মাদারিহাট বিধানসভা আসনের উপনির্বাচনের আগে ডুয়ার্সের চা বলয়ে জোরকদমে চলছে প্রার্থীদের প্রচার

মাদারিহাট বিধানসভা আসনের উপনির্বাচনের আগে ডুয়ার্সের চা বলয়ে জোরকদমে চলছে প্রার্থীদের প্রচার

সোমবার সকালে বানারহাট ব্লকের মোরাঘাট চা বাগান এবং হলদিবাড়ি চা বাগানে ভোট প্রচার করেন মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। এদিন চা বাগানে ঘুরে ঘুরে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী। বাগানে কর্মরত চা শ্রমিকদের সাথে কথা বলেন তাদের অভাব অভিযোগের কথা শোনেন। পাশাপাশি তাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। এদিন ভোট প্রচার করে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো বলেন, এই এলাকা থেকে বিজেপির বিধায়ক হয়েছে তৃণমূল বিধায়ক হয়নি। সাংসদ ,বিধায়ক তৃণমূলের না থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর আশীর্বাদে অনেক উন্নয়নের কাজ হয়েছে। তাই মানুষ এবার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই জয়ী করবে।
Read More
আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল আলিপুরদুয়ার জঙ্গল

আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল আলিপুরদুয়ার জঙ্গল

আলিপুরদুয়ার: আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল জঙ্গল। তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে পূনরায় জঙ্গল খুললো। জঙ্গল খোলার সাথে সাথে জলদাপাড়াতে কার সাফারি, হাতি সাফারি করতে পর্যটকদের ঢল নামে। এদিন জলদাপাড়া গেটে পর্যটকদের স্বাগত জানায় বনকর্মীরা।এবার জলদাপাড়াতে হাতি সাফারিতে হাতি সংখ্যা বৃদ্ধি হয়েছে। জলদাপাড়ার হলং ও শালকুমার গেট থেকে হাতি সাফারি শুরু হয়েছে।
Read More
নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তারি পড়ার সূযোগ পেলেন দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তি বাসিন্দা রিয়া বিশ্বকর্মা

নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তারি পড়ার সূযোগ পেলেন দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তি বাসিন্দা রিয়া বিশ্বকর্মা

প্রত্যন্ত এলাকা থেকে নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তারি পড়ার সূযোগ পেলেন দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তি বাসিন্দা রিয়া বিশ্বকর্মা। কালচিনি ব্লকের দলসিংপাড়া বাসিন্দা রাজু বিশ্বকর্মা ও রোমা বিশ্বকর্মার কন্যা রিয়া বিশ্বকর্মা এবছর নিট পরীক্ষায় সফল হয়েছে। দলসিংপাড়া মত চা বলয় অধ্যুষিত প্রত্যন্ত এলাকার মেয়ে দীর্ঘ চার বছর ধরে কোঠর পরিশ্রম করার পর এবছর সাফল্য পেয়েছে। এই এলাকায় নেই কোনো নিটের কোচিং সেণ্টার  এমনকি নিট প্রস্তুতি জন্য নেই কোনো সুবিধা। ইউটিউবে অনলাইন ক্লাস করে রিয়া এই সাফল্য পেয়েছে। রিয়া বাবা রাজু পেশায় ছোটো ব্যবসায়ী মা অঙ্গনয়াড়ি কর্মী। রিয়া জানায় ইউটিউবে অনলাইন ক্লাস করেছে এবং ঘড়ে বসেই প্রস্তুতি নিয়েছে। রিয়া জানায় কোঠোর পরিশ্রম করলে…
Read More
বুনো হাতির রহস্যময় মৃত্যুতে চ্যাঞ্চল্য

বুনো হাতির রহস্যময় মৃত্যুতে চ্যাঞ্চল্য

আলিপুরদুয়ার : বুনো হাতির রহস্যময় মৃত্যু এলাকায় চ্যাঞ্চল্য l এক পূর্ণবয়ষ্ক হাতির মৃতদেহ উদ্ধার হল চা বাগান থেকে।  আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের  রায়মাটাং চা বাগানে পাঁচ নং সেকশনে এদিন বাগানের শ্রমিকরা এক হাতির মৃতদেহ দেখতে পায়।  শ্রমিকরা বনদফতরে খবর দেয় ঘটনাস্থলে বনদফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা  ও আধিকারিকরা পৌছেছে।  ময়নাতদন্তের পর বুনো হাতির মৃত্যুর আসল কারণ জানা যাবে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফ ও নবীকান্ত ঝা জানান এটি স্ত্রী হাতি এবং অনুমান করা হচ্ছে একদিন আগে মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Read More
মাস্টারমশাই নিজের স্কুল থেকে অন্য স্কুলে বদলি হয়েছে শুনে কান্নায় ভেঙে পড়লেন ছাত্র-ছাত্রীরা

