উত্তরবঙ্গ

শোবার ঘর থেকে উদ্ধার  বিশাল আকার বিষধর গোখরা সাপ

শোবার ঘর থেকে উদ্ধার বিশাল আকার বিষধর গোখরা সাপ

গভীর রাতে গৃহস্থের শোবার ঘরে ফোঁসফোঁস শব্দ। হঠাৎ করে দেখা গেল আলমারির পেছনে বিশালাকার সাপ। ঘটনা জলপাইগুড়ি শহর সংলগ্ন মধ্য সেবা গ্রাম এলাকায়। রাতেই খবর দেওয়া হয় পরিবেশ প্রেমি বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে।তিনি পৌঁছে যান সেবা গ্রামের সেই গৃহস্থের বাড়িতে। এদিকে বাড়ির লোকজনের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের মানুষ ভিড় জমান সাপ দেখতে। পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী পৌঁছে শোবার ঘরের ভেতর ঢুকে আলমারি পেছনে থেকে বিশাল আকার বিষধর গোখরা সাপ উদ্ধার করে। তারপর আশেপাশের মানুষকে অবগত করে সাপ সম্বন্ধে। পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বিশ্বজিৎ বাবু জানান।
Read More
ডিওয়াইএফ‌আই-এর যুবতী কনভেনশন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে

ডিওয়াইএফ‌আই-এর যুবতী কনভেনশন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে

ডিওয়াইএফ‌আই সংগঠনের যুবতী কনভেনশন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে।জলপাইগুড়ির অসম মোড় এলাকায় অনুষ্ঠিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের শতাধিক যুবতী সদস্য। মূলত সংগঠনের যুবতীদের প্রাধান্য দিয়েই এই কনভেনশন করা হয়। যুবতী কনভেনশন উপলক্ষে জলপাইগুড়ি শহরের শিরিষতলা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি অসম মোড়ে এসে শেষ হয়। ডিওয়াইএফআই সংগঠনের যুবতী সদস্যরা জানা‌ন এবারের এই কনভেনশনের মধ্য দিয়ে সংগঠনের যুবতীদের উদ্দেশে বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে।
Read More
শহীদ জাওয়ানদের দেহ নিয়ে আসা হলো ব্যাংডুবির সেনা হাসপাতালে

শহীদ জাওয়ানদের দেহ নিয়ে আসা হলো ব্যাংডুবির সেনা হাসপাতালে

মণিপুরের টুপুল রেলওয়ে ইয়ার্ডে ধসের ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক ভারতীয় সেনা জওয়ানের। গোটা একটা সেনা ক্যাম্প ধসের কবলে পরে গিয়েছে। ধসের নীচে চাপা পরে মৃত্যু হয়েছে বহু সেনা জওয়ানের। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ২৬ জন সেনার মৃতদেহ।সেখানে এখনো উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল ও সেনা। মৃতদের মধ্যে উত্তরবঙ্গ ও সিকিমের একাধিক জওয়ান রয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়। মৃত সেনাদের থেকে নয় জন রয়েছে শুধু মাত্র দার্জিলিং জেলার। মৃত সেনাদের খবর পাওয়া মাত্র এদিন ট্যুইট করে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, মৃতদের খবর পাওয়া মাত্র সবরকম বিজয় মিছিল স্থগিত…
Read More
আগামী প্রজন্মকে তৈরীর উদ্যোগে উইংশের আর্ট গ্যালারিতে প্রদর্শনী

