যান্টে আগুন লাগে। এদিন কারখানায় আসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মৃতদের পরিবারকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে সেরাম।
Read More
তীব্র হচ্ছে বার্ড ফ্লু

তীব্র হচ্ছে বার্ড ফ্লু

করোনার মধ্যেই বার্ড ফ্লু আতঙ্ক তীব্র হচ্ছে দেশ জুড়ে। মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরল, হিমাচল প্রদেশে হাঁস, মুরগি, পাখির মৃত্যুতে সংক্রমণের ঘটনা ঘটেছে, সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্র। আগামিকাল কেন্দ্রের তরফ থেকে জানা যায়, যেসব জায়গায় বার্ড ফ্লু ধরা পড়েছে সেসব জায়গায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই বারো রাজ্যের কিছু জায়গায় বন্ধ হয়েছে মুরগির দোকান। উল্লেখ্য দিল্লি, মহারাষ্ট্র, ছত্তীসগড়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, কেরল, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত সহ পঞ্জাব এই বারো রাজ্যে বার্ড ফ্লুর খোঁজ ,মিলেছে। তাই কেন্দ্রের বিশেষ উদ্যোগে যুক্ত রয়েছে এই বারো রাজ্য৷ তবে মানুষের শরীরে এই রোগ সংক্রমিত হতে পারে না বলেই অভয় দিয়েছে প্রশাসন।
Read More
বিশ্বের বেশীরভাগ দেশই করোনার টিকা কিনতে চায় ভারতের কাছে

বিশ্বের বেশীরভাগ দেশই করোনার টিকা কিনতে চায় ভারতের কাছে

টিকার জন্য ভারতের দিকে তাকিয়ে বিশ্বের অনেক দেশ। প্রায় সবকটি প্রতিবেশী দেশই করোনার টিকা কিনতে চায় ভারতের কাছে। এই দেশগুলির মধ্যে রয়েছে সিসিলি, থাইল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মরিশাস। ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ভারতের থেকে টিকা কিনতে চাওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়াও, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তাইল্যান্ডও ভারতের তৈরি সেরাম ইনস্টিটিউটের টিকা কেনার জন্য আগ্রহ দেখিয়েছে।
Read More
করোনা সংক্রমণের গ্রাফে নিম্নমুখী

করোনা সংক্রমণের গ্রাফে নিম্নমুখী

করোনা সংক্রমণের গ্রাফে স্বস্তি পেয়েছে ভারত। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬৩ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১৮ হাজার ২ জন।
Read More