উত্তরবঙ্গ

রাজ্যপালকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান তুললো তৃণমূল ছাত্র পরিষদ, দেখানো হল কালো পতাকা

রাজ্যপালকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান তুললো তৃণমূল ছাত্র পরিষদ, দেখানো হল কালো পতাকা

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। রাজ্যপালের পক্ষ থেকে মোট ১৪ জন সহ উপাচার্যকে নিয়ে আজ এই বৈঠকের আয়োজন বলে জানা গিয়েছে। ১৪ জনের মধ্যে ১৩ জন আজকের এই বৈঠকে উপস্থিত রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এই বৈঠক ঘিরেই উত্তেজনা দেখা যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ রাজ্যপাল অবৈধভাবে এই উপাচার্যদের নিয়োগ করেছেন। এরই প্রতিবাদে তারা এই বৈঠককেও অবৈধ বলে কটাক্ষ করেন। এরই বিরোধিতা করে এদিন তাদের এই বিক্ষোভ চলে। রাজ্যপালের কনভয় বিশ্ব বিদ্যালয়ে পৌঁছতেই তার কনভয় ঘিরে ছাত্র সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় তারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয়…
Read More
ফের গুলি চললো দিনহাটার গিতালদহে

ফের গুলি চললো দিনহাটার গিতালদহে

ফের গুলি চললো দিনহাটার গিতালদহে। মঙ্গলবার রাতে গিতালদহের ভোরাম গ্রামে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন ৭/২৮৭ নম্বর বুথের তৃণমূল প্রার্থী বিজলী খাতুনের ভাই শাহিনুর। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের গিতালদহ-১ অঞ্চল সভাপতি মাফুজার রহমান বলেন, "বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।"তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতরাতে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে গিতালদহ ১ গ্রাম পঞ্চায়েত এলাকার ভোরাম বুথের তৃণমূল প্রার্থী বিজলী খাতুনের ভাই শাহিনুর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে জখম হন। তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কোচবিহারের একটি নার্সিংহোমে তাঁকে নিয়ে আসা হয়েছে।
Read More
বনদফতরের পাতা খাঁচায় বন্দী হল একটি লেপার্ড

বনদফতরের পাতা খাঁচায় বন্দী হল একটি লেপার্ড

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে বনদফতরের পাতা খাঁচায় বন্দী হলো একটি লেপার্ড। মঙ্গলবার ভোর সকালে চা বাগানের ১৪ নং সেকসনে খাঁচাবন্দী লেপার্ডটিকে দেখতে পেরে এলাকার বাসিন্দারা বনদফতরে খবর দেয়। ঘটনাস্থলে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌঁছে খাঁচাবন্দী লেপার্ডটিকে উদ্ধার করে। এই বিষয়ে উল্লেখ্য বেশ কিছুদিন ধরে লেপার্ডের আতঙ্ক চলছে আটিয়াবাড়ি চা বাগানে। এখন ওবধি লেপার্ডের হানায় বেশ কয়েকজন শ্রমিক জখম হয়েছে। অবশেষে লেপার্ড খাঁচাবন্দী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাগানের শ্রমিকদের থেকে শুরু করে গ্ৰামবাসীরা। বক্সা ব্যাঘ্র প্রকল্প বনকর্মীরা লেপার্ডটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া নিয়ে যায়। সেখানে প্রাথমিক পরীক্ষা করার পর লেপার্ডটিকে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হলো…
Read More
তিস্তা নদীর চরে ফের দেখা মিলল বুনো হাতির দলের

তিস্তা নদীর চরে ফের দেখা মিলল বুনো হাতির দলের

তিস্তা নদীর চরে ফের বুনো হাতির দল। জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছে শতাধিক বুনো হাতি। সোমবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের রংধামালি, চাত্রারপাড় পেরিয়ে পাহারপুর গ্রাম পঞ্চায়েতের ছোট চৌধুরিপাড়া এলাকায় ঢুকে পড়ে‌ছে হাতির দল। স্থানীয় বাসিন্দারা ভোরের দিকে বিশাল হাতির দলটিকে দেখতে পান। সঙ্গে রয়েছে কয়েকটি শাবক হাতি। তিস্তার চর সংলগ্ন এলাকায় হাতির দল ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দা‌দের মধ্যে। বুনো হাতিদের দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় জমে যায় তিস্তা চর এলাকায়। খবর পেয়ে ঘটনা‌স্থলে ছুটে আসে বন বিভাগের কর্মী ও আধিকারিকরা। মানুষ‌কে সাবধান করছেন তারা। জানা গেছে, রবিবার গভীর রাতেই হাতির দলটি বৈকুন্ঠপুর জঙ্গল থেকে তিস্তা পাড়ে…
Read More
জলপাইগুড়ির ক্রান্তিতে মমতার সভাস্থল পরিদর্শনে এসজেডিএ চেয়ারম্যান

