উত্তরবঙ্গ

মাথাভাঙ্গায় শুরু হোলো ভান্ডানি পুজো

মাথাভাঙ্গায় শুরু হোলো ভান্ডানি পুজো

দুর্গাপূজার রেষ কাটতে না কাটতেই মাথাভাঙ্গা ভান্ডানি পুজো কমিটির উদ্যোগে মাথাভাঙ্গা শহরের কাছারি মাঠে শুরু হোল ভান্ডানি পুজো।মাথাভাঙ্গা ভান্ডানির পুজো কমিটির সম্পাদক সুশান্ত মোহন্ত এবং সাধারণ সম্পাদক গৌতম বর্মন জানান দেবী দুর্গা মর্ত্যে যাওয়ার পথে উত্তরবঙ্গের রাজবংশী এলাকায় বনের ধারে পথ হারিয়ে ফেলে,তখন স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের মানুষরা দেবীকে আবিষ্কার করেন এবং পুনরায় একাদশীর দিন পূজার ব্যবস্থা করেন। এই দেবী লোকায়ত ভঙ্গিমায় আছেন।তিনি শুধু আশীর্বাদ করেন।ভান্ডার ভরিয়ে দেন বলেই তিনি ভান্ডানি রূপে পুজিত হন। সেই থেকেই ভন্ডানী পুজো শুরু হয় উত্তরের বিভিন্ন এলাকায় এমনটাই জানালেন উদ্যোক্তা তথা শিক্ষক মহেশ রায়। তিনি আরো বলেন আমাদের দেবী মা শুধু দুই হাত ভরে আশীর্বাদ…
Read More
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিধায়ক পুত্রের

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিধায়ক পুত্রের

জেলা তৃণমূল যুব কংগ্রেস সহ সভাপতি তথা মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারির পুত্র চিকিৎসক হীরকজ্যোতি অধিকারী হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করলেন। জানা গিয়েছে শুক্রবার সকাল সাড়ে ১০ টা নাগাদ তিনি নিজে বাড়িতে তার বাবার সাথে বসে ছিলেন। হঠাৎ করে হীরকজ্যোতি অধিকারী অসুস্থ্য হয়ে পড়েন। এরপর তাকে তড়িঘড়ি মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। শোকের ছায়া নেমেছে মেখলিগঞ্জে। সামাজিক মাধ্যমে এই হীরকজ্যোতির আকস্মিক মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছে।
Read More
কার্নিভালের আমেজে মাতলো কোচবিহার

কার্নিভালের আমেজে মাতলো কোচবিহার

আমেজে মাতলো কোচবিহার,জেলা প্রশাসনের উদ্যোগে কোচবিহার বিশ্ব সিংহ রোড হরিশ পাল চৌপতি এলাকায় অনুষ্ঠিত হলো দুর্গাপূজা কার্নিভাল ২০২৩।কোচবিহার জেলার বিভিন্ন ক্লাব গুলি তাদের বিভিন্ন প্রদর্শনী নিয়ে এই কার্নিভালে অংশগ্রহণ করে। এদিনের কার্নিভালের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদায়ন গুহ।জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের সূত্রে জানা গিয়েছে ২৬ টি ক্লাব এই পুজো কার্নিভালে অংশগ্রহণ করে। বিভিন্ন ক্লাবগুলো নৃত্য, প্রতিমা প্রদর্শন ও ট্যাবলোর মাধ্যমে সমাজ সচেতনতামূলক বিভিন্ন বার্তা দেয়। পুরুলিয়ার ছৌ নাচ ও বাউল গান দর্শকদের বিশেষভাবে মন জয় করে। তাছাড়াও বিভিন্ন নৃত্যশিল্পীদের দ্বারা মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শনে এদিনের কার্নিভালের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। গাছ বাঁচাও ও ডেঙ্গু নিয়ে বিশেষ সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয।…
Read More
বড় দেবিবাড়ি মন্দিরে অঞ্জলি দিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা

বড় দেবিবাড়ি মন্দিরে অঞ্জলি দিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা

ঐতিহ্যবাহী বড়ো দেবীর পুজোয় রাজ আমলের রীতি মেনেই অষ্টমীর সকালে বড় দেবিবাড়ি মন্দিরে অঞ্জলি দিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। তাছাড়াও অঞ্জলি দিলেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়। এরপর সাধারণ পূর্নাথিদের অঞ্জলি দেওয়ার জন্য দ্বার খুলে দেওয়া হয়।
Read More
“সেরা প্রতিমা” পূর্বোত্তর পত্রিকা শারদ সম্মান ২০২৩  পেল কোচবিহার ভেনাস স্কোয়ার ক্লাব

“সেরা প্রতিমা” পূর্বোত্তর পত্রিকা শারদ সম্মান ২০২৩  পেল কোচবিহার ভেনাস স্কোয়ার ক্লাব

"সেরা প্রতিমা" পূর্বোত্তর পত্রিকা শারদ সম্মান ২০২৩  পেল কোচবিহার ভেনাস স্কোয়ার ক্লাব
Read More
প্রতিমা নিরঞ্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রথবাড়িঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা

প্রতিমা নিরঞ্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রথবাড়িঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা

প্রতিমা নিরঞ্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রথবাড়িঘাট পরিদর্শনে প্রশাসনিক কর্তারা। দিনহাটা রথবাড়ি ঘাট পরিদর্শন করলো মহকুমা শাসক রেহেনা বাসির, মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার, দিনহাটা থানার আইসি সুরজ থাপা, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেশ্বরী সহ একাধিক প্রশাসনিক কর্তারা। মূলত প্রতিবছর দিনহাটা শহরসহ শহর লাগোয়া বিভিন্ন দুর্গা প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হয় দিনহাটা রথবাড়ি ঘাটে। সেই কারণে প্রতিভা নিরঞ্জন পর্বকে ঘিরে  কোনরূপ সমস্যা কিংবা বিপদ না ঘটে সেই কারণেই এদিনের এই পরিদর্শন বলে জানা গিয়েছে।
Read More
হারিয়ে মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিল দিনহাটা থানার পুলিশ

হারিয়ে মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিল দিনহাটা থানার পুলিশ

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৯ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিল দিনহাটা থানার পুলিশ। শনিবার রাতে মহা সপ্তমীর দিনে দিনহাটায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকার হারিয়ে যাওয়া ৫৯টি মোবাইল ফোনের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল তাদের মোবাইল ফোন। এদিন সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার, দিনহাটা থানার আইসি সুরজ থাপা, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেশ্বরী ও অন্যান্যরা।
Read More
সূর্য ডুবতেই ভিড় বাড়ল শিলিগুড়ির রাস্তায়

সূর্য ডুবতেই ভিড় বাড়ল শিলিগুড়ির রাস্তায়

ষষ্ঠীর সন্ধ্যায় পুজোর মণ্ডপে ভিড় করেছেন হাজার হাজার মানুষ। চিরাচরিত ভিড় টিকিয়ে রেখেছে দাদাভাই স্পোর্টিং ক্লাব সহ মায়াদেবী সার্বজনীনও।ভিড়ের প্রতিযোগিতায় কোনও অংশে পিছিয়ে নেই সেন্ট্রাল কলোনি, হায়দার পাড়া, শক্তিগড়, চম্পাসারি, দাদাভাই স্পোর্টিং ক্লাব, সুব্রত সংঘ।মণ্ডপের ভিড় স্বাভাবিক ভাবে নেমেছে পথেও। বড় পুজোগুলিতে যাওয়ার রাস্তায় তীব্র যানজট। এমনটাই জানিয়েছে পুলিশ। শুক্রবার, ষষ্ঠীতেও খোলা ছিল বহু অফিস। সে কারণে নিত্যযাত্রীর ভিড় ছিল রাস্তায়। সকাল থেকে রাস্তায় দর্শনার্থীদের ঢোল নামলেও সন্ধ্যার পর তা আরও দ্বিগুণ বেড়ে যায়।পুলিশ সূত্রে খবর, দর্শনার্থীদের রাস্তা পারাপারের কারণে পথে তীব্র যানজট। তবে গাড়ি থমকে নেই। ধীর গতিতে চলছে সকল গাড়ি। যেখানে আধ ঘণ্টার রাস্তা সেখানে পৌঁছতে সময় লাগছে…
Read More
পরম্পরা মেনে অনুষ্ঠিত হল কোচবিহারের রাজ আমলের বড় দেবীর ষষ্ঠী পুজো

পরম্পরা মেনে অনুষ্ঠিত হল কোচবিহারের রাজ আমলের বড় দেবীর ষষ্ঠী পুজো

রাজ আমলের কোচবিহারের বড় দেবীর ষষ্ঠী পূজো অনুষ্ঠিত হলো পরম্পরা মেনে। ষষ্ঠী পূজোর দিন সকাল থেকেই বড় দেবী মন্দিরে ভিড় জমায় ভক্তরা। কোচবিহারের মহারাজা নরনারায়ণের আমল থেকেই প্রায় ৫০০ বছরের পুরনো এই বড় দেবীর পূজো আজও হয়ে আসছে রাজ আমলের রীতিনীতি মেনে। প্রতিবছর নিষ্ঠার সঙ্গে পুজিত হয় বড় দেবী। রাজ আমলে এই পুজোয় রাজ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করলেও বর্তমানে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বড় দেবীর পূজো। ষষ্ঠীর বিশেষ পুজোয় এদিন উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সহ কোচবিহারের সাধারণ ভক্তরা।
Read More
পরম্পরা মেনে রাজ আমলের কোচবিহারে বড় দেবীর ষষ্ঠী পূজো অনুষ্ঠিত হলো

