উত্তরবঙ্গ

সৌলমারি দোলন চা বাগানে বিক্ষোভ ও মিছিল

সৌলমারি দোলন চা বাগানে বিক্ষোভ ও মিছিল

মাথাভাঙ্গা ২ নং ব্লক এর অন্তর্গত শোলমারী দোলন চা বাগানে ২০% বোনাসের দাবিতে তৃণমূল শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি,সিপিআইএমের ও সিআইটিইউর শ্রমিক যৌথ উদ্যোগে এদিন দোলন চা বাগানের অফিসের গেটের সামনে মিছিল করেন।দোলন চা বাগানের শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসির সম্পাদক দীনেশ বর্মন এবং সিআইটিইউর শ্রমিক সংগঠনের সম্পাদক রমেন বর্মন বলেন আমাদের ২০ শতাংশ বোনাসের দাবিতে  আজ এই কর্মসূচি  তারা আরো বলেন যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে শামিল হব।
Read More
জলপাইগুড়িতে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস

জলপাইগুড়িতে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস

জলপাইগুড়িতে পালন করা হল বিশ্ব জলাতঙ্ক দিবস। এদিন সদর ব্লক অফিসে, ব্লক Animal হেল্প সেন্টারে গৃহ পালিত কুকুর ও বিড়াল, এবং পথ কুকুরদের জলাতঙ্ক টিকা করন করা ছাড়াও জলাতঙ্কের বিষয়ে সচেতনতা প্রচারের মধ্যে দিয়ে আজ বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়। এদিন কুকুর এবং বিড়াল মিলিয়ে মোট ৫০টি টিকা দেওয়ার লক্ষ মাত্রা রাখা হয়েছিল। প্রানী বিকাশ সম্পদ বিভাগের জলপাইগুড়ি সদর ব্লকের লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার ডা: সৌভিক বারুই বলেন, কেবল টিকা দেওয়াই নয়, কুকুরের যারা মালিক এসেছিলেন তাদের জলাতঙ্কের বিষয়ে সচেতন করা ছাড়াও লিফলেট দেওয়া হয়েছে। পাশাপাশি কুকুর ও বিড়াল কামড়ালে উত্তেজিৎ না হয়ে কি করা উচিৎ সেই বিষয়ে সাধারন মানরাকে…
Read More
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পালিত হল রিচা ঘোষের ২০তম জন্মদিন

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পালিত হল রিচা ঘোষের ২০তম জন্মদিন

জন্মদিনে সকাল থেকে বইছে শুভেচ্ছার ঝড়। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রিচার জন্মদিন উপলক্ষে এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন সংগঠনের তরফে রিচা ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। কেক কাটেন সোনার মেয়ে রিচা। এদিন জন্মদিনে মহকুমা ক্রীড়া পরিষদ ও বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবকে এক লক্ষ্য টাকা করে দেন রিচা। এদিন সকালে বাড়িতে গিয়ে রিচাকে জন্মদিনের শুভেচ্ছা জানান মেয়র গৌতম দেব সহ মেয়র পারিষদেরা।
Read More
টয় ট্রেনেই বিশ্ব পর্যটন দিবস পালন

টয় ট্রেনেই বিশ্ব পর্যটন দিবস পালন

গোটা দেশে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এই উৎসবে সামিল হয়েছে শিলিগুড়ির যুবা পর্যটন ক্লাবের সদস্যরাও। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও অংশ নেয়। এদিন চলন্ত টয় ট্রেনেই পালন হবে বিশ্ব পর্যটন দিবস। শিলিগুড়ির জংশন স্টেশন থেকে শুকনা স্টেশন পর্যন্ত টয় ট্রেনে করে নিয়ে যাওয়া হয় স্কুলপড়ুয়াদের। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে চেপে জলপাইগুড়ি থেকে চা বাগান দেখিয়ে লাটাগুড়ি নিয়ে যাওয়া হবে পর্যটকদের। সেখান থেকে জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হবে নেওড়া জঙ্গল ক্যাম্পে কিছুক্ষণ সেখানে কাটিয়ে জিপসিতে করে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে আসা হবে লাটাগুড়িতে। চা ভ্রমণে এই জঙ্গল সাফারির সুযোগের ঘোষণা…
Read More
শিলিগুড়িতে পৌঁছালেন রিচা ঘোষ

