দেশ

দেশে বন্ধ রেল পরিষেবা, ভুয়ো খবর

দেশে বন্ধ রেল পরিষেবা, ভুয়ো খবর

১ ডিসেম্বর থেকে কোভিড স্পেশ্যাল-সহ সব ট্রেন বন্ধ করে দিচ্ছে রেল সোশ্যাল মিডিয়া জুড়ে এই খবর ছড়িয়েছিল। মেসেজটি সম্পূর্ণ ভুয়ো কোনও ট্রেন চলাচল বন্ধের পরিকল্পনা নেই রেলমন্ত্রকের। শেষঅবধি সেই সমস্ত জল্পনা উড়িয়ে জবাব দিল পিআইবি। আগামী ১ ডিসেম্বর থেকে ট্রেন বন্ধ করে দেওয়া কোনও সিদ্ধান্ত নেয়নি ভারতীয় রেল। ভারতীয় রেল এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি।
Read More
একাধিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা ভারত ও বাংলাদেশের মধ্যে

একাধিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা ভারত ও বাংলাদেশের মধ্যে

আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মোদীকে ২৬ মার্চ ঢাকায় যাওয়ার আমন্ত্রণ জানানো হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে ভার্চুয়াল সামিট হবে বলে জানা গিয়েছে। এই ভার্চুয়াল সামিটের আগে চূড়ান্ত আলোচনা করতে আট ডিসেম্বর বাংলাদেশের বিদেশসচিব মাসুদ বিন মমেনের ভারতে আসার কথা। মোদী-হাসিনার ভার্চুয়ার সামিট হতে চলেছে ১৭ ডিসেম্বর। মোদী সরকারের পক্ষ থেকে বেশ কিছু বকেয়া প্রকল্পে কাজের গতি বৃদ্ধি করা হয়েছে।
Read More
করোনার তৃতীয় ধাক্কার সতর্ক করলেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে

করোনার তৃতীয় ধাক্কার সতর্ক করলেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে

মুম্বই: ‘সুনামির মতো’ করোনার দ্বিতীয় বা তৃতীয় ধাক্কাও আসতে পারে বলে মনে করছেন মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকর। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “বেশি ভিড়ের কারণে কোভিড কিন্তু মোটেই মারা যাচ্ছে না, বরং তা আরও বাড়ছে। ভ্যাকসিন এখনও বের হয়নি, কখন বেরোবে তাও আমরা জানি না। আমাদের এখনও খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা এখনও স্কুল খুলত পারিনি। দয়া করে ভিড় করবেন না, মাস্ক পড়ুন, বারে বারে হাত ধুন, কিছুটা দূরত্ব বজায় রাখুন। এভাবেই আপনি নিরাপদে থাকতে পারেন।”
Read More
এড়ানো গেল বিপদ, ট্যুইটে বাহবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

এড়ানো গেল বিপদ, ট্যুইটে বাহবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

নয়াদিল্লি: জম্মুতে সম্প্রতি জঙ্গিদের নাশকতার ছক বানচাল করে নিরাপত্তারক্ষীরা৷ খবর পাওয়া গিয়েছে, যে জঙ্গিরা মুম্বইয়ে ২৬/১১-র হামলার ১২ বছর পূর্তি উপলক্ষে বড়সড় কোনও হামলার পরিকল্পনা ছিল তাদের৷ শুরু হয়েছে তল্লাশি। জোরদার করা হয়েছে জম্মু থেকে কাশ্মীরের নিরাপত্তা। আপাতত বন্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। নিরাপত্তারক্ষীদের তৎপরতাতেই রোখা গিয়েছে এই নাশকতা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ ২৬/১১ মতো বা তার থেকেও বড় নাশকতার ছক বানচাল করল নিরাপত্তারক্ষীরা তাই কৃতিত্বকে বাহবা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি ট্যুইটে লেখেন, ‘ভারতীয় জওয়ানদের -বাহাদুরি ও সাহসিকতায় কড়া জবাব পেল পাকিস্তান৷ বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানিই তাদের উদ্দেশ্য ছিল৷’  
Read More
জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী

জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী

ভারতের বর্তমান করোনা পরিস্থিতি এবং দ্রুত করোনা ভ্যাকসিন বিতরণের কৌশল নির্ধার করতে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বিস্তারিত আলোচনা করেন মোদি। শুক্রবার রাতে ওই জরুরি বৈঠকটি করেছেন প্রধানমন্ত্রী। সার্বিকভাবে মনে করা হচ্ছে আগামী বছরের গোড়ার দিকেই একাধিক বাজারে চলে আসবে। এদিনের বৈঠকে ভ্যাকসিন বিতরণের পদ্ধতি এবং প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ার কতদূর অগ্রগতি হয়েছে সেটাও খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী।
Read More
বাড়ছে করোনা গ্রাফ

