উত্তরবঙ্গ

কোচবিহার থেকে রওনা হওয়া দশজনকে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেস

কোচবিহার থেকে রওনা হওয়া দশজনকে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেস

আগামী ২১ জুলাই শহীদ স্মরণে কলকাতার ধর্মতলায় সভা করবেন রাজ্য তৃণমূল কংগ্রেস। সেই সভাকে সফল করতে কোচবিহার থেকে সাইকেলে করে রওনা হলেন দশজন তৃণমূল কংগ্রেস সমর্থক। রবিবার কোচবিহার তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে রওনা হয় দশজনের একটি দল। রবিবার রাতে ময়নাগুড়ি এসে পৌঁছায় সেই দলটি। সোমবার সকালে ময়নাগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। এদিন ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এদিন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পৌরসভার কাউন্সিলর উপস্থিত ছিলেন। এদিনের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস।
Read More
উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পাহাড়ে জিটিএ নির্বাচনে জয় লাভ করে অনিত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অনিত থাপার এই জয়ে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মত পাহাড় থেকে সোজা কলকাতা গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য মূলক সাক্ষাৎকারের পাশাপাশি ১২ই জুলাই জিটিএ-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান অনিত। গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা অনিত থাপার এই আমন্ত্রণে সোমবার উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর এদিন মুখ্যমন্ত্রী কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবেন ও মঙ্গলবার দার্জিলিংয়ের চৌরাস্তায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই দার্জিলিং-এর চৌরাস্তায় জিটিএ শপথ…
Read More
রাজকীয় মেজাজেই চলে গেল রাজা

রাজকীয় মেজাজেই চলে গেল রাজা

রাজকীয় মেজাজেই চলে গেল রাজা।বন্দি দশায় পৃথিবীর সব চেয়ে বৃদ্ধ রয়্যালবেঙ্গল টাইগার।২০০৬ সাল থেকে তার ঠাঁই হয়েছিল জলদাপাড়া বনবিভাগের দক্ষিণ খয়েরবাড়ির রয়্যালবেঙ্গল টাইগার পুনর্বাসন কেন্দ্রে। তার আগে সুন্দরবনের মাতলা নদী পেরোতে গিয়ে রাজার পেছনের বাঁ পা খুবলে নিয়েছিল কুমির।ওই পা হারানো বাঘকে আর বন্য পরিবেশে ফেরানোর ঝুঁকি নেয়নি বনদপ্তর। সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাজা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫বছর ১০ মাস ১৮ দিন। আজ থেকে বাঘ শূন্য হয়ে আরও জৌলুশ হারালো দক্ষিণ খয়েরবাড়ি।
Read More
উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভবনা

উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভবনা

বিগত দু মাসের বেশি সময় ধরে বৃষ্টির দেখা না মিললেও, এবার স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে দেখা মিলেছে বর্ষার। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কিছু। তবে এবার স্বস্তি পেল দক্ষিণবঙ্গও। নিম্নচাপের চোখ রাঙানি আর তার জেরেই অবশেষে একটানা বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। প্রসঙ্গত চলতি বছর দক্ষিণবঙ্গের মৌসুমী বায়ু ততটা সক্রিয় না হওয়ায় বর্ষা শুরু হলেও বৃষ্টির দেখা সেই ভাবে নেই কলকাতাসহ দক্ষিনবঙ্গের জেলাগুলিতে। আর তার জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষার মরশুমেও জোর কদমে ব্যাটিং চালাচ্ছে ভ্যাপসা গরম। কিন্তু তার মধ্যেই কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে, আগামী চার দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাগাড়ে বৃষ্টিতে ভিজতে পারে…
Read More
শ্রদ্ধার সাথে পালিত হলো জ্যোতি বসুর ১০৯ তম জন্ম দিবস

