ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন পুর আধিকারিকরা

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন পুর আধিকারিকরা

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সোমবার পরিদর্শন করলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ পুর আধিকারিকরা। ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া জলপাইগুড়ি শহরের ২১নম্বর ওয়ার্ডের কলেজপাড়া শিরিশতলা এলাকা এদিন পরিদর্শন করলেন পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। উল্লেখ্য এলাকায় ধীরেন সুত্রধরের বাড়ির টিনের চাল পুরো উড়ে যায় গতকালের দুপুরের ঝড়ে । এদিন পরিবারের সঙ্গে বিস্তারিত ভাবে আলোচনা করার পর পাশে থাকার আশ্বাস সঙ্গে পুর কর্তৃপক্ষের উদ্যোগে ওই বাড়ির টিনের চাল সংস্কার করে দেওয়ার কথা জানান চেয়ারম্যান পাপিয়া পাল। এদিন উপস্থিত ছিলেন চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চাট‍্যাজি, ওএস তাপস দত্ত সহ স্থানীয় কাউন্সিলর তারকনাথ দাস।
Read More
অষ্টম রাজ্য তাইকুন্ড প্রতিযোগিতায় দাদাভাই ক্লাব পরিচালিত দলের জয়জয়কার

অষ্টম রাজ্য তাইকুন্ড প্রতিযোগিতায় দাদাভাই ক্লাব পরিচালিত দলের জয়জয়কার

জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের উদ্যোগে এবং পরিচালনায় চলা তাইকুন্ড শিবিরের প্রতিযোগীরা কয়েক বছর থেকেই দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করে আসছে।তবে এবার অষ্টম রাজ্য তাইকুন্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৩ টি সোনা, ৬টি রূপা এবং ১২ টি ব্রোঞ্জ পদক জেতার গৌরব অর্জন করেছে। এই সাফল্য প্রসঙ্গে দাদাভাই ক্লাব পরিচালিত তাইকুন্ড সিবিরের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় জানান, অন্যান্য বারের মতো এবারেও প্রতিযোগীরা খুব ভালো সাফল্য পেয়েছে, এবং সফল প্রতিযোগীরা এরপর জাতীয় তাইকুন্ড প্রতিযোগিতায় অংশ নেবে দিল্লিতে।
Read More
সমগ্র বিশ্বের সঙ্গে জলপাইগুড়িতেও পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

সমগ্র বিশ্বের সঙ্গে জলপাইগুড়িতেও পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিবছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য( থিম) বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে দিবসটি পালন করা হয়। ১৯৫০ সালের ৭ এপ্রিল থেকে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে। এবারের এই বিশেষ দিনটির থিম আমাদের পৃথিবী ,আমাদের স্বাস্থ্য,এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও যথাযথ ভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস।
Read More
ডাম্পারের ধাক্কায় স্কুটি আরোহী শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা

ডাম্পারের ধাক্কায় স্কুটি আরোহী শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা

সোমবার সকালেই এক মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো বছর আটের এক শিশুর, গুরুতর আহত শিশুটির বাবা।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতয়ালী থানার অন্তর্গত নাওয়া পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যাক্তি স্কুটি তে নিজের আট বছরের ছেলেকে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি ডাম্পার ধাক্কা মারে, যার ফলে বাবার সাথে স্কুটিতে বসে থাকা শিশুটি ছিটকে পরে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। এর পরেই স্থানীয়রা মৃতদেহ আটকে পথ অবরোধ করে পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দেয়, কারণ দীর্ঘদিন থেকে রাস্তার বেশির ভাগ অংশ দখল করে দাঁড়িয়ে আছে আলু বোঝাই ট্রাক, ট্রলি।যদিও মৃত শিশুটির পরিচয় জানা যায় নি।এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ…
Read More
থানার সামনে মাইকে তৃনমূল নেতা ও পুলিশকে প্রকাশ্যে হুমকি বিজেপির জেলা সম্পাদকের