আগামী প্রজন্মকে তৈরীর উদ্যোগে উইংশের আর্ট গ্যালারিতে প্রদর্শনী

শিল্প সংস্কৃতির অন্যতম পিঠষ্ঠান প্রায় দেড়শো বছরের দোরগোড়ায় পৌঁছতে চলা জলপাইগুড়ি শহর।কি নেই এই প্রাচীন ঐতিহ্যবাহী শহরে, অনেক শিল্পীর মধ্যে এই শহরেও রয়েছে চিত্র শিল্পী থেকে চিত্রগ্রাহক,তবে আগামী প্রজন্ম যাতে জলপাইগুড়ির এই সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারে শিখরে তারই উদ্যোগ নিলো এবার উইংস। শহরের আর্ট গ্যালারিতে পয়লা জুলাই থেকে তিন দিনব্যাপী উত্তরবঙ্গের বেশকিছু নামি এবং স্থানীয় চিত্র শিল্পী এবং চিত্র গ্রাহকদের নিয়ে আয়োজন করেছে এক্সজীবীশনের। প্রায় ৩৪ জনের অংশগ্রহনে মোট ৭০টি শিল্পকলা প্রদর্শিত হচ্ছে এই এক্সজীবীশনে,চলবে আগামী ৩ রা জুলাই পর্যন্ত। তবে বর্তমানে জলপাইগুড়ি শহরের শিল্প সংস্কৃতির চর্চা এবং নতুন আঙ্গিকে কিছু করার প্রবণতা কমে আসছে বলেই মনে করছেন…
Read More
পুরোনো ছন্দে হতে চলেছে কোচবিহারের মদনমোহনের রথযাত্রা

পুরোনো ছন্দে হতে চলেছে কোচবিহারের মদনমোহনের রথযাত্রা

দুই বছর পর অবশেষে পুরোনো ছন্দে হতে চলেছে কোচবিহারের রাজ আমলের মদনমোহনের রথযাত্রা। মদনমোহন মন্দির থেকে গুঞ্জুবাড়ী ডাংরাই মন্দিরে যাবেন মদনমোহন। মদনমোহনের রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় কোচবিহার মদনমোহন মন্দিরে। সাজানো হচ্ছে মদনমোহনের রথ। বিকেল ৪:৫৫ মিনিটে শুরু হবে মদনমোহনের রথযাত্রা। মদনমোহনের রথযাত্রার উদ্বোধন করবেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান।
Read More
সারা দেশের পাশাপাশি শিলিগুড়ির বিধান মার্কেটের রথ বের হচ্ছে

সারা দেশের পাশাপাশি শিলিগুড়ির বিধান মার্কেটের রথ বের হচ্ছে

দুবছর পর সারা দেশের পাশাপাশি শিলিগুড়ির বিধান মার্কেটের রথ বের হচ্ছে রাস্তায়। তার আগেই চলছে বিধান মার্কেটের রাধা গোবিন্দ মন্দিরের রথ সাজানোর কাজ।করোনাকালীন পরিস্থিতি কাটিয়ে দু বছর পর রথ রাস্তায় বের হওয়ায় প্রচুর ভক্তদের সমাগম হবে বলেই ধারণা করছেন রথ কমিটি। বিপুল পরিমাণ ভক্তসমাগমের জন্য থাকছে প্রসাদেরও ব্যবস্থা, মন্দির প্রাঙ্গণেই কম পক্ষে দু হাজার ভক্তদের জন্য তৈরি করা হচ্ছে খিচুড়ি, লাবড়া ও পায়েস। এদিন বিধান মার্কেট রথ যাত্রার উদ্বোধন করার কথা শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরভ শর্মার। সকাল থেকেই বিধান মার্কেটের রথ দেখতে রাধা গোবিন্দ ও জগন্নাথ দেবের দর্শন করতে একে একে ভিড় জমাচ্ছে পূর্নার্থীরা।অন্যদিকে রথ যাত্রার মধ্যে যেনো কোনো রকম…
Read More
রথ যাত্রার শুভ দিনে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো

রথ যাত্রার শুভ দিনে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো

জলপাইগুড়ি শহরের খ‍্যাতনামা সামাজিক কাজের সাথে যুক্ত ক্লাবটি হলো মহুরীপাড়া সার্বজনীন দুর্গা পূজা সমিতি।এবার তাদের পুজো ৭১তম।বিশেষ থিম নারী শিক্ষা।বাজেট সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা। শুক্রবার রথযাত্রার বিশেষ দিনে এখানে দূর্গা পুজোর খুঁটি পুজো হয়ে থাকে।গত দুই বছর করোনার জন্য তেমন ভাবে জাঁকজমক পূর্ণ পুজো করতে পারেনি উদ্যোক্তারা।কিন্তু এবার করোনাকে হার মানিয়ে খুঁটি পুজো হলো। পুরোহিতের উপস্থিতিতে সকল সদস্যরা উপস্থিত হয়ে খুঁটি পুজোর সূচনা হয়।ক্লাবের সম্পাদক উত্তম বোস বলেন। করোনা আবহের পর এবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে আসন্ন দূর্গা পুজোর সূচনা হলো।
Read More
কোচবিহারে পালিত হলো ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম দিবস

