উত্তরবঙ্গ

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আজ কোচবিহার মেডিকেল কলেজে একটি বিশেষ সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার মেডিকেল কলেজের এমএসভিপি রাজিব প্রসাদ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা। একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠানে উপস্থিত মানুষদের থ্যালাসেমিয়া সম্বন্ধে সচেতন করা হয়। কিভাবে সচেতন থেকে থ্যালাসেমিয়া এড়ানো সম্ভব। সমস্ত বিষয়ে অবগত করানো হয় উপস্থিত সকলকে।
Read More
চাকরি বাতিল হল ববিতার, দীর্ঘ কয়েক বছর আইনি লড়াইয়ের পর চাকরি পেলো শিলিগুড়ির অনামিকা

চাকরি বাতিল হল ববিতার, দীর্ঘ কয়েক বছর আইনি লড়াইয়ের পর চাকরি পেলো শিলিগুড়ির অনামিকা

শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘ কয়েক বছর আইনি লড়াইয়ের পর অবশেষে চাকরি পেলো অনামিকা রায়। আগামী ২ সপ্তাহের মধ্যে তাকে চাকরিতে যোগদান করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এই রায় ঘোষণা করা হলো। এই রায়তেই চাকরি হারাতে হলো ববিতা সরকারকে। চাকরিতে কর্মরত থাকাকালীন মাইনের টাকা অনামিকাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ববিতাকে। অবশেষে চাকরি পেয়ে খুশি অনামিকা। প্রসঙ্গত, টেট পরীক্ষায় মেরিট লিস্ট বের হওয়ার পর রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন শিলিগুড়ির ববিতা সরকার। দীর্ঘ কয়েক বছর আইনি লড়াই লড়ার পর মামলায় জয়ী হন ববিতা সরকার। কয়েক মাস আগে আদালতের…
Read More
মামার বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে শিশুর মৃত্যু

মামার বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে শিশুর মৃত্যু

মামার বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো ১২ বছরের এক শিশুর। স্থানীয় সূত্রের খবর, কোচবিহারের দর্জি পাড়া এলাকার বাসিন্দা সোহানা পারভীন (১২) তার মায়ের সাথে কোচবিহারের কারিশাল এলাকায় তার মামার বাড়িতে ঘুরতে আসে। মামার বাড়িতে কয়েকদিন থাকার পর আজ বাড়ি যাওয়ার আগে মায়ের সাথে তোর্ষা নদীতে স্নান করতে নামে। সাঁতার না জানার কারণে সোহানা পারভীন নদীর জলে ভেসে যায়। সেই সময় তার মায়ের চিৎকার চেঁচামচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে যায় এবং নদীর কিছুটা দূর থেকে স্থানীয় বাসিন্দারা সোহানা পারভীনকে উদ্ধার করে। তড়িঘড়ি কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।…
Read More
শুয়োরের পেটে হস্তী শাবক, চাঞ্চল্য জলপাইগুড়িতে

শুয়োরের পেটে হস্তী শাবক, চাঞ্চল্য জলপাইগুড়িতে

শুয়োরের পেটে হস্তী শাবক,চাঞ্চল্য জলপাইগুড়িতে। বিরল ঘটনার সাক্ষী হতে দুর দূরান্ত থেকে ছুটে আসছে পঞ্চায়েত প্রধান এর স্বামী সহ বহু মানুষ। রবিবার ভোর হতেই জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড় পুর অঞ্চলের ডেঙ্গুয়াঝাড় চা বাগানের দশ নম্বর লাইন শ্রমিক মহল্লায় শুয়োরের পেটে হস্তী শাবক দেখতে ভিড় জমিয়েছেন দলে দলে মানুষ। দেখলে মনে হবে যেন হস্তী শাবক। খবর ছড়িয়ে পড়তেই শুয়োরের পেট থেকে জন্মানো মৃত হস্তী শাবক দেখতে সকাল হতেই ছুটে এসেছেন পাতকাটা কলোনীর বাসিন্দা সুব্রত মন্ডল। ঘটনাস্থলে দাড়িয়ে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল দলের পঞ্চায়েত প্রধান অনিতা রাউতের স্বামী সুব্রত বাবু জানান, "হাতির বাচ্চা দেখলাম, যেটা শুয়োরের পেটে জন্মেছে।"এদিকে যার বাড়ীতে থাকা শুয়োরের…
Read More
কালিয়াগঞ্জ কান্ডে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে এলেন সুকান্ত মজুমদার

