উত্তরবঙ্গ

“সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির মধ্যে দিয়ে সচেতন করা হল কালিয়াগঞ্জবাসীদের

“সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির মধ্যে দিয়ে সচেতন করা হল কালিয়াগঞ্জবাসীদের

পথ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের উদ্যোগে বাউল গানের মাধ্যমে এবং যমদূত ও কালদূত লাইভ স্ট্যাচু দিয়ে সাধারন মানুষদের সচেতন করা হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। রাজ্যজুড়ে পথ দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় "সেফ ড্রাইভ সেভ লাইফ" প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মধ্য দিয়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে বিভিন্ন সময় ট্রাফিক নিয়মের সম্পর্কে সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয়ে থাকে। যাতে মানুষ ট্রাফিক নিয়ম মেনে চলে এবং মোটরবাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করে। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের পঞ্চানন মোড়ে রাজ্য সড়কের পাশে বাউল গানের মধ্য দিয়ে সাধারন মানুষকে যেমন সচেতন করা হলো পাশাপাশি যমদূত ও কালদূত মডেল…
Read More
রাসমেলায় অনন্ত মহারাজের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা

রাসমেলায় অনন্ত মহারাজের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা

উদ্বোধন হলো ঐতিহ্যবাহী রাস মেলার। মেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রাস মেলার উদ্বোধনী মঞ্চে তৃণমূলের একঝাঁক নেতৃত্বদের মাঝে দেখা গেল দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ কে। যেখানে তৃণমূল কংগ্রেস পৃথক রাজ্যের দাবীকে কোনভাবেই সমর্থন করে না সেখানে অনন্ত মহারাজের উপস্থিতি স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনার।বিগত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে অনন্ত মহারাজকে সরাসরি ভাবে বিজেপির হয়ে নির্বাচনী প্রচার করতে দেখা গিয়েছিল বিভিন্ন মঞ্চে। আগা গড়াই পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছেন অনন্ত মহারাজ। কয়েকদিন আগেও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে গিয়ে বৈঠক করেন অনন্ত মহারাজ। এবং বৈঠক শেষে পরিস্কার ভাষায় জানান পৃথক রাজ্য…
Read More
১৯শে নভেম্বর সিপিআইএম-এর জনসভা সফল করতে প্রচার কর্মসূচি

১৯শে নভেম্বর সিপিআইএম-এর জনসভা সফল করতে প্রচার কর্মসূচি

আগামী ১৯শে নভেম্বর শিলিগুড়ি বাঘাযতীন পার্কে সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির ডাকে জনসভার ডাক দেওয়া হয়েছে। এই জনসভাকে সফল করতে আপার বাগডোগরার বিভিন্ন বুথে বুথে প্রচার চলছে। এদিনের এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির সদস্য শীতল দত্ত,সুবীর দাস, প্রীতিলাল সাহা, অমল রায়,জয়দেব বিশ্বাস সহ কর্মী সমর্থকবৃন্দ।
Read More
শিলিগুড়িতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

শিলিগুড়িতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

চলতি বছর অর্থাৎ ২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণ (Total Lunar Eclipse) দেখা যাবে আজকে। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। এর তিনবছর পর ২০২৫ সালের ১৪ই মার্চ আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এর দেখা মিলবে। আজ এই মহাজাগতিক ঘটনাটিকে ব্লাড মুন-ও বলা হচ্ছে। কারণ আজ চাঁদের রঙ থাকবে লালচে আভা যুক্ত। পৃথিবীর ছায়াযুক্ত অঞ্চলের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন এলাকা দিয়ে অগ্রসর হবে চাঁদ। আর সেই সময়েই তার রঙ লালচে দেখা যাবে। বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ কোনও যন্ত্রাংশের প্রয়োজন নেই। বাইনোকুলার এবং টেলিস্কোপের মাধ্যমেই স্পষ্ট ভাবে লালচে রঙের চাঁদ দেখা যাবে। তবে এই গ্রহণ দেখার সময় অন্ধকার পরিবেশ বজায় রাখতে হবে। উজ্জ্বল আলো…
Read More
ফাউন্টেন পেন ডে পালন করলেন এক গ্রন্থাগার কর্মী