শিলিগুড়িতে পৌঁছালেন রিচা ঘোষ

সকাল থেকেই একটু একটু করে ভিড় জমছিল বাগডোগরা বিমানবন্দরে। সকাল এগারোটা নাগাদ এশিয়া জয়ের হাসি নিয়ে বিমানবন্দরে পা রাখতেই চারিদিকে তেরাঙ্গার ভিড়ে হারিয়ে গেলো অন্য সব রং। বাগডোগরা বিমানবন্দরে নামার পরে সেখান থেকে রিচাকে আনার জন্য পরিবারের লোকদের সঙ্গে খাদা, ফুল, মালা নিয়ে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিষদের সচিব মনোজ বর্মা ও অন্যরাও। বাগডোগরার একটি ক্লাবের সদস্যেরা বিমানবন্দরেই তাঁকে সংবর্ধনা জানান। এবং কলেজপাড়ায় নিজের ক্লাব বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে যান রিচা। তাঁর সম্মানে শিলিগুড়ির মেয়র এবং পরিবারের উদ্যোগে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় সেবক রোডের একটি ইন্ডোর মাঠে এবং তাকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সেদিন ছোটো ছোটো বাচ্চারা জন্মদিনের শুভেচ্ছাবার্তা লেখা…
Read More
পূজার মরসুমে রেলের পক্ষ থেকে চালু করা হচ্ছে স্পেশাল ট্রেন

পূজার মরসুমে রেলের পক্ষ থেকে চালু করা হচ্ছে স্পেশাল ট্রেন

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই হবে আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। আসন্ন পুজোর আগে ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর দিল রেল। উৎসবের মরশুমে দার্জিলিংসহ গোটা উত্তরবঙ্গে ঢল নামে পর্যটকদের। তাই এবার থেকে রেল সাপ্তাহিক ছুটি ও জাতীয় ছুটির দিনগুলিতে হাওড়া থেকে চালাবে স্পেশাল ট্রেন। হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে একটি স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। হাওড়া স্টেশন থেকে রাত ১১ টা ৪০ মিনিটে ছাড়বে ০৩০৩১ হাওড়া – নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস স্পেশাল। ট্রেনটি নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছাবে সকাল ১০:৪৫ নাগাদ। এরপর ফিরতি পথে ০৩০৩২ নিউ জলপাইগুড়ি – হাওড়া এক্সপ্রেস স্পেশাল নিউ জলপাইগুড়ি…
Read More
খুলে গেল সিকিমের ১০ নং জাতীয় সড়ক

খুলে গেল সিকিমের ১০ নং জাতীয় সড়ক

অবশেষে চারদিন পর বুধবার থেকে শুরু হল শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং রুটে সরাসরি ভাবে যান চলাচল। সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়কের শ্বেতিঝোরায় বিরাট ধসের কারণে কদিন সমস্ত গাড়ি ঘুরপথে চলাচল করছিল।যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে রাস্তা মেরামত করা হয়েছে। এই কদিন জাতীয় সড়ক বন্ধ থাকায় শিলিগুড়ি ও গ্যাংটকের যান চলাচল করেছে গরুবাথান-লাভা পথে। কিছু গাড়িকে তিস্তাবাজার-পেশক-কার্সিয়ং দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। পেলিং-শিলিগুড়ি পথে গাড়িগুলি চলাচল করেছে দার্জিলিং-লেবং দিয়ে। গাড়ি ঘুরপথে চলায় বাড়তি টাকা গুনতে হচ্ছিল সকল যাত্রীদের। জাতীয় সড়ক বন্ধ থাকায় চিন্তায় পড়েছিলেন পর্যটন ব্যবসায়ীরাও এবং অবশেষ জাতীয় সড়ক খুলে যাওয়ায় পর্যটক থেকে পর্যটন ব্যাবসায়ী সকলেরই স্বস্তি।
Read More
ঘোড়া ছুটিয়ে সোনা জিতল ভারত ,৪১ বছর পর এশিয়াডে ইতিহাস

