22
Jan
রাম মন্দির উদ্বোধন উপলক্ষে জলপাইগুড়ি জেলা জুড়ে রাম লালার পূজো পাঠের কর্মসূচি নিয়েছে বিজেপি।আর এর পালটা কর্মসূচি নিতে দেখা গেলো জলপাইগুড়ি জেলার যুব তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জীকে।সোমবার বেলার দিকে জলপাইগুড়ি থানা মোড়ে তিনি জলপাইগুড়ি জেলা নাগরিক মঞ্চের জন। ঐক্য যাত্রা নামে একটি মঞ্চ তৈরী করে।সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত ব্যানার লাগিয়ে তার নিচে রাধাকৃষ্ণ, শিব,গনেশ, কালী এবং দেবী দুর্গার ফটো রেখে পূজোর আয়োজন করেন।কেনো এই পূজোর আয়োজন তা নিয়ে তিনি যখন বক্তব্য রাখছিলেন সেইসময় পাশ দিয়ে যাচ্ছিলো স্কুল বাস। সেই বাস থেকে স্কুলের বাচ্চারা ক্রমাগত জয় শ্রী রাম ধ্বনি দিতে…
