উত্তরবঙ্গ

বিএসএফের গুলিতে মৃত্যু হল এক ভারতীয় যুবকের

বিএসএফের গুলিতে মৃত্যু হল এক ভারতীয় যুবকের

চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত ফুলকাডাবরি এলাকায়। মৃত যুবকের নাম গৌতম বর্মন (২৮)। মৃত যুবকের পরিবারের অভিযোগ ওই যুবক ভিন রাজ্যে কাজ করতো। কিছুদিন আগেই বাড়ি ফিরেছিল সে। বাড়ি ফিরে মাসির বাড়িতে ঘুরতে গিয়েছিল। সেখানে ঘুরতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হয় তার।
Read More
আজ থেকে বন্ধ হয়ে গেলো ডুয়ার্সের সব জঙ্গল, বন্ধ থাকবে আগামী তিন মাস

আজ থেকে বন্ধ হয়ে গেলো ডুয়ার্সের সব জঙ্গল, বন্ধ থাকবে আগামী তিন মাস

অন্যান্য জাতীয় উদ্যানের সাথে আজ অর্থাৎ ১৬ই জুন থেকে পর্যটকদের জন্য ৩ মাসের জন্য বন্ধ হয়ে গেলো গরুমারা ও চাপরামারী অভয়ারণ্যও। আগামী ৩ মাস পর্যটকরা জঙ্গলে ঢুকতে পারবে না। মূলত বর্ষার এই সময় বন্য জন্তুর দের প্রজননের সময়। এই সময় যাতে কোনোভাবেই বন্য জন্তুরা বিরক্ত না হয় সেই কারণে প্রতিবছর ১৬ই জুন থেকে জঙ্গলে প্রবেশ পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। তিন মাস বন্ধ থাকার পর পুজোর আগে ফের একবার খুলবে জঙ্গল। অনেক পর্যটক জঙ্গল বন্ধের খবর না জানার জন্য, বন্ধের দিনে মুর্তি থেকে জঙ্গলে যাওয়ার জন্য পর্যটক দের ভিড় ছিল ভালোই। মুর্তি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে আসেন বহু…
Read More
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দিনহাটায়

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দিনহাটায়

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দিনহাটায়। বিজেপির পক্ষ থেকে দিনহাটা দুই নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়ি আটকে গাড়িতে ভাঙচুর এবং বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দিনহাটার নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি প্রার্থীরা গাড়িতে করে বিডিও অফিস যাওয়ার পথে ত্রিবেণী এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা তাদের গাড়ি আটকে দিয়ে তাদের গাড়িতে ভাঙচুর চালায়। ভাঙচুর চালানো হয় মোট চারটি গাড়িতে। মারধর করা হয় বিজেপি প্রার্থীদের।
Read More
এই আমের দাম ভারতীয় টাকায় প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা,এবার এই আমের দেখা মিলল কোচবিহারে

এই আমের দাম ভারতীয় টাকায় প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা,এবার এই আমের দেখা মিলল কোচবিহারে

বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি। এই আমকে মিয়াজাকি বলা হয় কারণ এটি জাপানের মিয়াজাকি শহরের একটি ফল। এটি বিশ্বের সবচেয়ে দামি আম, যার গঠন অনন্য এবং এর রং গাঢ় লাল বা বেগুনি। এই আমের দাম ভারতীয় টাকায় প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা। এবার এই আমের দেখা মিলল কোচবিহারে। কোচবিহারের মাটিতে এই মিয়াজাকি আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক দম্পতি। অভিজিৎ সরকার ও রাখি সরকার নামে উত্তর খাগড়াবাড়ির বাসিন্দা এক দম্পতি নিজের বাড়ির বাগানে বিশ্বের সবচেয়ে দামি মিয়াজাকি আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। অভিজিৎবাবু পেশায় পুলিশ আধিকারিক। বর্তমানে কোচবিহার কতয়ালি থানায় কর্মরত তিনি। অভিজিৎবাবু ও তাঁর স্ত্রী রাখিদেবী মিলে বাড়িতেই…
Read More
পঞ্চায়েত সমিতির টিকিট না পেয়ে দল থেকে ইস্তফা দিলেন দিনহাটা এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি মফিজুল হক

