সাংসদ ও ডি আর এম এসেছেন জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শনে

সাংসদ ও ডি আর এম এসেছেন জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শনে

জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শনে সাংসদ ও ডি আর এম।শনিবার দুপুরে রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস সুরেন্দ্র কুমার অমৃত ভারত প্রকল্পের অধীনে চলা কাজ সরেজমিনে পরিদর্শন করতে জলপাইগুড়ি ষ্টেশনে আসেন, রেলের এই উচ্চ পদস্ত কর্তার সঙ্গে ছিলেন,জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়।পরিদর্শন শেষে ডি আর এম জানান, দ্রুত গতিতে কাজ চলছে, কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা সেই গুলোই খোজ নিতে আসা।অপরদিকে এই কর্মযজ্ঞ প্রসঙ্গে জলপাইগুড়ির সাংসদ বলেন, আমাদের ওপর মানুষ আস্থা রেখেছেন এবারও, আমরাও মানুষের আশা পূরণের যথাসাধ্য চেষ্টা করবো।
Read More
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন জেলা কংগ্রেসের

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন জেলা কংগ্রেসের

দাম কমাও, নয়তো গদি ছাড়ো। এই‌ স্লোগান তুলে জলপাইগুড়িতে আন্দোলন শুরু করল জাতীয় কংগ্রেস কমিটির সদস্যরা।শনিবার জাতীয় কংগ্রেস কমিটির জেলা সভাপতির নেতৃত্বে শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে জোরদার আন্দোলন শুরু করেন জেলা কংগ্রেস কমিটির সভাপতি পিনাকি সেনগুপ্ত।আন্দোলনে অংশগ্রহণ করেন কংগ্রেসের মহিলা কমিটির সদস্যরাও‌।জলপাইগুড়ির দিনবাজারে শনিবার সকাল থেকে চলে আন্দোলন। অবিলম্বে আলু পেঁয়াজ সহ বিভিন্ন রকমের সবজির দাম কমানোর দাবিতে সরব হন আন্দোলনকারীরা।দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা কংগ্রেসের সদস্যরা দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন।জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, বর্তমানে আলু পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন শাক সবজির দাম আকাশছোঁয়া। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এই দাম বৃদ্ধি হয়েছে। তাই সরকারকে দ্রুত এই সমস্ত জিনিসের…
Read More
মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় লাঠি খেলায় মেতে উঠেছেন

মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় লাঠি খেলায় মেতে উঠেছেন

 আজ মহরম উৎসব। এই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় লাঠি খেলায় মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের কিশোর ও যুবকেরা।জলপাইগুড়ি শহরের কদমতলা, মার্চেন্ট রোড, আনন্দপাড়া, দিনবাজার ও সমাজপাড়া সহ বিভিন্ন জায়গায় লাঠি খেলায় অংশগ্রহণ করেন তারা। লাঠি খেলার আনন্দদায়ক দৃশ্য উপভোগ করেন শহরের সর্বস্তরের মানুষ। মঙ্গলবার রাতেও বিভিন্ন জায়গায় লাঠিখেলার প্রদর্শন নজরে‌ আসে। আজ‌ সন্ধ্যায় জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম‌ পঞ্চায়েতের কারবালা‌ প্রান্তরে‌ রয়েছে লাঠিখেলার বিরাট‌ প্রদর্শন। রাতভর সেখানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেন প্রদর্শনকারীরা।
Read More
বাড়ির বাসিন্দাদের‌ মাদক মেশানো খাবার‌ খাইয়ে দুঃসাহসিক চুরি জলপাইগুড়িতে

বাড়ির বাসিন্দাদের‌ মাদক মেশানো খাবার‌ খাইয়ে দুঃসাহসিক চুরি জলপাইগুড়িতে

নগদ টাকা ও সোনার গয়না সহ প্রায় দশ লক্ষাধিক টাকার সম্পত্তি লুঠ করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকায়। স্থানীয়‌ হার্ডওয়্যার ব্যবসায়ী বিপ্লব মৈত্র ব্যবসার কাজের জন্য নগদ প্রায়‌ সাত লক্ষ্য টাকা রেখেছিলেন বাড়িতে। এছাড়া তিনটি হার সহ কয়েক ভরি সোনার গয়না ছিল। সব‌ই লুঠ করে নিয়ে গেছে চোরের দল। বাড়ির সদস্য সরস্বতী মৈত্র বলেন, কোন‌ও কারণে গতকাল বিকেল থেকেই পরিবারের সদস্যদের তন্দ্রাচ্ছন্ন ভাব ছিল। এজন্য রাতে খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন সকলেই।গভীর রাতে কিছুর শব্দ শুনে ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা।…
Read More
শহর ব্লক কংগ্রেস কমিটির ডিএম অফিস অভিযান

