উত্তরবঙ্গ

সীমান্তে পাচারের আগেই গরু আটক করল বিএসএফ

সীমান্তে পাচারের আগেই গরু আটক করল বিএসএফ

সিতাই:ধুমেরখাতা ইন্দো বাংলা সীমান্তে অবৈধ ভাবে পাচারের আগে ৫৪ টি গরু আটক করল বিএসএফ জওয়ানরা। শনিবার সন্ধ্যা আনুমানিক পাঁচটা নাগাদ সিতাই ধুমেরখাতা বিএসএফ ৭৫ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয় যে শনিবার ভোরে ধুমেরখাতা ইন্দো বাংলা সীমান্তে অবৈধ ভাবে পাচারকারীরা বাংলাদেশে গরুগুলি পাচার করার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোট ৫৪ টি গরু আটক করে বিএসএফ জওয়ানরা। যদিও পাচারকারী দের আটক করার আগেই পালিয়ে যায় তারা। বিএসএফের তরফে আরও জানানো হয় যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটক ৫৪ টি গরু গুলি সিতাই থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।
Read More
দিনহাটার আটিয়াবাড়ীতে সালিশী সভায় গৃহবধূকে মারধরের অভিযোগ

দিনহাটার আটিয়াবাড়ীতে সালিশী সভায় গৃহবধূকে মারধরের অভিযোগ

সালিশি সভায় নির্যাতিতা সহ গ্রাম পঞ্চায়েত সদস্য ও পরিবারের লোকজনদের মারধোরের অভিযোগ উঠল গৃহবধুর শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিনহাটায় ১ নম্বর ব্লকের আটিয়াবাড়ী এলাকায়। মারধোরের ফলে গ্রাম পঞ্চায়েত সদস্য শুভ সাহা ও নির্যাতিতা পিংকি দেবনাথ সহ পাঁচজন প্রচন্ড আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে রয়ে বলে জানা গিয়েছে।মারধোর করার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই গৃহবধুর শ্বশুর মন্টু দেবনাথকে গ্রেপ্তার করেছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে বেশ কয়েক বছর আগে দিনহাটায় ১ নম্বর ব্লকের আটিয়াবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মন্টু দেবনাথের ছেলে রিন্টু দেবনাথের সঙ্গে পিংকি দেবনাথের বিয়ে হয়। রিন্টু দেবনাথ সেনাবাহিনীর কর্মী। ইতিমধ্যেই পিংকি দেবনাথ দুই সন্তানের জননী।বেশ কিছুদিন…
Read More
বাঁশ বাগানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো যুবক,চঞ্চল্য বক্সিরহাটে

বাঁশ বাগানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো যুবক,চঞ্চল্য বক্সিরহাটে

বৃহস্পতিবার সকাল বেলায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় নিজের ছেলেকে দেখতে পেলো মা।জানা গিয়েছে বছর তেইসের ওই যুবক রাতে অনুষ্ঠান দেখতে বাড়ি থেকে বের হয় ।এইদিন সকালবেলায় ওই যুবকের মা বাঁশবাগানে ঝুলন্ত অবস্থায় তার ছেলেকে দেখতে পায়।এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।ঘটনাটি ঘটেছে ভানুকুমারী 1 নং গ্রাম পঞ্চায়েতের ভগৎ পাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়াল বুনো হাতির দল

সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়াল বুনো হাতির দল

সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়াল বুনো হাতির দল। ঘটনাটি ঘটেছে মাদারিহাটের মেঘনাৎ সাহা নগর ও প্রধান নগর এলাকায়। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বের হওয়া মানুষজন এবং বিভিন্ন কাজে বের হওয়া মানুষেরা বুনো হাতির মুখোমুখি হয়ে পড়ে।এদিন সকালে জলদাপাড়া জাতীয় উদ‍্যানের জঙ্গল থেকে পাঁচটি বুনো হাতি লোকালয়ে প্রবেশ করে দাপিয়ে বেড়ায়। অনেকে রাস্তায় হাতির দলের মুখোমুখি হয়ে দৌড়ে প্রাণ বাঁচায়। যদিও পরবর্তীতে বুনো হাতির দল জঙ্গলে প্রবেশ করে। স্থানীয়রা জানান, মাঝেমধ্যেই বুনো হাতির দল লোকালয়ে প্রবেশ করে। বর্তমানে দিনের আলোতে লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল।
Read More
মদনমোহন ঠাকুরকে সোনার ছাতা অর্পণ করলেন ব্যবসায়ী সুরোজ কুমার ঘোষ