ফাউন্টেন পেন ডে পালন করলেন এক গ্রন্থাগার কর্মী

ফাউন্টেন পেন ডে পালন করলেন এক গ্রন্থাগার কর্মী।শুক্রবার ৪ঠা নভেম্বর আন্তর্জাতিক ফাউন্টেন পেন ডে।মালদা শহরের গ্রীন পার্ক এলাকার বাসিন্দা পেশায় গ্রন্থাগার কর্মী সুবীর কুমার সাহা,প্রায় ৩০ বছর ধরে সংগ্রহ করেছেন হাজারেরও বেশি ধরনের পেন। তার ঘর যেন একটি সংগ্রহশালা।খাগের কলম,পাখির পালকের কলম, নিপ পেন, সোনা, রুপো, তামা, পাথর, কাট, কাগজ, প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি পেনের সংগ্রহ করেছেন তিনি। দেশ-বিদেশ সহ বিভিন্ন জায়গা থেকে পেন সংগ্রহ করেছেন তিনি।শুধু তাই নয় কোন কোন দেশের কি ধরনের পেন, কে আবিষ্কার করেছেন তাও লিপিবদ্ধ করা রয়েছে তার কাছে। সুবীর বাবু বলেন, প্রথমে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য গুহার গায়ে পাথরের…
Read More
প্লাস্টিকের জারে সাপ ভরে সোজা হাসপাতালে

প্লাস্টিকের জারে সাপ ভরে সোজা হাসপাতালে

প্লাস্টিকের জারে সাপ ভরে সোজা হাসপাতালে..!!সচেতনতার অভাবে এমনই কাণ্ড ঘটালেন গৃহবধূর পরিবারের লোকজন।বাড়ির কাজ করছিলো গৃহবধূ। হঠাৎই পায়ে ছোবল মারে সাপ।ভয়ে চিৎকার করে ওঠে সেই গৃহবধূ। সাপ কামড়ানোর কথা জানায় সকলকে। কথা শুনে হৈ হট্টোগোল লেগে যায় বাড়িতে। তৎক্ষণাৎ সেই সাপকে ধরে একটি প্লাস্টিকের জারে ভরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় তারা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজার থানার অন্তর্গত ক্রান্তি বক্লের গঙ্গা দেবী সংলগ্ন শান্তি পাড়া এলাকায়।সেই সাপ দেখে ডাক্তার হতবাক হয়ে জানতে চান কি জন্য তারা এমন কাজ করেছেন। এমন কাজের জন্য হাসপাতালে বড়সড় দূর্ঘটনাও ঘটে যেতে পারে। উত্তরে গৃহবধূর পরিবারের লোকেরা জানান "আমরা জানি না ডাক্তারবাবু কি সাপ…
Read More
নির্দেশ পাওয়া মাত্র ডেঙ্গু সচেতনতায় সক্রিয় হলেন কাউন্সিলররা

নির্দেশ পাওয়া মাত্র ডেঙ্গু সচেতনতায় সক্রিয় হলেন কাউন্সিলররা

মেয়রের নির্দেশ পাওয়া মাত্রই ডেঙ্গু মোকাবিলায় সক্রিয় হয়ে উঠলেন কাউন্সিলররা। গতকাল মেয়র জানিয়েছিলেন ডেঙ্গু মোকাবিলায় আলাদা ওয়ার্ড কমিটি গঠন করতে হবে কাউন্সিলরদের। মেয়রের নির্দেশ মতো আজ পয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা নন্দীর উদ্যোগে বিশেষ সভা ডাকা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন,স্বনির্ভর গোষ্ঠী, ভিসিটি টীম, আশাকর্মী, ও ওয়ার্ডের বিশিষ্ট নাগরিকরা। বৈঠকে ওয়ার্ডের ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ নিয়ে পর্যালোচনা করা হয়। বক্তব্য রাখেন কাউন্সিলর শম্পা নন্দী, চার নম্বর বোরোর স্যানিটারি ইন্সপেক্টার সৌরভ সাহা ও প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী।
Read More
করলা নদী থেকে ধরা পড়লো বিশাল আকৃতির শোল মাছ

