উত্তরবঙ্গ

রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ শংকর ঘোষের

রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ শংকর ঘোষের

রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। বুধবার শংকর ঘোষ শিলিগুড়ি জেলা হাসপাতালে গিয়ে দেখা করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। একাধিক ব্যবস্থা চালু করার দাবিও জানান তিনি।অপরদিকে, শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ জানান, এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা তাদের কাছে এসে পৌঁছায়নি তবে হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। তবে হাসপাতালের পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন বিধায়ক শংকর ঘোষ।
Read More
কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করে চলল বিক্ষোভ

কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করে চলল বিক্ষোভ

দাবি পূরণ না হওয়ায় আবারও ধর্না তৃণমূল চা শ্রমিক সংগঠনের। বুধবার থেকে আবারও কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলো তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন।জলপাইগুড়ি জেলার বালুরঘাট ব্লকের লক্ষীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করা হয়। সেখানে চা শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড দেওয়া সহ একাধিক দাবিতে জমায়েত হয় তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। তৃনমূল কংগ্রেস সূত্রে খবর, মার্চ মাসের ১ তারিখ থেকে টানা পালা করে ৬ তারিখ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত এর আগেও জন বারলার বাড়ির সামনে ধর্না ও বিক্ষোভে সামিল হয়েছিল তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতারা। আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকড়া, শ্রমিক নেতা রাজু গুরুং…
Read More
ARI সংক্রমিত বাচ্চাদের স্কুলে না পাঠানোর পরামর্শ দিলেন MSVP ডাক্তার কল্যাণ খা

ARI সংক্রমিত বাচ্চাদের স্কুলে না পাঠানোর পরামর্শ দিলেন MSVP ডাক্তার কল্যাণ খা

সংক্রমিত বাচ্চাদের স্কুলে না পাঠানোর পরামর্শ দিলেন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ( MSVP) ডাক্তার কল্যাণ খা। জলপাইগুড়ি সদর হাসপাতালে মঙ্গলবার শিশু সদন ওয়ার্ডে লক্ষ্য করা গেল একই বেডে একাধিক শিশু সহ রোগীর আত্মীয় স্বজনরা। এদিন শিশু বহির্বিভাগ PEDIATRIC OPD এ শিশুদের ভিড় উপচে পড়েছে। ডাক্তারবাবুরা জানাচ্ছেন কয়েকদিন ধরেই প্রতিদিন প্রায় 300 এর মতো রোগী আসছে। এদের মধ্যে বেশির ভাগেরই জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট রয়েছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের দায়িত্বে থাকা এমএসভিপি কল্যাণ খা জানান হাসপাতালের সমস্ত পরিকাঠামো ঠিকঠাক রয়েছে। গতকাল পর্যন্ত জলপাইগুড়ি সদর হাসপাতালে এআরআই পেসেন্ট মাত্র তিনজন। এটা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্য ভবন…
Read More
‘সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া…’, উদয়নকে নিউটনের সূত্র মনে করালেন সুকান্ত

‘সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া…’, উদয়নকে নিউটনের সূত্র মনে করালেন সুকান্ত

‘সমস্ত ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে’, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উদ্দেশ্যে ঠিক এই ভাষাতেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে বুড়িরহাট। গুলির পাশাপাশি বোমাবাজিও হয় বলে অভিযোগ। ২৮ জন বিজেপি নেতা-কর্মীর নামে মামলা করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। সেই ঘটনার পর মঙ্গলবার সকালে কোচবিহারে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন নিউ কোচবিহার স্টেশনে তাঁকে স্বাগত জানান দলীয় কর্মী-সমর্থকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘বিজেপির কর্মীদের ওপর হামলা হচ্ছে, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওপর হামলা হচ্ছে। আবার উলটে বিজেপি নেতা-কর্মীদেরই পুলিশ…
Read More
আক্রান্ত BJP কর্মীর ভাঙচুর হওয়া কাঁচা বাড়ি পাকা করার কাজের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

আক্রান্ত BJP কর্মীর ভাঙচুর হওয়া কাঁচা বাড়ি পাকা করার কাজের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