ঘোড়া ছুটিয়ে সোনা জিতল ভারত ,৪১ বছর পর এশিয়াডে ইতিহাস

 ভারতের ইকুস্ট্রিয়ান টিম চিনের মাটিতে ওড়াল তেরঙা। ঘোড়া ছুটিয়ে সোনা জিতল টিম ভারত। ৪১ বছর পর এশিয়ান গেমসের (Asian Games 2023) আসরে ভারতের ঝুলিতে এল সোনা। সুদীপ্তি হাজেলা, দিব্য়কৃতী সিং, হৃদয় ছেদা ও অনুশ আগরওয়ালারা ড্রেসেজ ইভেন্ট থেকে দেশকে এনে দিলেন সোনা। এর আগে ভারতের ইকুস্ট্রিয়ান টিম কখনও এশিয়াডে সোনার পদক জেতেনি। ন'টি এশিয়াডের পর এল সেই কাঙ্খিত মুহূর্ত।  চলতি এশিয়াডে ইকুস্ট্রিয়ানে ভারতের মিক্সড টিম সোনা জিতল। ভারতের পয়েন্ট ২০৯.২০৫। ২০৪.৮৮২ পয়েন্ট নিয়ে দুয়ে শেষ করে রুপো জিতেছে আয়োজক চিন এবং ২০৪.৮৫২ পয়েন্ট নিয়ে পোডিয়ামে তিনে শেষ করেছে হংকং। ২৬ সেপ্টেম্বর ২০২৩, ভারতীয় স্পোর্টসে রেড লেটার ডে হিসেবেই লেখা থাকবে। এই নিয়ে কোনও সন্দেহ…
Read More
ঘরে ফিরলেন রিচা ঘোষ, শিলিগুড়িতে সোনার মেয়েকে রাজকীয় সংবর্ধনা

ঘরে ফিরলেন রিচা ঘোষ, শিলিগুড়িতে সোনার মেয়েকে রাজকীয় সংবর্ধনা

এশিয়ান গেমসে সোনা জয়ী মহিলা ক্রিকেট দলের উইকেট রক্ষক রিচা ঘোষ ঘরে ফিরলেন আজ। এদিন বাগডোগরা বিমানবন্দরে ফিরতে রিচাকে সংবর্ধনা প্রদান করা হয়।বিমানবন্দরে রিচাকে স্বাগত জানাতে রিচার বাবা সহ অনেকেই বিমানবন্দরে পৌঁছান। ব্যান্ড পার্টি বাজিয়ে শহরে স্বাগত জানানো হয় তাকে। এদিন রিচা জানান, সোনা জিতে ভালো লাগছে। প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতে আরো ভালো লাগছে। ফাইনাল কঠিন ছিল। তবে আত্মবিশ্বাস রেখেই ফল হয়েছে। আগামীদিনে ঘরোয়া ক্রিকেটে নজর থাকছে। শিলিগুড়িতে ক্রিকেটের উন্নয়নে আরও কাজ করতে হবে বলে জানায় সে।
Read More
বিশ্ব পর্যটন দিবসে জয় রাইডের ব্যবস্থা করল হিমালয়ান হসপিটাল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক

বিশ্ব পর্যটন দিবসে জয় রাইডের ব্যবস্থা করল হিমালয়ান হসপিটাল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য টয় ট্রেনে স্টিম ইঞ্জিন এর মাধ্যমে জয় রাইডের ব্যবস্থা করলো হিমালয়ান হসপিটাল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। বুধবার শিলিগুড়ির জংশন স্টেশন থেকে শুকনা স্টেশন পর্যন্ত এই জয় রাইডের ব্যবস্থা করা হয়। জয় রাইড এর আগে একটি শোভা যাত্রার আয়োজন করে এই সংগঠন। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়। সেখানে পা মেলান শিলিগুড়ির মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, সংগঠনের সম্পাদক সম্রাট সান্যাল, চিফ এডভাইজার রাজ বসু সহ অন্যান্যরা। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে জংশন রেলওয়ে স্টেশনে এসে শেষ হয় এবং সেখান থেকেই…
Read More
উত্তরবঙ্গ ভ্রমণের পরিবহন ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক অভিযোগ

উত্তরবঙ্গ ভ্রমণের পরিবহন ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক অভিযোগ

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে উত্তরবঙ্গ। চিরকালই উত্তরবঙ্গদ টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। মালবাজার ডুয়ার্সের ছোট্ট একটি চা বাগান ঘেরা অঞ্চল। মালবাজার এলাকাটি আয়তনে ছোট হলেও পর্যটনের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। তবে এই মালবাজার পুর এলাকাটি নানাভাবে শিলিগুড়ি ও জেলা সদর শহর জলপাইগুড়ির উপর নির্ভরশীল। শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য কাজে প্রায় প্রত্যেক দিনই মালবাজার এলাকার বাসিন্দাদের যেতে হয় শিলিগুড়ি অথবা জলপাইগুড়ি। এই মহকুমা শহরটি বেশ খানিকটা পিছিয়ে পরিকাঠামোগত দিক থেকে। নিত্যযাত্রীদের অভিযোগ, সন্ধ্যা ছটার পর থেকেই মালবাজারের সাথে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জলপাইগুড়ি ও শিলিগুড়ির। মালবাজার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিপো…
Read More
মেয়ের চিকিৎসার খরচের জন্য সরকারের দুয়ারে পরিবার