পঞ্চায়েত সমিতির টিকিট না পেয়ে দল থেকে ইস্তফা দিলেন দিনহাটা এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি মফিজুল হক

পঞ্চায়েত সমিতির টিকিট না পেয়ে দল থেকে ইস্তফা দিলেন দিনহাটা এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি মফিজুল হক। অভিযোগ টাকার বিনিময়ে দিনহাটায় বিক্রি হয়েছে টিকিট। পুরনো তৃণমূল কর্মীরা টিকিট পাচ্ছেনা। টাকা দিয়ে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে টিকিট। পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়া সত্বেও তাকে টিকিট দেওয়া হয়নি। তার অভিযোগ দুর্নীতিতে ভরে গেছে তৃণমূল কংগ্রেস।
Read More
শহরে প্রতিনিয়ত চলছে লোডশেডিং, প্রতিবাদে সামিল বিজেপি

শহরে প্রতিনিয়ত চলছে লোডশেডিং, প্রতিবাদে সামিল বিজেপি

শিলিগুড়িতে প্রতিনিয়ত চলছে লোডশেডিং, অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে, এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল হলো ভারতীয় জনতা পার্টি। বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে একটি মিছিল করে হাকিমপাড়া এলাকার বিদ্যুৎ বিভাগের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালো BJP ৩ নম্বর মণ্ডল কমিটির নেতৃত্ব ও কর্মীরা। এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিন বিক্ষোভ দেখানোর পর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। মূলত শিলিগুড়ি শহরে প্রতিদিন লোডশেডিং হচ্ছে। তার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে এমনই অভিযোগ এদিন তোলা হয়। এর পাশাপাশি একবারে তিন মাসের পরিবর্তে প্রতিমাসে যাতে বিদ্যুতের বিল শহরবাসী দিতে পারে…
Read More
ম্যাক্স লাইফ নিয়ে এলো ‘স্মার্ট ওয়েলথ অ্যাডভান্টেজ গ্রোথ পার প্ল্যান’

ম্যাক্স লাইফ নিয়ে এলো ‘স্মার্ট ওয়েলথ অ্যাডভান্টেজ গ্রোথ পার প্ল্যান’

ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়ে এসেছে ওয়েলথ অ্যাডভান্টেজ গ্রোথ পার প্ল্যান (UIN - ১০৪N ১৩৫V০১), একটি  নন-লিঙ্কড অংশগ্রহণকারী ব্যক্তিগত জীবন বীমা সেভিংস প্ল্যান। এই প্ল্যানটি 'সুরক্ষা', লিকুইডিটি', এবং 'নমনীয়তা' র সাধারণ সমাধানের ক্ষমতাগুলিকে একত্রিত করে এবং পরিবার ও  অবসর গ্রহণ সহ জীবনের মাইলস্টোনগুলির জন্য ব্যাপক আর্থিক নিরাপত্তা প্রদান করছে। স্মার্ট ওয়েলথ অ্যাডভান্টেজ গ্রোথ পার প্ল্যান গ্রাহকদের লিকুইডিটি, গ্যারান্টিযুক্ত কম্পোনেন্ট, ক্যাশ বোনাস, অবসরের আয়, নমনীয়তা, এবং এনহ্যান্সড প্রটেকশন বেনিফিটস-এই ৬ টি বড় সুবিধা প্রদান করছে। এছাড়াও, প্ল্যানটি গ্রাহকদের অবসর গ্রহণের লক্ষগুলি পূরণ করতে সাহায্য করছে এবং গ্রাহকদের নিজেদের এবং তাদের প্রিয়জনদের জন্য ব্যাপক সুরক্ষার সুযোগ দিয়েছে। স্মার্ট ওয়েলথ অ্যাডভান্টেজ গ্রোথ…
Read More
বর্ণনা আয়োজিত নাট্য উৎসবে উদ্দীপনা দেখা গেল কোচবিহারের নাট্য প্রেমীদের