শহর ব্লক কংগ্রেস কমিটির ডিএম অফিস অভিযান

শহর ব্লক কংগ্রেস কমিটির ডিএম অফিস অভিযান। বুধবার শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ডিএম অফিস অভিযান করলো শহর ব্লক কংগ্রেস কমিটির নেতা ও কর্মীরা।শহর ব্লক কংগ্রেস কমিটির অভিযোগ জলপাইগুড়ি পৌরসভার দুর্নীতি, নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ সহ আরো একাধিক অভিযোগ রয়েছে।আর এই অভিযোগ জানাতে আজ জেলা শাসক দপ্তরে অভিযান করলাম। শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সী বলেন জলপাইগুড়ি পৌরসভার 25টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। রাস্তাঘাট থেকে  পানীয় জল সব কাজেই তারা ব্যর্থ হয়েছে।চরম দুর্নীতি হয়েছে পৌরসভায়।তাই  এই আজকের  অভিযান।আজকের এই অভিযানে সাধারণ মানুষরাও অংশগ্রহণ করেন। আজকের এই অভিযানে অসংখ্য পুলিশের নিরাপত্তা ছিল জেলা শাসক দপ্তরের সামনে
Read More
  বৃষ্টিকে উপেক্ষা করেই রথযাত্রা জলপাইগুড়িতে  

  বৃষ্টিকে উপেক্ষা করেই রথযাত্রা জলপাইগুড়িতে  

আজ রথযাত্রা। বৃষ্টিকে উপেক্ষা করেই রথযাত্রা উপলক্ষে জলপাইগুড়ি পুরাতন পুলিশ লাইন শ্রী শ্রী গৌড়ীয় মঠে রবিবার সকাল থেকেই  ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেল। চলছে পূজা অর্চনা। রথের শেষ প্রস্তুতিতে ব্যস্ত মঠ কর্তৃপক্ষ। সারাদিনব্যাপী নাম সংকীর্তন ভোগ প্রসাদ বিতরণের পাশাপাশি আজ পাশাপাশি বিকেল তিনটে নাগাদ জলপাইগুড়ি শ্রী শ্রী গৌড়ীয় মঠ থেকে এই সুসজ্জিত রথ জলপাইগুড়ি শহর পরিক্রমা করে যোগমায়া কালী বাড়ি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। বহু ভক্ত সমাগম হবে জলপাইগুড়ি সবথেকে বড় এই রথ যাত্রায় বলে দাবি মঠ কর্তৃপক্ষের। রথযাত্রা উপলক্ষে মঠ চত্বরে সাজো সাজো রব।
Read More
ছাত্র ধর্মঘট করতে গিয়ে জলপাইগুড়িতে আটক SFI নেতা

ছাত্র ধর্মঘট করতে গিয়ে জলপাইগুড়িতে আটক SFI নেতা

NET এবং NEET এর পাশাপাশি এসএসসি থেকে টেট পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে এই অভিযোগ SFI এর ডাকে ছাত্র ধর্মঘট। স্কুল গেট আটকে পতাকা লাগিয়ে পিকেটিং। ফলে স্কুলে ঢুকতে পারছিলোনা ছাত্ররা। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে পতাকা খুলতে গেলে পুলিশকে বাধা দেয় SFI কর্মীরা। সাথে সাথে পুলিশ তাঁদের আটক করে। টেনে নিয়ে যায় পুলিশ ভ্যানে। পাশাপাশি গেট খুলে দেয়। জলপাইগুড়ি ফণীন্দ্র দেব বিদ্যালয়ের এই ঘটনায় তুমুল উত্তেজনা। এরই পাশাপাশি এদিন জলপাইগুড়ির বেশ কয়েকটি স্কুলেও বিক্ষোভ দেখায় এসএফআই।
Read More
ডুয়ার্সে ভারী বৃষ্টি, জলের তোরে ভেসে গেলো বাঁশের সাঁকো

