দেশ

করোনাকালের মাঝে নিখোঁজ ১ লক্ষ নারী

করোনাকালের মাঝে নিখোঁজ ১ লক্ষ নারী

আজ থেকে দু বছর আগে শুরু হয়েছে করোনা সংক্রমণে উপদ্রব। ২০২০ এবং ২০২১ সাল প্রায় প্রত্যেকের কাছেই বিভীষিকা। কেউ না কেউ কোনও না কোনও কাছের মানুষকে হারিয়েছেন করোনা সংক্রমণে। কিন্তু এই দু'বছরে এমন একটি জিনিস ঘটে গিয়েছে যা আরও তাজ্জব করবে সকলকে। করোনাকালের এই দু'বছরে বাংলা থেকে নিখোঁজ হয়েছিলেন ১ লক্ষ নারী। তাদের মধ্যে ৫৬ শতাংশের খোঁজ মেলেনি এখনও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ১৮ বছর বা তার বেশি বয়সী ১ লক্ষ ০২ হাজার ৫৯৭ জন নারী বাংলা থেকে নিখোঁজ হয়েছে ২০২০ এবং ২০২১ সাল মিলিয়ে। তাদের মধ্যে ৪৪ হাজার ৯০৫ জনের খোঁজ মিললেও এখনও কোনও তথ্য মেলেনি প্রায় ৫০ হাজার জনের।…
Read More
আগামী মাস খুব গুরুত্বপূর্ণ করোনার ক্ষেত্রে

আগামী মাস খুব গুরুত্বপূর্ণ করোনার ক্ষেত্রে

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর মাত্র কয়েকটা দিন। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ২০১৯ সালের পর থেকে কী কী হয়েছে তা কেউ ভোলেনি। তলিয়ে দেখা গিয়েছে, আগের দুই কোভিড তরঙ্গ পূর্ব এশিয়ায় আঘাত হানার ৩০-৩৫ বাদে ভারতে আঘাত হেনেছে। তাই কেন্দ্র মনে করছে, আগামী ৩৫-৪০ দিন দেশের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মনে করছে, জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ভারতে বাড়তে পারে করোনা সংক্রমণ এবং তা যে আরও একটি ঢেউ নিয়ে আসতে পারে সেই সম্ভাবনাও অবজ্ঞা করা যায় না। যদিও এটাও আশা করা…
Read More
সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

চলতি সপ্তাহের শুরুর দিকে আচমকাই অসুস্থ হয়ে পরেছিলেন তিনি। অসুস্থ হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দিল্লির এইমসে তাঁকে ভর্তি করা হয়েছিল। পরে হাসপাতাল সূত্রে জানা যায়, পাকস্থলীতে সংক্রমণ রয়েছে তাঁর। তিন দিন ধরে চিকিৎসার পর অবশেষে এইমস থেকে ছাড়া পেলেন তিনি। জানা গিয়েছে, এখন তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি ভালো আছেন। এই ক'দিন এইমসের একটি প্রাইভেট ওয়াডে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন নির্মলা। কিছু দিন আগে সংসদের শীতকালীন অধিবেশনেও যোগ দিয়েছিলেন নির্মলা। তারপর গত শনিবার তামিলনাড়ুতে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গত রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধাও জানান তিনি। তবে সোমবার হঠাৎ তাঁর শারীরিক সমস্যা ধরা…
Read More
দুঃসংবাদ, মাতৃহারা হলেন নমো

দুঃসংবাদ, মাতৃহারা হলেন নমো

শেষ রক্ষা হলো না, প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী৷ আজ অর্থাৎশুক্রবার মায়ের প্রয়াণের খবর নিজেই টুইট করে জানান প্রধানমন্ত্রী। হীরাবেন মোদীর বয়স হয়েছিল ১০০ বছর। এদিন টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘সুন্দর একটা শতাব্দী শেষে ঈশ্বরের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা৷’’ হীরাবেনের দেহ বাড়ি থেকে বার করার পর একটি শববাহী গাড়িতে তোলা হয়। সেই গাড়িতে ওঠেন খোদ প্রধানমন্ত্রী মোদী। এর পর হীরাবেনের দেহ নিয়ে আমদাবাদ থেকে গান্ধীনগরের উদ্দেশ্যে রওনা দেয় গাড়ি। গান্ধীনগরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়৷ নিজের হাতে শেষকৃত্য সম্পন্ন করেন নমো৷ গত মঙ্গলবার আচমকা অসুস্থ হয়ে পড়েন হীরাবেন৷ বুধবার তাঁকে ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারের মতো সুপার…
Read More
স্বস্তির খবর, সুস্থ আছেন মোদীর মা

