উত্তরবঙ্গ

শুরু হল কোচবিহার মহিলা জেলা ফুটবল লিগ

শুরু হল কোচবিহার মহিলা জেলা ফুটবল লিগ

জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত তৃতীয় বৎসর মহিলা জেলা ফুটবল লিগ কাম নকআউট প্রতিযোগিতা শুরু হলো বলরামপুরে।জেলার গৌরব ভারতীয় মহিলা ফুটবল দলের ( অনুর্ধ ১৯) সদস্য তানিয়া কামতি এইদিন জেলা ফুটবল লীগের শুভ সুচনা করেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি তথা উঃ বঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং কোচবিহার পৌরসভার চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত জানান ২৯শে অক্টোবর বলরামপুর ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ফুটবল লিগ শুরু হয়। প্রথমে ৮ দলীয় লীগ লীগ পর্যায়ে খেলা তারপর টুর্নামেন্ট পর্যায়ে।২রা মে এই ফুটবল খেলার ফাইনাল ম্যাচ।তিনি আরো বলেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলার মেয়েদের ফুটবল…
Read More
দীপাবলি উৎসব উপলক্ষে ১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে মালদায় আতশবাজির মেলা

দীপাবলি উৎসব উপলক্ষে ১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে মালদায় আতশবাজির মেলা

দীপাবলি উৎসব উপলক্ষে ১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে মালদায় আতশবাজির মেলা। ইংরেজবাজার শহরের বিএলআরও অফিস সংলগ্ন ফার্মের মাঠে এবছর আতশবাজির মেলা বসতে চলেছে । দীপাবলীর উৎসব পেরিয়ে ছট পুজো পর্যন্ত এই আতশবাজির মেলার বেচাকেনা চলবে। জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক করার পরেই মালদা শহরের ফার্মের মাঠে এই আতশবাজি মেলার স্টল তৈরির সিদ্ধান্ত নিয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স কর্তৃপক্ষ।
Read More
দিনহাটায় ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান

দিনহাটায় ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান

কিসামত দশগ্রামের বর্ষীয়ান দুই ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল।সোমবার দুপুরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে তার বাসভবনে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।একদা উদয়ন গুহর ছায়াসঙ্গী হয়ে কাজ করতেন ফরওয়ার্ড ব্লকের এই বর্ষীয়ান দুই নেতৃত্ব কিন্তু উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসে চলে যাওয়ার পর তারা দল ছেড়ে আসেননি,তবে এইদিন তৃণমূলের যোগদান দেওয়ার পর তারা দুজনে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের দিকে নজর রেখে আজ উদয়ন গুহের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।কিশামত দশগ্রামের অনন্ত বর্মন এবং অক্ষয় সরকার দুজনেই ফরোয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগদান করে বলেন মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের…
Read More
অজানা কারণে তিস্তায় মাছের মড়ক, চাঞ্চল্য

অজানা কারণে তিস্তায় মাছের মড়ক, চাঞ্চল্য

গোলা,বারুদ! হাতির হানার ঘটনার পর এবার নতুন বিপদ তিস্তায়। মরে ভেসে উঠলো বোরোলি, দারাঙ্গি সহ তিস্তার একাধিক নদীয়ালী মাছ। জল দূষণের কারনেই এই ঘটনা বলে অনুমান। ঘটনার কারন খুঁজতে মৎস্য দপ্তরের দারস্থ স্থানীয় পঞ্চায়েত। তিস্তা নদী সংলগ্ন এলাকায় জেলা পুলিশের নজর দাড়ি অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, গত ৪ঠা অক্টোবর সিকিম পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় তিস্তায়। পাহাড় থেকে নদীর জলে ভেসে আসে সেনা বাহিনীর সমরাস্ত্র। যা ফেটে এক জনের মৃত্যু হয়। আহত হন একাধিক। সেনা পুলিশের যৌথ সার্চ অপারেশনে কিছুটা বিপদ মুক্ত হলেও এখনো পুরোপুরি বিপদমুক্ত নয় তিস্তার চর এলাকা। এরই মধ্যে এবার মাছের মড়ক। তাতে নতুন করে উদ্বেগ…
Read More
চা বাগানে একজোড়া চিতাবাঘের শাবকের দেখা মেলায় চাঞ্চল্য

