29
Mar
যদি গৌতম পাল নিজেকে বড় নেতা মনে করে তাহলে তার উপমহল উত্তর দিনাজপুরের মাটি থেকে তাকে লোকসভারপ্রার্থী করতে পারল না কেন এমনটাই প্রশ্ন তুলে গৌতম পালের নেতৃত্বের উপর প্রশ্নচিহ্ন লাগিয়ে দিলেন বৃহস্পতিবার বিধানসভার অন্তর্গত দোমোহনা বাজারে বাম কংগ্রেসের একটি কর্মী সভা থেকে বাম কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান রামজ ভিক্টর।প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বাম কংগ্রেস জোটের প্রার্থী ভোট প্রচারে মরিয়া, বিভিন্ন বিধানসভায় চলছে তার কর্মী সভা। বৃহস্পতিবার করণদিঘির ওই কর্মী সভা থেকে বাম কংগ্রেস জোটের কর্মীদেরকে পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র তুলে দিলেন ভিক্টর।