জলপাইগুড়ির ক্রান্তিতে মমতার সভাস্থল পরিদর্শনে এসজেডিএ চেয়ারম্যান

উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোট প্রচারে এসেছে তৃনমূল দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ভান্ডানি ময়দানে এক নির্বাচনি সভায় বক্তব্য রাখবেন তিনি, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মঞ্চ তৈরির কাজ। সোমবার মুখ্যমন্ত্রীর সভাস্থলের কাজ খতিয়ে দেখেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা আলিপুরদুয়ারের প্রাক্তন তৃনমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। এই প্রসঙ্গে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকালের এই সভা একটি ঐতিহাসিক সভার রূপ নেবে, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির তৃনমূল নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের সঙ্গে হাজার হাজার মানুষ উপস্থিত হবেন এই সভায়।
Read More
এবার নির্বাচনী প্রচারে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এবার নির্বাচনী প্রচারে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে প্রচার চালিয়ে যাচ্ছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়, দেবাংশু সহ বিভিন্ন তৃণমূল নেতৃত্বরা। তার মধ্যেই এবার নির্বাচনী প্রচারে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৬ শে জুন কোচবিহারের চান্দামারী প্রাণনাথ হাই স্কুলের মাঠে তার জনসভা রয়েছে। আর তার জনসভা কে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। গত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গের সঙ্গে কোচবিহার জেলায় বড়সড় ধাক্কা খেতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে।২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলায় ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২৭টি গ্রাম পঞ্চায়েত দখল করার পরেও লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায়…
Read More
পঞ্চায়েত ভোট প্রচারে তুফানগঞ্জে দেবাংশু

পঞ্চায়েত ভোট প্রচারে তুফানগঞ্জে দেবাংশু

পঞ্চায়েতের ভোট প্রচারে সরগরম বক্সিরহাট। শনিবার তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের শালবাড়ি-১ ও শালবাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে পথসভায় উপস্থিত হন তৃণমূলের রাজ্য আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। এদিন প্রথমে নাগুরহাট বাজারে আয়োজিত পথসভায় উপস্থিত হয়ে তৃণমূলের উন্নয়নমূলক প্রকল্পের ঝুড়ি তুলে ধরেন তিনি। তার সাথে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপির উদ্দেশ্যে মুখ খোলেন তিনি। তার সাথে শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তুরকানির কুঠি এলাকাতেও পথসভায় উপস্থিত হয়ে তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট প্রচার করেন তিনি।পথসভার শেষে রাজ্য আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য জানায়, শালবাড়ী ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে গত লোকসভা ও বিধানসভা ভোটে বিজেপি…
Read More
আন্তর্জাতিক চা দিবসে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের সর্বোচ্চ মূল্য পেল ডেঙ্গু‌য়াঝাড় চা বাগান

আন্তর্জাতিক চা দিবসে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের সর্বোচ্চ মূল্য পেল ডেঙ্গু‌য়াঝাড় চা বাগান

আন্তর্জাতিক চা দিবসে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের সর্বোচ্চ মূল্য পেল ডেঙ্গু‌য়াঝাড় চা বাগান। এই বাগানের তৈরি সিটিসি চায়ের সর্বোচ্চ দাম নিলামে পাওয়া গেল ৫১৬ টাকা কেজি। বিষয়টি নিয়ে খুব খুশি চা বাগানের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ শ্রমিক‌রা। জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে বরাবর‌ই উৎকৃষ্ট মানের চা-উৎপাদন করা হয়। সর্বোচ্চ মানের দিক থেকে এবছর আরও একটি সাফল্যের পালক যুক্ত হল এই বাগানে। ২১ মে ছিল আন্তর্জাতিক চা দিবস। সেই দিন এই বাগান থেকে তোলা চা পাতা থেকে যে চা তৈরি হয়েছিল ডুয়ার্স ও তরাইয়ের সিটিসি বিভাগে সেই চায়ের সর্বোচ্চ দাম উঠল নিলামে। এই প্রসঙ্গে চা বাগানের ডেপুটি…
Read More
নির্দল প্রার্থী ও তার সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে

নির্দল প্রার্থী ও তার সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে

নির্দল প্রার্থী এবং তার সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুঁটিমারী গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাকুড়া এলাকার ৭/২৪২ নং বুথে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। অভিযোগ ৭/২৪২ নম্বর বুথে নির্দল প্রার্থী সাহাবী বেওয়ার বাড়িতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হামলা চালানো হয়। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ব্যাপক বোমাবাজি করা হয় এবং গুলিও চালানো হয় বলে অভিযোগ। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ ছুটে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Read More
কোচবিহারে পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ভাঙ্গন  বিজেপিতে