চা বাগানে একজোড়া চিতাবাঘের শাবকের দেখা মেলায় চাঞ্চল্য

চা বাগানের ভিতরে একজোড়া চিতাবাঘের শাবকের দেখা মেলায় চাঞ্চল্য ডুয়ার্সের মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে।সোমবার সকালে কিলকোট চা বাগানের ১৭ নং সেকশনের ভিতরে ২ টি চিতাবাঘের শাবক নজরে আসে কর্মরত শ্রমিকদের। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। ওই এলাকায় আতঙ্কে কিছুক্ষন কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। খবর পেয়ে খুনিয়া স্কোয়াড থেকে বনকর্মীরা এসে শাবক গুলোকে বাগানেই রেখে দেয়। সেই সাথে সাধারণ মানুষ যাতে সেই লেপার্ড শাবকের সামনে আসতে না পারে সেই দিকেও নজর রাখে তারা। মনে করা হচ্ছে মা লেপার্ড খাবারের সন্ধানে আশেপাশেই রয়েছে। সন্ধ্যার পর তাদের মা শাবকদের সেখান থেকে নিয়ে যাবে। তাই এই মুহূর্তে শাবকগুলোকে সেখান…
Read More
এক মাস তিন দিন সাইকেল যাত্রা  কোচবিহারের ছেলে জয়ন্ত বর্মনের

এক মাস তিন দিন সাইকেল যাত্রা কোচবিহারের ছেলে জয়ন্ত বর্মনের

কোচবিহার থেকে সাইকেল চালিয়ে ব্যাঙ্গালোরে পৌঁছেছিলেন জয়ন্ত বর্মন তিনি জানান তার এই সাইকেল যাত্রা প্রায় তিন হাজার কিলোমিটার। এই বিষয়ে তিনি বলেন ব্যাঙ্গালোরে পৌঁছে বিভিন্ন হসপিটাল নার্সিংহোম থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘুরেছেন এবং কোচবিহার থেকে যারা গিয়েছেন ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য তাদের সাথেও যোগাযোগ করেছেন, তিনি ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি বলেন কোচবিহার থেকে যারা বাইরে চিকিৎসা করতে যায় তাদের সমস্যার মধ্যে পড়তে হয় তারপরও তারা ওখান থেকেই চিকিৎসা করাচ্ছে, তিনি বলেন ব্যাঙ্গালোরে যেরকম পদ্ধতিতে চিকিৎসা করা হয় সেরকম পরিকাঠামো যদি কোচবিহারে হয় তাহলে খুবই উপকার হয় কোচবিহারের মানুষের জন্য। জয়ন্ত বর্মন বলেন তিনি ফেরার পথে যখন উত্তরবঙ্গে ঢোকে তখন তার…
Read More
রাজ আমলের রীতি মেনে পূজা হল মহালক্ষ্মীর

রাজ আমলের রীতি মেনে পূজা হল মহালক্ষ্মীর

রাজ আমলের রীতি মেনে আজও পূজা হয় কোচবিহারের প্রায় ৪০০ বছর পুরনো রাজ পরিবারের মহালক্ষ্মীর। এক সময় কোচবিহারের রাজপ্রাসাদের এই মহালক্ষীর পূজো হলেও বর্তমানে এই মহালক্ষ্মী পুজো হয় কোচবিহার মদনমোহন মন্দিরে। কোজাগরী পূর্ণিমা তিথিতে একসময় রাজবাড়ীতেই মহালক্ষ্মীর পুজা হত। সয়ং মহারাজা ও রাজপরিবারের সদস্যরা অংশ নিতেন সেই পূজাতে। বর্তমানে এই পুজোর দায়িত্ব পালন করে কোচবিহার দেবত্রট্রাস্ট বোর্ড।রাজা বা রাজার রাজত্ব না থাকলেও সেই পুরনো নিয়ম মেনেই মহালক্ষ্মী পুজো আজও হয় ধুমধাম করেই। লক্ষ্মী পূজার দিন  রাজ পরিবারের এই মহালক্ষ্মীর পাশাপাশি দেবরাজ ইন্দ্রের পুজো হয় মদনমোহন মন্দিরে। লক্ষ্মী পুজোর দিন পুজো দেখতে আজও ঢল নামে ভক্তদের। আর দশটি লক্ষ্মী পূজার সঙ্গে…
Read More
কোচবিহারের জেলা বিজেপি পার্টি অফিসে বিজয়া সম্মেলনি