শ্রদ্ধার সাথে পালিত হলো জ্যোতি বসুর ১০৯ তম জন্ম দিবস

২৪ বছর রাজ্যের শাসন ক্ষমতা ছিল তার হাতে। একজন দক্ষ প্রশাসকের দায়িত্ব নিভিয়েছেন তিনি।দক্ষ রাজনীতিবিদও ছিলেন তিনি। শুক্রবার ৮ই জুলাই সিপিআইএমের পক্ষ থেকে সমগ্র রাজ্যজুড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৯ তম জন্ম দিবস পালন করা হয়। দার্জিলিং জেলা সিপিএমের পক্ষ থেকেও অনিল বিশ্বাস ভবনে এই দিনটি পালন করা হয়। এদিন তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন বাম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার,সহ একাধিক নেতৃত্ব। অশোক ভট্টাচার্য জানান, দীর্ঘ ১০ বছর জ্যোতি বসুর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল তার। তিনি খুব কাছে থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কে দেখেছেন, তিনি খুব ভালো রাজনীতিবিদ ছিলেন।
Read More
জলপাইগুড়ির এক টোটো চালকের সততায় পঞ্চমুখ পুলিশ

জলপাইগুড়ির এক টোটো চালকের সততায় পঞ্চমুখ পুলিশ

জলপাইগুড়ির এক টোটো চালকের সততায় পঞ্চমুখ পুলিশ। পুলিশও মানবিক। খুঁজে বের করলেন বাসিন্দাকে। হারিয়ে যাওয়া টাকা সহ জরুরি নথি ফিরে পেয়ে খুশি প্রকাশ করলেন এক বাসিন্দা।জলপাইগুড়িতে এক টোটো চালক তার টোটোতে একটি মানি ব্যাগ পায়। মানিব্যাগের মালিক কে খুঁজে না পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানা দারস্থ হন তিনি। এরপর মানি ব্যাগে থাকা নথি দেখে মানি ব্যাগের মালিককে খুঁজে কোতোয়ালি থানার পুলিশ। অবশেষে খুঁজে পাওয়া যায় মানি ব্যাগের মালিককে৷ তার নাম কৌশিক দুবে, জলপাইগুড়ির বাসিন্দা। পুলিশ ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড, জরুরী কাগজপত্র সহ টাকা ভর্তি মানিব্যাগ সঠিক মালিকের হাতে তুলে দিতে পেরে খুশি প্রকাশ করলেন।পাশাপাশি টোটো চালকের সততার জন্য গর্ববোধ হচ্ছে বলে…
Read More
সরকারি নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে সচেতনতা বার্তা

সরকারি নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে সচেতনতা বার্তা

প্রজাপতি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় জলপাইগুড়ি শহরের শিল্পসমিতি পাড়া শাখার পক্ষ থেকে করোনা নিয়ে সরকারি নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে মাস্ক বিতরণ এবং সোশ্যাল ডিস্টেন্স এর মধ্য দিয়ে এই সেন্টারে আগত প্রত্যেকটি মানুষকে সচেতন করা হয় বলে জানান সংস্থার পক্ষে ব্রহ্মকুমার প্রকাশ। এদিন প্রচারের পাশাপাশি তাদের হাতে মাক্স তুলে দেওয়া ও সোশ্যাল ডিস্টেন্স মেনে নানা কর্মকাণ্ড করা হয়। পাশাপাশি করোনা নিয়ে সচেতনও করা হয়।
Read More
ধানের গোলা থেকে উদ্ধার বিশালাকার বিষধর গোখরো সাপ

