বাবাকে খুন করে আত্মঘাতী ছেলে

বাবাকে খুন করে আত্মঘাতী ছেলে

মেখলিগঞ্জের কুচলিবাড়ি এলাকায় বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান বাবাকে খুন করে আত্মঘাতী হয়েছে ছেলে। স্থানীয় সূত্রে খবর, মৃত বাবা এবং ছেলে কোচবিহার এক নম্বর ব্লকের সুকটাবাড়ি এলাকার বাসিন্দা। কর্মসূত্রে টফসুল হোসেন(৫০) এবং তার ছেলে আবুবক্কর সিদ্দিক (২৬) এক মাস ধরে মেখলিগঞ্জের কুচলিবাড়িতে রয়েছেন। শুক্রবার এলাকার বাসিন্দারা স্থানীয় একটি স্কুলের বারান্দায় প্রথমে একটি ঝুলন্ত দেহ দেখতে পান। পরে বিদ্যালয়ের ভিতরে আর একটি দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাবাকে খুন করে ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে কুচলিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে…
Read More
সিপিআইএম প্রার্থীর সমর্থনে গ্রাম পঞ্চায়েত দখল করলো বিজেপি

সিপিআইএম প্রার্থীর সমর্থনে গ্রাম পঞ্চায়েত দখল করলো বিজেপি

সিপিআইএম প্রার্থীর সমর্থনে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েত দখল করলো বিজেপি। গ্রাম পঞ্চায়েত প্রধান হলেন সিপিআইএম প্রার্থী প্রফুল্ল রায়। উপ প্রধান হয়েছে সম্পা রায়। পঞ্চায়েত ভোটের ফলাফলে সাঁকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু অবস্থায় ছিল। এই গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৯। যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৯ টি আসন, বিজেপি পেয়েছে ৯টি আসন, বাকি একটি আসন সিপিআইএমের দখলে। বোর্ড গঠনের জন্য সিপিএমের বিজয়ী প্রার্থী প্রফুল্ল রায়কে দিয়ে অনেক টানা পড়েন চলে তৃণমূল এবং বিজেপির। অবশেষে সব জল্পনার অবসান সিপিআইএম প্রার্থী প্রফুল্ল রায় বিজেপিকে সমর্থন করায় গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে ছিনিয়ে…
Read More
নিম্নমানের পাকা রাস্তা তৈরির অভিযোগে রাস্তার কাজ বন্ধ করাল গ্রামবাসীরা

নিম্নমানের পাকা রাস্তা তৈরির অভিযোগে রাস্তার কাজ বন্ধ করাল গ্রামবাসীরা

নিম্নমানের পাকা রাস্তা তৈরির অভিযোগ তুলে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের ফলিমারী চিকনতলা এলাকায় রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, পাকা রাস্তা তৈরির ২৪ ঘন্টা পর রাস্তায় হাত দিতেই উঠে যাচ্ছে পিচের প্রলেপ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি করা হচ্ছে পথশ্রী প্রকল্পের রাস্তা।গ্রামবাসীদের দাবি, স্থানীয় ব্লক প্রশাসন ও তৃণমূল নেতাদের কাটমানির চাপেই রাস্তার মান খারাপ করতে বাধ্য হচ্ছেন ঠিকাদার। এলাকার স্থানীয় বাসিন্দা নিরঞ্জন দাস জানান, পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন গ্রামের সকলেই। তবে দুই কিলোমিটার দূর থেকে পাথরের সঙ্গে পিচ মিশিয়ে নিয়ে এসে সেখানে রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তায় ঠিক মতো…
Read More
ডেঙ্গি ঠেকাতে বিশেষ অভিযান চলল দিনহাটা পৌরসভায়

ডেঙ্গি ঠেকাতে বিশেষ অভিযান চলল দিনহাটা পৌরসভায়

রাজ্যজুড়ে চলছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গি ঠেকাতে দিনহাটা পুরসভা এলাকায় বিশেষ অভিযান দিনহাটা পৌরসভার। দিনহাটা পৌরসভার পক্ষ থেকে আজ দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযানে নামে পুর কর্তৃপক্ষ। মঙ্গলবার পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় সাফাই কর্মীদের বিশেষ টিম নামিয়ে নোংরা আবর্জনায় জমে থাকা ড্রেনগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাড়াও স্প্রে করা হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, পুরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থনাথ সরকার, পুরসভার আধিকারিক অসিত বল সহ প্রমূখ। ডেঙ্গি রোগ মোকাবিলায় নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুরো কর্তৃপক্ষ। নোংরা আবর্জনা জমে কার্যত বেহাল হয়ে থাকা ড্রেনগুলি এদিন কর্মীরা পরিষ্কার করে। পর্যায়ক্রমে এই সাফাই অভিযান চলবে বলে পুর কর্তৃপক্ষ…
Read More
বিজেপি সভানেত্রীর বাড়ির সামনে মিলল বোমা, অভিযোগের তির তৃণমূলের দিকে