থানার সামনে মাইকে তৃনমূল নেতা ও পুলিশকে প্রকাশ্যে হুমকি বিজেপির জেলা সম্পাদকের

"আমরা বদলও করবো বদলাও নেবো, পুলিশ কেও বলছি আপনাদের নামেও কেস হবে এবং পরিবারের বিরুদ্ধেও কেস দেব, থানার সামনে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, তৃনমূল আর বেশিদিন থাকবেনা সময় আছে সুধরে জান" বক্তব্য শ্যাম প্রসাদের। গত 28 শে মার্চ বিধানসভায় বিজেপি বিধায়ক দের ওপর হামলার প্রতিবাদে আজ জলপাইগুড়ি জেলা বিজেপির নেতা কর্মীরা কোতোয়ালি থানার গেটের বাইরে বসে বিক্ষোভ দেখান, তারা জানান যে, পুলিশ প্রশাসন তাদের কর্মীদের বিনা অপরাধে আটক করেছে এবং রামপুর নিয়ে রাজ্য সরকার ভূমিকা নিন্দাজনক।
Read More
উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস

ভয়াবহ রেল দুর্ঘটনা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি দোমহানি এলাকায় ঘটেছে এই রেল দুর্ঘটনা। বিকানের পাটনা -গৌহাটি এক্সপ্রেসে ঘটেছে এই দুর্ঘটনা। পাটনা গৌহাটি এক্সপ্রেস এর চারটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের গতিবেগ খুবই বেশি ছিল তার কারণ দুর্ঘটনার পর এই একটি বগির উপর আরেকটি বগি উঠে এসেছে। দুটো বগির সামনের অংশ একেবারেই বিধ্বস্ত। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ। স্থানীয় মানুষজন উদ্ধারকার্যে হাত লাগিয়েছে ,ভাঙাচোরা বগির থেকে বার করা হচ্ছে আহতদের। দুর্ঘটনার পরেই দুটি বগি কাত হয়ে রেল লাইনের ধারেই উল্টে যায়। ইতিমধ্যে খবর গেছে রেলের সদর দপ্তরে। আলিপুরদুয়ার থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে স্থানীয়…
Read More
জলপাইগুড়ি সদর ব্লকের রানীনগর পাঙ্গা বটতলা শোবাভিটা চা বাগান এলাকায় বাঘের আতঙ্ক

জলপাইগুড়ি সদর ব্লকের রানীনগর পাঙ্গা বটতলা শোবাভিটা চা বাগান এলাকায় বাঘের আতঙ্ক

স্থানীয় সূত্রে খবর আজ সকালে স্থানীয় কয়েকজন কাজে বের হলে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ চোখে পড়ে এরপরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বেলাকোবা বন বিভাগের কর্মীদের। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বনকর্মীরা। চিতাবাঘ টি চা বাগানের ভিতরে ঢুকায় এখনো পর্যন্ত বাগে আনতে পারেনি বাঘটিকে। তবে বনকর্মীরা চারি দিকে নজর রাখছেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এলাকাজুড়ে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে।
Read More
নবান্ন উৎসবে মাতলেন গৃহবধূরা

নবান্ন উৎসবে মাতলেন গৃহবধূরা

বৃহস্পতিবার নবান্ন উৎসবে মাতলেন গৃহবধূরা। আজ নবান্ন উৎসব।নতুন চাল, নতুন গুড়,কলা সহ দিয়ে রকমারি ফলের ডালা সাজিয়ে পূজোয়। করোনা বিধি মেনেই জলপাইগুড়ি ঐতিহ্যবাহী যোগোমায়া কালিবাড়িতে এই উৎসবে যোগদান করেছেন বাড়ির গৃহবধূরা। সকাল থেকেই পুরোহিতের মন্ত্রউচ্চারণের মধ্য দিয়ে চলছে নবান্ন উৎসব। যদিও এবার করোনার প্রকোপ কিছুটা হলেও কম। তবে ভক্তদের ভিড় সেভাবে লক্ষ করা যায়নি মন্দিরে চত্বরে।
Read More
No mask,  No Class, দুই বছর পর কলেজ খুললো, কলেজ জুড়ে এভাবে নো মাস্ক, নো ক্লাস পোস্টার। সমস্ত কোভিড মেনে চলছে ক্লাস

