উত্তরবঙ্গ

জেলা হাসপাতালে নতুনভাবে তৈরি হওয়া লিফট ও ল্যাপরোস্কোপি মেশিনের উদ্বোধন করলেন মেয়র

জেলা হাসপাতালে নতুনভাবে তৈরি হওয়া লিফট ও ল্যাপরোস্কোপি মেশিনের উদ্বোধন করলেন মেয়র

শিলিগুড়ি জেলা হাসপাতালে নতুনভাবে তৈরি হওয়া লিফট ও ল্যাপরোস্কোপি মেশিনের উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। বৃহস্পতিবার, আনুষ্ঠানিকভাবে এই লিফ্ট ও ল্যাপরোস্কোপি মেশিনের উদ্বোধন করেন মেয়র। এতে রোগীদের অনেকটা সুবিধে হবে বলে জানান মেয়র। শিলিগুড়ি জেলা হাসপাতালকে নতুনভাবে সাজিয়ে তুলছে রোগী কল্যাণ সমিতি। একাধিক কাজ হাতে নেওয়া হয়েছে তার মধ্যে হলো নতুন লিফ্ট। বেশ কয়েকমাস ধরে এই লিফ্ট তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার, এই নতুন লিফটের উদ্বোধন করেন মেয়র তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। একইসাথে নতুন ল্যাপরোস্কোপি উদ্বোধন করা হয়।
Read More
শতবর্ষে পদার্পণ করছে কোচবিহারের ঐতিহ্যবাহী মহারাজা নৃপেন্দ্র নারায়ন হাইস্কুল

শতবর্ষে পদার্পণ করছে কোচবিহারের ঐতিহ্যবাহী মহারাজা নৃপেন্দ্র নারায়ন হাইস্কুল

এ বছরই শতবর্ষে পদার্পণ করছে কোচবিহারের ঐতিহ্যবাহী মহারাজা নৃপেন্দ্র নারায়ন হাই স্কুল। ১৯২৪ সালে মহারাজাদের পৃষ্ঠপোষকতায় এই স্কুল তৈরি হয়। আগামী পয়লা আগস্ট থেকে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হচ্ছে, সেদিন সকালে শোভাযাত্রায় পা মেলাবেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র শিক্ষক ও কর্মীদের পাশাপাশি অসংখ্য শুভানুধ্যায়ী। আজ কোচবিহার প্রেস ক্লাবে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়, সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী কোচবিহারের আপামর জনসাধারণকে ঐতিহ্যবাহী বিদ্যালয়ের শতবর্ষ পদার্পণ অনুষ্ঠানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। পয়লা আগস্ট বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে শোভাযাত্রার পাশাপাশি সারা বছরব্যাপী থাকছে বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বৃক্ষরোপণ রক্তদান সহ একাধিক কর্মসূচি।
Read More
পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিন বোমা উদ্ধারে চাঞ্চল্য বামনহাটে

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিন বোমা উদ্ধারে চাঞ্চল্য বামনহাটে

ঘটনা প্রসঙ্গে জানা যায় দিনহাটা ২ নং ব্লকের বামনহাট এক গ্রাম পঞ্চায়েতের পাথরশন মহাদেবেরপাট এলাকায় সাত সকালে ঘুম থেকে উঠেই স্থানীয়রা দেখতে পায় রাস্তার ধারে একটি তাজা বোমা পড়ে আছে, সেই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় সংশ্লিষ্ট এই এলাকায়, প্রসঙ্গত গতকাল ১১ জুলাই মঙ্গলবার গোটা রাজ্যেই ছিল নির্বাচনের ফলাফল ঘোষণা, তার পরদিন সকালবেলা উদ্ধার হয় একটি তাজা বোমা, এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা দীলিপ কুমার বর্মন সহ নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য বলেন শান্ত এলাকাতে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা
Read More
বিজেপি পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ পদের প্রার্থী হলেন অনন্ত মহারাজ,কটাক্ষ তৃণমূলের

বিজেপি পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ পদের প্রার্থী হলেন অনন্ত মহারাজ,কটাক্ষ তৃণমূলের