দক্ষিণ কালমাটিতে আক্রান্ত BJP কর্মীর ভাঙচুর হওয়া কাঁচা বাড়িকে নতুন করে পাকা করার কাজের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।প্রসঙ্গত বেশ কয়েকমাস আগে মাথাভাঙ্গা তে একটি জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বলেন যদি তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের কাঁচা বাড়ি তবে পাকা বাড়ি বানিয়ে দেব, আর একতলা ভাঙলে দোতলা বাড়ি বানিয়ে দেবো। সেই কথাই রাখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কালমাটিতে এসে আক্রান্ত বিজেপি কর্মী কৃষ্ণকান্ত বর্মনের ভাঙচুর হওয়া কাঁচা বাড়িতে এসে তাদের সাথে কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। এরপর সেই বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর কাঁচা বাড়ির বদলে নতুন করে পাকা বাড়ির…
Read More
পুনরায় উত্তরবঙ্গের সমস্ত বিজেপি বিধায়ক ও সাংসদের ঘরের সামনে ধর্ণা কর্মসূচি নিলো তৃণমূল

পুনরায় উত্তরবঙ্গের সমস্ত বিজেপি বিধায়ক ও সাংসদের ঘরের সামনে ধর্ণা কর্মসূচি নিলো তৃণমূল

উত্তরবঙ্গের চা বলয়ের শ্রমিকদের প্রোফিডেণ্ট ফাণ্ড সমস্যা সমাধানের দাবিতে পূনরায় উত্তরবঙ্গের সমস্ত বিজেপি বিধায়ক ও সাংসদের ঘরের সামনে ধর্ণা অবস্থান কর্মসূচি নিলো তৃণমূল। আগামী ১লা মার্চ থেকে ৬ই মার্চ এই ছয়দিন তৃণমূলের কর্মসূচি চলবে। সাতদিন লাগাতার বিজেপি বিধায়ক ও সাংসদের বাড়ির সামনে এই ধর্ণা কর্মসূচি চলবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। এর পূর্বে গত ২৭শে জানুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি বিজেপি বিধায়ক ও সাংসদদের ঘর ঘেরাও কর্মসূচি করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। এই বিষয়ে তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাঁও জানান, চা বাগানের শ্রমিকদের প্রোফিডেণ্ট ফাণ্ড একটা বড়ো সমস্যা এছাড়াও আধার সমস্যা আছে এই বিষয়ে বিজেপি জনপ্রতিনিধিরা কিছু করছেনা। প্রোফিডেণ্ট…
Read More
বেআইনি ভাবে রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে নামলো শিলিগুড়ি পুরনিগম

বেআইনি ভাবে রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে নামলো শিলিগুড়ি পুরনিগম

আবারও শহর জুড়ে বেআইনি ভাবে রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে নামলো শিলিগুড়ি পুরনিগম এবং পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকালে শিলিগুড়ির হসপিটাল মোড় এলাকায় রাস্তার ফুটপাত দখল করে বসা দোকান গুলি ফের সরিয়ে দেওয়া হয়। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে বারবার শহরকে পরিচ্ছন্ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু বারবার একই ছবি দেখা যাচ্ছে, ফুটপাথ ঘিরে ব্যাবসা করছে কিছু ব্যাবসায়ী। মঙ্গলবার সাতসকালে উচ্ছেদ অভিযানে নেমে দোকানপত্র সরিয়ে দেন পুরনিগম এবং পুলিশের কর্মকর্তারা। এরপর এলাকায় ব্যবসায়ীরা বিক্ষোভে ফেটে পড়েন।
Read More
১০ই মার্চ হতে চলা ধর্মঘটের সমর্থনে জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভ সরকারি কর্মচারীদের

