উত্তরবঙ্গ

দীর্ঘ আপেক্ষার শেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়

দীর্ঘ আপেক্ষার শেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের হরিহর উচ্চ বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষিকার পদে যোগদান করেন তিনি।উল্লেখ্য, তৎকালীন মন্ত্রী-কন্যা অঙ্কিতার জায়গায় ববিতা এবং ববিতার পর চাকরি পেলেন অনামিকা। নম্বরে কারচুপির অভিযোগে চাকরি যায় তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। পরেশ-কন্যার জায়গায় চাকরি পান ববিতা সরকার। কিন্তু ভুল তথ্য দেওয়ার অভিযোগে চাকরি হারান ববিতাও। এরপরই মেধাতালিকায় নাম থাকা পরবর্তী দাবিদার হিসেবে মামলা করেন অনামিকা। হাইকোর্টের নির্দেশর ৪ মাস পর নিয়োগপত্র মিলল অনামিকার। আজ সেই নিয়োগপত্র নিয়ে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করেন। এদিন অনামিকা রায় বলেন, "আজকের দিন খুব আনন্দের…
Read More
রাতে বাসে ভাঙচুর দুষ্কৃতীদের, প্রতিবাদে মালদহ-নালাগোলা রুটে কর্মবিরতি

রাতে বাসে ভাঙচুর দুষ্কৃতীদের, প্রতিবাদে মালদহ-নালাগোলা রুটে কর্মবিরতি

মালদহের বামনগোলার নালাগোলা বাসস্ট্যান্ডে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে প্রায়ই বাস ভাঙচুর করে। এর প্রতিবাদে বুধবার বাস বন্ধ রেখে কর্মবিরতি পালন করলেন বাস মালিক ও কর্মীরা। এর ফলে এদিন সকাল থেকে মালদহ-নালাগোলা রুটে কোনও বাস চলেনি। এতে দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। অফিস, আদালত, স্কুল কলেজে যেতে অনেকে দুর্ভোগে পড়েন। বাস মালিক ও পরিবহণ কর্মীদের অভিযোগ,মাঝেমধ্যে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাস ভাঙচুর করছে। কখনও কাচ ভেঙে দিচ্ছে তো কখনও চাকার হাওয়া খুলে দিচ্ছে। বিষয়টি পুলিসকে লিখিতভাবে জানালেও তারা কোনও পদক্ষেপ করছে না।  যদিও পুলিস বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। মালদহ-নালাগোলা রুটের এক বাস মালিক উত্তম ভগৎ বলেন, রাতের অন্ধকারে বাসের কাচ ভেঙে দেওয়া, বাসের চাকার…
Read More
ফসলের পর, বিদ্যুৎ এর পরিবাহী লাইনও নষ্ট করলো হাতির দল

ফসলের পর, বিদ্যুৎ এর পরিবাহী লাইনও নষ্ট করলো হাতির দল

ফের হাতির হানা ফালাকাটা ব্লকে।তবে এবার শুধু ফসল নস্ট করেই ক্ষান্ত হয়নি গজরাজের দল, এবার তাদের রাগ গিয়ে পড়লো বিদ্যুতের পরিবাহী লাইনের ওপরও ।পাশাপাশি হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো একটি পরিবারও। ডুয়ার্সের তাসাটি চা বাগানের বুদ্ধিমান লাইনে গভীর রাতে বৃষ্টি কে উপেক্ষা করেই প্রায় ১২ টি হাতির একটি দল ব্যাপক তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার সুপারি বাগান নষ্ট করে দেয় ওই হাতির দলটি। এছাড়াও বিদ্যুৎ এর খুঁটিও ভেঙে দেয়। যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই এলাকায়। জানা যায় গভীর রাতে সবার অলক্ষ্যে আচমকাই হামলা চালা ওই বুনো হাতির দলটি। প্রায় আধ ঘন্টা তান্ডব চালিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে…
Read More
পঞ্চায়েত কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি ও অনিয়মের অভিযোগ

পঞ্চায়েত কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি ও অনিয়মের অভিযোগ