ডুয়ার্সে ভারী বৃষ্টি, জলের তোরে ভেসে গেলো বাঁশের সাঁকো

পাহাড় ও সমতলে ভারী বৃষ্টি হওয়ায় ফের জল বাড়ছে ডুয়ার্সের নদীগুলির। ডুডুয়া নদীর জনস্ফীতি বাড়ায় জলের তোরে ভেসে গেলো জলপাইগুড়ি জেলার দুই গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী চিলার ঘাটের বাঁশের সাঁকো। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় ও সমতলের একটানা রাতভর বৃষ্টি হওয়ায় জল বাড়তে শুরু করে ডুডুয়া নদীতে। রবিবার সকাল নাগাদ বাঁশের সাঁকোটি জলের তোরে ভেসে যায় নদীতে। যার ফলে এই মুহূর্তে ব্যাপক সমস্যায় পড়েছে দুই এলাকার মানুষ। বাসার সকল ভেসে যায় যাতায়াত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের সাঁকোয়াঝরা ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে। স্থানীয়রা আরো জানান নৌকো থাকলেও নদীর জল এতটাই বেড়ে গেছে নৌকো চালানো সম্ভব…
Read More
রাতভর বৃষ্টিতে জল বাড়ছে তিস্তায়

রাতভর বৃষ্টিতে জল বাড়ছে তিস্তায়

রাতভর বৃষ্টি। জল বাড়ছে তিস্তায়। জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে রবিবার সকাল ছয়টায় ১৩৯৫.৬৫ কিউমেক জল ছাড়া হয়। আজও NH 31 জলঢাকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা। তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার পর্যন্ত রয়েছে হলুদ সতর্কতা।রবিবার সকাল থেকে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জুড়ে।
Read More
ভারী বৃষ্টিতে শহরমূখী জংলী হাতির দল

ভারী বৃষ্টিতে শহরমূখী জংলী হাতির দল

অতি ভারী বৃষ্টি, শহর মূখী জংলী হাতির দল। পাহাড়ে সমতলে ব্যাপক বৃষ্টি, ফুসছে তিস্তা সহ ডুয়ার্সের অন্যান্য নদী, নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরের কাছাকাছি জংলী হাতির দল। বৃহস্পতিবার রাত থেকে চলছে অবিরাম বৃষ্টি, উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশই জটিল রূপ নিচ্ছে, পাহাড়ে বৃষ্টির জেরে জলপাইগুড়ি, ডুয়ার্স সহ বিভিন্ন এলাকার নদী এবং পাহাড়ী ঝোরা গুলোতে বেড়েছে জলের স্রোত। আর এতেই মানুষের পাশপাশি বন্য প্রাণীদের মধ্যে সৃষ্টি হয়েছে আতংক। শুক্রবার ভোর হতেই জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে অবস্থিত বৈকুণ্ঠপূর বনাঞ্চল ঘেঁষা কালিয়াগঞ্জ গ্রামে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঢুকে পরেছে বুনো হাতির দল। ঘটনার খবর পেয়ে জংলী হাতির দলটির ওপর নজরদারি শুরু করেছে বনবিভাগ। গ্রামে ছড়িয়েছে…
Read More
করলার সমাজপাড়া ঘাট সংলগ্ন নদীবক্ষ থেকে উদ্ধার হলো চায়না নেট

