দিনহাটা পৌরসভার চেয়ারম্যানকে স্বারকলিপি প্রদান দিনহাটা শাখার মিষ্টান্ন ব্যাবসায়ী সমিতির

দিনহাটা পৌরসভার চেয়ারম্যানকে স্বারকলিপি প্রদান দিনহাটা শাখার মিষ্টান্ন ব্যাবসায়ী সমিতির

  দিনহাটা পৌরসভার চেয়ারম্যানকে স্বারকলিপি প্রদান পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যাবসায়ী সমিতির।বুধবার দুপুর একটা নাগাদ পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যাবসায়ী সমিতির দিনহাটা শাখার সদস্যরা পৌরসভা অফিসে একটি লিখিত স্বারকলিপি প্রদান করে। মূলত মিষ্টান্ন শিল্পের পরিকাঠামো উন্নয়ন পাশাপাশি দিনহাটা শহরের রনি তালুকদার নামের এক মিষ্টান্ন ব্যাবসায়ীর মিষ্টি কারখানার বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে স্থানীয় মানুষের সমস্যায় অভিযোগের ভিত্তিতে দিনহাটা পৌরসভার পক্ষ থেকে গত ২৪ জুলাই থেকে সংশ্লিষ্ট মিষ্টির কারখানা বন্ধ করে দেওয়া হয়। সেই কারণে পৌরসভার পক্ষ থেকে সেই বর্জ্য নিষ্কাশনের ব্যাবস্থা করে সেই কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে এদিনের এই স্বারকলিপি প্রদান বলে জানা গিয়েছে।এদিন পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেস্বরী বলেন দ্রুত বিষয়টি সমাধান…
Read More
গর্ভডাঙায় বিদ্যুতের শকে মৃত্যু এক ব্যাক্তির,চাঞ্চল্য

গর্ভডাঙায় বিদ্যুতের শকে মৃত্যু এক ব্যাক্তির,চাঞ্চল্য

দিনহাটার গর্ভডাঙায় বিদ্যুতের শকে মৃত্যু হল এক ব্যাক্তির,ঘটনায় চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে বুধবার দুপুর আনুমানিক একটা নাগাদ ইলেকট্রিক খুঁটিতে কাজ করতে ওঠেন ধজেন্দ্র নাথ বর্মন ওরফে দত্ত নামে এক ব্যক্তি পেশায় তিনি বিদ্যুৎ ফিটারের কাজ করেন। সেইসময় অসচেতনতায় ওই বিদ্যুৎ কর্মী ইলেকট্রিক খুঁটি থেকে বৈদ্যুতিক শক খেয়ে মাটিতে পড়ে যান। সেখান থেকে অচৈতন্য অবস্থায় একটি টোটো করে সাহেবগঞ্জ নিয়ে আসা হয়। এরপর স্থানীয়রা দ্রুত ওই ব্যাক্তিকে অচৈতন্য অবস্থায় অ্যাম্বুলেন্স করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই ব্যাক্তিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।  
Read More
সেতুর বেহাল দশা,বিক্ষোভ গ্রামবাসীদের

সেতুর বেহাল দশা,বিক্ষোভ গ্রামবাসীদের

কোচবিহার এক নং ব্লকের চান্দামারী অঞ্চলের রাজপুর গ্রামে ধরলা নদীর উপর সরকারের ঘাট সেতুটি বেহাল দশা থাকায় সেতুর উপর বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। স্থানীয় গ্রামবাসী কার্তিক বর্মন,দিলীপ বর্মন, মাধব বর্মন,উৎপল বর্মন,শিবেন বিশ্বাস ও বাদল বর্মন সহ আরো অনেকে এদিন অভিযোগ করে জানান তাদের এই দাবি অনেক দিনের তারা এই সেতুটির সংস্কার চাইছেন,না হলে তারা আরো বড় আন্দোলন করবেন । এদিন গ্রামবাসীরা স্থানীয় ব্লক প্রশাসন সহ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দের কাছে তাদের গ্রামের এই সেতুটি যত দ্রুত সম্ভব সংস্কার করার দাবি জানান। গ্রামবাসীরা জানান এই সেতুটির ওপর দিয়ে প্রতিদিন অনেক স্কুলের ছাত্র ছাত্রী সহ গ্রামবাসীরা জীবনের ঝুকি নিয়ে…
Read More
নির্যাতিতা নাবালিকার মৃত্যুতে উত্তাল কোচবিহারের রাজনীতি

