দেশ

সু-সংবাদ বাংলায় ডাক্তারি পড়ুয়াদের জন্য

সু-সংবাদ বাংলায় ডাক্তারি পড়ুয়াদের জন্য

ডাক্তারের অভাব রয়েছে বাংলাতে। এই সমস্যা বেশি করে প্রকট হয়েছে কোভিডের সময়ে। কেন্দ্রের কাছে রাজ্যের তরফে এমবিবিএস আসন বাড়ানো নিয়ে আবেদনও করা হয়েছিল। এই মর্মে মঙ্গলবার দুপুরে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে ডাক্তারি পড়ার আসন বেড়ে হবে চার হাজার। প্রতি বছরই রাজ্যের অনেক ডাক্তারি পড়ুয়াকে ভিন রাজ্যে পড়তে যেতে হয়। ফলে রাজ্যে আসন সংখ্যা বাড়ানো হলে সেই সমস্যা অনেকটাই লাঘব হবে। এদিন টুইট করে মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম এমবিবিএস পড়ুয়াদের ব্যাচ শুরু হচ্ছে। প্রসঙ্গত, কয়েক দিন আগেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র আরও শক্তিশালী করার স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড হাসপাতালগুলিতে আরও নার্স নিযুক্ত করার নির্দেশ…
Read More
উৎসবের আগে প্রধানমন্ত্রীর বার্তা

উৎসবের আগে প্রধানমন্ত্রীর বার্তা

নয়াদিল্লি: উৎসবের মরশুমে গোটা দেশজুড়েই ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। আর এর মধ্যে বঙ্গবাসী দুর্গোৎসবে মেতে ওঠার ঠিক আগে আজ সন্ধে ৬টা নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মহামারীর একেবারে শুরু থেকে নিয়মিত দেশবাসীকে সতর্ক করে আসছেন মোদি। মঙ্গলবার দুপুর নাগাদ একটি টুইটবার্তায় মোদী বলেন, ‘আজ সন্ধ্যা ছ’টায় আমার সহ-নাগরিকদের একটি বার্তা দেব। আপনারা অবশ্যই থাকবেন।’ প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। অনেক বিশেষজ্ঞই মনে করছেন উৎসবের আনন্দে দেশবাসী যদি অসাবধান হয়ে যায় সেক্ষাত্রে করোনার দ্বিতীয় ঢেউ আসা অসম্ভব কিছু নয়। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬ হাজার ৭৯১ জন…
Read More
ফেব্রুয়ারির মধ্যে অনেক বেশি মানুষ আক্রান্ত হতে পারে কোভিডে

ফেব্রুয়ারির মধ্যে অনেক বেশি মানুষ আক্রান্ত হতে পারে কোভিডে

২০২১-র ফেব্রুয়ারি মাসের মধ্যে ৫০ শতাংশ জনসংখ্যা করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে মনে করছে সরকারি কমিটি। এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৭৫.৫ লাখ। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যায় আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে ভারত। আইসিএমআর কমিটির হিসেব অনুযায়ী ফেব্রুয়ারির পর কোভিড অনেকটা স্তিমিত হয়ে যাবে। কিন্তু মাস্ক, সামাজিক দূরত্বের বিকল্প নেই সেটাও জানিয়েছেন তাঁরা। নবরাত্রি, দুর্গাপুজো, দীপাবলীর সময় কোভিডের কামড় আরও বাড়তে পারে, এই বিষয়েও সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
Read More
অর্ণব গোস্বামীকে সমন পাঠানর পরামর্শ হাইকোর্টের