কোচবিহারের জেলা বিজেপি পার্টি অফিসে বিজয়া সম্মেলনি

দুর্গাপূজো শেষ ,চলছে বিজয় সম্মেলনে। এই বিজয়া সম্মেলনিকে সামনে রেখে কোচবিহারের বিজেপি জেলা পার্টি অফিসে দেখা গেল একাধিক নেতা কর্মীদের ভিড় উপস্থিত দেশের স্বরাষ্ট্রের প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক, বিজেপির জেলা সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় এবং অন্যান্য বিধায়কেরাও,সেই সাথে উপস্থিত ছিলেন  প্রাক্তন জেলা বিজেপি সভাপতিরাও।বিজয়া সম্মিলিত তারা মিষ্টিমুখ করেন এবং আগামী দিনগুলিতে কিভাবে তারা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়বেন সেই আলোচনাও এদিনের এই কর্মসূচিতে হয়।
Read More
কোচবিহারে কানাড়া ব্যাংকের ব্যাংক ডাকাতির ঘটনায় পুলিশের জালে এক দুষ্কৃতী

কোচবিহারে কানাড়া ব্যাংকের ব্যাংক ডাকাতির ঘটনায় পুলিশের জালে এক দুষ্কৃতী

গত ১৬ই অক্টোবর নতুনবাজার সংলগ্ন কানারা ব্যাঙ্কের একটি শাখায় ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ও অন্য একটি কর্মী পুটিমারী ফুলেশ্বরী এলাকায় কানারা ব্যাংকের অন্যত্র শাখায় প্রায় ১৩ লক্ষ টাকা নিয়ে যান।সেই সময় বাইককে থাকা দুইজন দুষ্কৃতী ওই দুই ব্যাংক কর্মীকে আক্রমণ করে ১৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।সেই দিনের পর থেকে পুলিশ তল্লাশি চালিয়ে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম নির্মল কুমার রায়।ধৃত ওই ব্যক্তির থেকে চার লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হন।পুলিশ আরো জানান একজনকে গ্রেফতার করলেও আরেকজনকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।তবে এর পেছনে বড় কোন চক্র কাজ করছে কিনা তা তদন্ত চলছে।পুলিশ সুপার জানান…
Read More
মাটী খুঁড়ে উদ্ধার হল  ফইজুল হকের দেহ

মাটী খুঁড়ে উদ্ধার হল  ফইজুল হকের দেহ

মাথাভাঙ্গা দুই ব্লকে এক যুবককে খুন করে পুঁতে রাখার অভিযোগ।বিশাল পুলিশ বাহিনী এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ উদ্ধার হলো সেই যুবকের মৃত দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ২২ তারিখ ঘোকসাডাঙা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়।সেখানে কয়েকজন যুবকের নাম উল্লেখ ছিল।পুলিশ নিখোঁজ ফইজুল হকের মোবাইল উদ্ধার করে সন্দেহজনক কয়েকটি নাম্বার নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং ২৬ তারিখ রমজান আলি নামে এক যুবককে আটক করে।তদন্তে নেমে পুলিশ মৃত ফয়জুল হকের বাড়ী থেকে প্রায় ৫ কিমি দূরে শুনশান বুড়ি তোর্সা নদীর চর থেকে নদীর ধারে মাটি চাপা মৃতদেহ উদ্ধার করে। তারপর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে চারজনের নাম উঠে আসে।…
Read More
বিএসএফ জওয়ানদের হাতে গরু সহ আটক এক পাচারকারী

