উত্তরবঙ্গ

ডাকাতির ছক কষার আগেই গ্রেফতার ডাকাত দল

ডাকাতির ছক কষার আগেই গ্রেফতার ডাকাত দল

ডাকাতির ছক কষার আগেই সিঙ্গিমারীতে গ্রেফতার ডাকাত দল,উদ্ধার আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা। ঘটনার বিবরণে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিতাই সাগরদিঘী ব্রিজের কাছে সিঙ্গীমারী নদীর চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জনের একটি ডাকাত দলকে গ্রেফতার করে সিতাই থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ টি তাজা বোমা, ৫ টি টিনের খালি জর্দা কৌটা, ১০ প্যাকেট চকলেট বোমা, পাটের দড়ি, লোহার রড, ৪ টি ছোট টর্চ লাইট, ২ টি গ্যাস লাইটার।
Read More
গোসানিমারীতে পুলিশের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার ১

গোসানিমারীতে পুলিশের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার ১

গোপন সূত্রে খবরের ভিত্তিতে গোসানিমারীতে একটি দোকানে বিশেষ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি সঙ্গে এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। যদিও গ্রেফতার ব্যাক্তির নাম প্রকাশ করা হয়নি পুলিশের পক্ষ থেকে। তবে বারংবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল নিষিদ্ধ শব্দবাজি ক্রয়- বিক্রয় না করে সবুজ বাজি ক্রয়-বিক্রয় করার জন্য।তবে প্রশাসনের নির্দেশ অমান্য করে নিষিদ্ধ শব্দবাজি ক্রয়-বিক্রয় করায় এই অভিযান চালায় দিনহাটা থানার পুলিশ এমনটাই পুলিশ সূত্রে খবর।
Read More
দিনহাটায় শুরু হলো পরিবেশবান্ধব বাজিবাজার

দিনহাটায় শুরু হলো পরিবেশবান্ধব বাজিবাজার

দিনহাটায় শুরু হলো পরিবেশবান্ধব বাজিবাজার। বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ এই বাজি বাজারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সুরজ থাপা, দিনহাটা পৌরসভার পৌরপ্রধান গৌরীশংকর মাহেশ্বরী ও দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী। এদিন দিনহাটা শহরের হরতকি তলার মাঠ সংলগ্ন এলাকায় দুটি দোকান দিয়ে শুরু হল বাজিবাজার।এই বাজারেই মিলবে পরিবেশবান্ধব বাজি এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। তবে জানা গিয়েছে এখনো পর্যন্ত আরো বেশ কয়েকটি দোকান যুক্ত হবে এই বাজি বাজারে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী সবুজ বাজি মিলবে এই সব বাজির দোকানে। প্রশাসনের কড়া নজরদারি থাকবে এবং দুর্ঘটনা এড়াতে দিনহাটা দমকলের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা বাজি বাজার সংলগ্ন এলাকায়…
Read More
দিনহাটায় জাল নোট সহ এক ব্যক্তিকে আটক করলো এসটিএফ

দিনহাটায় জাল নোট সহ এক ব্যক্তিকে আটক করলো এসটিএফ

নাজিরহাট বাজারে জালনোট সহ এক ব্যক্তিকে আটক করল এসটিএফ।এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান বুধবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে নাজিরহাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে নাজির হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে এসটিএফ,ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় প্রায়এক লক্ষ চোদ্দো হাজার পাঁচশ টাকার জালনোট।রাতেই এসটিএফ ওই ব্যক্তিকে জাল নোটসহ সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেয় ও পুলিশ ধৃত ব্যাক্তিকে গ্রেফতার করে।জানা গিয়েছে নাজির হোসেন নামের ওই ব্যাক্তির বাড়ি নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দীঘলটারী এলাকায়। প্রসঙ্গত দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ…
Read More
অপহরণ কাণ্ডে তুফানগঞ্জ থানার সাফল্য