নির্যাতিতা নাবালিকার মৃত্যুতে উত্তাল কোচবিহারের রাজনীতি

কোচবিহার ২ নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার নির্যাতিতা নাবালিকার মৃত্যুতে উত্তাল কোচবিহারের রাজনীতি।এদিন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরীর।গত ১৮ ই জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে বেশ কয়েকজন যুবক বলে অভিযোগ। পরিবারের অভিযোগ তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তার চিকিৎসা চলছিল  কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।ওই নাবালিকার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। রীতিমতো মৃতদেহ এবং নাবালিকার বাবাকে নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে টানাটানি ধস্তাধস্তি সুরু হয়।
Read More
জীবন যুদ্ধে হেরে গেলো কোচবিহার দুই নম্বর ব্লকের খাপাইডাঙ্গার নির্যাতিতা কিশোরি

জীবন যুদ্ধে হেরে গেলো কোচবিহার দুই নম্বর ব্লকের খাপাইডাঙ্গার নির্যাতিতা কিশোরি

জীবন যুদ্ধে হেরে গেলো কোচবিহার দুই নম্বর ব্লকের খাপাইডাংগার নির্যাতিতা কিশোরি ।এদিন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরীর।উল্লেখ্য ওই কিশোরীকে  ধর্ষণ করা হয় বলে অভিযোগ।এই ঘটনায় মূল অভিজুক্ত সহ চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।গুরুতর অবস্থায় ওই কিশোরীর চিকিত্সা চলছিলো হাসপাতালে ।এদিন এই কিশোরী মৃত্যুর কোলে ঢলে পরে ।
Read More
ধর্ষিতা নাবালিকার সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা

ধর্ষিতা নাবালিকার সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা

কোচবিহার দুই নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় ধর্ষিতা অসুস্থ নাবালিকার সঙ্গে আজ দেখা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। গত ১৮ই জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতী ওই নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার দুদিন পর কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকাকে চিকিৎসাধীন অবস্থায় খুঁজে পাওয়া যায়। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে কোচবিহার মেডিকেল কলেজে ওই নাবালিকার চিকিৎসা চলছে। বিজেপি নেতা রাহুল সিনহা আজ ওই ধর্ষিতা নাবালিকার সঙ্গে দেখা করতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত বিজেপি কর্মীরা আহত হয়েছে এবং নিহত হয়েছে সেই সমস্ত বিজেপি কর্মী এবং…
Read More
ভেটাগুড়ির লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপিঠের ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ,বিক্ষোভ

ভেটাগুড়ির লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপিঠের ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ,বিক্ষোভ

দিনহাটার ভেটাগুড়ির লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপিঠে গত ৬ জুলাই থেকে একদিকে পঞ্চায়েত নির্বাচনের বুথ কেন্দ্র অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী থাকায় বন্ধ রয়েছে স্কুল। একটানা ১৮ দিন ধরে স্কুল বন্ধ থাকায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। সোমবার দুপুর বারোটা থেকে দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের ভেটাগুড়ি লালবাহাদুর শাস্ত্রী বিদ্যাপিঠের সামনেই স্কুলের ছাত্র-ছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালে বন্ধ হয়ে যায় যান চলাচল। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। ছাত্র-ছাত্রীরা জানান,১৮ দিনেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ রয়েছে। ভোটের পর কেন্দ্রীয় বাহিনী এখনও স্কুলে রয়েছে।যার ফলে স্কুল বন্ধ থাকায় আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে। অভিযোগ প্রশাসনের কোন হেলদোল নেই। আমরা পড়াশোনা করতে পারছি না,…
Read More
ব্যালটে সাক্ষর নেই প্রিসাইডিং অফিসারের,পুনরায় নির্বাচন অথবা পুনঃগণনার দাবি

