উত্তরবঙ্গ

সড়ক দুর্ঘটনায় আহত হলেন চার পর্যটক, মারাত্মক জখম এক

সড়ক দুর্ঘটনায় আহত হলেন চার পর্যটক, মারাত্মক জখম এক

বুধবার রাতে ১০ নম্বর জাতীয় সড়কের ১১ মাইলের কাছে একটি চার চাকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে চারজন পর্যটক ছিলেন৷ আসাম থেকে নাথুলা হয়ে তারা দাজিলিং যাচ্ছিলেন। সেই সময় আচকমা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তিস্তা রঙ্গিত উদ্ধারকারী দল। তারাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তিস্তা রঙ্গিত উদ্ধারকারী দলের প্রধান শান্তি রায় সংগঠনের অ্যাম্বুলেন্স চালিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহত পর্যটকরা সকলেই আসামের বাসিন্দা। আহতরা হলেন কৃষ্ণ কান্ত দাস, টুটিমনি মহন্ত, তিলক দাস এবং করবী দাস। পর্যটকদের অভিযোগ গাড়ির চালক গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন। বারংবার তাঁকে…
Read More
চা বাগানের শ্রমিকদের বর্ধিত ১৮ টাকা বেতন প্রদানের দাবিতে গেট মিটিং

চা বাগানের শ্রমিকদের বর্ধিত ১৮ টাকা বেতন প্রদানের দাবিতে গেট মিটিং

চা বাগানের শ্রমিকদের বর্ধিত ১৮ টাকা বেতন প্রদানের দাবিতে বৃহস্পতিবার সকালে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে গেট মিটিং এ সামিল হলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। এদিন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কালচিনি ব্লকের মালঙ্গী, বীচ, দলসিংপাড়া, চুয়াপাড়া, ডীমা, ভাতখাওয়া, মধু সহ বিভিন্ন চা বাগানে এক ঘণ্টা গেট মিটিং আয়োজিত হয়। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাও জানান, "শ্রমমন্ত্রী চা শ্রমিকদের ১৮ টাকা দৈনিক মজুরি বৃদ্ধি করেছে, কিন্তু মালিকপক্ষ এই বর্ধিত বেতন দিতে ইচ্ছুক নয়। তারা এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে। আমাদের দাবি শীঘ্রই চা শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হবে। নচেৎ আমরা বৃহত্তর আন্দোলনে সামিল…
Read More
উচ্চমাধ্যমিকে দশম জলপাইগুড়ির সুনীতি বালা বালিকা বিদ্যালয়ের সময়িতা দাশগুপ্ত

উচ্চমাধ্যমিকে দশম জলপাইগুড়ির সুনীতি বালা বালিকা বিদ্যালয়ের সময়িতা দাশগুপ্ত

অবশেষে প্রকাশিত হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার ৫৭ দিনের মাথায় প্রকাশিত হলো ফলাফল। সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফলের মানচিত্রে জলপাইগুড়ির নাম ফুটিয়ে তুললো সময়িতা দাশগুপ্ত। শহরের সুনীতি বালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী সময়িতা দাশগুপ্তের প্রাপ্ত নম্বর ৪৮৭। রাজ্যে মোট ৮৭ জন দশম স্থান অধিকার করার মধ্যে রয়েছে সময়িতা দাশগুপ্ত। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতেই শহরের থানা মোড়ের এক বহুতল আবাসনে ভিড় জমে যায় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। এই আবাসনেই মা, বাবার সঙ্গে থাকে সময়িতা। আগামীতে ভূগোল নিয়ে নিজের পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে চায় জলপাইগুড়ির সময়িতা দাশগুপ্ত।
Read More
পরপর বিস্ফোরণ কান্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংসদ রাজু বিস্তা

পরপর বিস্ফোরণ কান্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংসদ রাজু বিস্তা