বাড়ছে করোনা গ্রাফ

উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন করে বাড়তে থাকা সংক্রমণ। ভারতে লাগাতার দৈনিক ৪৫ হাজারের বেশি মানুষ এই মারণ রোগের কবলে পড়ছেন। শনিবার নতুন করে করোনার কবলে পড়লেন ৪৬ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬ হাজার ২৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৫০ হাজার ৫৯৮ জন। এদিন দেশে মৃত্যু হয়েছে ৫৬৪ জনের। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩২ হাজার ৭২৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৭১৫ জন।
Read More
নাইট কার্ফু গুজরাতে

নাইট কার্ফু গুজরাতে

দেশ জুড়ে নতুন করে বাড়ছে সংক্রমণ তাই নতুন করে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। উৎসবের পরেই এভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এবার গুজরাতে ২০ নভেম্বর থেকে জারি হচ্ছে নাইট কার্ফু। গুজরাতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১২,৪৫৭। এখনও পর্যন্ত আমেদাবাদে আক্রান্তের সংখ্যা ৪৫,০০০। সুস্থ হওয়ার সংখ্যা ৪০,০০০ ও মৃতের সংখ্যা ২০০০। দেশের রাজধানী নয়াদিল্লিতে বর্তমানে ঊর্ধ্বমুখী সংক্রমণ। করোনা পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অবস্থা এমন যে পরিস্থিতি সামাল দিতে ফের লকডাউনের পথে যেতে পারে দিল্লির সরকার।
Read More
ঠান্ডায় ভারতীয় জওয়ানদের জন্য বিশেষ ব্যবস্থা

ঠান্ডায় ভারতীয় জওয়ানদের জন্য বিশেষ ব্যবস্থা

লাদাখের ভারত-চিন সীমান্তে চিন সেনাদের সঙ্গে সংঘর্ষের পর থেকেই আরও বেশি বেশি করে ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। লাদাখের বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে ঠান্ডার সময় তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রী পর্যন্ত নেমে যায়। কিছু কিছু জায়গায় আবার ৩০-৪০ ফিট অবধি বরফ পড়ে। মারাত্মক শীতে সেনাবাহিনীর জওয়ানদের যাতে খুব অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় সেনা। সেই কারণে এবার নতুন এই ঘরগুলিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে বিদ্যুৎ, জল, হিটারের বিশেষ ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। কোনও আপৎকালীন পরিস্থিতির জন্য পর্যাপ্ত পরিকাঠামো জওয়ানদের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরেক অফিসার।
Read More
ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

মাঝখানে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও আবার আগের মতোই বাড়তে শুরু করল সংক্রমণ। বৃহস্পতিবার পাওয়া তথ্য বলছে, ফের দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৫ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৫৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও। এদিন দেশে মৃত্যু হয়েছে ৫৮৫ জনের। অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৩০৩ জন। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৩ লক্ষ ৮৩ হাজার ৬০৩ জন।
Read More
কোভিড ভ্যাকসিনের টিকার ডোজ নিতে চান মন্ত্রী অনিল ভিজ

কোভিড ভ্যাকসিনের টিকার ডোজ নিতে চান মন্ত্রী অনিল ভিজ

ভারতবর্ষে কোভিড ভ্যাকসিন কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসার জন্য আবেদন জানানো হয়েছিল সাধারণ মানুষকে। এবার সেই আবেদনে সাড়া দিয়ে স্বেচ্ছাসেবক হতে চাইলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। এই ট্রায়ালে শরিক হতে চান বলে জানিয়েছেন তিনি। এমনিতেই অপরীক্ষিত কোনও ভ্যাকসিনের ডোজ নেওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ। কারণ, এর পার্শ্বপ্রতিক্রিয়া বিপজ্জনক হতে পারে। ষাটোর্ধ ভিজের জন্য সেই ঝুঁকি আরও বেশি। তবে সেসবের তোয়াক্কা না করেই অনিল ভিজ এই সিদ্ধান্ত নেন। মন্ত্রীপদ পাওয়ার পর থেকেই একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে সংবাদের শিরোনামে থেকেছেন। কিন্তু এবার তিনি মন দিলেন ‘সত্যিকারে’র সমাজসেবায়। আগামী ২০ নভেম্বর থেকে হরিয়ানায় ভারত বায়োটেকের তৈরি কোভিড ভ্যাকসিন কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল…
Read More
হাথরসের পর আবারও ধর্ষণ যোগীরাজ্যে