স্বস্তির খবর, সুস্থ আছেন মোদীর মা

আচমকাই হয়ে পড়লেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হীরাবেনের বয়স হয়েছে ৯৯ বছর। রাত থেকে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সকাল থেকেই তাঁকে দেখতে হাসপাতালে ভিড় জমান গুজরাত বিজেপির একের পর এক নেতৃত্ব। জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি করাতে হয়েছে হীরাবেনকে। আমদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন হীরাবেন। হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রধানমন্ত্রীর জীবনে তাঁক মায়ের বিশেষ স্থান রয়েছে৷ প্রায়ই গুজরাতে দেখা করতে যান নমো। গত জুন মাসেই মায়ের ৯৯ তম জন্মদিনে তাঁর সঙ্গে দেখা করতে নিজ রাজ্যে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিকে,…
Read More
আগামী বছর নতুন লক্ষ্যে ছক কষছে বিজেপি

আগামী বছর নতুন লক্ষ্যে ছক কষছে বিজেপি

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে সমীক্ষা, তৃতীয়বার মসনদ দখলের লড়াইয়ে মরিয়া পদ্ম শিবির৷ কিন্তু, ভোটের আগে দলীয় মূল্যায়নে মাথায় হাত বিজেপি’র শীর্ষ নেতৃত্বের। দেশজুড়ে মোট ১৬০টি আসনকে ‘দুর্বল’ হিসেবে চিহ্নিত করেছে গেরুয়া শিবির। এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপি নেতৃত্ব। মহারাষ্ট্রে গতবার তারা শিবসেনার সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল। কিন্তু শিবসেনার শিন্ডে শিবির শুধুমাত্র তাদের সঙ্গে রয়েছে। উদ্ধব ঠাকরে বহুদিন আগেই বিজেপির হাত ছেড়েছেন। বিজেপির সঙ্গ ছেড়ে দিয়েছে জেডিইউ। তাই বিহারে বিজেপির ফল আগামীদিনে কতটা ভাল হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। একই ভাবে পাঞ্জাবেও বিজেপির সঙ্গ ত্যাগ করেছে অকালি দল। এই…
Read More
কোভিডের নাকের টিকা নিয়ে বিস্তারিত

কোভিডের নাকের টিকা নিয়ে বিস্তারিত

বছর শেষে আবার নতুন করে করোনা মাথাচাড়া দিচ্ছে কোভিড, উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর এই ঘটনায় এখন থেকেই নড়েচড়ে বসছে ভারত। এরই মধ্যে গত সপ্তাহে ভারতে এসে গিয়েছে ভারত বায়োটেকের নাকে দেওয়ার কোভিড টিকা। সংস্থার তরফে জানানো হয়েছে, এই টিকার দাম পড়বে ৮০০ টাকা। বেসরকারি হাসপাতাল থেকে নিতে হলে, এর দামের সঙ্গে ৫ শতাংশ জিএসটি যুক্ত হয়ে টিকার দাম দাঁড়াবে ৮৪০ টাকা। সরকারি হাসপাতাল থেকে নিলে ৫ শতাংশ জিএসটি ছাড়া টিকার দাম পড়বে ৩২৫ টাকা। ন্যাশনাল টেকনিক্যাল গ্রুপ অন ইমিউনাইজেশন-এর প্রধান এনকে অরোরার কথায়, ‘‘প্রথম বুস্টার টিকা হিসাবে নাকে দেওয়ার কোভিড টিকা নেওয়া যেতে পারে। কেউ যদি ইতিমধ্যেই বুস্টার টিকা নিয়ে থাকেন তা…
Read More
আবারো চিনকে কড়া জবাব দিল ভারত