অর্ণব গোস্বামীকে সমন পাঠানর পরামর্শ হাইকোর্টের

ভুয়ো টিআরপি মামলার অর্ণব গোস্বামীকে এফআইআর পাঠানোর পরামর্শ দিয়েছে বম্বে হাইকোর্ট। সোমবার বম্বে হাইকোর্টে এজিআর আউটলায়ার মিডিয়া প্রাইভেট লিমিটেডের দায়ের করা পিটিশনের শুনানি চলছিল। আবার আগামী ৫ নভেম্বর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতিরা জানান, অভিযুক্ত হিসেবে অর্ণবের নাম যোগ করা হলে তাঁকে সমন পাঠানোর পরামর্শ দেন বিচারপতিরা। বিচারপতি বেঞ্চ জানিয়েছে, টিআরপি দুর্নীতি মামলায় তদন্তকারী অফিসার যদি অভিযুক্ত হিসেবে রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফের নাম যোগ করেন, তাহলে তাঁকে সমন পাঠাতে হবে। মুম্বই পুলিশের আইনজীবী কপিল সিব্বল জানান, ইতিমধ্যে রিপাবলিক টিভির কর্মীকে তলব করেছে পুলিশ তবে তাঁদের কাউকেই গ্রেফতার করা হয়নি।
Read More
রাজ্যে একদিনে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৩ জন

রাজ্যে একদিনে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৩ জন

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের রেকর্ড ভাঙল পশ্চিমবঙ্গ। এদিন রাজ্য সরকারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯৯২ জন ও মৃত্যু হয়েছে ৬৩ জন করোনা আক্রান্তের। এদিন রাজ্যে কমেছে সুস্থতার হার। এ পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৮৪ হাজার ৩২৫ জন আর আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২১ হাজার ৩৬ জন। সোমবার রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩৪ হাজার ৫৮৪টি। রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যে কোভিড আক্রান্তদের জন্য মোট বেড রয়েছে ১২ হাজার ৭৫১টি। আর তার মধ্যে ৩৭.‌৪৯ শতাংশ বেডে র‌য়েছেন আক্রান্তরা।
Read More
‘বার্ডস অ্যান্ড বীজ টক’ প্রোগ্রাম

‘বার্ডস অ্যান্ড বীজ টক’ প্রোগ্রাম

ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডেটল ‘বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া’র আওতাধীনে ও প্রাইমাস পার্টনার্সের সহযোগিতায় আরবি ছোটোদের জন্য এক অভিনব লাইফ স্কিলস প্রোগ্রাম চালু করল – ‘বার্ডস অ্যান্ড বীজ টক’। এই শিক্ষামূলক কর্মসূচির আওতায় আসবে সিকিমের ১০ থেকে ১৯ বছর বয়স্ক ছেলেমেয়েরা। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, শিক্ষা মন্ত্রী কুঙ্গা নিমা লেপচা, স্বাস্থ্য মন্ত্রী ড. মণিকুমার শর্মা, শিক্ষা সচিব অনিল রাজ রাই, সামাজিক ন্যায় ও কল্যাণ সচিব শেরিং গিয়াছো, অতিরিক্ত মুখ্য সচিব জি পি উপাধ্যায় ও স্বাস্থ্য পিএস কারেতি শ্রীনিবাসুলু। এই উপলক্ষে একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরিত হয়। এই শিক্ষামূলক কর্মসূচির উদ্দেশ্য হল বয়ঃসন্ধিকালের কিশোরকিশোরীদের বিভিন্ন সঠিক, বাস্তবভিত্তিক…
Read More
ফের একবার শো-কজ নোটিস এল অর্ণব গোস্বামীর কাছে

ফের একবার শো-কজ নোটিস এল অর্ণব গোস্বামীর কাছে

রিপাবলিক টিভির চিফ এডিটর অর্ণব গোস্বামীকে নোটিস পাঠাল মুম্বই পুলিশে। কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিওর বা সিআরপিসি-র ১০৮ নম্বর সেকশনের আওতায় এই নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। শুক্রবার বিকেল ৪টের মধ্যে ওরলি ডিভিশনের স্পেশ্যাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্ণবকে। পালঘর গণপিটুনির মামলায় তাঁর ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জেরে শো-কজ নোটিস পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। গত ২১ এপ্রিল তাঁর চ্যানেলের একটি বিতর্ক অনুষ্ঠানের মন্তব্যে শো-কজ নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। এছাড়া ও বলিউডের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগেও নাম রয়েছে অর্ণব গোস্বামীর।
Read More
চিনা সেনার বিশ্বাসঘাতকতা