হাথরসের পর আবারও ধর্ষণ যোগীরাজ্যে

যোগীরাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাথরসের ঘটনার পর আবারও এক ঘটনা উত্তরপ্রদেশের বুলন্দ শহরে। ধর্ষণ মামলা প্রত্যাহার না করায় এক তরুণীর গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দিল অভিযুক্তের কাকা। মঙ্গলবার সকালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হলে রাতে মৃত্যু হয় অগ্নিদগ্ধ ওই তরুণীর। ১৫ অগস্ট ধর্ষণের মামলা দায়ের করেছিলেন ওই তরুণী। বুলন্দশহরের এই ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত-সহ ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটির বাবার অভিযোগের প্রেক্ষিতে জানা গিয়েছে, অভিযুক্তের কাকা বাড়িতে চড়াও হয়ে পেট্রল ঢেলে মেয়ের গায়ে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার রাতে তরুণীর মৃত্যুর পর উত্তরপ্রদেশ পুলিশ এই ঘটনায় নতুন করে সাত জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট…
Read More
ফের বিতর্কে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

ফের বিতর্কে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

এবারে বিহারের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন সিদ্ধান্ত। বিহারের ইতিহাসে প্রথমবার, মুসলিমহীন মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। বিহার ক্যাবিনেটের ১৪ জন সদস্যদের একজনও মুসলিম সম্প্রদায়ভুক্ত নন। উল্লেখ্য, গতবার নীতীশ কুমারের মন্ত্রিসভার একমাত্র মুসলিম প্রতিনিধি ছিলেন খুরশিদ আলম। এবারের মন্ত্রিসভায় দলিত, যাদব, ভূমিহারা, ব্রাহ্মণ, রাজপুত সম্প্রদায়ের প্রতিনিধিরা রয়েছেন। নেই কেবল মুসলিম সম্প্রদায়ভুক্ত কোনও মন্ত্রী। গুরুত্বের নিরিখে দেখতে গেলে অধিকাংশ গুরুত্বপূর্ণ দপ্তরই রয়েছে বিজেপির হাতে। তবে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নিজের হাতে রেখেছেন নীতীশ কুমার। সরকারের মুসলিম প্রীতি ছবি তুলে ধরছে বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।
Read More
ভারতে সব বিনিয়োগকারীদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

ভারতে সব বিনিয়োগকারীদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে ভারতে সবচেয়ে বড় মাথাব্যথা আর্থিক পরিস্থিতি। এই অবস্থায় ঘুরে দাঁড়াতে ভারতকে গ্লোবাল ইনভেস্টমেন্ট হাব হিসেবে তুলে ধরতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে ট্যুইটারে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্বারাই একটি শহরে কানেক্টেড কমিউনিটি বা সংযুক্ত গোষ্ঠী তৈরি হয়, এমন একটি ব্যবস্থার দিকেই আমরা তাকিয়ে রয়েছি। আমাদের ডিজিটাল ইন্ডিয়া এবং স্টার্ট আপ ইন্ডিয়া নামক প্রকল্পগুলি এই লক্ষ্যেই তৈরি করা। ভারতে বিনিয়োগ করুন।
Read More
চলে গেলে কবি আলোকরঞ্জন দাশগুপ্ত

চলে গেলে কবি আলোকরঞ্জন দাশগুপ্ত

মঙ্গলবার ফের নিঃস্ব হল বাংলা সাহিত্য। থেমে গেল কলম। জার্মানিতে নিজ বাসভবনেই ৮৭ বছর বয়সে চলে গেলে কবি আলোকরঞ্জন দাশগুপ্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগ থেকে শুরু কর্মজীবন, এরপর হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে গিয়েছিলেন অলোকরঞ্জন দাশগুপ্ত। জার্মানির বাসিন্দা হলেও বাংলার সঙ্গে নাড়ির টান ছিন্ন হয়নি। নবীন প্রজন্মকে বরাবর বাংলা সাহিত্য নিয়ে কাজ করতে উত্সাহ দিয়েছেন কবি। শান্তিনিকেতনে পড়াশোনা শেষ করে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সাহিত্য নিয়ে উচ্চশিক্ষা শেষ করেন। বহু জার্মান কবিতা তিনি বাংলায় অনুবাদ করেছেন, বাংলা সাহিত্য, সংস্কৃতির ভাঁড়ারকে আরও সমৃদ্ধ করে হিটলারের দেশে তিনি পৌঁছে দিয়েছিলেন বাংলা কবিতার একের পর এক অনুবাদ। জীবদ্দশায় প্রায় ২০টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে অলোকরঞ্জন দাশগুপ্তের।
Read More