মাস্টারমশাই নিজের স্কুল থেকে অন্য স্কুলে বদলি হয়েছে শুনে কান্নায় ভেঙে পড়লেন ছাত্র-ছাত্রীরা

আলিপুরদুয়ার:- মাস্টারমশাই নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাবে,এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন ছাত্র-ছাত্রীরা। এদিন মাস্টারমশাইকে কাছে পেয়ে ছাত্ররা কান্না করছেন হটাৎ। ছাত্ররা বলছেন স্যার আপনি কতো ভালো মানুষ আমাদের ছেড়ে যাবেন না। আমরা আপনাকে অনেক ভালোবাসি। আমাদের ছেড়ে গেলে এরকম মাস্টার পাবো না হয়তো কোনোদিন।আপনাকে খুব মিস করবো স্যার। আপনি খুব ভালো স্যার।ছাত্রছাত্রীদের সবার প্রিয় শিক্ষক গীতবিথান মহাপাত্র নিজেও কান্নায় ভেঙে পড়েন। তিনি  ছাত্র-ছাত্রীদের বুঝানোর চেষ্টা করছেন যে অফিসিয়াল ভাবে নির্দেশ রয়েছে তাঁকে যেতে হবে। তবে সেখানে প্রাক্তন ছাত্রছাত্রীরা এসে তাঁদের প্রিয় শিক্ষকের সঙ্গে কথা বলেন। তাঁদের মধ্যে একটা পরিবার হয়ে রয়েছে ছাত্ররা জানান আজীবন এই সম্পর্ক থাকবে…
Read More
আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি

আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি

আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। এদিন বনধের বিরোধিতায় তৃণমূল মিছিল করে ফালাকাটায়। মিছিল বিজেপির দলীয় কার্যালয়ের সামনে দিয়ে এগিয়ে যেতেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাঁধে খন্ড যুদ্ধ,সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ফালাকাটার পুলিশ, এরপর পুলিশ এবং বিজেপির সাথে খন্ড যুদ্ধ শুরু হয়।বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, তৃণমূলের কর্মী সমর্থকরা তারা লাঠিসতা হাতে নিয়ে বিজেপির দলীয় কার্যালয়ের দিকে তেড়ে আসে। পুলিশ এখানে বিজেপিকেই ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে তৃণমূলকে কিছুই করছে না।তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সাধারণ সম্পাদক রাজু মিশ্র বলেন, বন্ধের বিরোধিতা করে তৃণমূলের মিছিল যাবার সময় বিজেপি পক্ষ থেকে তাদের…
Read More
আরজি কর মামলায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল স্বাস্থ্যকর্মীদের

আরজি কর মামলায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল স্বাস্থ্যকর্মীদের

আলিপুরদুয়ার: আর জি করের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে ফালাকাটার পথে নামলো স্বাস্থ্যকর্মীরা। শনিবার বিকেলে ফালাকাটা গ্রামীণ হাসপাতাল থেকে মিছিল শুরু হয়। এদিনের প্রতিবাদ মিছিল ফালাকাটা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের প্রতিবাদ মিছিলে ফালাকাটা ব্লকের স্ব্যস্থকর্মীরা, আশা কর্মীরা উপস্থিত ছিলেন।
Read More
জয়বীরপাড়ার চা বাগানে একটি শাবকের জন্ম দিয়েছেন স্ত্রী হাতি

