উত্তরবঙ্গ

রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে চাঞ্চল্য

রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে চাঞ্চল্য

রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই রায়গঞ্জে একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের পূর্ব সুদর্শনপুরের মাস্টারপাড়া এলাকায়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে রেশন কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে সকাল থেকেই এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। কৌতুহলবশত ভীর জমান স্থানীয়রা ও পথ চলতি সাধারণ মানুষ। রাজ্যে যখন রেশন দুর্নীতি নিয়ে তোলপাড়, ঠিক তখনই এই ঘটনায় রীতিমতো হতবাক বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Read More
জি-২০কে সামনে রেখে দার্জিলিং-এ বিশেষ বৈঠকে যোগদান করলেন রাজ্যপাল

জি-২০কে সামনে রেখে দার্জিলিং-এ বিশেষ বৈঠকে যোগদান করলেন রাজ্যপাল

নজরে উত্তরবঙ্গের সাধারণ মানুষের স্বার্থ। সেই লক্ষ্যেই জি ২০ কে সামনে রেখে শৈলরানী দার্জিলিং এ বিশেষ বৈঠকে যোগ দিতে শিলিগুড়ি পৌঁছালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার সকালে শহর শিলিগুড়ি লাগোয়া শালবাড়ি এলাকার একটি বেসরকারি রিসর্ট থেকে রওনা হন তিনি। এদিনই তার কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে বলেই বিশেষ সূত্রে খবর। দার্জিলিং-এ গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতেই এবার উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যপাল। এদিন সকালে দার্জিলিং রওনা হওয়ার আগে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিশেষ কিছু অতিথিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকের ফল উত্তরবঙ্গের মানুষের কাজে আসবে। অন্যদিকে, রাজ্যের রেশন দুর্নীতি ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট উত্তরে জানান, এখন…
Read More
টোটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভে সামিল অটোচালকেরা

টোটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভে সামিল অটোচালকেরা

হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও শিলিগুড়ির প্রধান রাস্তা গুলিতে দাপিয়ে বেড়াচ্ছে টোটো। যার জেরে মাঝেমধ্যেই অটো এবং টোটো চালকদের মধ্যে বচসা সৃষ্টি হচ্ছে। সম্প্রতি বুধবার শিলিগুড়ি চম্পাসারী এলাকায় এক অটোচালককে মারধর করার অভিযোগ ওঠে এক টোটো চালকের বিরুদ্ধে। যার জেরে গতকাল শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকায় সিটি অটো বন্ধ রেখে প্রতিবাদে সরব হয়েছিল অটোচালকেরা। একইভাবে বৃহস্পতিবার ও টোটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মাল্লাগুড়ি এলাকাতে সিটি অটো বন্ধ করে বিক্ষোভে সামিল হয় অটোচালকেরা। বিক্ষোভকারী অটোচালকদের দাবি, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসনের নাকের ডগায় শিলিগুড়ির প্রধান সড়কে কি ভাবে দাপিয়ে বেড়াচ্ছে টোটো? প্রশাসনের উচিত অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তবে এদিন…
Read More
ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা উপলক্ষে মাথাভাঙায় পথসভা,মিছিল

ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা উপলক্ষে মাথাভাঙায় পথসভা,মিছিল

ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা পথসভা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা শহরে। আগামী তেসরা নভেম্বর কোচবিহারে থেকে শুরু হবে এই ইনসাফ যাত্রা রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং বেকারদের চাকরির দাবিতে কোচবিহার জেলা জুড়ে ইনসাফ যাত্রা করছে রাজ্য ডিওয়াইএফওয়াই নেতৃত্ব। ইনসাফ যাত্রার শেষে কলকাতা বিগ্রেড মাঠে সমাবেশ হবে বলে ডিওয়াইএফআইয়ের তরফ থেকে জানা গেছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন একটি মশাল মিছিল মাথাভাঙ্গা শহর পরিক্রম করে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য কলতান দাশগুপ্ত সহ ডিওয়াইএফআইয়ের অন্যান্য নেতৃতরা এবং কর্মীরা।
Read More
ভেঙে পড়ছে ছাদের চাঙর,দুশ্চিন্তায় বড় বাজারের ব্যবসায়ীরা