মেয়ের চিকিৎসার খরচের জন্য সরকারের দুয়ারে পরিবার

বীরভূমের দুবরাজপুর এলাকার এক কিশোরীকে সাত-আট বছর ধরে ঘরের চার  দেওয়ালের মধ্যে বেঁধে রাখা হয়।  কখনও বাঁশের খুঁটিতে, আবার কখনও দড়ি, গামছা, ওড়না দিয়ে বেঁধে রাখতে হয় তাকে। ঘরের চার দেওয়াল ছাড়া বাড়ির বাইরে পা-ই রাখে না সে।পরিবারের সদস্যেরা জানিয়েছেন, বেঁধে না-রাখলে যেখানে সেখানে চলে যায় সে। বাড়িতে অর্থসঙ্কট রয়েছে। তাই কিশোরীর চিকিৎসাও করাতে পারেননি তার পরিবার। কিশোরীর বাবা ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। আর তাঁর মা  বাড়িতেই থাকেন। মেয়েকে এই অবস্থায়  ফেলে বাইরে বেরোতে পারেন না তিনিও।  দিনরাত মেয়েকে বেঁধে রাখতে  খুব কষ্ট হয় তাদের, কিন্তু কিছু করারও নেই। মেয়ের চিকিৎসার জন্য সরকারি সাহায্যের পথ চেয়ে বসে রয়েছেন নাবালিকার বাবা-মা। দুবরাজপুরের বিডিও রাজা আদক বলেন, বিএমওএইচ-এর…
Read More
পাহাড়ে ধস নেমে বেহাল সিকিমগামী জাতীয় সড়ক

পাহাড়ে ধস নেমে বেহাল সিকিমগামী জাতীয় সড়ক

ধসের কারণে এখনও বেহাল সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক। প্রথম দিকে রাস্তার এক পাশ দিয়ে যানবাহন চলাচল করলেও এখন তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। লাগাতার বৃষ্টির কারণে রবিবার শ্বেতিঝোড়ার কাছে রাস্তায় ধস নেমেছিল। তার পর থেকে বিকল্প পথে ডুয়ার্সের গরুবাথান থেকে লাভা-লোলেগাঁও হয়ে কালিম্পং, সেখান থেকে চিত্রে ফাটক হয়ে সিকিমে প্রবেশ করতে হচ্ছে। অন্য দিকে, সিকিম বা কালিম্পং যেতে যাচ্ছে কার্শিয়াং হয়ে, যা অনেকটাই ঘুরপথ। বিপাকে পর্যটকেরা। শ্বেতিঝোড়ার কাছে এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবোঝাই লরি। সমস্যার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা। স্থানীয়রা হেঁটে রাস্তা পারাপার করপ্রশ্ন উঠছে, দু’দিন কেটে গেলেও কেন ধসের ফলে তৈরি হওয়া বিরাট গহ্বর…
Read More
টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি

শনিবার রাত থেকে টানা ভারী বৃষ্টির জেরে কার্যত জলের তলায় রায়গঞ্জ শহর। ডুবে গিয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের জলের পাম্প। ফলে জলের অভাবে চরম সমস্যায়  ভুগছেন মানুষজন ।  অন্যদিকে, বীরনগর এলাকায় রায়গঞ্জ ডিপোতে জল থৈ থৈ করছে। হাঁটুজলের মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বালুরঘাট সহ মালদহ রুটের যাত্রীদের। এছাড়াও নিয়মিত নালা পরিষ্কার না হওয়ার কারণেই শহরের জল বের হতে পারছে না। একই সঙ্গে শহরের একের পর এক জলাভূমি ভরাট হওয়ার ফলেও অনেক নর্দমার মুখ বন্ধ হয়ে গিয়েছে। এর ফলেও শহরের জমা জল কোনভাবেই বাইরে বেরোতে পারছে না এবং বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে গোটা রায়গঞ্জ শহর। রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, বেশকিছু জায়গায় জল…
Read More