জয়বীরপাড়ার চা বাগানে একটি শাবকের জন্ম দিয়েছেন স্ত্রী হাতি

আলিপুরদুয়ার:- চা বাগানের ভেতরে একটি শাবকের জন্মদিল মাদা হাতি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের জয়বীরপাড়া চা বাগানে।গতকাল রাতে একটি বুনোহাতির দল জয়বীরপাড়া চা বাগানে প্রবেশ করে। হাতির দলের সব হাতি জঙ্গলে চলে গেলেও একটি মাদা হাতি বাগানে থেকে যায়।মাদা হাতিটি একটি শাবকের জন্ম দেয়। এদিন সকালে এলাকার বাসিন্দারা লক্ষ্য করে হাতি ও হাতির শাবককে। ঘটনাস্থলে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকরা পৌছে হাতি ও হাতির শাবককে জঙ্গলে পাঠাতে সক্ষম হয়।
Read More
আলিপুরদুয়ারের অনুষ্ঠিত হলো কলেজ পড়ুয়াদের নিয়ে এক সেমিনার

আলিপুরদুয়ারের অনুষ্ঠিত হলো কলেজ পড়ুয়াদের নিয়ে এক সেমিনার

আলিপুরদুয়ার:- লায়ন্স ক্লাব অফ ফালাকাটা এবং লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ারের সহযোগিতায় অনুষ্ঠিত হলো কলেজ পড়ুয়াদের নিয়ে এক সেমিনার। বুধবার ক্যারিয়ার কাউন্সিলিং এবং লায়ন্স কোয়েস্টের ওপরে ডিস্ট্রিক্ট- 322F এর অন্তর্গত এবং আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কলেজে অনুষ্ঠিত হচ্ছে একটি সেমিনার। এদিনের ওই সেমিনারে ছেলে মেয়েদের সঠিক পথে পরিচালিত করা, ছেলে মেয়েদের অন্যের প্রতি, অন্যের মতের প্রতি সহনশীল করে তোলা, ছেলে মেয়েদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করা সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়। এদিনের ওই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ড: দেবকুমার মুখার্জী ছিলেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর , ডিস্ট্রিক্ট- 322F এবং ড: জ্যোতিবিকাশ নাথ , চেয়ারম্যান , লায়ন্স কোয়েস্ট ,…
Read More
আলিপুরদুয়ারে মহাসড়ক অবরোধ আলুর ট্রাক চালকদের

আলিপুরদুয়ারে মহাসড়ক অবরোধ আলুর ট্রাক চালকদের

আলিপুরদুয়ার:- অসম বাংলা সীমানায় আলুর ট্রাক চালকদের অবরোধে অচল  ইস্ট ওয়েস্ট করিডোর।কয়েক কিলোমিটার লম্বা লাইন তৈরী হয়েছে গাড়ির। কোনো গাড়িই  উত্তর পূর্বের রাজ্য গুলোতে ঢুকতে পারছে না এই অবরোধের কারণে।মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার আলু ভিনরাজ্যে রপ্তানি বন্ধ। কিন্তু উত্তর প্রদেশ ও বিহার থেকে উত্তর পূর্বের রাজ্যে যাবার পথে অসম বাংলা সীমানার বারোবিশার কাছে, বাংলার আলুর গাড়ির সঙ্গে ভিনরাজ্য থেকে আসা আলু বোঝাই গাড়ি আটকে রেখেছে জেলা প্রশাসন। কোনো গাড়ি তিন দিন কোনো গাড়ি পাঁচ দিন থেকে আটকে রয়েছে অসম সীমানার কাছে। ট্রাক চালকদের অভিযোগ কোনো কারণ না দেখিয়েই আটকে রাখা হয়েছে আলু বোঝাই গাড়ি গুলো। তাদের আরো অভিযোগ ইতিমধ্যেই পচতে শুরু…
Read More
আলিপুরদুয়ারে বেআইনি নির্মাণ ভাঙছে জেলা প্রশাসন