No mask, No Class, দুই বছর পর কলেজ খুললো, কলেজ জুড়ে এভাবে নো মাস্ক, নো ক্লাস পোস্টার। সমস্ত কোভিড মেনে চলছে ক্লাস

দীর্ঘ প্রায় দু'বছর পর জলপাইগুড়িতেও খুলে গেলো কলেজ। মঙ্গলবার সকালে দেখা গেল জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের গেটে ঢোকার মুখে কোভিড বিধি মেনে ছাত্র-ছাত্রীদের কলেজে প্রবেশ করানোর দৃশ্য। কলেজে এসে খুশি প্রকাশ করেন ছাত্রছাত্রীরা
Read More
৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ ২০২১ উজ্জ্বাপিত হল  জলপাইগুড়ি মহিলা সমবায় ঋণদান সমিতিতে

৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ ২০২১ উজ্জ্বাপিত হল জলপাইগুড়ি মহিলা সমবায় ঋণদান সমিতিতে

৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ ২০২১ উজ্জ্বাপিত হল জলপাইগুড়ি মহিলা সমবায় ঋণদান সমিতিতে। সমবায়ের সাতরঙা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমিতির হেড অফিস কার্যালয় ডিবিসি রোড আর্যাবর্ত কমপ্লেক্সে কর্মসূচির সূচনা হয় পতাকা উত্তোলন করে সমিতির চেয়ারম্যান দূর্বা ব্যানার্জি।যুব মহিলা সমবায় এর অবদান শীর্ষক এক আলোচনা সভায় সমিতির পথ চলা আজকের দিনে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের মধ্যে জলপাইগুড়ি মহিলা সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন মিনু ঘোষ, সমিতির প্রাক্তন সম্পাদিকা সাধনা সেন, জলপাইগুড়ি স্মল সেভিংস সমবায় সমিতির প্রাক্তন ডিরেক্টর সুবর্ণ রঞ্জন রুদ্র, জেলা সমবায় ইউনিয়নের পক্ষে তপন গুহ রায়, সদর ব্লক সমবায় আধিকারিক ধীরাজ সুব্বা, সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান দূর্বা ব্যানার্জি।…
Read More
সমস্ত রকম সবজির দাম রীতিমতো আকাশ‌ছোঁয়া

সমস্ত রকম সবজির দাম রীতিমতো আকাশ‌ছোঁয়া

আলু পেঁয়াজ সহ সমস্ত রকম সবজির দাম রীতিমতো আকাশ‌ছোঁয়া। জলপাইগুড়ি সহ ডুয়ার্সের প্রতিটি বাজারেই সবজির দামে আগুন। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার জলপাইগুড়ি‌র বিভিন্ন সবজি বাজারে অভিযান চালালেন কৃষি বিপনন দপ্তর ও ডিইবি দপ্তরের আধিকারিক‌রা। এদিন সকাল থেকেই অভিযান চলে জলপাইগুড়ি‌র দিনবাজার সহ অন‍্যান‍্য বাজারে। ক্রেতাদের কাছ থেকে কিছু‌তেই সবজির দাম বেশি নেওয়া যাবে না বলে সতর্ক করা হয় ব‍্যবসায়ী‌দের। অভিযানে ছিলেন ডেপুটি ম‍্যাজিস্ট্রেট স্বপন পাত্র, ডিএসপি ডিইবি টিটি ভুটিয়া, কৃষি বিপনন দপ্তরের আধিকারিক সুব্রত দে প্রমুখ।কৃষি বিপনন দপ্তরের আধিকারিক সুব্রত দে বলেন, বিভিন্ন রকমের সবজির দামের ক্ষেত্রে পাইকারি ও খুচরো দামে অনেক‌টাই ফারাক দেখা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে ব‍্যবসায়ীদের সতর্ক…
Read More
কলস যাত্রার মাধ্যমে ছট পূজোর সূচনা হল জলপাইগুড়িতে