বিএসএফ জওয়ানদের হাতে গরু সহ আটক এক পাচারকারী

বরথর বিওপিতে বিএসএফ ৭৫ নম্বর ব্যাটেলিয়ন জওয়ানদের হাতে গরু সহ আটক এক পাচারকারী।ঘটনা প্রসঙ্গে সিতাই থানা সূত্রে জানা গিয়েছে আনুমানিক রাত নয়টার পর বরথর বিওপি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে গরু পাচার করার সময় একটি দেশীয় গরু সহ এক ব্যাক্তিকে আটক করে বিএসএফ ৭৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মোন্নাব শেখ (৩২), তার বাড়ি অসম রাজ্যের দক্ষিণ শালমারা মানকাচর জেলার কানাইমারা খণ্ড দুই গ্রামে।রাতেই বিএসএফের তরফে ওই ব্যাক্তিকে গরুসহ সিতাই থানার হাতে তুলে দিলে পুলিশ ওই ব্যাক্তিকে গ্রেফতার করে।আজ শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিট নাগাদ সিতাই থানার পুলিশ গ্রেফতার ব্যাক্তিকে দিনহাটা আদালতে পাঠায়।
Read More
চন্দ্রযান থ্রিয়ের সাফল্যের অন্যতম অংশীদার পিনাকী রঞ্জন সরকারকে সম্বর্ধনা

চন্দ্রযান থ্রিয়ের সাফল্যের অন্যতম অংশীদার পিনাকী রঞ্জন সরকারকে সম্বর্ধনা

চন্দ্রযান তিন অভিযানে সফল হয়েছে ভারত।গর্বিত গোটা দেশ।চন্দ্রযান তিন অভিযানে প্রত্যক্ষভাবে কাজ করেছেন কোচবিহারের পিনাকী রঞ্জন সরকার। সেই চন্দ্রযান ৩ এর সফল অভিযানে অংশীদার তিনিও।  . কোচবিহারের মতো প্রান্তিক জেলা থেকে উঠে দেশের এই বৃহৎ মহাকাশ গবেষণা কেন্দ্রে গবেষণা করছেন পিনাকী রঞ্জন সরকার। আজ চন্দ্রযান ৩ এর সাফল্যের অন্যতম অংশীদার পিনাকী রঞ্জন সরকারকে একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা দিয়ে সম্মানিত করা হয় কোচবিহার সাহিত্য সভার কক্ষে।এই অনুষ্ঠানটির আয়োজক এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান কোচবিহারের গর্ব পিনাকি ওনাকে সম্বর্ধনা দিতে পেরে খুব ভাল লাগছে,আগামিদিনে পিনাকিবাবুর আরও সফলতা কামনা করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, কোচবিহার জেলা পুলিশ সুপার…
Read More
হাতির আক্রমণে নিহত ১ যুবক

হাতির আক্রমণে নিহত ১ যুবক

হাতির হানায় মৃত্যু হলো এক যুবকের। খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মঞ্জয় জোতের ঘটনা। গতকাল সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দাঁতাল হাতির হানায় জখম হয় ওই যুবক। পরে স্থানীয়রা জখম যুবককে উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। আজ যুবকের মৃত্যু হয়। জানা গেছে, মৃতের নাম স্বপন মাহালি (৩০)। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টুকরিয়াঝাড় বনদপ্তর ও শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ ও বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঙ্কজ বর্মন সহ অন্যান্যরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
Read More
বানারহাটে কলেজের পাশে ঠাঁয় দাঁড়িয়ে হাতির দল, সাময়িকভাবে বন্ধ থাকল জাতীয় সড়ক

বানারহাটে কলেজের পাশে ঠাঁয় দাঁড়িয়ে হাতির দল, সাময়িকভাবে বন্ধ থাকল জাতীয় সড়ক

কলেজের প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে শাবক সহ প্রায় ১৬ টি হাতির একটি দল। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের অন্তর্গত মোরাঘাট এলাকায় কার্তিক ওরাও কলেজের পাশে। হাতির দলকে হাতের নাগালে পেয়ে মোবাইলের ক্যামেরা বন্দি করলো স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষ থেকে পর্যটকেরা। রেতির জঙ্গল থেকে মোরাঘাট জঙ্গলে ফেরার পথে শাবক সহ ১৬ টি হাতির একটি দল বানারহাট কার্তিক ওরাও হিন্দি কলেজের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এরপর চা বাগান, রেললাইন ও জাতীয় সড়ক পার হয়ে ফের জঙ্গলের দিকে রওনা দেয়। এদিন এই দৃশ্য দেখে ১৭ নম্বর জাতীয় সড়কে কিছুটা ভিড় জমে যায়। সকালে স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমণে বেরিয়ে যেমন…
Read More