কোচবিহারে পালিত হলো ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম দিবস

কোচবিহার পৌরসভার পক্ষ থেকে পালিত হলো ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম দিবস। কোচবিহার পৌরসভার সামনে থাকা ডক্টর বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ডক্টর বিধান চন্দ্র রায় এর জন্ম দিবস উপলক্ষে তার মূর্তিতে পৌরসভার পক্ষ থেকে মাল্য দান করা হয়। ডক্টর বিধান চন্দ্র রায় বাংলার মুখ্যমন্ত্রী তথা বাংলার রূপকার ছিলেন। তাই তার এই পবিত্র জন্মদিনে তার জন্ম দিবস পালন করা হলো।
Read More
হুল দিবস উদযাপন হলো কোচবিহারে

হুল দিবস উদযাপন হলো কোচবিহারে

হুল দিবস উদযাপন হলো কোচবিহারে। বৃ্হস্পতিবার কোচবিহার উৎসব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার, কোচবিহার জেলাপরিষদ এর সভাধিপতি উমাকান্ত বর্মন, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। এদিনের অনুষ্ঠানে ৪৬ জন কৃতি ছাত্রছাত্রীকে আম্বেদকর মেধা পুরস্কার দেওয়া হয়।
Read More
স্কুলের ক্রিকেট আকাডেমি উদ্বোধনে ক্রিকেটার ঋদ্ধিমান সাহা

স্কুলের ক্রিকেট আকাডেমি উদ্বোধনে ক্রিকেটার ঋদ্ধিমান সাহা

বৃহস্পতিবার শিলিগুড়ি চম্পাসারি কলাবাড়ি এলাকায় একটি বেসরকারি স্কুলে ছাত্রদের জন্য ক্রিকেট একাডেমির উদ্বোধন হলো।ভারতীয় ক্রিকেট দলের খেলোয়ার ঋদ্ধিমান সাহা এবং তার কোচ জয়ন্ত ভৌমিকের হাত ধরে এই ক্রিকেট একাডেমির উদ্বোধন হয়। ঋদ্ধিমান সাহা কে দেখার জন্য স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।আগামী দিনে স্কুলের ক্রিকেট একাডেমি থেকে যাতে বেঙ্গল লেভেলের আন্ডার ১৪ এবং আন্ডার ১৬ এর খোলোয়ার উঠে আসে। ঋদ্ধিমান সাহা জানান, আমিও স্কুল লেভেল থেকে ক্রিকেট খেলে উঠে এসেছি।শহরের বিভিন্ন স্কুলে ক্রিকেটকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হওয়াতে পড়ুয়ারা আরও ভালো করে ক্রিকেট খেলাটা শেখার জন্য সুযোগ পাবে।এর ফলে আমাদের সামনে প্রতিভাগুলো ফুটে উঠবে।
Read More
কালচিনি ব্লকে পালিত হলো হুল দিবস

কালচিনি ব্লকে পালিত হলো হুল দিবস

মাঝি পরগনা ওয়েলফেয়ার সোসাইটির তরফে বৃহস্পতিবার কালচিনি ব্লকের বিশ্বনাথ পাড়ায় হুল দিবস উদযাপন করা হয়। এছাড়াও এদিন একাধিক দাবিতে তারা মিছিল করে এসে কালচিনি বিডিও অফিসে স্মারকলিপি জমা দেন। সাঁওতাল উন্নয়ন বোর্ড গঠন, সাঁওতাল ভাষায় স্কুল সহ একাধিক দাবি নিয়ে অলিপুরদুয়ার জেলা ও কোচবিহার থেকে একাধিক মানুষেরা আজ জমায়েত হন এবং স্মারকলিপি দেন। এরপর কালচিনি বিডিও আশ্বাসে তারা আশ্বস্ত হন। এছাড়াও এদিন কালচিনি বিডিও কেও তাদের সাথে মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়।
Read More
গদাধর নদীর জল বাড়ায় বাঁধের ভাঙ্গনে ঘুম উড়েছে ২০০টি পরিবারের