কালিয়াগঞ্জ কান্ডে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে এলেন সুকান্ত মজুমদার

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার রাধিকাপুরের চাঁদগাঁও এলাকায় মৃত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে এলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মৃত্যুঞ্জয় বর্মনের বাবার সাথে কথা বলে তিনি এবং মৃত্যুঞ্জয়ের সমাধিস্থলে মাল্যদান করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলেন, "এখনো পযর্ন্ত এই এলাকায় ভয়ের পরিবেশ রয়েছে। আমি পরিবারের লোকেদের ফিরিয়ে এনেছি, এদের কারোর যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবে এই পুলিশ প্রশাসন। তারপর এই পুলিশ প্রশাসনকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমরা দেখাবো। পরিবারের লোকের পাশাপাশি সুকান্ত মজুমদারও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।"
Read More
চাকরি বাতিল নিয়ে আদালতের বিরুদ্ধে আন্দোলনে প্রাথমিক শিক্ষকরা

চাকরি বাতিল নিয়ে আদালতের বিরুদ্ধে আন্দোলনে প্রাথমিক শিক্ষকরা

চাকরি বাতিল নিয়ে আদালতের বিরুদ্ধে আন্দোলনে প্রাথমিক শিক্ষকরা। শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের প্রধান গেটের সামনে প্রতিবাদে সামিল হন প্রাথমিক শিক্ষকরা। জানা গিয়েছে, ২০১৪ সালের পরীক্ষায় শিলিগুড়ি থেকে ৩৫০ জন প্রাথমিক শিক্ষকের চাকরি হয়। শিক্ষকদের দাবি, শিলিগুড়ি শিক্ষা জেলায় অ্যাপটিটিউট টেস্ট নেওয়া হয়েছিল। কিন্তু হাইকোর্ট কয়েকজনের বক্তব্যের প্রেক্ষিতে এতো বড়ো সিদ্ধান্ত নিল। এর বিরোধিতায় তাদের আন্দোলন বলে জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, গতকাল এক ধাক্কায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দেন কলকাতা হাইকোর্ট।২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে নিযুক্ত হয়েছিলেন ৪২ হাজার ৫০০ শিক্ষক। এই নিয়োগে ইন্টারভিউতে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। এমনকি নিয়োগ পরীক্ষায় অ্যাপটিটিউড টেস্টও নেওয়া হয়নি বলে ইন্টারভিউয়াররাই…
Read More
নতুনভাবে সেজে উঠছে ময়নাগুড়ির জল্পেশ মন্দির

নতুনভাবে সেজে উঠছে ময়নাগুড়ির জল্পেশ মন্দির

জল্পেশ মন্দিরের সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই টাকায় নতুনভাবে সেজে উঠছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির। আর মন্দিরের এই উন্নয়নে খুশি মন্দির কমিটি সহ এলাকাবাসী ও পূর্ণ্যার্থীরা। মন্দির কমিটির সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মন্দির সংস্কারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই টাকায় মন্দির সংস্কারের কাজ শুরু হয়েছে।মন্দিরের প্রবেশ গেট তৈরি করা থেকে শুরু করে নতুন মূর্তি স্থাপন, পূণ্যার্থীদের মন্দির দর্শনের জন্য স্কাইওয়াক নির্মাণ এবং মন্দির পেইন্ট করা হচ্ছে। মন্দির সংস্কারের পাশাপাশি মন্দিরের নিরাপত্তার বিষয়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। ৩২ টি সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে পুরো মন্দির…
Read More
অবশেষে উদ্ধার হল তোর্ষায় তলিয়ে যাওয়া দুই কিশোরের দেহ