১০ই মার্চ হতে চলা ধর্মঘটের সমর্থনে জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভ সরকারি কর্মচারীদের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ্য ভাতা সহ তিন দফা দাবিতে ক্রমশ‌ই জোরালো হচ্ছে আন্দোলন। এই দাবিগুলো নিয়ে ইতিমধ্যে‌ই ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রাম মঞ্চ।১০ই মার্চ হতে চলা ধর্মঘটের সমর্থনে সোমবার জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করলেন সরকারি কর্মীরা। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এদিন জেলাশাসকের কাছে ধর্মঘটের নোটিশের অনুলিপি প্রদান করা হয়।পাশাপাশি অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সরকারি কর্মচারীরা।রাজ্য কো-অর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা সম্পাদক মনোজিৎ দাস বলেন, বকেয়া মহার্ঘ্য ভাতা সহ শূন্যে পদে নিয়োগ সংক্রান্ত দাবিতে রাজ‍্যের মোট ৮৬টি সংগঠনের ডাকে আগামী ১০ই মার্চ রাজ্য জুড়ে সরকারি অফিস সহ স্কুল, কলেজে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বিষয়টি লিখিত…
Read More
পুরনিগমের বোর্ড মিটিংয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ নিয়ে প্রশ্ন বিরোধীদের

পুরনিগমের বোর্ড মিটিংয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ নিয়ে প্রশ্ন বিরোধীদের

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী।এরফলে ক্ষতিগ্রস্থ হয়েছে স্টেডিয়ামের মাঠ।এই নিয়ে সুর চড়িয়েছে বিভিন্ন মহল।আজ শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিংয়েও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন মেয়র।যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র।সোমবারে পুরনিগমে এবছরের দ্বিতীয় বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়।এই বোর্ড মিটিংয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্ষতিগ্রস্থ মাঠের কথা তুলে ধরেন বিরোধীরা। বিরোধী কাউন্সিলর নুরুল ইসলাম বলেন, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তৈরিতে শুধু সরকারের নয় শিলিগুড়িবাসীর ভূমিকা রয়েছে।তবে মুখ্যমন্ত্রীর সভার জন্য স্টেডিয়ামের মাঠকে ধ্বংস করা হয়েছে।এর তিব্র বিরোধিতা করেন তিনি।দ্রুত এর সুরাহার দাবি জানান।অন্যদিকে বামেদের আমলেও একাধিক অনুষ্ঠান করে স্টেডিয়ামের মাঠকে ধ্বংস করা হয়েছিল।পাল্টা বিরোধী কাউন্সিলকে প্রশ্ন করেন মেয়র। তবে প্রাথমিক পর্যায়ে খুব…
Read More
অলংকার মিউজিক একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান

অলংকার মিউজিক একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান

সম্প্রতি অলংকার মিউজিক একাডেমীর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হোল কোচবিহার সাহিত্যসভা প্রেক্ষাগৃহে। উপস্থিত অতিথিদের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এদিনের সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুমকেতু আর্ন্তজাতিক নজরুল একাডেমীর সম্পাদক মানস চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে মানসবাবু এদিনের অনুষ্ঠানের স্বার্থকতার কথা তুলে ধরেন। সূচনায় অলংকার মিউজিক একাডেমীর ছাত্র ছাত্রীদের একটি সুন্দর উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়। সংস্থার ছাত্র ছাত্রীদের সমবেত সঙ্গীতের অনুষ্ঠানটিও ছিল বেশ। উৎপল চ্যাটার্জি, সোমা দাশগুপ্ত, দীপক গাঙ্গুলি, শঙ্খশুভ্র মুখার্জি প্রত্যেকের একক সঙ্গীতের অনুষ্ঠান ছিল খুব ভাল। এদের সাথে তবলায় সঙ্গতে কালীপদ সূত্রধর ছিলেন অসাধারন। শ্রীপর্না সরকারের নৃত্য শৈলীতে মুগ্ধ হন দর্শকরা। এদিনের অনুষ্ঠান…
Read More
পুরনিগমের বোর্ড মিটিংয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ নিয়ে প্রশ্ন বিরোধীদের

পুরনিগমের বোর্ড মিটিংয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ নিয়ে প্রশ্ন বিরোধীদের