চিনা সেনার বিশ্বাসঘাতকতা

লাদাখ সীমান্তে শান্তি ফেরাতে এই নিয়ে সপ্তমবার আলোচনায় বসতে চলেছে দুই দেশ। কিন্তু দক্ষিণ প্যাঙ্গং উপকূলে তৎপর চিনের বাহিনী। উত্তর প্যাঙ্গং লেকেও নতুন করে সেনা মোতায়েন করছে চিন। শীতের আগে পাহাড়ি ফিঙ্গার এলাকার দখল নিতে মরিয়া চিনের বাহিনী। ভারতীয় নিয়ন্ত্রণাধীম পাহাড়ি এলাকা দখলের চেষ্টা ব্যর্থ হওয়ায় আরও আগ্রাসী হয়ে উঠেছে লাল সেনা। প্রায় ২০০ সেনাকে তারা সরিয়ে এনেছে ফোর-ফ্রন্টে। ভারতীয় বাহিনীর মুখোমুখি যুদ্ধ-ট্যাঙ্ক বসিয়ে সেনার সংখ্যা বাড়িয়ে চলেছে চিন। দক্ষিণে চুসুল, মলডোর কাছে ফের লাল সেনার তৎপরতা লক্ষ্য করা গেছে। প্যাঙ্গং হ্রদের উত্তর সীমায় ৩ নম্বর ফিঙ্গার পয়েন্টের কাছে নতুন করে সামরিক কাঠামো তৈরিতে লেগে পড়েছে লাল ফৌজ। দক্ষিণ প্যাঙ্গং…
Read More
অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের নয়া পথ

অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের নয়া পথ

করোনাভাইরাসের মধ্যে অর্থনীতিকে চাঙ্গা করতে রাজ্যগুলিকে ১২,০০০ কোটি টাকা ঋণ দিতে চলেছে কেন্দ্র। সেজন্য রাজ্যগুলিকে কোনও সুদ গুনতে হবে না। এই খাতে উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্য এবং উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। রাজ্যগুলিতে দেওয়া হবে ১,৬০০ কোটি টাকা, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশকে দেওয়া হবে ৯০০ কোটি ও ৭,৫০০ কোটি পাবে অন্যান্য রাজ্যগুলি। পাশাপাশি বাজারে চাহিদা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাতে বাড়তি অর্থের সংস্থান করেছে কেন্দ্র। তার জেরে বাজার কিছুটা চাঙ্গা হবে বলে আশাবাদী কেন্দ্র।
Read More
দেশের অর্থনৈতিকে চাঙ্গা করতে মোদী সরকারের নয়া পথ

দেশের অর্থনৈতিকে চাঙ্গা করতে মোদী সরকারের নয়া পথ

দেশের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করতে ১০০ দিনের কাজের প্রকল্পে জোর দিল নরেন্দ্র মোদীর সরকার। প্রথম আওয়াজটা উঠেছিল এই বাংলা থেকেই। কেন্দ্রীয় সরকারকে ১০০ দিনের কাজ বাড়াতে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ–সহ আটটি বড় রাজ্য থেকে ১০০ দিনের কাজের প্রকল্প আরও বেশি করে চালু করার অনুরোধ করা হয়েছে। সরকারি আধিকারিকরা জানান, এই পরিস্থিতিতে মানুষের আয় কমেছে। কাজ হারিয়েছেন পরিযায়ী শ্রমিকরা। তাই করোনাভাইরাস পরিস্থিতিতে ১০০ দিনের কাজের চাহিদা বহু গুণে বেড়ে গিয়েছে। মোদী সরকারের তরফে জানানো হয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পের জন্য সরকার আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।
Read More
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ চিরাগ পাসওয়ানের

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ চিরাগ পাসওয়ানের

প্রধানমন্ত্রী মোদি নিজে উপস্থিত না থেকেও তাঁর নির্দেশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জনার্দন ঘাটে শেষকৃত্য সম্পন্ন হল কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের। এরপরেই ছেলে চিরাগ পাসোয়ান একটি আবেগময় টুইটে আন্তরিক ধন্যবাদ জানান মোদিকে, আপনার ভালোবাসা আজ আশীর্বাদ হয়ে ঝরে পড়ল! আশা, আজীবন এই আশীর্বাদ তিনি পাবেন। তিনি প্রধানমন্ত্রীকে টুইটে লেখেন, “পুত্র হিসাবে আমি অনেকটা কঠিন পর্ব পার করছি কিন্তু আপনার সাহস এবং উত্সাহ দ্বারা অনুপ্রাণিত। সমস্ত ব্যবস্থা করেছিলেন আপনি।”
Read More
ফ্লিপকার্টের কিরানা পার্টনাররা আসামে ডেলিভারির জন্য প্রস্তুত আছেন