বিজেপি সভানেত্রীর বাড়ির সামনে মিলল বোমা, অভিযোগের তির তৃণমূলের দিকে

সামনেই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন তার আগেই বিজেপি সভানেত্রীর বাড়ির সামনে বোম রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জের বক্সিরহাট থানার শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে শালবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতে ১৩ টি আসনের মধ্যে ১০ টি আসনে জয়লাভ করে বিজেপি। মাত্র ৩ টি আসন পায় তৃণমূল কংগ্রেস। আগামী ১০ই আগস্ট শালবাড়ি ২নং অঞ্চলে বোর্ড গঠন করবে বিজেপি। ঠিক তার আগেই বিজেপির সভানেত্রীর বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধারের পর স্বাভাবিকভাবেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি। তাদের দাবি, বিজেপি যাতে সুষ্ঠুভাবে বোর্ড গঠন করতে না পারে তার জন্যই তৃণমূল কংগ্রেস এলাকায় আতঙ্কের…
Read More
গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও শুরু হয়েছে শিল্পে সমাধান ক্যাম্প

গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও শুরু হয়েছে শিল্পে সমাধান ক্যাম্প

দুয়ারে সরকারের শিল্পকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসাবে গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও শুরু হয়েছে শিল্পে সমাধান ক্যাম্প। শনিবার জেলা ভিত্তিক স্তরে এই ক্যাম্প উৎসব অডিটোরিয়ামে করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান, অতিরিক্ত জেলাশাসক সিরাজ ধানেশ্বর, অতিরিক্ত জেলাশাসক রবি রঞ্জন, কোচবিহার পুরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া সহ অন্যান্যরা। গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলার প্রতিটি ব্লকে ও জেলার সদর অফিসে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ১ থেকে ১৮ই আগস্ট পর্যন্ত এই ক্যাম্প চলবে। ৯ টি ক্ষুদ্র মাঝারি…
Read More
কোচবিহারে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য

কোচবিহারে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য

তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের রামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এর জাল ধোয়া বালা বাড়ি এলাকায় ধনো বর্মন(৫৫) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরিবারের দাবি ওই ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। গতকাল রাতে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে ওই ব্যক্তি। আজ সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির কিছুটা দূরে রাস্তায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। ঘটনার খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে দেয়। তাদের দাবি কে বা কারা ওই ব্যক্তিকে খুন করেছে আগে সেই তদন্ত করতে হবে। তারপরে মৃতদেহ পুলিশের হাতে দেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র…
Read More
রবিন, বিমান,হায়দারের শহীদ বেদীতে মাল্যদান করে শহীদ দিবস পালন করলো যুব তৃণমূল কংগ্রেস

রবিন, বিমান,হায়দারের শহীদ বেদীতে মাল্যদান করে শহীদ দিবস পালন করলো যুব তৃণমূল কংগ্রেস

১৯৮৮ সালে ৪ঠা আগস্ট খাদ্যে ভেজাল তেল ব্যবহারের প্রতিবাদে আন্দোলনে শহীদ রবিন, বিমান,হায়দারের শহীদ বেদীতে মাল্যদান করে শহীদ দিবস পালন করলো যুব তৃণমূল কংগ্রেস। ১৯৮৮ সালের রাজ্যের বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন ভেজাল তেল খেয়ে বহু শিশু বিকলাঙ্গ হয়ে পড়ে। সেই ঘটনার প্রতিবাদে ৪ঠা আগস্ট যুব তৃণমূল কংসের পক্ষ থেকে ভেজাল তেলের প্রতিবাদে আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে কোচবিহারের রবিন, বিমান, হায়দারের মৃত্যু হয়। এই শহীদ দের স্মরণ করতে আজ সাগরদিঘী পাড়ে অবস্থিত শহীদ বেদীতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাল্যদান করা হয়। একই সঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মরণসভার আয়োজন করা হয়।
Read More
সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত এক

সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত এক

সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত পাচারকারীর। ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাগঞ্জ এলাকায়। মৃত ব্যক্তির নাম মোকলেশ্বর হক(৩৫), ওই মৃত ব্যক্তি দিনহাটার নয়ারহাট এলাকার বাসিন্দা। অভিযোগ, ভোর রাতে একদল পাচারকারী বাংলাদেশে গরু পাচারের উদ্দেশ্যে ইচ্ছাগঞ্জ এলাকায় জমায়েত হয়। সেই সময় বিএসএফ জওয়ানরা বাধা দিলে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায় পাচারকারী ওই দল। সেই সময় বিএসএফ গুলি চালালে বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে ৫টি গরু ও ধারালো অস্ত্র উদ্ধার করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য…
Read More
স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ও পুরসভার উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল আজ