তৃণমূলের নেতারা বোম বানানোর দোকান খুলে বসেছে। সেই বোম দিয়ে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছিল।" বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ট। এদিন বিমানে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। এবং বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে পর পর বিস্ফোরণ কান্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজু বিস্ট আরও বলেন, "এবার আর দশ কোটি রাজ্যবাসী ভয় পাওয়ার নয়। পালানোর জায়গা পাবেন না তারা। অনেক লুঠ করেছে। অনেক চুরি হয়েছে। এবার এক এক টাকার হিসেব দিতে হবে।"
Read More
টেন্ডার হয়েও থমকে আছে সেতু নির্মাণের কাজ, সমস্যায় আশপাশের বসবাসকারী আমজনতার জীবনযাত্রা

টেন্ডার হয়েও থমকে আছে সেতু নির্মাণের কাজ, সমস্যায় আশপাশের বসবাসকারী আমজনতার জীবনযাত্রা

টেন্ডার হয়েও থমকে আছে সেতু নির্মাণের কাজ, রাস্তা সংস্কার হয়নি দীর্ঘ সময়, এভাবেই চলে গৌরীহাট, পাতকাটা সহ আশপাশের বসবাসকারী আমজনতার জীবনযাত্রা।জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌরী হাট, একদিকে যেমন জলপাইগুড়ির প্রাচীন হাট গুলোর অন্যতম, এর পাশাপাশি এই অঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি স্কুলের ছাত্র ছাত্রী থেকে সাধারন মানুষের যাতায়াত এই গৌরী হাট দিয়েই। অথচ এই অঞ্চলের সঙ্গে অন্যান্য গ্রামের যোগাযোগের একমাত্র সেতুটিও যেমন জরাজীর্ণ ঠিক তেমনই চলাচলের রাস্তার অবস্থা। সদর ব্লকের অধীন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং গৌরী হাট উন্নয়ন সমিতির সম্পাদক সঞ্জীত কর্মকার এই প্রসঙ্গে বলেন, সেতুর কাজ জমি জটে আটকে ছিলো,খুব শীঘ্রই এই সেতু নির্মাণের কাজ শুরু…
Read More
নিউ কোচবিহার স্টেশনে বন্দে ভারত ট্রেনের স্টপেজের দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

নিউ কোচবিহার স্টেশনে বন্দে ভারত ট্রেনের স্টপেজের দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

নিউ কোচবিহার স্টেশনে বন্দে ভারত ট্রেনের স্টপেজের দাবিতে আজ নিউ কোচবিহার স্টেশনে অবস্থান বিক্ষোভ এবং রেল অবরোধে তৃণমূল কংগ্রেস। সকাল ১১ টা থেকে নিউ কোচবিহার স্টেশনের বাইরে অবস্থানে বসে তৃণমূল কংগ্রেস। এদিন অবস্থান বিক্ষোভের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিউ কোচবিহার স্টেশনে নিউ বঙ্গাইগাও শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন আটকে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "নিউ কোচবিহার স্টেশনের উপর দিয়ে বন্ধে ভারত এক্সপ্রেস যাবে কিন্তু নিউ কোচবিহার স্টেশনে স্টপেজ থাকবেনা এটা আমরা মানবো না। নিউ কোচবিহার স্টেশনে যতোদিন পর্যন্ত বন্দে ভারত ট্রেনের স্টপেজ দেবে না আমাদের আন্দোলন ততোদিন পর্যন্ত চলবে।"
Read More
ব্রাইট একাডেমির পক্ষ থেকে মহারাজা অগ্রসেন হাসপাতালে আয়োজিত হল স্বাস্থ্য সচেতনতা শিবির

ব্রাইট একাডেমির পক্ষ থেকে মহারাজা অগ্রসেন হাসপাতালে আয়োজিত হল স্বাস্থ্য সচেতনতা শিবির