করলার সমাজপাড়া ঘাট সংলগ্ন নদীবক্ষ থেকে উদ্ধার হলো চায়না নেট

এমনিতেই করলা নদীর ভারসাম্য এবং জীব বৈচিত্র্য নিয়ে মাথায় হাত মৎস দপ্তর থেকে শুরু করে পরিবেশ প্রেমী সংগঠনের মানুষদের। তার উপর নদীর মধ্যে বেড়ে ওঠা কচুরিপানায় নাভিশ্বাস খোদ নদীরই। গোদের উপর বিশ ফোড়া এবার চায়না নেট। শুক্রবার সকালে করলার সমাজপাড়া ঘাট সংলগ্ন নদীবক্ষ থেকে উদ্ধার হলো চায়না নেট। এদিন সকালে জলপাইগুড়ি শহরের একটি সমাজ সেবী সংগঠনের তরফে এই নেট উদ্ধার করা হয়।  জানা গিয়েছে এই নেটে নদীর বড় মাছের সাথে সব ধরনের ছোট এবং গভীর জলে থাকা মাছও আটকে যায়। ফলে জলের জীব বৈচিত্র্য ক্ষতি পেতে পারে। এমনকি নির্মূল হয়ে যেতে পারে মাছের প্রজন্মও। তবে কে বা কারা এই নেট…
Read More
সেনা ছাউনি থেকে উদ্ধার ক্ষত বয়স্ক হাতির মৃতদেহ

সেনা ছাউনি থেকে উদ্ধার ক্ষত বয়স্ক হাতির মৃতদেহ

সকালে দেখতে পেয়েছিলেন সেনা জওয়ানরা। উল্টো হয়ে পড়েছিল দেহটি। শরীরে ছিল দগদগে ঘা। সেনা ছাউনি থেকে উদ্ধার সাব এডাল্ট হাতির মৃতদেহ। হাতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বিন্নাগুড়ি সেনাছাউনির নর্থ জোন হিলি ব্রিগেডে। বন কর্মীদের প্রাথমিক অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরবেলা  সেনা জওয়ানরা একটি মাঝ বয়সী পুরুষ হাতির মৃতদেহ দেখতে পান সেনাছাউনির ভেতরে । সঙ্গে  সঙ্গে বিষয়টি বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের জানান সেনা জাওয়ানরা। ঘটনাস্থলে পৌঁছেছে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের আধিকারিকরা। উত্তরবঙ্গের যতগুলি ‘হাইসেনসিটিভ এলিফ্যান্ট করিডর’ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হাতি করিডর রয়েছে বিন্নাগুরি সেনা ছাউনির মধ্য দিয়ে। বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তিন…
Read More
জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে

জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে

জলপাইগুড়ির আবহাওয়ায় কিছুটা পরিবর্তন। বুধবার সকালে  হালকা ও বিক্ষিপ্তভাবে শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবার ছবি দেখা গিয়েছে।এদিন সকালে রোদের দেখা মিললেও আস্তে আস্তে মেঘলা আকাশের সাথে হালকা ও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। এর ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। কারণ বেশ কয়েকদিন থেকে গোটা উত্তরবঙ্গের সাথে জলপাইগুড়ি জেলাতেও গরমে হাসফাঁস মানুষজন।আজ সকালে হালকা বৃষ্টি হলেও গরমের হাত থেকে কিছু রেহাই পাচ্ছে মানুষ এমনটাই মনে করছে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার জন্য তেমনভাবে চলাফেরা করতে কোন মানুষেরই অসুবিধা নেই।
Read More
সন্ধ্যার পর বাড়ির টিনে ঢিল ছুড়ছেন দুষ্কৃতিরা, আতঙ্কে বাসিন্দারা

সন্ধ্যার পর বাড়ির টিনে ঢিল ছুড়ছেন দুষ্কৃতিরা, আতঙ্কে বাসিন্দারা

বেশ কিছুদিন ধরে সন্ধ্যার পর বাড়ির টিনে ঢিল ছুড়ছেন দুষ্কৃতিরা।আতঙ্কে ঘুম উড়েছে জলপাইগুড়ির খরিয়া গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেববাড়ি এলাকার বাসিন্দাদের। বাধ্য হয়ে ব্যাগ ভর্তি পাথর নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দারস্থ হলেন বেশ কিছু মহিলা। তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।তাদের দাবি সন্ধ্যা শুরু হয় পাথরের ঢিল ছোড়া দিয়ে। অনেক বাড়িতে বাচ্চা সহ মহিলারা একাই থাকেন। এই পরিস্থিতিতে আতঙ্কে ঘুম উড়েছে তাদের। এনিয়ে পাঙ্গাসাহেববাড়ি এলাকার মহিলারা রীতিমতো আতঙ্কিত।
Read More