বিজেপি পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ পদের প্রার্থী হলেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের নাম ঘোষণা হতেই কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনন্ত মহারাজ। আজ সকালেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। গতকাল বিকেলে অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। সেই সময় অনন্ত মহারাজ জানিয়েছিলেন তাকে প্রস্তাব দেওয়া হয়েছে। এবং সেই প্রস্তাবে তিনি রাজি হয়েছেন। তারপরই আজ তার নাম ঘোষনা করে বিজেপি। অনন্ত মহারাজ দীর্ঘদিন অরাজনৈতিক সাংগঠনিকভাবে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করেছেন।এবার বিজেপির রাজ্যসভার প্রার্থী হতেই শুরু হয়েছে জল্পনা। তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিকভাবে সমালোচনা করেন তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়।
Read More
দীর্ঘ বেশ কয়েকদিন ধরে বিকল ডিজিটাল এক্স-রে মেশিন, সমস্যায় রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা

দীর্ঘ বেশ কয়েকদিন ধরে বিকল ডিজিটাল এক্স-রে মেশিন, সমস্যায় রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা

মিটেছে পঞ্চায়েত ভোট তবে মিটলো না জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিজিট্যাল এক্সরে করার সমস্যা! কর্তৃপক্ষ নাম মোবাইল নম্বর লিখে রেখে দিচ্ছেন। মেশিন ঠিক হলেই রোগীদের ফোন করে ডেকে নেওয়া হবে। এখন ফোনের অপেক্ষায় রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা। কবে এই অসহায় মানুষ গুলো হাসপাতালের তরফে ফোন পান সেটাই এখন দেখার বিষয়। এই দুরাবস্থা প্রসঙ্গে এক্সরে বিভাগের কর্মী জানান, অনেক দিন থেকেই খারাপ মেশিন ওপর মহলকেও জানানো হয়েছে। এদিকে বৃষ্টি মাথায় নিয়ে কায়েত পাড়া থেকে এক্সরে করাতে আসা গৌরী রায় সহ অনেকে এসেই জানতে পারেন মেশিন খারাপ, ফোন নম্বর দিয়ে এখন অপেক্ষা কবে মেশিন ঠিক হবে। ঘটনায় অ্যাডিশনাল মেডিকেল সুপার…
Read More
একটানা বৃষ্টিতে ফের জলমগ্ন শিলিগুড়ির অশোক নগর

একটানা বৃষ্টিতে ফের জলমগ্ন শিলিগুড়ির অশোক নগর

বুধবার সকাল থেকে ভারী বৃষ্টি সমতল ও পাহাড়ে। লাগাতার বৃষ্টিতে ব্যাহত জনজীবন। উত্তরবঙ্গের পাঁচ জেলার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং জেলাতেও বৃষ্টি। একটানা বৃষ্টির জেরে জলমগ্ন শিলিগুড়ি পুরনিগমের ৩১ এবং ৩২ নম্বর ওয়ার্ডের অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকা। প্রায় হাঁটু সমান জল জমায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। বেশকিছু বাড়িতেও জল ঢুকে পড়েছে। প্রত্যক বছরের মতো এবারেও এলাকা জলমগ্ন হওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। এলাকাবাসীদের অভিযোগ, এই সমস্যা দীর্ঘদিনের, বিভিন্ন দলের নেতা-নেত্রীরা এসেও এর কোনো সূরাহা দিতে পারেনি। শুধু ভোটের সময় এসেই আশ্বাস দিয়ে যান এলাকাবাসীদের, তবে ভোট মিটলেই দেখা মেলে না এলাকার কাউন্সিলর কিংবা নেতা নেত্রীদের। ক্ষোভ উগরে দিলেন ওয়ার্ডের বাসিন্দারা। এক ঘন্টার তুমুল…
Read More
গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী

গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী

গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। যা ঘিরে কোচবিহার এক ব্লকের কাউন্টিং সেন্টারে ব্যাপক গন্ডগোল শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই কাউন্টিং সেন্টারে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছিল। ৪/৪১ নম্বর বুথের ব্যালট বাক্স খুলতেই দেখা যায় ১৪৪টির মধ্যে মাত্র দুটি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রিঙ্কু রায় রাজভর। বাকি সব কটি ব্যালটেই বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে।অভিযোগ, এরপরই ক্ষিপ্ত হয়ে তৃণমূল প্রার্থী ওই ব্যালট বাক্সে জল ঢেলে দেন। যা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় কাউন্টিং সেন্টারে। বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি। সঙ্গে সঙ্গে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়।তৃণমূল প্রার্থী রিঙ্কু রায় রাজভরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে…
Read More
সাহেবগঞ্জ ও দিনহাটা গণনা কেন্দ্র পরিদর্শনে এলেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার ও অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ

সাহেবগঞ্জ ও দিনহাটা গণনা কেন্দ্র পরিদর্শনে এলেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার ও অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ

সাহেবগঞ্জ ও দিনহাটা গণনা কেন্দ্র পরিদর্শনে এলেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার ও অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ। মঙ্গলবার সকাল দশটা নাগাদ সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দিনহাটা দুই নম্বর ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েত ও দিনহাটা উচ্চ বিদ্যালয়ে ১৬ টি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্রের নিরাপত্তা খতিয়ে দেখতে সেখানে এলেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার, ও অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ। এনারা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। মূলত গণনা কেন্দ্র ও সংলগ্ন এলাকায় যাতে কোনরূপ সমস্যা না হয় সেই কারণে তিনি আসেন বলে জানা গেছে।
Read More
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের পায়ে লুটিয়ে পড়ে অঝোরে কাদলেন গোসানিমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের পায়ে লুটিয়ে পড়ে অঝোরে কাদলেন গোসানিমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী

ভোটে হেরেছে তার জন্য তৃণমূলকে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা না হলে মেয়েকে তুলে  নিয়ে যাবে তৃণমূলের গুন্ডারা অভিযোগ পরাজিত বিজেপি প্রার্থীর । পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হবার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের পায়ে লুটিয়ে পড়ে অঝোরে কাদলেন গোসানিমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী বিউটিবালা  দাস। এদিন নির্বাচনের ফলাফল ঘোষণার সময় দলীয় কর্মী সমর্থকদের সাথে এবং প্রার্থীদের সাথে দেখা করার জন্য দিনহাটায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। আর সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাশে পেয়ে তার পায়ে কান্নায় লুটিয়ে পড়লেন ওই বিজেপি প্রার্থী। ওই প্রার্থী জানান তিনি তার মেয়ের বিয়ের জমানো দুই লক্ষ টাকা খরচ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা…
Read More
শিলিগুড়ির বিভিন্ন বাজারে বিভিন্ন সবজির  দাম আলাদা

শিলিগুড়ির বিভিন্ন বাজারে বিভিন্ন সবজির  দাম আলাদা

শিলিগুড়ির বিভিন্ন বাজারে সবজির দাম আলাদা। মরিচ, টমেটোর দামও অনেক ওঠানামা করছে । শিলিগুড়ির কিছু বাজারে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১৫০ টাকা আবার কিছু জায়গায় ২০০ টাকা কেজি। টাস্ক ফোর্সের প্রতিনিধিরা শিলিগুড়ি শহরের ৬টি বাজারে অভিযান চালিয়ে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। তথ্য সংগ্রহ করেও ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা। প্রতিবেদনটি মহকুমা ও জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে তারপর তাদের নির্দেশানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মরিচ, টমেটোসহ সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অন্যান্য অংশের মতো, শিলিগুড়িতেও সবজির চড়া দামের কারণে সাধারণ জনগণের পকেটে টান পড়ছে । এ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে…
Read More
নিয়মনীতি মেনে সম্পন্ন হল দাদা ভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজোর খুঁটি পুজো

নিয়মনীতি মেনে সম্পন্ন হল দাদা ভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজোর খুঁটি পুজো