মদনমোহন ঠাকুরকে সোনার ছাতা অর্পণ করলেন ব্যবসায়ী সুরোজ কুমার ঘোষ

রাজ ঐতিহ্য মেনে উত্থান যাত্রার দিন মদনমোহন ঠাকুরকে একশো আট কলস জল দিয়ে স্নান করানো হলো।এইদিন এই শুভ দিনে কোচবিহারে নামী বস্ত্র প্রতিষ্ঠানের কর্ণধার এবং ব্যবসায়ী সমিতির সভাপতি সুরোজ কুমার ঘোষ একটি সোনার ছাতা মদনমোহন ঠাকুরকে অর্পণ করলেন এইদিন তিনি সোনার ছাতাটি দেবত্র ট্রাস্ট বোর্ডের সদস্যর হাতে তুলে দিলেন।সুরজ বাবু বলেন দীর্ঘদিন ধরে আমাদের প্রাণের প্রিয় মদনমোহন ঠাকুরকে কিছু অর্পণ করার ইচ্ছে ছিল,কিন্তু হয়ে উঠছিল না আজ তা করতে পেরে আমি খুব খুশি।
Read More
তিস্তা নদীর চরে দেশী ছাগল প্রতিপালন করে লাভের মুখ দেখছেন শচীন বাবু

তিস্তা নদীর চরে দেশী ছাগল প্রতিপালন করে লাভের মুখ দেখছেন শচীন বাবু

তিস্তা নদীর চরে দেশী ছাগল প্রতিপালন করে আর্থিকভাবে স্বাবলম্বী চাষী শচীন রায়। শচীন বাবু চাষবাস করার পাশাপাশি ছাগলও প্রতিপালন করেন এবং ছাগল প্রতিপালন করে বর্তমানে যথেষ্ট লাভের মুখ দেখছেন তিনি। শচীন বাবু জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের প্রসন্ন নগর পাড়া ৫ নং তিস্তা নদীর সংলগ্ন এলাকার একজন স্থায়ী বাসিন্দা। শচীন বাবু বলেন, তিনি মূলত চাষবাস করেন তবে বিগত কয়েক বছর যাবত তিনি ছাগল প্রতিপালন করে আসছেন। তিনি হিসেব-নিকেশ করে দেখেন চাষবাসের চাইতে ছাগল প্রতিপালন করে তিনি অনেকটাই অর্থ উপার্জন করতে পারছেন। তবে ছাগল প্রতিপালন করতে অনেক সময় খানিকটা অসুবিধার মধ্যেও পড়তে হয়, কারণ একটু অসতর্ক হলেই শিয়ালের দল ছাগল…
Read More
কোচবিহারে বাইসনের হামলায় যখম এক মহিলা

কোচবিহারে বাইসনের হামলায় যখম এক মহিলা

কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালারের কুঠি এলাকায় বাইসনের হামলায় যখম এক মহিলা। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল সাতটা নাগাদ স্থানীয় বাসিন্দারা একটি বাইসন দেখতে পায়।লোকালয়ে বাইসন ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা বাইসনটি দেখতে পেয়ে বনদপ্তরে খবর দিলে বনদপ্তর এর কর্মীরা দীর্ঘক্ষন চেষ্টার পর বাইসন টিকে উদ্ধার করে নিয়ে যায়।
Read More
পুরনিগমের একাধিক এলাকায় উন্নয়নের লক্ষ্যে উদয়ন গুহর সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র

পুরনিগমের একাধিক এলাকায় উন্নয়নের লক্ষ্যে উদয়ন গুহর সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র

শিলিগুড়ি পুরনিগমের একাধিক এলাকায় উন্নয়নের কাজে সহযোগিতা করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। মঙ্গলবার এই বিষয় নিয়ে উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই বৈঠকে শহরে একাধিক উন্নয়নমূলক কাজ নিয়ে মন্ত্রীকে প্রস্তাব দেন মেয়র। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হবে যা দিয়ে শহরের রাস্তাঘাট উন্নয়ন সহ একাধিক কাজ হবে। একই সঙ্গে ৩৪ নং ওয়ার্ডে একটি ব্রীজ তৈরি করা হবে।জানা যায়, এর আগেই মেয়র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কে অর্থ বরাদ্দ করার জন্য আবেদন জানিয়েছিলেন এবং সেই অনুযায়ী কিছু কাজের প্রস্তাব দেওয়া হয়। সেই সমস্ত কাজ নিয়ে এদিন ফের…
Read More
তুফানগঞ্জের মানিক উত্তরাখন্ডে সুড়ঙ্গের কাজে গিয়ে ধ্বসে আটক