অবশেষে উদ্ধার হল তোর্ষায় তলিয়ে যাওয়া দুই কিশোরের দেহ

কোচবিহারে তোর্ষা নদীতে তলিয়ে যাওয়া দুই কিশোরের দেহ উদ্ধার করলো সিভিল ডিফেন্সের কর্মীরা। দুজনকেই কোচবিহার ১নং ব্লকের ৪ নম্বর এলাকার পাগলার ঘাটের পাশে পাওয়া যায়। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য কোচবিহার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার কোচবিহার শহর লাগোয়া ১ নম্বর কালিঘাট এলাকায় তোর্ষা নদীর ঘাটে স্নান করতে গিয়ে নবম শ্রেণির দুই পড়ুয়া বিক্রম দাস ও দেব দাস তলিয়ে যায়। তাঁদের আরেক বন্ধু ইন্দ্রজিৎ সরকার স্নান করতে গেলেও সে উঠে আসে। বুধবার বাকি দুজনের তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি। এরপর গতকাল গভীর রাতে পাগলার ঘাট এলাকায় বিক্রমের দেহ ভেসে থাকতে দেখা যায়। কোতোয়ালি থানার পুলিশকে খবর দিলে তাঁরা দেহটি উদ্ধার করে। বৃহস্পতিবার…
Read More
ঘুরতে পারে তদন্তের মোড়, প্রকাশ্যে এল জীবনকৃষ্ণর ফোনের তথ্য

ঘুরতে পারে তদন্তের মোড়, প্রকাশ্যে এল জীবনকৃষ্ণর ফোনের তথ্য

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বড় মোড় নল নিয়োগ দুর্নীতিকাণ্ড। বহু প্রচেষ্টার পর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ফোন উদ্ধার করেছিল সিবিআই। আর এবার সেই ফোনের তথ্যও এল তদন্তকারীদের হাতে। জানা গিয়েছে বিধায়কের ফোনে একাধিক চাঞ্চল্যকর তথ্য মিলেছে, যার ওপর ভিত্তি করে এবার জেলে গিয়ে জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। বিধায়কের দুটি ফোন থেকে প্রায় সাড়ে ৩০০ পাতার তথ্য মিলেছে। উদ্ধার করা হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাট ও কয়েকশো অডিও ক্লিপ। সিবিআই সূত্রে আরও দাবি, নিয়োগ ছাড়াও তার ফোন গুলি থেকে কয়েক জনের নাম সামনে…
Read More
বিয়ের মাত্র তিন মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বিয়ের মাত্র তিন মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের পানিকাউরি মোড় এলাকায়। পরিবার সূত্রে খবর, মৃতার নাম ইলা রায় (২৭)। মাস তিনেক আগেই বিয়ে হয়েছিল। মঙ্গলবার বিকেলে সাড়ে চারটা নাগাদ ইলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। খবর দেওয়া হয় পুলিশে। রাজগঞ্জ থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতার স্বামী জর্জ মিত্র জানান, তাঁদের ভালোবেসে বিয়ে হয়েছিল মাস তিনেক আগে। বিয়ের পর থেকেই মানসিক সমস্যা তৈরি হয়েছিল বলে দাবি। সেই কারণে ইলা নিয়মিত ওষুধ খাচ্ছিল। এর মধ্যে এমন কান্ড ঘটবে তা ভাবতে পারেনি তার পরিবার। এদিকে ইলার বাবা বুধন রায় বলেন, মেয়ের মানসিক অস্থিরতার ব্যাপারটি…
Read More
তৃণমূলের শিবিরে দেখা মিলছে বিজেপি কর্মীদেরও