অপহরণ কাণ্ডে তুফানগঞ্জ থানার সাফল্য

এলাকায় পরিচিতের বাড়িতে ঘুড়তে এসে নিউ ব্যারাকপুর এলাকার ব্যাবসায়ীর অপহরণ ও ১০ লক্ষ টাকা মুক্তি পণ দাবির ঘটনায় অপহরণের অভিযোগ পেয়ে ২৪ ঘন্টার মধ্যে অপহৃত ব্যাবসায়ীকে উদ্ধারের পাশাপাশি উদ্ধার হলো ১ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর অপহৃত ব্যাবসায়ীর পরিবারের হাতে ওই টাকা তুলে দেয় তুফানগঞ্জ থানার পুলিশ। প্রসঙ্গত নিউ ব্যারাকপুরের ব্যাবসায়ি সমর পাল গত ২ রা নভেম্বর কোচবিহারে পৌঁছে বলরামপুর এলাকায় পরিচিত ননী বর্মনের বাড়িতে যান।পরের দিন সেখান থেকে স্থানীয় রণজিৎ দাসের বাড়ি ঘুড়তে গেলে সেখান থেকে ব্যাবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ।ধারালো অস্ত্র দেখিয়ে ওই ব্যবসায়ী কে অপহরণ করে মুক্তিপণ ১০ লক্ষ টাকা…
Read More
জলপাইগুড়িতে বসলো বাজির বাজার

জলপাইগুড়িতে বসলো বাজির বাজার

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নন্দনকানন মাঠে বসল বাজির বাজার। বিভিন্ন দোকানে দেখা গেল পরিবেশ বান্ধব বাজি বিক্রি হতে। প্রায় ছয়টি দোকান বসেছে এই বাজারে। শুক্রবার সকাল থেকেই ক্রেতাদের ভিড় দেখা গেল। ব্যবসায়ীরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। বাজির বাজারে আসা ক্রেতারা পরিবেশ বান্ধব বাজির পাশাপাশি বিভিন্ন মোমবাতি ও প্রদীপ ক্রয় করেন। আসন্ন দীপাবলি উপলক্ষে ব্যবসা ভালো হবে বলে আশা ব্যবসায়ীদের।অন্যদিকে, বাজি কিনতে আসা এক ক্রেতা বলেন, বাজারের ভেতরে বাজির ব্যবসা না করে প্রশাসন যে নির্দেশ দিয়েছে খোলা মাঠে বাজির বাজার তাতে করে আমাদের অনেক ভালো হয়েছে। কারণ কোন রকম দুর্ঘটনা ঘটতেই পারে বাজির দোকানে সেই ক্ষেত্রে মাঠে বাজার করাতে সেই সব দুর্ঘটনা থেকে…
Read More
লোকাল বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার বিরোধিতায় মৌন প্রতিবাদে সামিল হল বাস এন্ড মিনিবাস জয়েন্ট একশন ফোরাম

লোকাল বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার বিরোধিতায় মৌন প্রতিবাদে সামিল হল বাস এন্ড মিনিবাস জয়েন্ট একশন ফোরাম

বড়োসড়ো সাফল্য পেল সিতাই থানার পুলিশ। কালীপুজোর আগেই ডাকাতির ছক করতে গিয়ে, পাঁচজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সিতাই থানার অন্তর্গত শিঙিমারী নদীর চর থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই ডাকাত দলকে ধরতে সক্ষম হয় সিতাই থানার পুলিশ। এদের থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ বোমা তৈরির প্রচুর সরঞ্জাম পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনায় গ্রেফতার হয়েছে টুটুল বর্মন, প্রসেনজিৎ বিশ্বাস, মহা আলম শেখ, আনিসুল ইসলাম, বাসের আলী। এদের মধ্যে তিনজন আসামের বাসিন্দা। এদের থেকে প্রচুর পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম, ১০ প্যাকেট চকলেট বোম, আটটি তাজা বোমা, একটি দেশি পিস্তল এবং গুলি সেই সাথে চারটি মোটর…
Read More
ফোন কলে ওটিপি নম্বর দিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন কোচবিহারের বৃদ্ধা

ফোন কলে ওটিপি নম্বর দিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন কোচবিহারের বৃদ্ধা