তুফানগঞ্জের মানিক উত্তরাখন্ডে সুড়ঙ্গের কাজে গিয়ে ধ্বসে আটক

উত্তরাখণ্ডের  উত্তর কাশি এলাকায় সুড়ঙ্গের কাজে গিয়ে ধ্বসে আটকে গেলেন তুফানগঞ্জের মানিক তালুকদার। টিভিতে খবর দেখার পর দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের।অভাবের সংসারে পরিবারের সদস্যদের মুখে দু-মুঠো অন্ন তুলে দিতে উত্তরাখণ্ডে শ্রমিকের কাজে গিয়েছিলেন বলরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের চেকাডোরা গেরগেন্দার পার এলাকার মানিক তালুকদার (৫০)।এই খবর শোনার পর থেকেই স্বামীর ছবি বুকে নিয়ে কেঁদেই চলেছেন মানিক বাবুর স্ত্রী সোমা তালুকদার। জানাযায় প্রায় ৬ মাস হলো মানিক বাবু উত্তরাখন্ডের উত্তর কাশি এলাকায় সুড়ঙ্গে হায়দ্রাবাদের এক কোম্পানির হয়ে ইলেকট্রিশিয়ানের কাজে যায়। সেই সুড়ঙ্গে ধ্বস নামে।সেখানে বিভিন্ন রাজ্যের মোট ৪১ জন শ্রমিক আটকে পড়েছে এবং তাদের মধ্যে বাংলার রয়েছে ৩ জন। ৩ জনের মধ্যে…
Read More
ভেটাগুরিতে বিজেপিতে যোগদান তৃণমূলের অঞ্চল যুব সভাপতির

ভেটাগুরিতে বিজেপিতে যোগদান তৃণমূলের অঞ্চল যুব সভাপতির

উদয়ন গুহর পদযাত্রার কিছুক্ষনের মধ্যেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো ভেটাগুরী ১নং অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি মৃণাল বর্মন, তৃণমূল সদস্য কাজল ,দীপু বর্মন সহ ১৫ টি পরিবার। উদয়ন গুহর বিস্ফোরক মন্তব্যের পরেই এই যোগদান বলে দাবি করেন সভায় উপস্থিত বিজেপি নেতৃত্ব। এদিন সকালে ভেটাগুড়িতে বিভিন্ন এলাকায় পদযাত্রা করেন উদয়ন গুহ সেখানেই তিনি মন্তব্য করেন আমাদের নেতাকর্মীদের ওপর মারধর হলে আমরা বাড়ি থেকে বের করে পেটাবো। তার মন্তব্যের কিছুক্ষণ পরেই ভেটাগুরি এক নং অঞ্চলে কাজল দাসের বাড়িতে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় সেখানেই বিজেপি নেতৃত্ব রতন বর্মন,কনভেনর অজিত মহন্ত,অপু মহন্ত সহ অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে তৃণমূলের ভেটাগুড়ি ১ নং অঞ্চলের…
Read More
ডাকাতির ছক কষার আগেই গোসানিমারিতে ধৃত ডাকাত দল

ডাকাতির ছক কষার আগেই গোসানিমারিতে ধৃত ডাকাত দল

ডাকাতির ছক কষার আগেই গোসানীমারী শাল বাগানে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। শনিবার দুপুর একটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য এমনটাই জানান। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে আনুমানিক দশটা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গোসানীমারী শাল বাগানে বিশেষ অভিযান চালায় দিনহাটা থানার পুলিশের একটি বিশেষ টিম। সেই অভিযানে তিনজনকে গ্রেফতার করে পুলিশ এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ এছাড়াও লাঠি,দা সহ বিভিন্ন ধারালো অস্ত্র। জেলা পুলিশ জানিয়েছে  দুজনের বাড়ি ভিতরকামতা এলাকায়, এছাড়াও ধৃত  একজনের বাড়ি দক্ষিণ পেটলায়। পুলিশের তরফে আরও জানানো হয় কোন এক জায়গায় ডাকাতির উদ্দেশ্যে…
Read More
মানব পূজা অনুষ্ঠিত হলো দিনহাটায়