ব্যালটে সাক্ষর নেই প্রিসাইডিং অফিসারের,পুনরায় নির্বাচন অথবা পুনঃগণনার দাবি

মাত্র ৮ ভোটে হেরেছেন পঞ্চায়েত নির্বাচনে অথচ ওই বুথের ১৩৯ টি ব্যালটে সাক্ষর নেই প্রিসাইডিং অফিসারের। প্রিসাইডিং অফিসারের সাক্ষর ছাড়া বাতিল হওয়া ১৩৯ টি ব্যালটের মধ্যে তৃণমূল পেয়েছে ৯৪ টি ভোট। আর সেইজন্যই সাংবাদিক সম্মেলন করে পুনরায় নির্বাচন অথবা পুনঃগণনার দাবি জানালেন দিনহাটা ১ নং ব্লকের ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের ৭/২৮০ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল মজিদ। তার দাবি যদি প্রিসাইডিং অফিসার ওই ব্যালটগুলোতে সই করতেন তাহলে একটি ভোটও বাতিল হতো না এবং নির্বাচনে তিনি জয়ী হতেন। তিনি জানান ইতিমধ্যেই তিনি এই ব্যাপারে দিনহাটা ১ নং ব্লক বিডিও এবং দিনহাটা মহাকুমার শাসককে অভিযোগ জানিয়েছেন। তিনি আরো জানান মহকুমা শাসক…
Read More
অজয় রায়ের গ্রেফতারের প্রতিবাদে ভেটাগুড়িতে পথ অবরোধ

অজয় রায়ের গ্রেফতারের প্রতিবাদে ভেটাগুড়িতে পথ অবরোধ

বিজেপি শহর মন্ডল সভাপতি অজয় রায়ের গ্রেফতারের প্রতিবাদে ভেটাগুড়িতে পথ অবরোধ করল বিজেপি নেতৃত্ব। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ভেটাগুড়ি সবজি বাজার সংলগ্ন এলাকায় দিনহাটা কোচবিহারগামী রাজ্যসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি করে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের অভিযোগ গতকাল মিথ্যে অভিযোগের ভিত্তিতে দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায় কে গ্রেফতার করা হয়েছে। সেই কারণেই পুলিশ প্রশাসনকে এবং রাজ্য সরকারকে ধিক্কার জানিয়ে এদিন তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করে। জানা গিয়েছে এদিন প্রায় এক ঘন্টা ধরে পথ অবরোধ কর্মসূচি পালন করে বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সম্পাদক জিবেশ বিশ্বাস, সিতাই চার নম্বর মন্ডল সভাপতি সুধাংশু মহন্ত ছাড়াও অন্যান্য নেতৃত্ব
Read More
মণিপুরে ঘটে যাওয়া হিংসার ঘটনায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মহম্মদ সেলিম

মণিপুরে ঘটে যাওয়া হিংসার ঘটনায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মহম্মদ সেলিম

সিপিআইএম এর জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন সিপিআইএম নেতা মোঃ সেলিম। এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মণিপুরে ঘটে যাওয়া হিংসার ঘটনা এবং এক মহিলাকে নগ্ন করে ঘোরানোর বিষয়ে বিজেপি বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, "বিজেপির ডাবল ইঞ্জিন অর্থাৎ মণিপুরে বিজেপি সরকার এবং কেন্দ্রে বিজেপির সরকার সেই জায়গায় মণিপুরে হিংসার ঘটনায় মনিপুর জ্বলছে। আড়াই মাস আগে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আজ ভাইরাল হওয়াতে কেন্দ্রীয় সরকার সেই ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছে কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কোন শাস্তি নেই। আড়াই মাস ধরে বিষয়টিকে চাপিয়ে রাখা হয়েছে।"
Read More

তৃণমূলের জন্মলগ্ন থেকে টানা ৫ বার জয়ের রেকর্ড নকুল চন্দ্র বর্মনের

পার্থ নিয়োগী ঃ কোচবিহার শহর সংলগ্ন চকচকা গ্রাম পঞ্চায়েত জেলার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ পঞ্চায়েত। জেলার একমাত্র শিল্পতালুকটি এই পঞ্চায়েতেই অবস্থিত। আর এমনই গুরুত্বপূর্ন গ্রাম পঞ্চায়েতের থেকে টানা পাঁচ বার তৃনমূলের হয়ে জিতে আসছেন নকুল চন্দ্র বর্মন। তৃনমূলের সৃষ্টির দিন থেকেই তৃনমূল করেন তিনি। সেসময় তৃনমূলের হয়ে দাড়াবার মত লোক খুব কমই ছিল এই গ্রামে। কিন্তু ব্যাতিক্রম ছিলেন নকুলবাবু। দলের হয়ে ২০০৩ সাল থেকেই নিয়মিতভাবে তিনি প্রার্থী হয়ে আসছেন এই গ্রামে। মিশুকে ভালো মানুষ বলে পরিচিত নকুল বাবুকে তাই কোনবার নিরাশ হতে হয়নি। তার ব্যাতিক্রম হয়নি এবারেও। চকচকা গ্রাম পঞ্চায়েতের ৩/২৬৫ পার্ট থেকে এবারেও বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। তার এই…
Read More
বিজেপির বিরুদ্ধে মহাজোটের প্রভাব পড়লো দিনহাটায়