ধানের গোলা থেকে উদ্ধার বিশালাকার বিষধর গোখরো সাপ

সাতসকালে গৃহস্থের বাড়ির ধানের গোলায় বিশালাকার বিষধর গোখরো সাপ। ধানের গোলার ভিতরে ঢুকে দুটো মা মুরগিকে মেরে গোটা আটেক ডিম খেয়ে গোলার মধ্যেই প্লাস্টিকের ভেতরে সারারাত লুকিয়ে রইলো এই স্পেকটিকাল কোবরা।বৃহস্পতিবার সকালে খবর যায় পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর কাছে। তিনি ছুটে যান জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় গোমস্তপারা এলাকায় গৃহেস্তের বাড়িতে। বাড়িতে পৌঁছে ধানের গোলার মধ্যে ঢুকে দেখতে পান প্রায় ২০ টির মতো মুরগীর ডিম। এবং দুটি মুরগি মৃত অবস্থায়। বাড়ির মালিক মোহাম্মদ সোনাউল হক জানান, ধানের গোলার ভিতরে ঢুকে মুরগীর ডিম খেতে গেলে মা মুরগীর সাথে সাপের লড়াইয়ে মুরগী দুটি সেখানেই প্রাণ হারায়।গোটা ৭-৮ টি ডিমও খেয়ে ফেলে এই…
Read More
নাইরোবি ফ্লাই-এর আতঙ্কে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কীটনাশক স্প্রে

নাইরোবি ফ্লাই-এর আতঙ্কে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কীটনাশক স্প্রে

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে নাইরোবি ফ্লাই পোকার আতঙ্কে স্থানীয় বাসিন্দা ও সমাজসেবীরা মিলিতভাবে রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কীটনাশক দিয়ে স্প্রে করে বিভিন্ন পোকা মারার চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারা জানান তারা আতঙ্কিত রয়েছেন,রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আরও কয়েকজনের এই পোকার কামড়ের খবর পাওয়া যাচ্ছে। তাই তারা এই রকম উদ্যোগ নিয়েছেন।
Read More
ভক্সওয়াগেন ইন্ডিয়া মেগা ডেলিভারি প্রোগ্রামের আয়োজন করেছে

ভক্সওয়াগেন ইন্ডিয়া মেগা ডেলিভারি প্রোগ্রামের আয়োজন করেছে

ভক্সওয়াগেন প্যাসেঞ্জার কারস ইন্ডিয়া সম্প্রতি প্রিমিয়াম মিডসাইজ সেডান সেগমেন্টকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে নতুন ভক্সওয়াগেন ভর্টুস লঞ্চ করেছে৷ ভক্সওয়াগেন ভর্টুস একটি অবিশ্বাস্য প্রতিক্রিয়া এবং গ্রাহকের চাহিদা পেয়েছে যার কারণে ভারতে ব্র্যান্ডটি সারা ভারতে মেগা ডেলিভারি প্রোগ্রাম - ‘বিগ বাই ডেলিভারি’ শুরু করেছে। ব্র্যান্ডটি সেডান সেগমেন্টের জন্য গ্রাহকদের ভালবাসা এবং প্রশংসা ফিরিয়ে এনেছে। অভূতপূর্ব প্রতিক্রিয়ার ফলে মেগা ডেলিভারি প্রোগ্রামের মাধ্যমে ভারত জুড়ে ভক্সওয়াগেন ভর্টুসের ২,০০০টিরও বেশি ইউনিট সরবরাহ করা হয়েছে। এটি সম্প্রতি কেরালায় একদিনে একক ডিলারশিপের মাধ্যমে ১৫০ জন গ্রাহকের কাছে সরবরাহ করার মাধ্যমে 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস'-এ একটি জাতীয় রেকর্ড তৈরি করেছে। নতুন ভক্সওয়াগেন ভর্টুস ভারতে ১৫২টি সেলস টাচপয়েন্ট জুড়ে ১১.২১…
Read More
প্লাস্টিক নিষেধাজ্ঞার সচেতনতা প্রচারে বিধায়ক শংকর ঘোষ

প্লাস্টিক নিষেধাজ্ঞার সচেতনতা প্রচারে বিধায়ক শংকর ঘোষ

পয়লা জুলাই থেকে সারা দেশ ব্যাপী সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। তবে প্লাস্টিক পরিবেশ ও স্বাস্থ্যের জন্য কতটা হানিকারক সে বিষয়ে এখনও অনেক মানুষ ও ব্যবসায়ীরা সচেতন নয়। তাই অসচেতন মানুষকে সচেতন করতে এবার রাস্তায় নামলো শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
Read More
ছেলের অন্নপ্রাশনে মরণোত্তর দেহদান করলেন শিক্ষক দম্পতি