আধার থেকে শুরু করে বায়োমেট্রিক ক্লোন, রাজ্যের একের পর এক প্রতারণার ঘটনা ঘটছে। জালিয়াতির ফাঁদে পড়ে এবার কোচবিহারের এক নাগরিক ব্যাঙ্কের গচ্ছিত টাকা হারালেন। দুই ধাপে এক লক্ষ উনিশ হাজার দুশো টাকা প্রতারণা হয়েছে বলে অভিযোগ। চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরে। জানা গিয়েছে, শহরে অবস্থিত রাজারহাটে একটি জনপ্রিয় বেসরকারি ব্যাংকের শাখা রয়েছে,সেই ব্যাংকের কর্মীর পরিচয় দিয়ে গ্রাহক কে ফোন করে করা হয়েছে প্রতারণা। ব্যাংকের ওই শাখাতেই রেনু রানী দত্তর একটি রেকারিং একাউন্ট ছিলো। সেই রেকারিং এর টাকা ম্যাচুয়ার হয়ে যাবার নাম করে ফোন করে একাধিক তথ্য নেওয়া হয় গ্রাহকের কাছ থেকে। এর পর একটি ওটিপি নম্বর  চাওয়া হয় । সেই…
Read More
লুপ্তপ্রায় কচ্ছপ ‘মোহন’ রক্ষার দাবিতে ৬ ঘন্টার বানেশ্বর বন্ধ

লুপ্তপ্রায় কচ্ছপ ‘মোহন’ রক্ষার দাবিতে ৬ ঘন্টার বানেশ্বর বন্ধ

বিগত এক মাসে প্রায় ৪৩টির ওপর মোহনের মৃত্যু ঘটেছে কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়কে দাবি মোহন রক্ষা কমিটির। মোহন রক্ষার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত ৬ ঘন্টার বানেশ্বর বন্ধ পালন করল কোচবিহার মোহন রক্ষা কমিটি। কমিটির কর্ণধার তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি পরিমল বর্মন বলেন, দীর্ঘদিন থেকে দেবত্র  ট্রাস্ট বোর্ড এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো লাভ হয়নি। ক্রমাগত মোহনের মৃত্যু বেড়ে চলেছে বানেশ্বর এলাকায়। এভাবে চলতে থাকলে বানেশ্বর থেকে বিলুপ্ত হয়ে যাবে মোহন। তিনি প্রকাশ্য অভিযোগ করে বলেন দেবত্র  ট্রাস্ট বোর্ড আধিকারিক সহ কোচবিহারের জেলাশাসক মোহন সম্পর্কে বিশেষ ওয়াকিবহাল নন। সেই কারণেই তারা মোহন…
Read More
মোহনের মৃত্যুর প্রতিবাদে বানেশ্বরে আজ ছয় ঘন্টার ধর্মঘট

মোহনের মৃত্যুর প্রতিবাদে বানেশ্বরে আজ ছয় ঘন্টার ধর্মঘট

কোচবিহার বানেশ্বরের ঐতিহ্য কচ্ছপের মৃত্যু ও চুরি হয়ে যাওয়া নিয়ে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে আজ ৬ ঘন্টা বানেশ্বর বন্ধের ডাক দিল মোহন রক্ষা কমিটি ও স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে এদিন বন্ধের ডাক দিয়েছে মোহন রক্ষা কমিটি। সকাল ৬ টা থেকে দুপুর ১২ পর্যন্ত বানেশ্বর এলাকায় বন্ধ থাকবে সমস্ত দোকানপাট স্কুল কলেজ। বন্ধের পাশাপাশি বানেশ্বর বড়তলা এলাকায় কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়ক অবরোধ করে রেখে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। যার ফলে কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়কের উপর যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই বানেশ্বর এ সমস্ত দোকানপাট গুলো বন্ধ রয়েছে। বন্ধকে সমর্থন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী। বন্ধকে সমর্থন…
Read More
কোচবিহার রাজাবাজারে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত গর্ভবতী মহিলা সহ দুই

কোচবিহার রাজাবাজারে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত গর্ভবতী মহিলা সহ দুই