ভেঙে পড়ছে ছাদের চাঙর,দুশ্চিন্তায় বড় বাজারের ব্যবসায়ীরা

মাঝেমধ্যেই ভেঙে পড়ছে ছাদের চাঙর আর এই কারণেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কোচবিহারের বড় বাজারের ব্যবসায়ীদের কিছু অংশ।দীর্ঘদিন ধরে কোচবিহারের বড় বাজারে পুরনো বিল্ডিংয়ের ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন,দিনের পর দিন চাঙর ভেঙে পড়লে আগামীতে কোন ক্রেতা আর আসতে চাইবেন না তাদের দোকানগুলিতে,তাই দুশ্চিন্তায় ভুগছেন ব্যবসায়ীরা।এই বিষয়ে তারা প্রশাসনের কাছে আগেও কয়েক অভিযোগ করেছেন বলে জানান তারা। কারণ কিছুদিন আগেও এক মহিলা ক্রেতার গায়ে চাঙর ভেঙে পড়েছিল সেই সময় এখানকার ব্যবসায়ীরা ওই মহিলা ক্রেতাকে সাময়িক চিকিৎসা করে বাড়িতে পৌঁছে দেয়।স্থানীয় এক ব্যবসায়ী সাগর বণিক জানান মাঝে মধ্যেই ছাদ থেকে এই চাঙ্গর ভেঙে পড়ে,এর মধ্যেই তাদের ব্যবসা চালাতে হচ্ছে।যেকোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা…
Read More
দিনহাটায় যাত্রীবাহী বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ

দিনহাটায় যাত্রীবাহী বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ

যাত্রীবাহী বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে যখম ১২ জন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দিনহাটা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসের সাথে একটি বোলেরোর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয় দুই গাড়ির চালক সহ ১২ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা সংকট জনক বলে জানা গিয়েছে। ঘটনার ঘটার সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে বোলেরো গাড়িটি কোচবিহার থেকে দিনহাটার দিকে আসছিল। বোলেরো গাড়িতে বেশ কয়েক জন যাত্রী ছিল। পাশাপাশি যাত্রীবাহী গাড়িতেও ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। যারা দিনহাটা থেকে কুচবিহারের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিনহাটা থেকে একটি যাত্রীবাহী বাস…
Read More
কোচবিহারে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার সূচনা হল আজ থেকে

কোচবিহারে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার সূচনা হল আজ থেকে

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগিতায় কোচবিহার পৌরসভার সমস্ত রকম ব্যবস্থাপনায় আজ গ্যাসের পাইপ লাইনের শুভ সূচনা করা হলো কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির সামনে থেকে। কোচবিহারের প্রত্যেকটি বাড়িতে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার শুভ সূচনা করা হলো আজ। এ বিষয়ে রবিবাবু বলেন, প্রথম পর্যায়ে এক বছরের মধ্যে দশ হাজার বাড়িতে পাইপ লাইন পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাঁচটা ধাপে কোচবিহার শহরে প্রত্যেকটা বাড়িতে গ্যাসের পাইপলাইন দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে। তারপর আস্তে আস্তে আবার কাজ করা হবে। এই গ্যাসের লাইন বাড়ি বাড়ি পৌঁছে গেলে মানুষের অনেক সুবিধা হবে এবং অনেক কম খরচে মানুষের পাইপ লাইনের মাধ্যমে…
Read More
কোচবিহারে শুরু হল আতসবাজি মেলা 