কলস যাত্রার মাধ্যমে ছট পূজোর সূচনা হল জলপাইগুড়িতে

কালী পূজো মিটতেই ছট পূজোর প্রস্তুতি শুরু করে দিল ভক্তের দল। এদিন জলপাইগুড়ি কামাড় পাড়া ছট পূজো কমিটির পক্ষ থেকে কলস যাত্রার মাধ্যমে ছট পূজোর সূচনা করলেন কমিটির সদস্যরা। কলস যাত্রা উপলক্ষে সোমরার সকালে এক অন্য ছবি দেখা গেল জলপাইগুড়ি শহরে। একদল ভক্ত ঝাড় দিয়ে রাস্তা পরিস্কার করতে থাকলো একই সাথে অন্য একটি দল রাস্তা ধুইয়ে দেবার পর মহিলারা মাথায় কলস নিয়ে যাত্রা শুরু করলো। শোভাযাত্রাটি এইভাবে গোটা শহর পরিক্রমা করে। গতবছর করোনার জন্য শোভাযাত্রা হয়নি। এবারে করোনার প্রকোপ কম থাকায় কলস যাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের শোভাযাত্রায় অংশ গ্রহন করেন জলপাইগুড়ি পৌঢ় প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো এবং অন্যান্যরা।
Read More
কৃষ্ণকুমার কল্যাণীর জায়গায় জেলায় নতুন জেলা সভানেত্রী হলেন মহুয়া গোপ

কৃষ্ণকুমার কল্যাণীর জায়গায় জেলায় নতুন জেলা সভানেত্রী হলেন মহুয়া গোপ

এতদিন মহুয়া গোপ ছিলেন তৃণমূল মহিলা সংগঠনের জেলা সভানেত্রী। এবার কৃষ্ণকুমার কল‍্যাণী‌কে সরিয়ে তাঁর জায়গায় মহুয়া গোপ‌কে জেলা সভানেত্রী‌র দায়িত্ব দেওয়া হয়েছে। অন‍্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি নুরজাহান বেগমকে মহিলা সংগঠনের জেলা সভানেত্রী করা হয়েছে। এই দলবদলের ঘটনা নিয়ে দলের প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী বলেন, ভোটের ফল বের হ‌ওয়ার পর তিনি নিজেই দলিয় নেতা সুব্রত বক্সিকে জানিয়েছিলেন তার জায়গায় নতুন কাউকে আনার কথা। তাঁর বক্তব্য, জেলার সাতটি বিধানসভা আসনে তাঁর পছন্দ‌মতো প্রার্থী‌দের টিকিট দেওয়া হয়নি। তাই মাত্র ৩টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বাকি ৪টি আসনে জয় পেয়েছে বিজেপি। অন‍্যদিকে নতুন দায়িত্ব পেয়ে খুবই খুশি জেলা সভানেত্রী মহুয়া…
Read More
ধূপগুড়িতে বৃহন্নলাদের উদ্যোগে ত্রান বিতরণ

ধূপগুড়িতে বৃহন্নলাদের উদ্যোগে ত্রান বিতরণ

বৃহন্নলাদের উদ্যোগে দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। শুক্রবার দুপুরে ধূপগুড়ি থানা চত্বরে ৮০ জনের হাতে ৫ কেজি চাল, ৫ কেজি আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এছাড়াও অনেকেই পরে আসায় তাদের হাতে ১০০ টাকা করে দেওয়া হয়। জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এদিনের ত্রাণ বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে পিপাসা হিজরা বলেন," আমাদের জন্মই হয়েছে মানুষের জন্য। আমরা যেমন মানুষের কাছ থেকে টাকা তুলি।তাই আমরা এই করোনার সময়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। তবে আমরা নীরবেই কাজ করতে ভালোবাসি। প্রকাশ্যে আসতে আমাদের ভালো লাগে না। আমরা বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করছি। আজকেও ৮০ জনের…
Read More