বৃহস্পতিবার কোচবিহার রাজাবাজার এলাকায় মুখোমুখি দুটি বাইকের সংঘর্ষে আহত এক গর্ভবতী মহিলা সহ দুইজন। স্থানীয় সূত্রে জানা যায় দুই দিক থেকে দুটি বাইক আসছিল,একজন হরিণচড়া দিকে যাচ্ছিলেন এবং অপরজন স্ত্রী ও সন্তানকে নিয়ে খাগড়াবাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় রাজাবাজার বাঁধের পাড় এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।জানা যায় এক  বাইক আরোহী নেশাগ্রস্ত অবস্থায় থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রেলিংয়ে ধাক্কা মারে ও পরে অপর আরেকটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরিবার সহকারে ওই বাইক আরোহী যাচ্ছিলেন, তার গর্ভবতী স্ত্রীকে গুরুতর অবস্থায় কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি…
Read More
কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে শুরু হলো কোচ রেস্টুরেন্ট

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে শুরু হলো কোচ রেস্টুরেন্ট

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে আজ থেকে শুরু হলো কোচ রেস্টুরেন্ট। রেলের কামরায় বসেই রেস্টুরেন্টের আমেজ ও খাবার দুই উপভোগ করতে পারবেন যাত্রী ও পর্যটকরা। কিন্তু তার জন্য কাটতে হবে না-কোনও টিকিট কিংবা করতে হবে না রেল সফর। এমনটাই অভিনব উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল।আপাত দৃষ্টিতে দেখলে বাইরে থেকে মনে হবে কোনও লাক্সারি রেলের কামরা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভিতরে ঢুকলেই দেখা মিলবে রেস্টুরেন্টের। খাবারও মিলবে সব। ভেজ থেকে ননভেজ। উত্তর-পূর্ব রেলের তরফে এনজেপি স্টেশনে আগেই শুরু হয়েছে কোচ রেস্তোরাঁর পথ চলা। এবারে কালচিনি ব্লকের রাজাভাতখাওয়াতে বৃহস্পতিবার থেকে শুরু হলো কোচ রেস্তোরাঁর পথ চলা। এবিষয়ে ডিআরএম অমরজিৎ গৌতম জানান, রাজাভাতখাওয়া থেকে…
Read More
প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনে নামল শতাধিক চাকরি প্রার্থী

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনে নামল শতাধিক চাকরি প্রার্থী

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনে নামল ২০২২ সালের টেট পাস করা শতাধিক প্রাথমিক চাকরি প্রার্থী। বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করেন তারা। হবু শিক্ষক‌রা এদিন সকালে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে জমায়েত হয়ে শিক্ষক পদে নিয়োগের দাবি জানান। চাকরি প্রার্থীরা বলেন, ২০২২ সালে‌ অত্যন্ত‌ স্বচ্ছতার‌ সঙ্গে টেট‌ পরীক্ষা হয়েছে। তাই অবিলম্বে টেট পাশ করা সমস্ত শিক্ষক‌কে চাকরিতে নিয়োগ করতে হবে। এই দাবিতে জলপাইগুড়ি‌ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের সামনে অবস্থান আন্দোলন শুরু করেন তারা। অবিলম্বে টেট পাশ করা সমস্ত প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগের দাবি করেন আন্দোলন‌কারীরা। বুধবার সকাল থেকে…
Read More
শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পুরনিগমের পুরকমিশনারকে স্মারকলিপি প্রদান করল CPI(M)

শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পুরনিগমের পুরকমিশনারকে স্মারকলিপি প্রদান করল CPI(M)

শিলিগুড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শিলিগুড়ি পুরনিগমের পুরকমিশনারকে স্মারকলিপি প্রদান করল CPI(M) ৩ নং এরিয়া কমিটি। কোন ওয়ার্ডে কত সংখ্যক ডেঙ্গুতে মানুষ আক্রান্ত হয়েছে এবং ডেঙ্গু মোকাবেলায় পুরনিগমের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা যাতে জানানো হয় এমন দাবি তুলে ধরা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরনিগমের পরিষদীয় দলনেতা মুন্সী নুরুল ইসলাম বলেন, পুরনিগম যতটা গুরুত্ব অন্য কার্যকলাপে দিচ্ছে ততটা গুরুত্ব ডেঙ্গুকে নিয়ে দিচ্ছে না। ফলে শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই সংখ্যায় যাতে নিয়ন্ত্রণ আনা হয় তার জন্য পুরনিগমকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি তুলে ধরা হয়। তা না…
Read More