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। এরফলে ক্ষতিগ্রস্থ হয়েছে স্টেডিয়ামের মাঠ। এই নিয়ে সুর চড়িয়েছে বিভিন্ন মহল। আজ শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিংয়েও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন মেয়র। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র। সোমবারে পুরনিগমে এবছরের দ্বিতীয় বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। এই বোর্ড মিটিংয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্ষতিগ্রস্থ মাঠের কথা তুলে ধরেন বিরোধীরা। বিরোধী কাউন্সিলর নুরুল ইসলাম বলেন, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তৈরিতে শুধু সরকারের নয় শিলিগুড়িবাসীর ভূমিকা রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর সভার জন্য স্টেডিয়ামের মাঠকে ধ্বংস করা হয়েছে। এর তিব্র বিরোধিতা করেন তিনি। দ্রুত এর সুরাহার দাবি জানান। অন্যদিকে বামেদের আমলেও একাধিক অনুষ্ঠান করে স্টেডিয়ামের মাঠকে ধ্বংস করা…
Read More
১০ই মার্চ হতে চলা ধর্মঘটের সমর্থনে জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভ সরকারি কর্মচারীদের

১০ই মার্চ হতে চলা ধর্মঘটের সমর্থনে জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভ সরকারি কর্মচারীদের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ্য ভাতা সহ তিন দফা দাবিতে ক্রমশ‌ই জোরালো হচ্ছে আন্দোলন। এই দাবিগুলো নিয়ে ইতিমধ্যে‌ই ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রাম মঞ্চ।১০ই মার্চ হতে চলা ধর্মঘটের সমর্থনে সোমবার জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করলেন সরকারি কর্মীরা। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এদিন জেলাশাসকের কাছে ধর্মঘটের নোটিশের অনুলিপি প্রদান করা হয়। পাশাপাশি অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সরকারি কর্মচারীরা। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা সম্পাদক মনোজিৎ দাস বলেন, বকেয়া মহার্ঘ্য ভাতা সহ শূন্যে পদে নিয়োগ সংক্রান্ত দাবিতে রাজ‍্যের মোট ৮৬টি সংগঠনের ডাকে আগামী ১০ই মার্চ রাজ্য জুড়ে সরকারি অফিস সহ স্কুল, কলেজে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।…
Read More
ইন্ডোর স্টেডিয়াম ও বোরো অফিসগুলিকে পুননির্মান করতে তৎপর পুরনিগম

ইন্ডোর স্টেডিয়াম ও বোরো অফিসগুলিকে পুননির্মান করতে তৎপর পুরনিগম

শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তুলতে এবং প্রত্যেকটি বোরো অফিসকে পুননির্মান করতে তৎপর হয়েছে শিলিগুড়ি পুরনিগম। সোমবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম এবং স্টেডিয়াম লাগোয়া সিবিআই কোর্ট ও পার্ক পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ৩ নম্বর বোরো চেয়ারম্যান মিলি সিনহা সহ পুর আধিকারিকরা। জানা গিয়েছে, ৩ নম্বর বোরো অফিসকে জি প্লাস ২ করা হবে। ভবিষ্যতে জি প্লাস ৩ করে সেখানে পার্কিং করা হবে। এরফলে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে বোরো অফিসকে স্থানান্তর করা হবে। পাশাপাশি অন্যান্য বোরো অফিসগুলোর পুনর্নিমানের কাজ করা হবে। পরিদর্শনের পর এদিন মেয়র গৌতম দেব বলেন, ৩ নম্বর বোরো অফিসের কাজ করতে অন্তত দুবছর লাগবে। ইন্ডোর…
Read More
নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় শুয়োমোটো মামলা রুজু করেছে পুলিশ

নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় শুয়োমোটো মামলা রুজু করেছে পুলিশ

নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় শুয়োমোটো মামলা রুজু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। মোট ৪৯ জন বিজেপি কর্মীর নামে এই মামলা দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠলেও ইতিমধ্যে ২১ জন বিজেপি কর্মী কে গ্রেফতার করেছে পুলিশ। যে ৪৯ জনের নামে মামলা করা হয়েছে তাদের মধ্যে বিজেপির জেলা স্তরের নেতৃত্ব রয়েছে বেশ কয়েকজন। বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ, বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বোস, বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় সহ যে সমস্ত বিজেপি কর্মী ও নেতৃত্বদের বাড়িতে হামলা হয়েছে এই মামলায় তাদের নাম রয়েছে। একদিকে যখন পুলিশ বিজেপি কর্মীদের নামে শুয়োমোটো মামলা করেছে অন্যদিকে এই…
Read More