ফ্লিপকার্টের কিরানা পার্টনাররা আসামে ডেলিভারির জন্য প্রস্তুত আছেন

আসন্ন উৎসবের মরশুমে অতিরিক্ত পণ্যসামগ্রী ডেলিভারির চাপ সামলাতে ফ্লিপকার্টের সঙ্গে হাত মিলিয়েছে ৫০ হাজারেরও বেশি কিরানা। এদের মধ্যে রয়েছেন আসামের হাজার হাজার খুচরো বিক্রেতা। ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রামে যোগ দিয়ে তারা আসন্ন বিগ বিলিয়ন ডেজ চলাকালীন লক্ষ লক্ষ ফ্লিপকার্ট গ্রাহককে নিরাপদ ডেলিভারি দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। এই কিরানা প্রোগ্রাম আসাম ও ভারতের অন্যত্র হাজার হাজার কিরানাকে তাদের আয় বাড়াতে এবং নিরাপদ ও স্যানিটাইজড পদ্ধতিতে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক রক্ষা করার দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করছে। আধুনিক প্রযুক্তির সুবিধাগুলিও আয়ত্ত্ব করছেন তারা। গত মার্চ মাসে আসামের ঘিলাগুড়ি গ্রামের ২৮ বছর বয়সী মইনুদ্দিন আহ্‌মেদ ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রামে যোগ দিয়েছেন। একটানা লকডাউনের কারণে মইনুদ্দিনের…
Read More
সংক্রমণ নিয়ে সতর্কবার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধনের

সংক্রমণ নিয়ে সতর্কবার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধনের

সামনেই আসছে উৎসবের মরসুম আর তার ফলে এই মরসুমে সংক্রমণ আরও ছড়ানোর সম্ভাবনা রয়েছে বলেই সতর্ক করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন। কোভিড নিয়ম না ভেঙে দেশবাসীকে উৎসব করার পরামর্শ দিলেন তিনি। বাড়িতে বসে পরিবারের সঙ্গেই উৎসব পালনের কথা বলেছেন তিনি। সামনের শীতের মরসুমে করোনা সংক্রমণের আরও একটা বড় ঢেউ আসতে পারে বলেই সতর্ক করেছেন ডক্টর হর্ষ বর্ধন। হর্ষ বর্ধন বলেন, “কঠিন পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কোনও ধর্ম বা ভগবান বলে না বাইরে বেরিয়ে জাঁকজমক করে উৎসব করতে হবে। প্যান্ডেল, মন্দির বা মসজিদ সবাই প্রার্থনা করতে যান। আমাদের লক্ষ্য হচ্ছে এই ভাইরাসকে শেষ করে মানবতাকে বাঁচানো। এটাই গোটা বিশ্বের…
Read More
দেশে অ্যাক্টিভ কেস রয়েছে ৯ লক্ষ

দেশে অ্যাক্টিভ কেস রয়েছে ৯ লক্ষ

দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন আরও ৭৪ হাজার ৩৮৩ জন, মৃত্যু হয়েছে আরও ৯১৮ জনের। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৮ লক্ষ ৬৭ হাজার ৪৯৬ জন। এখন অবধি মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮ হাজার ৩৩৪ জনের। তবে গবেষকদের দাবি যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তা চার মাস পর্যন্ত করোনা মোকাবিলা করবে, শরীরকে রক্ষা করবে সংক্রমণ থেকে। এছাড়াও একটি সুখবর রয়েছে, ভারত এবং ইজরায়েল যৌথভাবে তৈরি করতে চলেছে এমন কিট যা এক মিনিটের কম সময়ে প্রায় ৩০ সেকেন্ডে করোনা পরীক্ষা করে দেবে। এই পরীক্ষার জন্য একটা টিউবের মধ্যে দিয়ে ফু দিতে হবে বলে জানানো হয়েছে।
Read More