তৃণমূলের শিবিরে দেখা মিলছে বিজেপি কর্মীদেরও

তৃণমূলের শিবিরে দেখা মিলছে বিজেপি কর্মীদেরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কালচিনি ব্লকের সকল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে একশো দিনের কাজ সহ নানা বিষয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি লেখার কাজ চলছে। তবে এই চিঠিতে শুধু তৃণমূল কর্মী-সমর্থকরাই নয়, বিজেপি, কংগ্রেস ও সিপিএমের কর্মী সমর্থকেরা যারা একশো দিনের কাজের টাকা পাননি তারাও এগিয়ে এসে চিঠিতে সই করছেন, এমনই দাবি আইএনটিটিইউসির আলিপুরদুয়ার জেলা সম্পাদক আনন্দ চন্দ্রের। তিনি বলেন, "বুধবার কালচিনি ব্লকের হাসিমারা সহ বিভিন্ন এলাকায় আমরা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে চিঠি লেখার কাজ করছি। সেখানেই লক্ষ করা গেল এখানে শুধু তৃণমূলেরই নয়, বিজেপি ও সিপিএমের নিচু…
Read More
শিলিগুড়ি বাঘাযতীন পার্কে পালিত হল “রবীন্দ্রনাথ ঠাকুরের” ১৬২তম জন্মজয়ন্তী

শিলিগুড়ি বাঘাযতীন পার্কে পালিত হল “রবীন্দ্রনাথ ঠাকুরের” ১৬২তম জন্মজয়ন্তী

আজ ২৫শে বৈশাখ কবিগুরুর ১৬২তম জন্মদিন। কবিগুরুর জন্মদিন উপলক্ষে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে সাড়ম্বরে এই দিনটি উদযাপন করা হলো। শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্যর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মেয়র গৌতম দেব রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন। শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পরিষদের পক্ষ থেকে একাধিক সদস্যরা। জানা যায়, সন্ধ্যেবেলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পৌরনিগমের পক্ষ থেকে।
Read More
আলিপুরদুয়ার জেলা জুড়ে পালন করা হলো রবীন্দ্র জয়ন্তী

আলিপুরদুয়ার জেলা জুড়ে পালন করা হলো রবীন্দ্র জয়ন্তী

আলিপুরদুয়ার জেলা জুড়ে পালন করা হলো রবীন্দ্র জয়ন্তী। আলিপুরদুয়ার জেলা তথ্য সংস্কৃতিক দপ্তরের পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উদযাপন করা হলো আলিপুরদুয়ার রবীন্দ্র ভবনের রবীন্দ্র মঞ্চে। মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা নাগাদ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উদযাপন করেন তারা। জানা যায়, এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আলিপুরদুয়ার জেলা তথ্য সংস্কৃতিক দপ্তরের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ার জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সিপ্রিয়ানুস বাস্কে, SJDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ অন্যান্যরা।
Read More
এনামুলের তিন ভাগ্নের দুবাই পালানোয় উঠছে একাধিক প্রশ্ন

এনামুলের তিন ভাগ্নের দুবাই পালানোয় উঠছে একাধিক প্রশ্ন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরুপাচারকাণ্ডে চার্জশিট পেশ করেছে ইডি। উঠে এসেছে এনামুলের ৩ ভাগ্নে জাহাঙ্গির, হুমায়ুন ও মেহেদি হাসানের নাম। গরুপাচারকাণ্ডে এনামুলের তিন ভাগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে তদন্তে উঠে এসেছে। মুর্শিদাবাদের ওমরপুরে পাচারের আগে গরু মজুত রাখা থেকে শুরু গরুকে রাখাল দিয়ে সীমান্ত পার করার দায়িত্ব ছিল তাদের ওপরেই। এভাবে কয়েক বছরেই বিপুল টাকার মালিক হয়ে ওঠেন তাঁরা। তদন্তে নেমে তিন ভাইকে একাধিকবার তলব করে ইডি। কিন্তু তারা হাজিরা দেয়নি। এর পর তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়।…
Read More