মানব পূজা অনুষ্ঠিত হলো দিনহাটায়

প্রতি বছরের মত এইবছরেও দিনহাটার বয়েজ রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত হলো মানব পূজা।শনিবার দুপুরে এই মানব পূজা অনুষ্ঠিত হয়।এইবছরের এই মানব পূজা ১১ তম বর্ষে পদার্পণ করল। গত ১০ বছর ধরে শিব জ্ঞানে মানুষরুপী ভগবানকে পুজো করার রীতি চলে আসছে বয়েস রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গনে। সংস্থার পক্ষ থেকে এক সদস্য বলেন আমরা মন্দিরে দেব দেবীর পূজা ও মসজিদে আল্লাহর আশীর্বাদ নিয়ে থাকি। ঠিক সেই ভাবেই বয়েজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে মানব পুজো দেওয়ার যে রীতি শুরু হয়েছে এবং যথেষ্ট সারা ফেলেছে মানুষের মনে। বছরের এই একটা দিন সমাজের পিছিয়ে পড়া যারা ভিক্ষাবৃত্তি সম্পন্ন করে নিজেদের জীবন যাপন করে সেই সব মানুষদের পুজো করা…
Read More
কোচবিহার মদনমোহন মন্দিরে ক্রিকেট খেলোয়াড়দের নামে ১৫টি ফল দিয়ে পুজো দিল স্বেচ্ছাসেবী সংস্থা

কোচবিহার মদনমোহন মন্দিরে ক্রিকেট খেলোয়াড়দের নামে ১৫টি ফল দিয়ে পুজো দিল স্বেচ্ছাসেবী সংস্থা

আগামী কাল রয়েছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল তা নিয়ে সারা দেশ জুড়ে রয়েছে উন্মাদনা। পিছিয়ে নেই কোচবিহার জেলা। ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ জয়ী হয় তারপর দ্বিতীয়বার ২০১১ সালে বিশ্বকাপ জয়ী হয় ভারত। ২০২৩ শে আবার ভারত বিশ্বকাপ ফাইনালে পদার্পণ করেছেন। এবার যেন এই কাপ ভারতের কাছে থাকে সেই আস্থা নিয়ে আজ কোচবিহার মদনমোহন মন্দিরে কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ১৫ টি প্লেয়ার এর নামে ১৫ টি ফল দিয়ে পুজো দেওয়া হয়। দেখা গেছে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার সাথেই বিশ্বকাপ ফাইনালে হেরে গিয়েছিলেন ইন্ডিয়া সেই সময় অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী,আবারও ২০২৩ সালে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া ফাইনাল। ২০২৩ এর বিশ্বকাপ ফাইনাল খেলাতে যেনো…
Read More
দল ছাড়লেন আলিপুরদুয়ারের বর্ষীয়ান তৃনমূল নেতা জহর মজুমদার

দল ছাড়লেন আলিপুরদুয়ারের বর্ষীয়ান তৃনমূল নেতা জহর মজুমদার

দল ছাড়লেন আলিপুরদুয়ারের বর্ষীয়ান তৃনমূল নেতা জহর মজুমদার। বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে এখবর জানান, তৃনমূলের বর্ষীয়ান নেতা জহর মজুমদার। জহর বাবু এর আগে দলের রাজ্য কমিটির সহ সভাপতি ছিলেন। ছিলেন কোর কমিটিতে। পাশাপাশি দলের শৃঙ্গলারক্ষা কমিটির প্রধান ছিলেন। দীর্ঘদিন দলের দায়িত্ব সামলেছেন। দলের সাম্প্রতিক অবস্থা তাকে ব্যাথিত করেছে। তিনি বলেন, চোর ধরতে আমরা ডাকাত নিয়ে এসেছি। ফ্যাসিজম বিরুদ্ধে লড়াই করতে আমাদের এগিয়ে আসতে হবে। এই রাজ্যে গনতন্ত্র বলে কিছু নেই। তাই তিনি জীবনের শেষ লগ্নে এসে দল ছাড়লেন। তিনি বলেন, দলের ষাট শতাংশ কর্মী তার সঙ্গে আছেন। নতুন কোন দলে না গিয়ে তিনি তৃনমূলের বিরুদ্ধে পথে নামলেন। বালু থেকে…
Read More