13
Jun
নিট পরীক্ষার ফলাফলে কারচুপি হয়েছে বলে হাজার হাজার অভিযোগ উঠেছে। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এর মাঝেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত। কেন্দ্রীয় টেস্টিং এজেন্সির (National Testing Agency) তরফে জানানো হল, ১৫৬৩ জন পরীক্ষার্থী, যারা নিট পরীক্ষায় (NEET-UG 2024) ‘গ্রেস মার্কস’ পেয়েছিলেন, তাদের স্কোরকার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চরম দুর্নীতির অভিযোগ উঠেছে এবারের নিট পরীক্ষার ফল প্রকাশ হতেই। নিট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হতেই এদিন ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সুপ্রিম কোর্টে জানানো হল, ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল পরীক্ষায় অতিরিক্ত সময় ব্যয়ের ক্ষতিপূরণ হিসাবে। কমিটির তরফে ওই ১৫৬৩ জন পরীক্ষার্থীর স্কোরকার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনটিএ-র তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে,…