পঞ্চায়েত কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি ও অনিয়মের অভিযোগ তুলে সরব হয়ে উঠলেন এলাকার ভুক্তভোগী অভিভাবকেরা।অভিযোগ উঠেছে চাঁচল ১ নং ব্লকের চাঁচল গ্রাম পঞ্চায়েতের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিষ্টার কর্মচারীদের বিরুদ্ধে।অভিযোগ,পঞ্চায়েতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দপ্তরের কর্মচারীরা নিয়মিত দপ্তর খোলেন না।মাসের বেশিরভাগ সময় দপ্তরে তালা লাগানো থাকে।দুপুর ১২ টা পেরিয়ে গেলেও দপ্তরে কর্মচারীদের দেখতে পাওয়া যায় না।নতুন জন্ম সার্টিফিকেট ও সংশোধনের জন্য বছরের পর বছর দপ্তরে হন্য হয়ে ঘুরতে হয়। তবুও মেলেনা সার্টিফিকেট।জন্ম সার্টিফিকেট না থাকার কারণে আধার ও রেশন কার্ডের জন্য আবেদন করতে পারচ্ছেন না অভিভাবকরা।দপ্তরের কর্মচারীরা বিভিন্ন সমস্যায় দেখিয়ে বছরের পর বছর ধরে অভিভাবকদের ঘুরাচ্ছেন।যদিও পঞ্চায়েত কর্মচারীরা তাদের বিরুদ্ধে ওঠা…
Read More
কৃষি সরঞ্জামে ভর্তুকি সহ নানা দাবীতে দিনহাটা সাহেবগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন অগ্রগামী কিষান সভার

কৃষি সরঞ্জামে ভর্তুকি সহ নানা দাবীতে দিনহাটা সাহেবগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন অগ্রগামী কিষান সভার

পাটের ন্যূনতম দাম কুইন্টাল প্রতি আট হাজার টাকা, এক'শ দিনের বকেয়া টাকা,কৃষি সরঞ্জামে ভর্তুকি সহ নানা দাবীতে দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিস চত্বরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল অগ্রগামী কিষান সভার। বুধবার এই বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা নেতা আব্দুর রউফ, সংগঠনের দিনহাটা ২ নম্বর ব্লক সম্পাদক মনীন্দ্রনাথ বর্মন, একরামুল হক, অজয় রায়, বিকাশ বর্মন, রোশন হাবিব প্রমুখ। এদিন এই বিক্ষোভ ও ডেপুটেশনের বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকারের আর্থিক নীতির ফলে এই রাজ্যের কৃষকরা এক কঠিন সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। কৃষি ফসলের ন্যায্য দাম নেই। অথচ…
Read More
পাঁচ দফা দাবি নিয়ে পালিত হল জেলা প্রাথমিক শিক্ষার সংসদ অভিযান কর্মসূচি

পাঁচ দফা দাবি নিয়ে পালিত হল জেলা প্রাথমিক শিক্ষার সংসদ অভিযান কর্মসূচি

গত বছর টেট উত্তীর্ণদের নিয়োগ বিজ্ঞপ্তি সহ একাধিক দাবি নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অভিযান কর্মসূচি পালন করলো ২০২২ প্রাথমিক টেট পাশ d.el.ed ঐক্য মঞ্চ। তাদের দাবির মধ্যে রয়েছে আগামী ১০ই ডিসেম্বর ২০২৩ এর ডিসেম্বরে নতুন করে টেট পরীক্ষা সম্পূর্ণ হওয়ার আগে, ২০২২ এর টেট উত্তীর্ণদের ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, দ্রুত রাজ্য সরকারের সব প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করে আপডেট ভ্যাকেন্সিতে ২০২২ এর টেট উত্তীর্ণদের নিয়োগ সুনিশ্চিত করতে হবে। এছাড়াও পর্ষদ সভাপতির প্রতিশ্রুতি অনুযায়ী বছরে দুবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে,এই সমস্ত দাবি নিয়ে ২০২২ সালের টেট উত্তীর্ণদের সংগঠন,২০২২ প্রাথমিক টেট পাশ ডি এল এড ঐক্য মঞ্চ…
Read More
কোচবিহারে একসঙ্গে ৩টি রাস্তা নির্মানের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

কোচবিহারে একসঙ্গে ৩টি রাস্তা নির্মানের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে দিনহাটা ১ নং ব্লক ও ২ নং ব্লকে ১১ কোটি টাকা ব্যায়ে ৩টি রাস্তা নির্মানের শুভ সুচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন দিনহাটার রানিরহাট থেকে আবুতারা, রানিরহাট থেকে টিয়াদহ এবং দিনহাটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি স্কুলের পাশে ২ কিলোমিটার রাস্তার কাজের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।তিনি জানান, দীর্ঘদিন ধরেই এই রাস্তাগুলির দাবি জানিয়েছিল ওই এলাকার বাসিন্দারা। এই তিনটি কাজের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং আজ থেকে এই তিনটি রাস্তার কাজের সূচনা হল। রাস্তার কাজের শুভ সূচনার পাশাপাশি তিনি জানান, আগামী দিনে দিনহাটায় একটি মিনি ইন্ডোর স্টেডিয়াম এবং…
Read More
মালদার গুরুত্বপূর্ণ বেহুলা সেতুর পিলারে ফাটল দেখা দেওয়ায় চরম আতঙ্ক ছড়িয়েছে দাবি স্থানীয় বাসিন্দাদের