ছেলের অন্নপ্রাশনে মরণোত্তর দেহদান করলেন শিক্ষক দম্পতি

একমাত্র ছেলে লিমোর অন্নপ্রাশনে  মরণোত্তর দেহদান করলেন শিক্ষক দম্পতি। মঙ্গলবার মালদা শহরের দক্ষিণ কৃষ্ণপল্লী এলাকার নিজের বাড়িতেই ধুমধাম করে পালিত হয় বংশের একমাত্র ছেলে ঋদ্ধিমান চৌধুরী ওরফে লিমোর শুভ অন্নপ্রাশন। আর সেখানেই ভারত স্কাউটস এন্ড গাইডস্-এর সহযোগিতা নিয়ে মরণোত্তর দেহদান করেছেন ওই দম্পতি নবকুমার চৌধুরী এবং রিয়া চৌধুরী। মালদা মেডিকেল কলেজের দেহদান অঙ্গীকারের আবেদন পত্রে নিজেদের স্বেচ্ছায় মরণোত্তর দেহদানের স্বাক্ষর করেছেন ওই নব দম্পতি।এদিকে এই ঘটনায় ওই দম্পতির এরকম অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আত্মীয়-পরিজন থেকে পাড়া-প্রতিবেশীরা।মঙ্গলবার সকাল থেকেই ছেলে লিমোর অন্নপ্রাশন উপলক্ষে সবরকম আয়োজন করেছেন বাবা নবকুমার চৌধুরী এবং মা রিয়া চৌধুরী সহ পরিবারের অন্যান্যরা। আর বাড়ির বাইরেই বিশাল ব্যানারে…
Read More
শহীদ দিবস অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি বৈঠক

শহীদ দিবস অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি বৈঠক

একুশে জুলাই শহীদ দিবস অনুষ্ঠানকে ঘিরে ইংরেজবাজার ব্লক তৃণমূল নেতৃত্বের উদ্যোগে প্রাক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো। সোমবার রাতে মালদা শহরের টাউন হলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, তৃণমূলের শ্রমিক সংগঠন আইনটিইউসির জেলা সভাপতি শুভদীপ স্যানাল সহ অন্যান্যরা। মালদার ইংরেজবাজার ব্লক থেকে সবথেকে বেশি দলীয় কর্মী সমর্থক এবং নেতাদের যাতে একুশে জুলাই-এর বৈঠকে ধর্মতলায় উপস্থিত হতে পারেন , তা নিয়েও এদিন রুদ্রদার বৈঠক হয়েছে। তবে মালদা থেকে কলকাতায় যাওয়ার ক্ষেত্রে দলীয় কর্মী , সমর্থকেরা কোথায় থাকবেন এবং দিন ও রাতের খাবার কিভাবে সংগ্রহ…
Read More
দুস্থ শিশুদের নিয়ে সেবামূলক কর্মসূচী

দুস্থ শিশুদের নিয়ে সেবামূলক কর্মসূচী

রবিবার নকশালবাড়ী সারদা বিদ্যামন্দিরের পক্ষ থেকে 'শিব জ্ঞানে জীব সেবা' নামে একটি কর্মসূচী গ্রহণ করা হয়। যেখানে সমাজের বিভিন্ন এলাকার দুস্থ শিশুদের নিয়ে তাদের সংস্কার মূলক দিক শেখানো হয় ও তাদেরকে দিয়ে সাংস্কৃতিক কার্যক্রম করানো হয়। মোট ৯৭ জন শিশুদের খাওয়ানোর ব্যবস্থা করেন তারা। এবং তাদের হাতে পঠন-পাঠনের সামগ্রী তুলে দেন বিদ্যালয়ের প্রধান আচার্য সুজিত দাস।
Read More