আবারো চিনকে কড়া জবাব দিল ভারত

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও পাকিস্তানের সাথে ভারতের। দুই শত্রু দেশ উস্কানি দিলে বা ভারতের দিকে কু-নজর দিলে তাদের যে ছেড়ে কথা বলা হবে না, সেই বার্তা দিল নয়াদিল্লি। এবার চিনকে আরও কড়া বার্তা দিল নয়াদিল্লি। সীমান্তে ১২০টি 'প্রলয় মিসাইল' মোতায়েন করার ব্যাপারে অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। চিন সীমান্তে সেগুলিকে মোতায়ন করা হবে। মিসাইলগুলি ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। প্রয়াত বিপিন রাওয়াত যখন দেশের সেনাপ্রধান ছিলেন তখন এই মিসাইল তৈরির কাজ শুরু হয়েছিল। গত বছরের ২১ এবং ২২ ডিসেম্বর সেগুলির পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট সদর্থক হলে এরপরই মিসাইলগুলিকে বাহিনীতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে…
Read More
পাভেলের রহস্য মৃত্যতে বাড়ছে জল্পনা

পাভেলের রহস্য মৃত্যতে বাড়ছে জল্পনা

জল্পনা বাড়ছে তার মৃত্যু ঘটনা নিয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচক হিসেবে পরিচিত ছিলেন পাভেল আন্তভ। ভারতে ঘুরতে এসে, ওড়িশার একটি হোটেলে রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। তবে কীভাবে হোটেল থেকে তিনি পড়ে গেলেন, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, জন্মদিনের জন্য ছুটি কাটাতে তিনি ভারতে এসেছিলেন। অবাক করার বিষয়, তাঁর এক বন্ধুরও মৃত্যু হয়েছিল কিছুদিন আগেই। তিনিও পুতিন বিরোধী বলেই চিহ্নিত ছিলেন। পাভেল নিজের ৬৬ তম জন্মদিন উপলক্ষে ওড়িশার রায়গড় অঞ্চলে ছুটিতে কাটাতে এসেছিলেন। পুলিশ সূত্রে খবর, হোটেলের ঘরের জানলা থেকে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে। ধোঁয়াশা এই মৃত্যু নিয়ে। কেউ কেউ মনে করছেন তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।…
Read More
আচমকাই বড় দুর্ঘটনার সম্মুখীন দেশের প্রধামন্ত্রীর ভাই

আচমকাই বড় দুর্ঘটনার সম্মুখীন দেশের প্রধামন্ত্রীর ভাই

আচমকাই বড় দুর্ঘটনার সম্মুখীন দেশের প্রধামন্ত্রীর ভাই। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, তাঁর ভাই প্রহ্লাদ মোদী। কর্ণাটকের মাইসোরে দুর্ঘটনার মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই। জানা গিয়েছে, তাঁর পরিবারের সদস্যরা এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁদের সকলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর অনুযায়ী, কর্ণাটকের মাইসোরের কডাকোলের কাছে বন্দিপুরে যাওয়ার সময় প্রধানমন্ত্রী মোদীর ভাইয়ের গাড়ি দুর্ঘটনা ঘটে। চালক ছাড়াও দুর্ঘটনার সময় গাড়িতে প্রহ্লাদের ছেলে, বউমা এবং একজন শিশু ছিল। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। কিন্তু অনুমান করা হচ্ছে, গাড়ির গতি কিছুটা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। দুর্ঘটনাগ্রস্থ গাড়ির যে…
Read More
আগামী বছরের নির্বাচন নিয়ে ছক কষা শুরু গেরুয়া শিবিরের

আগামী বছরের নির্বাচন নিয়ে ছক কষা শুরু গেরুয়া শিবিরের

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে সমীক্ষা, তৃতীয়বার মসনদ দখলের লড়াইয়ে মরিয়া পদ্ম শিবির৷ কিন্তু, ভোটের আগে দলীয় মূল্যায়নে মাথায় হাত বিজেপি’র শীর্ষ নেতৃত্বের। দেশজুড়ে মোট ১৬০টি আসনকে ‘দুর্বল’ হিসেবে চিহ্নিত করেছে গেরুয়া শিবির। এই আসনগুলিতে জেতা বিজেপি’র পক্ষে অত্যন্ত কঠিন হবে৷ ‘দুর্বল’ আসনগুলির উপর কব্জা জমাতে আসরে নামছেন তিন শীর্ষ পদাধিকারী। দায়িত্বে থাকছেন স্বয়ং বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বাকি অর্ধেক আসনের উপর নজরদারি চালাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার আসা যাক মহারাষ্ট্রের কথায়৷ সেখানেও একাধিক আসন রয়েছে দুর্বলের তালিকায়৷ বিজেপি’র কাছে চব্বিশের লড়াই কঠিন হয়ে উঠবে৷…
Read More
করোনার নতুন রূপের উপসর্গ কি কি