মালদার গুরুত্বপূর্ণ বেহুলা সেতুর পিলারে ফাটল দেখা দেওয়ায় চরম আতঙ্ক ছড়িয়েছে দাবি স্থানীয় বাসিন্দাদের

মালদা থেকে উত্তরবঙ্গ যাওয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর গুরুত্বপূর্ণ বেহুলা সেতুর পিলারে ফাটল দেখা দেওয়ায় চরম আতঙ্ক ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে ওই সেতুর সংস্কার না হওয়ার কারণেই এই বিপদজনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও করছেন বিভিন্ন যানবাহন চালক সংগঠন এবং পুরাতন মালদা ব্লকের বেহুলা গ্রামের বাসিন্দারা। এই পরিস্থিতিতে দ্রুত এনএইচআইএ (ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া) কর্তৃপক্ষকে বেহুলা সেতু সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবিও জানিয়েছেন বিভিন্ন যানবাহন সংগঠন এবং স্থানীয় গ্রামবাসীরা। যদিও এব্যাপারে এনএইচআইএ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায় নি। উল্লেখ্য,পুরাতন মালদার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কে অবস্থিত রয়েছে বেহুলা…
Read More
কবিরাজ সেজে বাড়িতে ঢুকে অষ্টম শ্রেণীর এক আদিবাসী নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ

কবিরাজ সেজে বাড়িতে ঢুকে অষ্টম শ্রেণীর এক আদিবাসী নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ

কবিরাজ সেজে বাড়িতে ঢুকে অষ্টম শ্রেণীর এক আদিবাসী নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দিনহাটার সীমান্ত গ্রাম বামনহাট ২ এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান যে এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ,আজ তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বামনহাট টু এলাকার ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণীর এক আদিবাসী নাবালিকা তার মায়ের সঙ্গে বাড়িতে থাকেন।বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন।মঙ্গলবার বিকেলে অন্যান্য দিনের মতো মায়ের সঙ্গে বাড়িতেই ছিলেন ওই নাবালিকা।সেই সময় হঠাৎ করে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী এলাকার এক যুবক ওই…
Read More
ভেটাগুড়িতে গনেশ উৎসব উপলক্ষ্যে দিনহাটা থেকে ভেটাগুড়ি পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

ভেটাগুড়িতে গনেশ উৎসব উপলক্ষ্যে দিনহাটা থেকে ভেটাগুড়ি পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

ভেটাগুড়িতে গনেশ উৎসব উপলক্ষ্যে দিনহাটা থেকে ভেটাগুড়ি পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।পুরুষ ও মহিলা দুই বিভাগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজিত হয়। বুধবার সকাল ছয়টা থেকে দিনহাটা শহরের সংহতি ময়দান থেকে ভেটাগুড়ি পর্যন্ত পুরুষদের এবং পুটিমারী থেকে ভেটাগুড়ি পর্যন্ত মহিলাদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এক শতাধিক পুরুষ এবং মহিলা প্রায় পঁয়তাল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সম্পাদক অজয় রায় থেকে শুরু করে অন্যান্যরা।জানা গিয়েছে ভেটাগুড়ি গণেশ উৎসব অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পৃষ্ঠপোষকতায় এই গনেশ উৎসব হয়ে আসছে।এই গনেশ উৎসব উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায়…
Read More
পিকআপ ভ্যান এবং টাটা ম্যাজিকের চালকদের রাজ্য সড়ক অবরোধ

পিকআপ ভ্যান এবং টাটা ম্যাজিকের চালকদের রাজ্য সড়ক অবরোধ

মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ফালাকাটা রাজ্য সড়কে প্রায় ১ ঘন্টা পথ অবরোধ করল পিকআপ ভ্যান এবং টাটা ম্যাজিকের চালকরা। ঘটনায় আটকে পড়ে যায় শিলিগুড়ি মাথাভাঙ্গা গামী গাড়িগুলো। অবরোধকারীদের অভিযোগ,রেজিস্ট্রেশন বিহীন ভটভটি এবং টোটোর দৌরাত্ম্যে নাজেহাল তারা। সরকারকে ট্যাক্স দেওয়ার পরেও আমরা ভাড়া পাই না। বরং যেসব গাড়ি সরকারকে ট্যাক্স দেয় না তারা দিব্যি ভাড়া পেয়ে চলছে। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানালেও কোনো কাজ হয়নি। তাই এদিন পথ অবরোধ করা হয়। খবর পেয়ে ছুটে আসে নয়ারহাট ক্যাম্পের পুলিশ।পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ উঠে যায়।
Read More
চোর সন্দেহে আটক যুবকে উদ্ধার করতে আক্রান্ত পুলিশ