ব্রাইট একাডেমি যে কোন কমিউনিটি সার্ভিসে সাহায্যের হাত দেওয়ার ক্ষেত্রে সর্বদাই এগিয়ে আছে। ফিট এবং সুস্থ থাকুন, এটাই তাদের চূড়ান্ত লক্ষ্য। এই ঐতিহ্যকে অব্যাহত রেখে ব্রাইট একাডেমি মহারাজা অগ্রসেন হাসপাতালের সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করা হয়। এদিন উপস্থিত ছিলেন মহাশয় নীরজ চৌধুরী, সচিব (মহারাজা অগ্রসেন হাসপাতাল), ডা. বি.পি. রুদ্র, এমবিবিএস, ডিজিও, ডিএনবি (প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা), ড. বিনীত কে. প্রসাদ, এমবিবিএস,এমডি,এমএসিপি (ইউএসএ)(অভ্যন্তরীণ হাউস) এবং ডাঃ নূপুর সিনহা, এমবিবিএস, ডিএইচ,ডিএনবি (পেডিয়াট্রিক),এফআইএপি (নিওনাটোলজি)। প্রায় ১০০ জন রোগীকে মূল্যায়ন,এবং পরামর্শ দেওয়া হয় এদিন। সেখানে উপস্থিত অভিভাবকরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজনের জন্য বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা…
Read More
নয়টি তালা ভেঙে মন্দির থেকে চুরি গেল সোনার অলংকার, চাঞ্চল্য কোচবিহার শহরে

নয়টি তালা ভেঙে মন্দির থেকে চুরি গেল সোনার অলংকার, চাঞ্চল্য কোচবিহার শহরে

নয়টি তালা ভেঙে মন্দির থেকে চুরি সোনার অলংকার। শতবর্ষ প্রাচীন কোচবিহার রাজ আমলের শ্রীশ্রী করুনাময়ী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। সোমবার সকালে মন্দির কমিটির এক সদস্য মন্দিরে এসে দেখতে পান মন্দিরের সমস্ত তালা খোলা রয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মন্দিরের মোট ৯টি তালা ভাঙ্গা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মন্দিরের প্রায় ১০০ গ্রাম সোনার গহনা চুরি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
পুকুর খুরতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক শ্রমিক

পুকুর খুরতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক শ্রমিক

জমিতে পুকুর খুরতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে দিনহাটার ভেটাগুড়ি দক্ষিণ বালাডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মোজাফফর মিয়া সহ আরও এক শ্রমিক এদিন সকালে এক প্রতিবেশীর জমিতে পুকুর খননের কাজ করছিল। সেই সময় মাটির নীচে থাকা একটি বোমা কোদালের আঘাতে ফেটে যায়। দুজনের মধ্যে একজন শ্রমিক আগেই পুকুর খননের কাজ শেষ করে উঠে আসায় অপরজন অর্থাৎ মোজাফফর মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দিনহাটা থানার পুলিশকে। ঘটনাস্থল থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনার তদন্ত শুরু…
Read More
ভারী বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

ভারী বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ রাজ্যের সবকটি জেলার কোথাও না কোথা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। আজ শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অপরদিকে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় উত্তর ২৪…
Read More
মাড়োয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে শ্রী গুরু নানক পাবলিক স্কুলে স্থাপন করা হল ওয়াটার কুলার

মাড়োয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে শ্রী গুরু নানক পাবলিক স্কুলে স্থাপন করা হল ওয়াটার কুলার

মাড়োয়ারি যুব মঞ্চের শিলিগুড়ি সেবক সাথী শাখার পক্ষ থেকে দেবীডাঙ্গায় অবস্থিত শ্রী গুরু নানক পাবলিক স্কুলের মেয়েদের জন্য স্থায়ী ওয়াটার কুলার স্থাপন করে। জানা গেছে, প্রয়াত নবরতন মাল ঘোষালের স্মৃতিতে লাগানো এই ওয়াটার কুলারের উদ্বোধন করেন সুশীলা দেবী ঘোষাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাড়োয়ারি যুব মঞ্চ সেবক সাথী শাখার প্রাদেশিক সভাপতি মোহিত আগরওয়াল, প্রাদেশিক সম্পাদক সন্দীপ ঘোষাল, প্রাদেশিক সহ-সভাপতি সুমিত আগরওয়াল, এবং রাজ্য সমন্বয়কারী আশীষ মালাকা।ওয়াটার কুলার স্থাপনের বিষয়ে সহযোগী শাখার সদস্যরা জানান, স্কুলে ন্যূনতম ফি দিয়ে দরিদ্র শিশুদের শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থীদের বিশুদ্ধ জলের খুব দরকার ছিল। এরই পরিপ্রেক্ষিতে এখানে ওয়াটার কুলার স্থাপন করা হয়েছে। সেইসঙ্গে মাড়োয়ারি যুব মঞ্চ…
Read More
শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের সঙ্গে পথে নামলো ব্যাবসায়ী সমিতি

শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের সঙ্গে পথে নামলো ব্যাবসায়ী সমিতি

বৃহস্পতিবার জলপাইগুড়ির শহরের ডিবিসি রোডের ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামে কোতোয়ালি থানার পুলিশ। উল্লেখ্য, শহরের বিভিন্ন পথে বহু অর্থ খরচ করে ফুটপাত তৈরী করা হলেও এক শ্রেণির ব্যাবসায়ীদের অসহযোগিতার কারণে এতো দিন সেই ফুটপাত ব্যবহার করতে বেগ পেতে হচ্ছিলো পথচারীদের। এদিন ডিবিসি রোড ব্যাবসায়ী সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে সেই ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামে কোতোয়ালি থানার পুলিশ। এদিনের অভিযানে অবৈধ ভাবে পার্কিং করার অভিযোগে একটি বাইকও আটক করে পুলিশ। এই প্রসঙ্গে ডিবিসি রোড ব্যাবসায়ী সমিতির সভাপতি বিকাশ দাস জানান, কিছু ব্যাবসায়ী ফুটপাত দখল করে ব্যাবসা করে আসছিলো, এর ফলে সাধারণ মানুষের আসা যাওয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছিলো, আর…
Read More
চিতাবাঘের আতঙ্কে চাঞ্চল্য কোচবিহারে

চিতাবাঘের আতঙ্কে চাঞ্চল্য কোচবিহারে

সকাল থেকে বাঘের আতঙ্ক কোচবিহার দু নম্বর ব্লকের উত্তর টাকা গাছ এলাকায়। আজ সকালে ওই এলাকার স্থানীয় বাসিন্দা সাজাহান মিয়া বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরতে গেলে তিনি একটি চিতাবাঘ দেখতে পান। ওই জলাশয়ের পাশেই রয়েছে একটি ঘন জঙ্গল। ওই ব্যক্তির দাবি সেই জঙ্গলে ঢুকেছে চিতাবাঘটি। স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছে গোটা এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পায়ের ছাপ সংগ্ৰহের কাজ শুরু করে এবং এলাকাবাসীদের সাবধানে থাকার পরামর্শ দেয়। তবে বন দপ্তরের আধিকারিকদের দাবি এখনও পর্যন্ত সেই এলাকায় লেপার্ট এর উপস্থিতির কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় বন কর্মীদের মোতায়ন করা…
Read More
শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর গাড়ি

শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর গাড়ি

সেনাবাহিনীর গাড়িতে বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হলো চারজন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১৩ নং ওয়ার্ডের পাঞ্জাবি পাড়া এলাকায়। জানা গিয়েছে, বুধবার সকালে সেনাবাহিনীর একটি গাড়িতে ওই বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করছিল গ্যারেজের কর্মচারীরা। সেই সময় গাড়ির ভেতরে থাকা বাতানুকুলিত যন্ত্রের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে গ্যারেজের তিন কর্মী এবং একজন সেনাকর্মী গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ মানিক দে। এলাকাবাসীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ওই গ্যারেজে অবৈধভাবে গাড়ির বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করা হচ্ছিল। কাউন্সিলর এবং প্রশাসন বিষয়টি নিয়ে কোন রকম…
Read More