আলিপুরদুয়ারে বেআইনি নির্মাণ ভাঙছে জেলা প্রশাসন

আলিপুরদুয়ার:-আলিপুরদুয়ারে বেআইনি নির্মাণ ভাঙছে জেলা প্রশাসন।আলিপুরদুয়ার শহর লাগোয়া আলিপুরদুয়ার এক নং ব্লকের তোফসিখাতা এলাকায় অবৈধ নির্মাণ বুলডেজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে জেলা প্রশাসন উপস্থিত মহকুমাশাসক। এদিন এলাকায় ড্রেন ও পি ডাব্লু ডি জায়গায় গড়ে ওঠা অবৈধ নির্মাণ বুলডেজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এই বিষয়ে আলিপুরদুয়ার মহুকুমা শাসক বিপ্লব সরকার জানান তোফসিখাতা এলাকায় ড্রেনের ওপর এবং পিডাব্লুডি জায়গায় অবৈধ নির্মাণ তৈরি হয়েছিল। এই সমস্ত নির্মাণ তৈরি হওয়ার সময় নোটিশ দেওয়া হয়েছিল এবং এই সমস্ত অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযোগ আসে এবং এদের নোটিশ দেওয়া হয়েছিল। আজ ভেঙ্গে দেওয়া হয়।
Read More
গত দুদিনের টানা বৃষ্টিতে নাজেহাল আলিপুরদুয়ারবাসী

গত দুদিনের টানা বৃষ্টিতে নাজেহাল আলিপুরদুয়ারবাসী

গত দুদিনের টানা বৃষ্টিতে নাজেহাল আলিপুরদুয়ারবাসী।দুদিন ধরে টানা বৃষ্টি চলছে।গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১২০.৬০ মিলিমিটার,হাসিমারাতে ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন নীচু এলাকায় রাস্তার উপর দিয়ে বইছে জল। ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। জলের উপর দিয়ে চলছে  যাতায়াত। গতকাল ২৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।আজ ১২০.৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে ড্রেনেজ সিষ্টেম ভাল না থাকায় জল জমছে পুরএলাকায়। জল যন্ত্রনায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকেরা। তবে ভুটান পাহাড়ে  বৃষ্টি  হওয়ায় কালজানি , ডিমা নদীতে জল বাড়ছে। এ ব্যাপারে সেচ দফতরের কন্ট্রোলরুম ঘন্টায় ঘন্টায় জলের পরিমাপ নিচ্ছে।যদিও নদীতে কোন সংকেত জারি হয়নি। আলিপুরদুয়ার পুরসভার  ২,৫, ৮,৯,১৫,১৮,নম্বর ওয়ার্ডে গত দুদিন ধরে জলে…
Read More
‘জুতো দিয়ে পেটাব…’, হাসপাতালের সুপারকে কিল-চড় আয়াদের

‘জুতো দিয়ে পেটাব…’, হাসপাতালের সুপারকে কিল-চড় আয়াদের

রোগীদের থেকে অনৈতিকভাবে বেশি টাকা নেওয়া , রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার, এ ধরনের একাধিক অভিযোগ তো ছিলই। হাসপাতালের সুপারকেই বেধড়ক মারধরের অভিযোগ উঠল আয়াদের বিরুদ্ধে। এমন পরিস্থিতি হল, যে সুপারকে উদ্ধার করতে হাসপাতালে যেতে হল পুলিশকে। তাঁকে বাঁচাতে নার্সদের হস্টেলে রাখল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। জানা গিয়েছে, আয়া কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছিল। বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল ওয়ার্ডে ঢুকে যাঁদের বিরুদ্ধে অভিযোগ, সেই সমস্ত আয়া কর্মীদের বের করে দিতে যান। সে সময়েই হাসপাতালের আয়ারা সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তাঁর ওপর চড়াও হন। পড়ে কিল-চড়-ঘুষি। সুপারকে আক্রান্ত হতে দেখে হাসপাতালের কর্মীরা থানায়…
Read More
উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস

উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস

প্রকাশিত হলো এ বছরের উচ্চমাধ্যমিকের ফল। বুধবার সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছর উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে আলিপুরদুয়ারের অভীক দাস। সে আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাইস্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯৬।এদিন ফলাফল ঘোষণা হওয়ার পর অভীক দাস বলে, ‘ভালো পরীক্ষা হয়েছিল। এটা আশা করেছিলাম যে প্রথম পাঁচে থাকব। তবে প্রথম হব আশা করিনি।’ নিয়মিত পড়াশোনা করতো বলে জানায় কৃতী। তার কথায়, ‘ঘড়ি ধরে পড়াশোনা করিনি। যখন মন চেয়েছে পড়েছি। সারাদিন পড়াশোনা করেছি।পড়াশোনাই আমার হ্যাবিট। দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করেছি। আমার ৬টি বিষয়ে ৬ জন গৃহ শিক্ষক ছিল।’ অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা…
Read More