করলা নদী থেকে ধরা পড়লো বিশাল আকৃতির শোল মাছ

করলা নদী থেকে এবার ধরা পড়লো বিশাল আকৃতির একটি শোল মাছ। এটির ওজন আট কেজি‌রও বেশি। জলপাইগুড়ির গোশালা মোড় সংলগ্ন করলা নদী থেকে এই মাছটি ধরেন স্থানীয় যুবক মহন্তবাবু। বিশালাকার শোল মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই হ‌ইচ‌ই পড়ে যায় গোটা এলাকায়। এর আগে করলা নদী থেকে অনেক বড় বোয়াল ও রুই, কাতলা ধরা পড়েছে। মাঝে মধ্যে দুই আড়াই কেজি ওজনের শোল মাছ‌ও পাওয়া গেছে কখনও কখনও। কিন্তু আট কেজি ওজনের শোল মাছ এই প্রথম পাওয়া গিয়েছে করলায় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা‌রা জানান, যুবকটি‌কে মাঝে মধ্যেই বড়শি নিয়ে করলা নদীতে মাছ ধরতে দেখা যায়। তবে এতো বড় মাছ এই…
Read More
ট্রেনে কাটা পরে মৃত্যু হল সাংবাদিকের

ট্রেনে কাটা পরে মৃত্যু হল সাংবাদিকের

রহস্য জনক ভাবে ট্রেনে কাটা পরে মৃত্যু হলো এক সাংবাদিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহার ভেটাগুড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই সাংবাদিকের নাম গোপাল সরকার। তিনি কোচবিহার জেলার তুফানগঞ্জে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সাংবাদিক মহলে।
Read More
শিলিগুড়িতে শান্তিতেই সম্পন্ন হল সূর্য দেবতার আরাধনা

শিলিগুড়িতে শান্তিতেই সম্পন্ন হল সূর্য দেবতার আরাধনা

দুর্গাপুজো, কালীপুজোর মতো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল ছট পুজো। বিগত দুবছর অন্যান্য উৎসবের মতো ভাটা পড়েছিল ছট পুজোতেও। সংক্রমনের জেরে তেমন কোনও ভিড় লক্ষ্য করা যায়নি ছট ঘাটগুলোতে। বিধি-নিষেধের মধ্য দিয়েই উদযাপন হল ছট পুজো। তবে এ বছর জাঁকজমকের সাথে পালন হল ছটপুজো। রবিবার দুপুর থেকে ছট পুজো দেখতে শহর শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ছট ঘাটগুলোতে দেখা গিয়েছিল দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। তেমনি সোমবার ভোর সকাল থেকেই বিভিন্ন ছট ঘাটগুলোতে উৎসাহিত দর্শনার্থীদের কোলাহল লক্ষ্য করা গেল ঠিক আগের মতো। শিলিগুড়ি পুর নিগমের সু-ব্যবস্থাপনা ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সজাগ দৃষ্টির মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হল ছট। এছাড়াও আপদকালীন পরিস্থিতির কথা মাথায়…
Read More
ডেঙ্গু প্রাণ কেড়ে নিল শিলিগুড়ির ২৩নং ওয়ার্ডের বিষ্ণুপদ সাহার

ডেঙ্গু প্রাণ কেড়ে নিল শিলিগুড়ির ২৩নং ওয়ার্ডের বিষ্ণুপদ সাহার

তৃণমূল দলের জন‍্য সব ত‍্যাগ করা সকলের বিষ্ণু চলে গেলেন চির নিদ্রায়। ২৩ নম্বর ওর্য়াড সম্পাদক বিষ্ণুপদ সাহাকে কেরে নিল "ডেঙ্গু"। কালী পূজোর রাত থেকে জ্বরে আক্রান্ত হয় ডাবগ্রাম নিবাসী বিষ্ণু সাহা। বিষ্ণুবাবু চাপা প্রকৃতির ছিলেন তাই জ্বরের খবর কাউকে দেননি। পরে আস্তে আস্তে শরীরের অবনতি হতে থাকে এবং সকলে বিষয়টি জানাজানি হতেই তাকে কলেজপাড়ার একটি বেসরকারী নাসিংহোমে ভর্তি করা হয়। শরীরের অবস্থা আরো অবনতি হতে থাকায় বিষ্ণু বাবুকে ঐ রাতেই হিলকার্ড রোডের আরেকটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে ডাঃ শেখর চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। ডাক্তার সূত্রে জানা যায়, ডেঙ্গু হবার কারনে রক্তের প্লেট রেট ২০ হাজারের নীচে নামার…
Read More
ছট ঘাটের সৌন্দর্যায়ন এবং মন্ডপ শয্যার কাজ চলছে জোড় কদমে