বিজেপির বিরুদ্ধে মহাজোটের প্রভাব পড়লো দিনহাটায়

নিশীথ প্রামানিকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন সিপিআইএম, কংগ্রেস, সহ বিভিন্ন দলের কর্মীরা। এদিন সিপিএম এবং কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো সিপিআইএম এবং কংগ্রেস এর পঞ্চায়েত নির্বাচনের বেশ কয়েকজন প্রার্থী। উল্লেখ্য, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে জোট বেঁধেছে সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল,আম আদমি পার্টি সহ বিভিন্ন দল গুলি। ব্যাঙ্গালোরে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে সুর তোলে বিরোধী দলগুলি। রাজ্যে যখন সিপিআইএম কংগ্রেসের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস সেই সময় কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়তে তৃণমূলের পাশেই দাড়াচ্ছে সিপিএম এবং কংগ্রেস। এই দ্বিচারিতাকে মেনে নিতে না পেরে বিজেপিতে যোগ দিলেন পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম কংগ্রেস ফরওয়ার্ড ব্লক এর পরাজিত প্রার্থীরা। এদিন…
Read More
পৃথক রাজ্যের দাবি নিয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবেন অনন্ত মহারাজ

পৃথক রাজ্যের দাবি নিয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবেন অনন্ত মহারাজ

সাংসদ হিসেবে কোচবিহার জেলায় সার্বিক উন্নয়নের পাশাপাশি পৃথক রাজ্যের দাবি নিয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবেন অনন্ত মহারাজ। আজ নিউ কোচবিহার স্টেশনে ট্রেন থেকে নেমে এমনই বার্তা দিলেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজ দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ব্যানারে কোচবিহারকে পৃথক রাজ্যের দাবিতে দীর্ঘদিন আন্দোলনের পর বিজেপির দেওয়া টিকিটে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্বভার গ্রহণের পর পৃথক রাজ্যের দাবির এই আন্দোলন থমকে যাবে বলেই মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু আজ কোচবিহারে ফিরেই অনন্ত মহারাজ যে প্রতিক্রিয়া দিয়েছেন, তার এই প্রতিক্রিয়ায় পরিষ্কার রাজ্যসভার সংসদ হলেও তার আন্দোলন থেকে সরে যাচ্ছেন না অনন্ত মহারাজ।
Read More
ধর্মাচরণ? নাকি হুজুগ মাত্র!

ধর্মাচরণ? নাকি হুজুগ মাত্র!

শৌভিক রায় হাসপাতালের দুশো মিটারের মধ্যে তারস্বরে ডিজে বাজছে। শোনা যাচ্ছে হংসরাজ রঘুবংশী সহ আরও অনেকের গান। দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে গাওয়া সে সব গানে যন্ত্রের এত বেশি ব্যবহার যে, গমগমে শব্দ বুকের মধ্যে ধাক্কা মারে। ওই আওয়াজের মধ্যেই ছোট ছোট প্যান্ডেলে দীর্ঘ লাইন পড়েছে শিবলিঙ্গে জল বা দুধ ঢালার জন্য। লাইনে সুবেশা তরুণী থেকে মাঝবয়সী প্রত্যেকেই রয়েছেন। ধর্মীয় কোনও উৎসব যাপনের এই চিত্রটি এখন অতি সাধারণ। উত্তরের সব জনপদে, বড়-মেজো-ছোট অলিগলিতে, শিবরাত্রি সহ নানা ধর্মীয় অনুষ্ঠান উদযাপন আজকাল যথেষ্ট জোশ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। গত শ্রাবণ মাসে কোচবিহারের বানেশ্বরের ও জলপাইগুড়ির জল্পেশের রাস্তায় আগত পুণ্যার্থীদের জন্য একের পর এক…
Read More