করোনার নতুন রূপের উপসর্গ কি কি

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর আর মাত্র কয়েকটা দিন। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। দেশ জুড়ে প্রত্যেক নাগরিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷ উপসর্গ দেখা মাত্রই কোভিড টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। মরশুমের সাধারণ সর্দিকাশি, জ্বর ভেবে তাঁরা এড়িয়ে যাচ্ছেন৷ এদিকে, টিকা নিয়েছেন এমন অনেকেই আবার উপসর্গহীন বা মৃদু উপসর্গ যুক্ত। ফলে সামান্য সর্দিকাশি ভেবে গুরুত্ব দিচ্ছেন না অনেকেই। এর ফলে কোভিড ফের আগের মতো মারণ রূপ ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। ফ্লু ভাইরাস আর করোনা ভাইরাসের উপসর্গগুলি অনেকটাই এক৷ মনে রাখতে হবে, করোনার…
Read More
বিপুল পরিমানে অস্ত্রশস্ত্র সহ উদ্ধার মাদকও

বিপুল পরিমানে অস্ত্রশস্ত্র সহ উদ্ধার মাদকও

তবে কি কোনো বড় হামলার ছক বানচাল হলো? বিপুল পরিমাণ মাদক সহ ভারতীয় জলসীমায় আটক পাক নৌকা। ওই নৌকার ১০ জন নাবিককেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্রও। ভারতীয় জলসীমায় পাকিস্তানি ওই নৌকার ঢুকে পড়ার খবর প্রথম পেয়েছিল গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। সেই খবরের ভিত্তিতেই যৌথ ভাবে অভিযান শুরু করে এটিএস এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। সমুদ্রবক্ষে আটকানো হয় আল সোহেলি নামে ওই নৌকাটিকে৷ বাজেয়াপ্ত করা হয় ৪০ কিলোগ্রাম মাদক। যার বাজারমূল্য আনুমানিক ৩০০ কোটি টাকা। ওই নৌকার মধ্যেই লুকোনো ছিল বিপুল পরিমাণ মাদক। এ ছাড়াও নৌকা থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র এবং কার্তুজ।…
Read More
নতুন মোড় নিলো ঘটনা খুনের ঘটনা, মিললো আফতাবের অডিও রেকর্ড

নতুন মোড় নিলো ঘটনা খুনের ঘটনা, মিললো আফতাবের অডিও রেকর্ড

সম্প্রতি এক নৃশংস ঘটনা ঘটে গিয়েছে দেশে, তা নিয়ে উত্তাল পরিস্থিতি গোটা দেশ জুড়ে৷ শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনা৷ শ্রদ্ধা ওয়াকার খুনের মামলায় আবারও নতুন মোড়। এবার তাঁর প্রেমিক এবং খুনে মূল অভিযুক্ত আফতাবের নতুন অডিও রেকর্ড হাতে এল পুলিশের। এই অডিও আফতাবকে দোষী সাব্যস্ত করতে বড় ভূমিকা নেবে। কিছুদিন আগেই জানা গিয়েছে, দিল্লির মেহরৌলির জঙ্গল থেকে যে হাড়ের টুকরো উদ্ধার করেছিল পুলিশ, সেগুলি শ্রদ্ধা ওয়াকরের। শ্রদ্ধার বাবার ডিএনএ-নমুনা সংগ্রহ করে তার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছিল জঙ্গল থেকে উদ্ধার হওয়া হাড়গোড়। আফতাবের যে নতুন অডিয়োটি পাওয়া গিয়েছে, তাতে শোনা গিয়েছে, শ্রদ্ধার সঙ্গে কোনও বিষয় নিয়ে তাঁর কথা কাটাকাটি চলছে। সেই…
Read More