নিয়মনীতি মেনে সম্পন্ন হলো শিলিগুড়ির অন্যতম বিগ বাজেটের পুজো দাদা ভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজোর খুঁটি পুজো। এদিনের এই খুঁটিপুজোতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির দাদাভাই ক্লাবের মাঠে নিয়মনীতি মেনে এই খুঁটি পুজো করা হয়। জানা গিয়েছে, এবছর দাদাভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজোর ৪২ তম বর্ষ। এবছর কুটির শিল্পের ওপর মণ্ডপসজ্জার কাজ হবে। স্থানীয় শিল্পীরা সহ মুর্শিদাবাদ, নবদ্বীপ থেকেও শিল্পীরা মণ্ডপসজ্জার কাজ করবে। গতবছর দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো ২২টি পুরস্কার জিতেছিল। এবছরও জাঁকজমকের সঙ্গে পুজো হবে বলে জানা যায়।
Read More
গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী

গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী

গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। যা ঘিরে কোচবিহার এক ব্লকের কাউন্টিং সেন্টারে ব্যাপক গন্ডগোল শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই কাউন্টিং সেন্টারে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছিল। ৪/৪১ নম্বর বুথের ব্যালট বাক্স খুলতেই দেখা যায় ১৪৪টির মধ্যে মাত্র দুটি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রিঙ্কু রায় রাজভর। বাকি সব কটি ব্যালটেই বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে। অভিযোগ, এরপরই ক্ষিপ্ত হয়ে তৃণমূল প্রার্থী ওই ব্যালট বাক্সে জল ঢেলে দেন। যা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় কাউন্টিং সেন্টারে। বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি। সঙ্গে সঙ্গে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়। তৃণমূল প্রার্থী রিঙ্কু রায় রাজভরকে গ্রেফতার করেছে…
Read More
অবশেষে রাজ্যসভার দলের মনোনীত প্রার্থী হলেন প্রকাশ চিক বড়াইক

অবশেষে রাজ্যসভার দলের মনোনীত প্রার্থী হলেন প্রকাশ চিক বড়াইক

আলিপুরদুয়ার থেকে এই প্রথমবার রাজ্য সভায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কোনো তপশিলি উপজাতির মানুষ। তিনি প্রকাশ চিক বড়াইক। বর্তমানে তিনি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। চা বাগানের একজন কর্মী থেকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। এরপর দলের জেলা সভাপতির দায়িত্ব। অবশেষে রাজ্যসভার দলের মনোনীত প্রার্থী প্রকাশ চিকবড়াইক। সোমবার প্রকাশের প্রার্থী হওয়ার খবর জানাজানি হতেই জেলার শাসক শিবিরে শুভেচ্ছার বন্যা বইতে থাকে।প্রকাশ চিকবড়াইক বলেন, ‘দল যখন যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আগামী দিনেও দলের একজন অনুগত সৈনিক হিসেবে কাজ করে যাব।’ দলের জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী জানিয়েছেন, এই প্রথম আলিপুরদুয়ার জেলা থেকে রাজ্যসভার সাংসদ প্রার্থী হিসেবে একজনের নাম উঠে এলো।…
Read More
জুম্মাগছের বুথ পরিদর্শনে যান জলপাইগুড়ি জেলার বিশেষ পর্যবেক্ষক সুজাতা বসু

জুম্মাগছের বুথ পরিদর্শনে যান জলপাইগুড়ি জেলার বিশেষ পর্যবেক্ষক সুজাতা বসু

নির্বাচনের পর থেকেই রাজগঞ্জ ব্লকের জুম্মাগছে সিপিএম ও কংগ্রেসের কর্মী-সমর্থকদের উপর হামলা চালাতে শুরু করে পুলিশ এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত দফায় দফায় চালানো হয় হামলা। খুঁজে খুঁজে জোট প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় পুলিশ বলে অভিযোগ। লুট করে নেওয়া হয় টাকা পয়সা সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র। পুনর্নির্বাচনে ভোট দিতে গেলে গ্রেফতার করে নেওয়ার হুমকিও দেয় পুলিশ বলে অভিযোগ উঠেছে।ঘটনার পর থেকেই ঘর ছাড়া বহু কর্মী সমর্থক। থমথমে পরিবেশ রয়েছে জুম্মাগছ সহ চতুরাগছ,খোয়ারকাটা গ্রামে।নথি নিয়ে নেওয়ার ফলে এদিন ভোট দিতে পারেননি অনেকে। সোমবার পুননির্বাচনের দিন জুম্মাগছের ওই বুথ পরিদর্শনে যান জলপাইগুড়ি…
Read More