কোচবিহারে শুরু হল আতসবাজি মেলা 

কোচবিহার পৌরসভা পরিচালনায় এবং জেলা আতশবাজি ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় উদ্বোধন হল জেলার আতসবাজি মেলা। নিরাপত্তার স্বার্থে এই মেলার আয়োজন করা হয় বলেই জানা গেছে। মঙ্গলবার এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ,জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ও পৌরসভার কাউন্সিলররা।কোচবিহার রাসমেলা ময়দানের দক্ষিণ দিকে এই মেলার আয়োজন করা হয়।কোচবিহার পৌরসভার চেয়ারম্যান জানান নিরাপত্তা জনিত কারণেই এই মেলার আয়োজন তিনি জানান এ পর্যন্ত ৩৬ টি বাজি বিক্রেতাদের আবেদন জমা পড়েছে, লটারির মাধ্যমে বাজি বিক্রেতাদের জায়গা বন্টন করা হবে।কোচবিহার জেলা আতসবাজি মেলা ছট পুজো পর্যন্ত চলবে জানান চেয়ারম্যান।সাধারন আমজনতা এই মেলা থেকে তাদের পছন্দ…
Read More
খুন করার অভিযোগ উঠল বাবা এবং কাকার বিরুদ্ধে

খুন করার অভিযোগ উঠল বাবা এবং কাকার বিরুদ্ধে

এক যুবককে পিটিয়ে মুখে বিষ ঢেলে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে খুন করার অভিযোগ উঠল বাবা এবং কাকার বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের পখিহাগা এলাকায়। জানা যায় মৃত যুবকের নাম সমীরন দাস। মৃতের মা এবং মাসির অভিযোগ ,গরু বিক্রিকে কেন্দ্র করে পুত্রের উপর আক্রোশ বশত কাকা এবং বাবা মিলে ছেলে সমিরনকে ঘরের ভেতরে ঢুকিয়ে প্রথমে মারধর করে ও তারপর মুখে বিষ ঢেলে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেন। পরিস্থিতি বেগতিক দেখে বাবা এবং কাকা মিলে সমিরনকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে এনে ভর্তি করেন। তারপর সকাল বেলায় হাসপাতালেই সমিরনের মৃত্যু হয়। তারপর মৃতদেহ মাথাভাঙ্গা মর্গে এনে ময়না তদন্ত করা হয়।এই নিয়ে এলাকার চাঞ্চল্য…
Read More
ট্যাক্স কালেক্টরদের নিয়ে জরুরি বৈঠক

ট্যাক্স কালেক্টরদের নিয়ে জরুরি বৈঠক

ট্যাক্স কালেক্টরদের নিয়ে জরুরি বৈঠক করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ এই জরুরি বৈঠক করেন পৌরসভার চেয়ারম্যান।জানা গিয়েছে পৌরসভার অধীনে২৮ হাজার হোল্ডিং রয়েছে তাদের প্রত্যেকের হাতে নতুন ট্যাক্সের কাগজ পৌঁছানো হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই বৈঠক বলে জানালেন পৌরসভার চেয়ারম্যান। এছাড়াও এইদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার আধিকারিকরা।
Read More
দীপাবলির আগে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ওপর জোর দিচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন

দীপাবলির আগে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ওপর জোর দিচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন

দীপাবলিতে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ওপর বেশি জোর দিচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। সেই অনুযায়ী, পুরসভা এলাকার পাশাপাশি ব্লকগুলিতেও পরিবেশ বান্ধব বাজির স্টল দেওয়ার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।ইতিমধ্যে গ্রীণ ক্র‍্যাকার্স এর লাইসেন্স দেওয়া হয়েছে ২৯ জনকে। আলিপুরদুয়ারের প‍্যারেড গ্রাউন্ডে গ্রীণ ক্র‍্যাকার্সের দোকান বসবে। অন‍্যত্র বাজির কোনও দোকান বসবে না বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার পুরসভার অন্তর্গত ৯ জনকে লাইসেন্স দেওয়া হয়েছে বলে জানান মহকুমা শাসক। কুমারগ্রামে ৩ জন, ফালাকাটায় ২ জন, কালচিনতে ১০ জন ও মাদারিহাটের ৫ জন ব‍্যবসায়ীকে দেওয়া হয়েছে লাইসেন্স বলে জানা গিয়েছে।
Read More
ধূপগুড়ি থানার পুলিশের বড়ো সাফল্য, উদ্ধার করল চুরি যাওয়া পাঁচটি টোটো, গ্রেপ্তার ৩