পরম্পরা মেনে রাজ আমলের কোচবিহারে বড় দেবীর ষষ্ঠী পূজো অনুষ্ঠিত হলো

রাজ আমলের কোচবিহারের বড় দেবীর ষষ্ঠী পূজো অনুষ্ঠিত হলো পরম্পরা মেনে। ষষ্ঠী পূজোর দিন সকাল থেকেই বড় দেবী মন্দিরে ভিড় জমায় ভক্তরা।কোচবিহারের মহারাজা নরনারায়ণের আমল থেকেই প্রায় ৫০০ বছরের পুরনো এই বড় দেবীর পূজো আজও হয়ে আসছে রাজ আমলের রীতিনীতি মেনে। প্রতিবছর নিষ্ঠার সঙ্গে পুজিত হয় বড় দেবী। রাজ আমলে এই পুজোয় রাজ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করলেও বর্তমানে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বড় দেবীর পূজো। ষষ্ঠীর বিশেষ পুজোয় এদিন উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সহ কোচবিহারের সাধারণ ভক্তরা।
Read More
খোয়া যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ

খোয়া যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ

চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া 50টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ। বুধবার আনুষ্ঠানিক ভাবে সেই ফোনগুলি তুলে দিলেন পুলিশ সুপার। এছাড়াও এ দিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএসপি হেডকোয়ার্টার সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। এদিন ফোন তুলে দেওয়ার পাশাপাশি মানুষকে আরও সচেতন হওয়ার কথাও বলেন পুলিশ সুপার। দিনে দিনে যেভাবে সাইবার ক্রাইম বেড়ে চলেছে মানুষ যদি সচেতন না হয় তাহলে এমন হতেই থাকবে বলে ও জানালেন পুলিশ সুপার।
Read More
পুজো গাইড ম্যাপ প্রকাশ করল মাথাভাঙ্গা থানা

পুজো গাইড ম্যাপ প্রকাশ করল মাথাভাঙ্গা থানা

বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙ্গা থানায় সাংবাদিক সম্মেলন করে দুর্গাপুজোর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্যে গাইড ম্যাপ প্রকাশ করা হলো।এদিনের এই সাংবাদিক সম্মেলনে গাইড ম্যাপ প্রকাশ করেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল, সঙ্গে ছিলেন মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান ট্রাফিক ওসি শ্যামল সাহা প্রমূখ। এদিন সাংবাদিক সম্মেলনে মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল ও আইসি ভাস্কর প্রধান জানান মাথাভাঙ্গায় শারদীয়া উৎসবের বিগ বাজেটের পূজা রয়েছে অনেকগুলো। তাই যান চলাচল নিয়ন্ত্রণে আগামী কুড়ি ২০,২১,এবং ২৩ অক্টোবর দুপুর ২ টা থেকে রাত ২ টা পর্যন্ত যান চলাঞ্চলে নিয়ন্ত্রণ বিধি নিষেধ চালু থাকবে। আগত দর্শনার্থীদের যদি কোন রকম সমস্যা হলে সরাসরি মাথাভাঙ্গা পুলিশের সঙ্গে…
Read More
পুজোর আগে খুদে ও বয়স্কদের নতুন বস্ত্র প্রদান করলেন কাউন্সিলর গৌতম দেব

পুজোর আগে খুদে ও বয়স্কদের নতুন বস্ত্র প্রদান করলেন কাউন্সিলর গৌতম দেব

পুজোর আগে খুদে ও বয়স্কদের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র প্রদান করলেন কাউন্সিলর গৌতম দেব। শুধু দরিদ্র বয়স্কদেরই নয়, ছোট ছোট শিশুদের মুখে একটু হাসি ফোটাতে উদ্যোগী হলেন শহরের মেয়র তথা ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দেব। বৃহস্পতিবার বাবুপাড়া তার ওয়ার্ড অফিস থেকে শতাধিক শিশু ও বয়স্কদের নতুন বস্ত্র প্রদান করেন মেয়র। সকলেই উৎসাহের সঙ্গে নতুন বস্ত্র নেন মেয়রের হাত থেকে। ডেঙ্গু নিয়ে সার্ভে করা মহিলাদেরও নতুন বস্ত্র, ও সাফাই কর্মীদের সামান্য অর্থ ও বস্ত্র প্রদান করেন তিনি।
Read More
হাতির পাল দেখতে জাতীয় সড়কে ভিড় পর্যটকদের

হাতির পাল দেখতে জাতীয় সড়কে ভিড় পর্যটকদের

নাগরাকাটার গ্রাসমোড় চা বাগানের ৪নং ফাটকের ১৭ নং জাতীয় সড়কে হাতির পাল দেখার জন্য পর্যটকদের দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকালেও তিনদফায় হাতির দল ভুটান থেকে ফিরে ১৭ নং জাতীয় সড়ক পার করে ডায়না জঙ্গলে ফিরে যায়। হাতির দলের জাতীয় সড়ক পারাপারের সেই দৃশ্য দেখতে অন্যান্য দিনের মতো এদিনও ভিড় জমায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা। এদিন ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত ৪৫টি হাতির একটি তিনটি ভাগে ভাগ হয়ে জাতীয় সড়ক পার করে ডায়নার জঙ্গলে ফিরে যায়। তবে অঘটন যাতে না ঘটে, সেজন্য হাতির দলটিকে পাহাড়া দিয়ে রেস্কিউ করে ডায়না রেঞ্জের বনকর্মীরা তাদের ডায়নার জঙ্গলে ফিরিয়েছে…
Read More