বর্ণনা আয়োজিত নাট্য উৎসবে উদ্দীপনা দেখা গেল কোচবিহারের নাট্য প্রেমীদের

মোট ১২ টি নাটক প্রদর্শিত হয়ে বর্ণনা আয়োজিত নাট্য উৎসবের সমাপ্তি হলো। সারা বছর ধরেই কোচবিহারের বিভিন্ন নাট্য সংস্থা আয়োজন করে থাকে বিভিন্ন নাট্য উৎসবের ঠিক তেমনি কোচবিহারের রবীন্দ্রভবনে বর্ণনা নাট্যগোষ্ঠী সহযোগিতায় আয়োজিত হল নাটক। কলকাতা,কোচবিহার,হলদিবাড়ি, শ্যামবাজার,মাথাভাঙ্গা,গয়েরকাটা ও সবশেষে ত্রিপুরার নাট্য দলের নাটক "লাল রুমাল" প্রদর্শন এর মাধ্যমে ১২ই জুন ২০২৩ এর নাট্য উৎসবের পরিসমাপ্তি হয়। কোচবিহার বর্ণনার কর্ণধার ও নির্দেশক বিদ্যুৎ পাল জানান প্রতিবছরের মত এবছরও আমরা রবীন্দ্র ভবনে নাট্য উৎসবের আয়োজন করি। শুরু থেকেই নাটক দেখার জন্য উৎসাহিত দর্শকদের উপস্থিতির হার দেখে আমরা সত্যিই আপ্লুত যেভাবে কোচবিহারের নাট্যপ্রেমী মানুষ নাটকের প্রতি উৎসাহ দেখাচ্ছেন আমরা আগামী দিনে আরো ভালো…
Read More
সবজির সঠিক দাম না মেলার রাস্তায় সবজি ফেলে বিক্ষোভ কৃষকদের

সবজির সঠিক দাম না মেলার রাস্তায় সবজি ফেলে বিক্ষোভ কৃষকদের

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি সুপার মার্কেটে ঢ্যাঁড়স ফেলে দিয়ে বিক্ষোভ কৃষকদের। বাজারে ঢ্যাঁড়সের চাহিদা নেই, এমনকি ঢ্যাঁড়স কেনার জন্য কোন পাইকার আসছে না। মঙ্গলবার হাটে বিক্রি করতে নিয়ে আসা ব্যাগ ভর্তি ঢ্যাঁড়স রাস্তায় ফেলে দিয়ে বিক্ষোভ দেখালো কৃষকরা। কৃষকদের অভিযোগ, কেনা তো দূরের কথা, একজন পাইকারও ঢ্যাঁড়সের দাম করতে আসে না। কালিরহাট ,শালবাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে গাড়ি ভাড়া দিয়ে হাটে ঢ্যাঁড়স নিয়ে এসে ভাড়ার টাকাও উঠছে না। তাই বাধ্য হয়ে কুইন্টাল কুইন্টাল ঢ্যাঁড়স রাস্তায় ফেলে দিয়েছে কৃষকরা। এমনকি অনেকে আবার গরুকে খাওয়াচ্ছে ঢ্যাঁড়স। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে সুপার মার্কেটে একইভাবে প্রতিবাদ জানায় কৃষকরা। ঢ্যাঁড়স বিক্রি করতে না পেরে খালি হাতে…
Read More
কেন্দ্রীয় সরকারের বঞ্চনা দাবিতে আন্দোলন শুরু করলো মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা

কেন্দ্রীয় সরকারের বঞ্চনা দাবিতে আন্দোলন শুরু করলো মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা

কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং ১০০ দিনের কাজের টাকার দাবিতে এবার রাস্তায় নেমে আন্দোলন শুরু করলো কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। আজ কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার ব্রাহ্ম মন্দির সংলগ্ন এলাকায় প্রতীকি ধর্না বিক্ষোভ কর্মসূচি পালন করে কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। তাদের দাবি কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের সঙ্গে বঞ্চনা করছে। ১০০ দিনের কাজের টাকা পাচ্ছে না সাধারণ মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে আবাস যোজনার টাকা। অতি দ্রুত সমস্ত বকেয়া টাকা প্রদান করতে হবে কেন্দ্রীয় সরকারকে। পাশাপাশি এদিন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদেও সরব হয় মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা।
Read More
সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে চালু হল আলিপুরদুয়ার-তেজপুর বাস পরিষেবা

সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে চালু হল আলিপুরদুয়ার-তেজপুর বাস পরিষেবা

সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড থেকে সোমবার সকালে চালু হলো আলিপুরদুয়ার-তেজপুর বাস পরিষেবা। এই প্রথম অসমের তেজপুরের সঙ্গে সংযোগ স্থাপিত হলো আলিপুরদুয়ারের। আলিপুরদুয়ার থেকে অসমে বাস পরিষেবা থাকলেও তেজপুরে এই প্রথম বাস পরিষেবা চালু হলো। এই বাস পরিষেবার শুভ সূচনা করলেন আলিপুরদুয়ার টাউন ব্যাবসায়ী সমিতির সম্পাদক প্রসেনজিৎ দে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বাস পরিষেবা চালু হওয়ায় পর্যটক ও আলিপুরদুয়ারের ব্যাবসায়ীরা লাভবান হবেন। এই বাস পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারন মানুষ। আর ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবেনা। আলিপুরদুয়ার-তেজপুর বাস পরিষেবা নতুন দিগন্ত খুলে দেবে।
Read More
উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে এবার রাজ্যে স্থায়ী ভাবে ঢুকছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে বর্ষা ঢুকছে ৷ ফলে এবারে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণধীরে ধীরে বাড়বে। জানতে পারা যাচ্ছে আজ থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারে, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ যার ফলে এই তিন জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পঙেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিও হতে পারে৷…
Read More
পঞ্চায়েত নির্বাচনে মালতি রাভা রায়কে খুজে পাওয়া যাবেনা কটাক্ষ রবীন্দ্রনাথ ঘোষের

পঞ্চায়েত নির্বাচনে মালতি রাভা রায়কে খুজে পাওয়া যাবেনা কটাক্ষ রবীন্দ্রনাথ ঘোষের

পঞ্চায়েত নির্বাচনে মালতি রাভা রায়কে খুজে পাওয়া যাবেনা কটাক্ষ রবীন্দ্রনাথ ঘোষের।ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ৮ই জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরের দিনেই অর্থাৎ ৯ ই জুন থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা। কর্মীদের মনবল চাঙ্গা করতে তুফানগঞ্জে আসেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তুফানগঞ্জে এসে কর্মীদের নিয়ে একটি কর্মী বৈঠক করেন রবীন্দ্রনাথ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক মালতি রাভা রায়কে খুঁজে পাওয়া যাবে না। এবং তিনি মালতী রাভা রায়কে ভোট পাখি বলে কটাক্ষ করেন, ভোটে জিতে বিধায়ক হয়েছেন। জেতার পর আর…
Read More
সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কোচবিহার ল্যন্সডাউন হলে অনুষ্ঠিত হল অল পার্টি মিটিং

সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কোচবিহার ল্যন্সডাউন হলে অনুষ্ঠিত হল অল পার্টি মিটিং

সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কোচবিহার ল্যন্সডাউন হলে অনুষ্ঠিত হলো অল পার্টি মিটিং। অল পার্টি মিটিংয়ে বামফ্রন্ট এবং বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের দাবি জানানো হয়। একই সঙ্গে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় রাজ্য পুলিশ দিয়ে কখনোই শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। বিজেপি এবং ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বদের অভিযোগ ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় বিরোধী দলের প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। একদিকে নিরাপত্তার বিষয়ে আলোচনার পাশাপাশি নির্বাচনের ডেট পিছিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করার দাবি জানানো হয়। তবে রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন শান্তিপূর্ণভাবে দাবি করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
Read More