কোচবিহারে পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ভাঙ্গন বিজেপিতে

পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ভাঙ্গন বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল কোচবিহার জেলা এস সি মোর্চার সদস্য বিশ্বনাথ কিন্নর সহ দিনহাটা ২ নম্বর ব্লকের বেশ কয়েকজন বিজেপি নেতা। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির এই ভাঙ্গনের ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে বিজেপির জেলা নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ দিনহাটা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ওই বিজেপি নেতৃত্বদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক
Read More
স্কুল চলাকালীন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কর্মীসভা! সরব বিরোধীরা

স্কুল চলাকালীন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কর্মীসভা! সরব বিরোধীরা

স্কুল চলাকালীন  চলছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী কর্মীসভা। আর সেই সভায়  উপস্থিত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়,দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর স্কুল চলাকালীন তৃণমূলের নির্বাচনী কর্মীসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক জেলা জুড়ে। ঘটনার বিবরণে জানা যায় রাজ্য পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই কোচবিহার সফরে রয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।  অভিযোগ স্কুল চলাকালীন মাইক বাজিয়ে কর্মীসভা শুরু করে দেয় তৃণমূলের নেতৃত্বরা। একদিকে স্কুলে ছাত্ররা রয়েছে অপরদিকে মাইক বাজিয়ে চলছে তৃণমূলের কর্মীসভা। এই  বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক খগেশ্বর বর্মন বলেন যেহেতু…
Read More
নিট ইউজি মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় সফল হয়েছে চা বলয়ের এক যুবক, খুশির হাওয়া চা বাগান এলাকায়

নিট ইউজি মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় সফল হয়েছে চা বলয়ের এক যুবক, খুশির হাওয়া চা বাগান এলাকায়

শঙ্খজিৎ দাস কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকার সবজি বিক্রেতার ছেলে। পড়াশুনোতে ভালো সে ছোট বেলার থেকেই। ছেলের পড়াশুনোর প্রতি আগ্রহ দেখে তাকে পড়াশুনো ছেড়ে অন‍্য কাজ করার কথা কখনও বলেননি তার বাবা বিদ‍্যুৎ দাস। চা বাগান এলাকায় চিকিৎসকের দেখা মেলেনা। শঙ্খজিৎ দেখেছে দ্রুত চিকিৎসা না পেয়ে এলাকায় অকালেই অনেকে প্রাণ হারিয়েছেন। মনে তার জেদ চেপে বসে চিকিৎসক হওয়ার। সবজি বিক্রেতা হলেও ছেলেকে ভাল স্কুলে পড়িয়েছেন তার বাবা বিদ‍্যুৎ দাস।নিট ইউজি-র জন‍্য প্রশিক্ষণ দিতে পারেননি। কারণ প্রশিক্ষকের অভাব। আর দুরে গিয়ে প্রশিক্ষণ দেওয়ান সম্ভব ছিল না। তাই অনলাইনে প্রশিক্ষণ নিয়ে প্রথমবারের মত পরীক্ষায় বসে শঙ্খজিৎ। আর এরপরে বাজিমাত। খুব তাড়াতাড়ি বাইরে মেডিকেল…
Read More
শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শিলিগুড়ি ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রাম এলাকায় বিজেপির পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার মধ্যরাতে বিজেপি কর্মী সমর্থকরা দেখতে পায় তাদের পার্টি অফিসে আগুন জ্বলছে। খবর দেওয়া হয় দমকল বিভাগের পাশাপাশি এলাকার সমস্ত বিজেপি কর্মীদের। খবর দেওয়া হলে তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের তীব্রতা এতোটাই ছিল যে অফিসের ভেতরে থাকা সমস্ত কিছু জ্বলে ছাই হয়ে যায়। এই ঘটনায় অফিসের ভেতরে থাকা একটি মোটর সাইকেল সম্পূর্ণভাবে জ্বলে গিয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে এবং আগুন নেভানোর কাজ করে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় এই ওয়ার্ডে যাতে বিরোধীদের কোনরকম অফিস না থাকে সেই কারণেই আমাদের এই কার্যালয় জ্বালিয়ে দেওয়া…
Read More
তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

দিনহাটার ভেটাগুড়ি এলাকায় তৃণমূল প্রার্থী এবং তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালানো এবং তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ।তৃণমূলের অভিযোগ গতকাল রাতে বিজেপির দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ভেটাগুড়ি এলাকায় দাপিয়ে বেড়ায়। বিভিন্ন তৃণমূল কর্মী এবং তৃণমূল প্রার্থীদের বাড়িতে গিয়ে তাদের হুমকি দেওয়া হয়। ভাঙচুর করা হয় বাড়িঘর। একজন তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি
Read More