চোর সন্দেহে আটক যুবকে উদ্ধার করতে আক্রান্ত পুলিশ

আক্রান্ত হলো কোচবিহারের পুন্ডিবাড়ি থানার পুলিশ।গরু চোর সন্দেহে আটক এক যুবকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ।ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত মরা নদীর কুঠি এলাকায়।ঘটনায় বেশকয়েকজন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন থেকে এলাকায় লাগাতার চুরির ঘটনা ঘটছে।ইতিমধ্যেই অনেকের গরু চুরি গিয়েছে।এরপর গতকাল রাতে গ্রামবাসীরা মিলে এলাকায় পাহারা দিচ্ছিলেন।গভীর রাতে হঠাৎ এলাকায় মোটরসাইকেল নিয়ে এক যুবককে আসতে দেখেন এলাকার মানুষ।তাকে আটক করে জিঞ্জাসাবাদ করলে কথায় অসঙ্গতি দেখা দেয়।এরপর পুলিশ পৌঁছে সেই যুবককে উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা পুলিশের ওপর চড়াও হয় বলে অভিযোগ।এদিকে পুলিশের দাবি, আটক যুবক পুলিশের সোর্স হিসেবে কাজ করে।তবে এলাকার মানুষ তা মানতে নারাজ…
Read More
কোচবিহার ল্যান্সডাউন হলে বিমানবন্দর নিয়ে আলোচনা সভা

কোচবিহার ল্যান্সডাউন হলে বিমানবন্দর নিয়ে আলোচনা সভা

কোচবিহার বিমানবন্দর নিয়ে ল্যান্সডাউন হলে একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কদিয়ান। এদিনের সভায় উপস্থিত ছিলেন কোচবিহারের একাধিক আধিকারিকরা। মূলত কিছু অসমাপ্ত কাজ কিভাবে অতি দ্রুত সম্পন্ন করা যায় এবং সেই সাথে আরও একটি বিমান চালানোর পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত করা যায়, তাই ছিল এই আলোচনা সভার বিষয়বস্তু।এবং এই কাজগুলি করতে যেসব বাধার সম্মুখীন হতে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করেন জেলাশাসক পবন কাদিয়ান।তিনি আরো বলেন বিমানবন্দরের চারিদিকে সিসিটিভি গুলো নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা হয়েছে কিছু গাছ নিয়ে।তার মধ্যে কিছু গাছ ইতিমধ্যেই টেকআপ আউট করা হয়েছে বলে তিনি জানান। এছাড়াও আলোচনা সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বোম ডিটেকটিভ এবং ডিসপোজালের…
Read More
আমের জেলায় আমবাগান কেটে সাফ,অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

আমের জেলায় আমবাগান কেটে সাফ,অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

আমের জেলায় আমবাগান কেটে সাফ!ওল্ড মালদহের সাহাপুর ও মুচিয়া অঞ্চলের মধ্যবর্তী এলাকায় রাজ্য সড়কের দুই পাশে এবং ওই এলাকার মহামায়া মন্দির সংলগ্ন পেট্রল পাম্পের পাশে প্রকাশ্যেই দেদার গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকজন মার্বেল পাথরের ব্যবসায়ী আমবাগানগুলি কিনে নিয়েছেন।সেই ব্যবসায়ীদের কাছ থেকে সমস্ত আমগাছ কিনে নিয়েছে এক শ্রেণির কাঠ মাফিয়া।তারপর থেকেই দেদার আমগাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে।মহামায়া মন্দির সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় দিনের আলোয় গাছ কাটা চলছে বলে অভিযোগ।বাসিন্দারা বাধা দিতে গেলে কিংবা প্রতিবাদ করলে দুষ্কৃতীরা তাঁদের মারমুখি হয়ে তাড়া করছে বলে তারা জানান।ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। ওল্ড মালদহের সাহাপুরে রাজ্য সড়কের ধারে প্রকাশ্যেই বেআইনিভাবে কাটা…
Read More