স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ও পুরসভার উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল আজ

দিনহাটা শহরের গোসানি রোডে স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ও পুরসভার উদ্যোগে দিনহাটা পুর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো। বুধবার এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী। উপস্থিত ছিলেন হাসপাতালে সুপার রঞ্জিত মন্ডল, পুরসভার স্বাস্থ্য আধিকারিক বিদ্যুৎ কমল সাহা, পুরসভার এক্সিকিউটিভ আধিকারিক অলক সেন,ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ প্রমুখ। এটি পুরসভা এলাকার তৃতীয় সুস্বাস্থ্য কেন্দ্র বলে পুর প্রধান জানান।
Read More
শতবর্ষ উপলক্ষ্যে শোভাযাত্রার আয়োজন করল কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুল

শতবর্ষ উপলক্ষ্যে শোভাযাত্রার আয়োজন করল কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুল

শতবর্ষে পা রাখল কোচবিহারের রাজ আমলের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুল। আজ স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শতবর্ষ অনুষ্ঠানের সূচনা করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে। স্কুলের বর্তমান ছাত্র-ছাত্রী, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ছাত্র, ছাত্রী, এবং প্রাক্তন শিক্ষকরাও এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ন হাই স্কুল থেকে এই শোভাযাত্রা বের হয় এবং কোচবিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার কোচবিহার মহারাজার নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলেই সেই শোভাযাত্রা শেষ হয়। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলের ঐতিহ্য এবং রাজ আমলের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা বিশেষ ট্যাবলো তৈরি করা হয়েছিল। আগামী এক বছর যাবত স্কুলের শতবর্ষ উপলক্ষে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি…
Read More
তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি

তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি

তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দিনহাটা এক নম্বর ব্লকের ভেটাগুড়ির ৩৯ নম্বর আসনের পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী রাজীব কুমার বর্মনের বাড়িতে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। জানা গিয়েছে, এদিন রাত সাড়ে ১২টা নাগাদ একদল দুষ্কৃতী হামলা চালায় পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী রাজীব কুমার বর্মনের বাড়িতে। প্রথমে বাড়ির বাইরে থাকা ইলেকট্রিক খুঁটির লাইট, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এরপরই দুষ্কৃতীরা তৃণমূল নেতার বাড়ির চারিদিকে থাকা টিনের বেড়া ভাঙচুর করে। সঙ্গে চলতে থাকে অকথ্য ভাষায় গালিগালাজ। প্রায় আধঘন্টা ধরে ভাঙচুর চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছাড়ায়।…
Read More
কালজানি ধর্ষণ কাণ্ডে নিহত স্কুলছাত্রীর ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে ধিক্কার মিছিলের আয়োজন

কালজানি ধর্ষণ কাণ্ডে নিহত স্কুলছাত্রীর ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে ধিক্কার মিছিলের আয়োজন

কালজানি ধর্ষণ কাণ্ডে নিহত স্কুলছাত্রীর আত্মার শান্তি কামনা এবং ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে ধিক্কার মিছিল করলো বিটি এন্ড ইভিনিং কলেজ ছাত্র-ছাত্রী সংসদ। তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত এই ছাত্র সংসদের পক্ষ থেকে এদিন এই ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়। সেই সাথে ধর্ষণকারীদের যাতে ফাঁসি হয় সেই শ্লোগান এদিনের এই মিছিল থেকে তোলা হয়। এদিন প্রায় 200 জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করে। এদিন তারা প্রত্যেকেই এই দাবিতে সোচ্চার হয়।
Read More
কিশোরীকে যৌন নির্যাতন করে খুনের ঘটনার প্রতিবাদে ছাত্র ধর্মঘট

কিশোরীকে যৌন নির্যাতন করে খুনের ঘটনার প্রতিবাদে ছাত্র ধর্মঘট

কোচবিহারের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার নাবালিকার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাজ কোচবিহার জেলা জুড়ে পালিত হচ্ছে ছাত্র ধর্মঘট। এসএফআই এবং অল ইন্ডিয়া ডিএসও এর পক্ষ থেকে আজ ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকেই সংগঠনের তরফে কোচবিহারের স্কুলগুলোর সামনে পিকেটিং শুরু করেছে। প্রবেশপথে দলীয় পতাকা ও পোস্টার লাগিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের তরফে জানানো হয়, তৃণমূল ও বিজেপির শাসনে কোনও মহিলাই সুরক্ষিত নয়। দিন দিন ধর্ষণ, খুন বেড়েই চলেছে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে এই ছাত্র ধর্মঘট করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৮ই জুলাই কোচবিহারের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ১৪ বছরের একটি কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে…
Read More