ছট ঘাটের সৌন্দর্যায়ন এবং মন্ডপ শয্যার কাজ চলছে জোড় কদমে

রাত পোহালেই ছট পুজো। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বিভিন্ন ঘাটে ইতিমধ্যেই সৌন্দর্যায়ন এবং মন্ডপ শয্যায় কাজ চলছে জোড়কদমে। জলপাইগুড়ি শহরের কিং সাহেবের ঘাট, নেতাজী পরেশ মিত্র কলোনী করোলার ঘাট সহ বিভিন্ন ঘাটে চলছে তারই প্রস্তুতি। শহরের কদমতলা মিউনিসিপ্যালিটি মার্কেটে বাঁশের তৈরি কুলা এবং ডালি সহ ছট পূজার বিভিন্ন সামগ্রী কিনতে দেখা গেল ক্রেতাদের। বাজার ভালো জানালেন বিক্রেতারা। তবে গত বছরের তুলনায় এ বছর কুলার দাম অনেকটাই বেশি বলে তারা জানান।
Read More
সাইকেল যাত্রার মধ্য দিয়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস

সাইকেল যাত্রার মধ্য দিয়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস

রাষ্ট্রীয় একতা দিবস পালিত হয় ৩১অক্টোবর৷ ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিবসের সূচনা করেছিলেন। বিপ্লবী সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য এই দিনের সূচনা করা হয়। প্রতি বছর ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা হয়। এই রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি ফন্টিয়ার হেড কোয়াটার এবং রানিডাঙ্গা এসএসবি সেক্টর হেড কোয়াটার এর পক্ষ থেকে আগামী তিন দিন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মানুষকে সচেতন করার জন্য এবং এই দিনের গুরুত্ব মানুষের সামনে তুলে ধরার জন্য বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়৷ শনিবার রাষ্ট্রীয় ঐকতা দিবসকে সামনে রেখে রানিডাঙ্গা এসএসসবি ক্যাম্প থেকে একটি সাইকেল রেলি বের করা হয়৷ এদিন…
Read More
অধ্যক্ষের বিরুদ্ধে কলেজে বসে মদ খাওয়ার অভিযোগ, বিক্ষোভে শিক্ষক ও শিক্ষাকর্মীরা

অধ্যক্ষের বিরুদ্ধে কলেজে বসে মদ খাওয়ার অভিযোগ, বিক্ষোভে শিক্ষক ও শিক্ষাকর্মীরা

জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কমার্স কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে কলেজে বসে মদ খাওয়ার অভিযোগ সরব হল কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। শুক্রবার রাতে দীর্ঘক্ষণ ধরে কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ সরকারকে কলেজে আটকে রেখে বিক্ষোভ দেখান কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী, বর্তমান ও প্রাক্তন ছাত্ররা। অভিযোগ, প্রায় রাতেই কলেজে বসে অধ্যক্ষ মদ খান। রাতে পুলিশ অধ্যক্ষকে থানায় নিয়ে গিয়েছে। অধ্যক্ষ মদ খেয়েছে কিনা তা দ্রুত পরীক্ষা করার দাবিতে বিক্ষোভ দেখান কলেজের শিক্ষক শিক্ষা কর্মীদের একাংশ সহ স্থানীয় বেশকিছু বাসিন্দারা। জলপাইগুড়ি কমার্স কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মদ খাওয়ার অভিযোগের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে জলপাইগুড়ি শিক্ষানুরাগী মহলে। অতীতের জলপাইগুড়ির কলেজে ছাত্র রাজনীতিতে সুপরিচিত নাম দেবাশিস বিশ্বাস। বর্তমানে দেবাশিস বাবু রায়গঞ্জ…
Read More