ধূপগুড়ি থানার পুলিশের বড়ো সাফল্য, উদ্ধার করল চুরি যাওয়া পাঁচটি টোটো, গ্রেপ্তার ৩

দুর্গাপূজোর ঠিক আগেই ধুপগুড়ি শহর সহ থানা এলাকার বিভিন্ন জায়গায় একের পর এক চুরির ঘটনা ঘটছিল। ধূপগুড়ি শহরেও বাড়ছিল চোরেদের দৌরাত্ম্য। এমনকি থানার মুখোমুখি এক দোকানেও চুরির ঘটনা ঘটে। চুরি হচ্ছিল একের পর এক টোটো। প্রশ্ন উঠছিল পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে।তারপর থেকে এক প্রকার আদা জল খেয়ে অভিযানে নামে ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা। কালীপূজোর আগেই অভিযান চালিয়ে বড়োসড়ো সফলতা পেলো ধূপগুড়ি থানার পুলিশ। চুরির ঘটনার তদন্তে নেমে চোরের দলের হদিস পান এসআই মোহাম্মদ রাসেল। এরপরেই তার নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধার করা হলো চুরি করে বিক্রি হয়ে যাওয়া পাঁচটি টোটো, গ্রেফতার হলো তিন চোর। যারা এই…
Read More
তিস্তায় ভেসে উঠল বিভিন্ন প্রজাতির  মৃত মাছ

তিস্তায় ভেসে উঠল বিভিন্ন প্রজাতির  মৃত মাছ

রবিবার সকালে জলপাইগুড়ি শহরের জুবিলি পার্ক সংলগ্ন নদীর বুকে বিভিন্ন প্রজাতির মৃত মাছ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এর পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নদীর পারে ভিড় জমাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। বিষক্রিয়ার জেরেই মৃত মাছ ভেসে উঠেছে বলে তাঁদের অনুমান। জলে ভেসে ওঠা ওই সব মাছ সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েন তিস্তাপারের বাসিন্দারা। এ দিকে, খবর পেয়ে তিস্তার জল ও মাটি পরীক্ষার জন্য এ দিন দুপুরে ঘটনাস্থলে পৌঁছান মৎস্য দফতরের প্রতিনিধিরা। জলে ভেসে ওঠা মাছ না খাওয়ার জন্য প্রচার চালানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। সিকিমে প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে তিস্তায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেই সময় পাহাড় থেকে…
Read More
কালীপূজোয় দাদাভাই ক্লাব ও নবারুণ সঙ্ঘে নতুন চমক

কালীপূজোয় দাদাভাই ক্লাব ও নবারুণ সঙ্ঘে নতুন চমক

জলপাইগুড়ি শহরে বেশ কয়েক বছর ধরে কালীপুজোয় নজর কাড়ছে ৪ নম্বর গুমটির দু’টি ক্লাব। গতবারও ট্যুইন টাওয়ার ও কেদারনাথ মন্দির দেখতে ভিড় উপচে পড়েছিল এই দুই জায়গায়।এবারও সেই রকম প্রস্তুতি ওই দুই ক্লাবে। দাদাভাই ক্লাবে এবারের আকর্ষণ হতে চলেছে তামিলনাড়ুর স্বর্ণমন্দির ও গোমস্তপাড়ানবারুণ সঙ্ঘে এবারের আকর্ষণ অসমের কামাখ্যা মন্দির। দুই মণ্ডপের কাজ চলছে জোর কদমে। তবে এবার ৬৫ বছরে পড়তে চলেছে গোমস্তপাড়ার নবারুণ সঙ্ঘের পুজো । ক্লাব সম্পাদক জানান যে গতবছর থেকেই তাঁদের এবারের পুজোর পরিকল্পনা ছিল। এই মণ্ডপ তৈরি করতে আটবার ওই মন্দিরে গিয়েছেন তাঁরা।  সঙ্গে এও জানান যে ১৯৪ ফুট লম্বা এই মণ্ডপটিতে গর্ভগৃহও থাকছে। তাঁদের চেষ্টা, যতটা…
Read More