গদাধর নদীর জল বাড়ায় বাঁধের ভাঙ্গনে ঘুম উড়েছে ২০০টি পরিবারের

তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত তুফানগঞ্জ ১নম্বর ব্লকের নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের ধাধিয়াল এলাকায় গদাধর নদীর জল বাড়ায় ওই এলাকায় শুরু হয়েছে নদী ভাঙ্গন। নদী ভাঙনের ফলে ইতিমধ্যেই ভাঙ্গন শুরু হয়েছে নদীর বাঁধেও। এই নদী বাঁধের উপর দিয়ে যাতায়াত করত ওই এলাকার সমস্ত মানুষ। নদীর বাঁধ ভেঙে যাওয়ায় একদিকে যেমন গোটা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত এলাকার মানুষ পাশাপাশি বাঁধ ভেঙে যাওয়ায় যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে এলাকার মানুষের। স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে বারংবার জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। এই পরিস্থিতিতে গদাধর নদী বাঁধ ভাঙ্গন পরিদর্শন করলেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপির বিধায়িকা মালতি রাভা রায়। তিনি অভিযোগ করেন প্রশাসনের উদাসীনতার কারণে গদাধর নদীর ভাঙ্গনে বাড়িঘর এবং…
Read More
বিগত দু-বছর পর ফের ইংরেজবাজার শহরের পথে মালদা ইসকনের রথ

বিগত দু-বছর পর ফের ইংরেজবাজার শহরের পথে মালদা ইসকনের রথ

আগামীকাল রথ উৎসব। ভারত বর্ষ ,তথা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতে ও এই রথ উৎসবে আনন্দে মেতে উঠবেন ভক্তরা। তবে করোনার আবহে দু'বছর ধরে রথযাত্রা ইংরেজবাজার শহরে বেরোয়নি।তবে এবার করোনার প্রকোপ কাটিয়ে ফের নামতে চলেছে ইংরেজবাজার শহরের পথে মালদা ইসকনের রথ ।তার প্রস্তুতি চলছে জোড় কদমে ইতিমধ্যেই তিনটি রথের রংয়ের কাজ শেষ হয়েছে এখন শুধু রথ সাজান বাকি। অন্যদিকে মালদা ইসকন মন্দিরের রথযাত্রা উপলক্ষে বোদে প্রসাদ প্যাকেট করতে দেখা গেল ভক্তদের।রথযাত্রার দিন ইংরেজবাজার শহরে মালদার ইসকনের তিনটি রথ শহরের রাজপথ দিয়ে যাবে।তখন অসংখ্য রাস্তা দুপাশে ধরে ভক্তদের এই ছোট প্যাকেটে করে বোদে প্রসাদ দেওয়া হবে।মালদা ইসকনের মন্দিরের অধ্যক্ষ ব্রজ রাজ কানাই…
Read More
জিএনএলএফ নেতার বাড়ি ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত সাত

জিএনএলএফ নেতার বাড়ি ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত সাত

দার্জিলিং-এর জি এন এল এফ নেতার বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় সাতজনকে দোষী সাব্যস্ত করলো বিধান নগর এমপি এমএলএ স্পেশাল কোর্টের বিচারপতি। ২০০৮ সালের দার্জিলিংয়ের জি এন এল এফ নেতা মৌরিস কালিকোটের বাড়িঘর ভাঙচুর,দোকানপাট লুঠ, গাড়িতে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছিল গোর্খা জনমুক্তি মোর্চার নেতা হরকা বাহাদুর ছেত্রী সহ ২৪ জনের বিরুদ্ধে এই মামলায় নাম জড়িয়েছিল বিমল গুরুংয়ের যদিও পরবর্তীকালে সরকার তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয় তাই ২৩ জনের বিরুদ্ধে মামলাটি চলছিল আজ বিধান নগর এমপি এমএলএ স্পেশাল কোর্টে এর বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য ৭ জনকে দোষী সাব্যস্ত করলো। যদিও তথ্য প্রমাণের অভাবে খালাস পেয়ে গেলেন কালিম্পং এর প্রাক্তন বিধায়ক…
Read More