উত্তরবঙ্গ

হুজুর সাহেবের মাজার পরিদর্শন করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

হুজুর সাহেবের মাজার পরিদর্শন করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

সোমবার বিকেলে হলদিবাড়ি হুজুর সাহেবের মাজার পরিদর্শন করলেন অভিনেত্রী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী।সোমবার বিকেলে হলদিবাড়িতে এসে প্রথমে তিনি হলদিবাড়ির হুজুর মাজারে গিয়ে প্রার্থনা করেন তারপর দিদির মেয়ে ও মা কে সঙ্গে নিয়ে মাজার চত্বর পরিদর্শন করেন। তারপর হলদিবাড়ি শহরের খুদিরামপল্লীর মামার বাড়িতে যান তিনি। সেখানে কিছুটা সময় কাটিয়ে এদিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ জলপাইগুড়ি পান্ডাপাড়ার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মিমি চক্রবর্তী জানান অনেক আগে এখানে এসেছি। অনেকদিন থেকেই ইচ্ছে ছিল ফের এখানে আসার। তাই আজকে মামার বাড়ির সাথে সাথে হুজুর বাবার মাজারে প্রার্থনা করে গেলাম।
Read More
আসন্ন শিলিগুড়ি মহকুমা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা

আসন্ন শিলিগুড়ি মহকুমা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা

২৬শে জুন আসন্ন শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন।এই নির্বাচনে শাসকদলের প্রার্থী তালিকা ঘোষণা হবার পর আজ জেলা বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলেন।জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার, অশোক ভট্টাচার্য, গৌতম ঘোষ, সমন পাঠক ও বামফ্রন্টের অন‍্যান‍্য শরিক দলের সদস্যদের নিয়ে হিলকার্ড রোডের অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক সন্মেলন করেন। জীবেশ সরকার আসন্ন মহকুমা নির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরোধী সকল রাজনৈতিক দল গুলো এক সাথে নির্বাচনে লড়াই করবেন বলে জানান।এছাড়াও জীবেশবাবু জানান ৯টি মহকুমা আসনের মধ্যে ৮ নম্বরটি জালাস নিজামতাঁরার সিটটি কংগ্রেসের জন্য ছেড়েছেন। এর পর আলাপচারিতায় সব কিছু ধাপে ধাপে জানিয়ে দেবেন।
Read More
দার্জিলিং হাসপাতালে বিমল গুরুং কে দেখতে গেলেন সংসদ রাজু বিস্ট

দার্জিলিং হাসপাতালে বিমল গুরুং কে দেখতে গেলেন সংসদ রাজু বিস্ট

জিটিএ নির্বাচন বাতিলের দাবিতে অনশনে বসেছিলেন বিমল গুরুং। এবং পাঁচদিনের অনশনে অনর থাকার পর বিমল গুরুং কে তার শারীরিক অবস্থার অবনতির কারণে রবিবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ হাসপাতালে তার সাথে দেখা করতে যান দার্জিলিং জেলা বিজেপি সাংসদ রাজু বিস্ট। এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বিস্ট জানান এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
Read More
নির্বাচনের বিরোধিতা করতে গিয়ে অসুস্থ গুরুং

নির্বাচনের বিরোধিতা করতে গিয়ে অসুস্থ গুরুং

সদ্য মাত্রই ঘোষিত হয়েছে নির্বাচনের দিনক্ষণ। ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে প্রস্তুতি। আগামী ২৬ জুন পাহাড়ে নির্বাচন, গণনা ২৯ তারিখ। জিটিএ নির্বাচনের বিরোধিতা প্রথম থেকেই করে এসেছেন বিমল গুরং। তাই এই ভোটের দিন ঘোষণা হতেই তিনি আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রায় তিন দিন হয়ে গেল তিনি অনশনে, কিন্তু এখন জানা গিয়েছে বিমল গুরুং অসুস্থ হয়ে পড়েছেন। তবে অনশন থেকে সরে আসেননি পাহাড়ের এই নেতা। শরীর খারাপ নিয়েই নিজের সিদ্ধান্তে অনড় থাকছেন তিনি বলে খবর। জিটিএ নির্বাচনের বিরোধিতা করে গুরুংয়ের বক্তব্য ছিল, রাজ্যের তৃণমূল সরকারকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল তা নিয়ে কোনও রকম পদক্ষেপ তারা নেয়নি, পাত্তাই দেয়নি। তাই এই জিটিএ নির্বাচন…
Read More
রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আচার্যপদে বসতে চলেছে মুখ্যমন্ত্রী

রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আচার্যপদে বসতে চলেছে মুখ্যমন্ত্রী

রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আচার্যপদে বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধান সভায় নিয়ে আসা হচ্ছে বিশেষ বিল। এর আগে উপাচার্যের দায়িত্ব সামলাতেন রাজ্যপাল, তবে রাজ্য রাজভবনের সংঘাতে বার বার একে অপরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রাজ্য রাজ নীতিতে। তবে পুরাতন নিয়মকে বদলে বিশ্ব বিদ্যালয়ের দায়িত্ব কাধে তুলে নিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই। শুক্রবার এরই বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হল এসইউসিআই। এদিন শিলিগুড়ির কোর্টমোড়ে এসইউসিআই জেলা কার্যালয়ের সামনে এসইউসিআই কর্মীরা আচার্যের নতুন বিলের প্রতিকৃতি পোড়াতে গেলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ তোলে এসইউসিআই। কার্যত পুলিশ ও এসইউসিআই কর্মীদের বাক বিতান্তরের মধ্যদিয়েই একপ্রকারের পুলিশদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে প্রতিকৃতি জ্বালিয়ে বিক্ষোভ দেখায়…
Read More
স্কুল ছুটির মধ্যেও দায়িত্ব নিয়ে চলছে শিক্ষাশ্রীর আবেদন পর্ব

স্কুল ছুটির মধ্যেও দায়িত্ব নিয়ে চলছে শিক্ষাশ্রীর আবেদন পর্ব

স্কুল ছুটির মধ্যেও দায়িত্ব নিয়ে চলছে শিক্ষাশ্রীর আবেদন পর্ব সহ মিড ডে মিলের খাদ্য সামগ্রী প্রদান।জলপাইগুড়ি জেলা সহ রাজ্যের স্কুল গুলোতে চলছে গ্রীষ্মের ছুটি,তবে তাতে থেমে নেই, স্কুলের ধারাবাহিক কর্মকান্ড। শুক্রবার এমনই দৃশ্য নজরে এলো জলপাইগুড়ি কদমতলা প্রাথমিক বিদ্যালয়ে।এদিন একদিকে যেমন অভিভাবক দের মধ্যে বিতরণ করা হচ্ছে মিড ডে মিলের সামগ্রী তার পাশাপাশি পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষাশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য নির্দিষ্ঠ ফর্ম দেওয়ার কাজ চলছে । এই প্রসঙ্গে স্কুলের টিচার ইন চার্জ,দুলু চন্দ্র দাস জানান, স্কুল ছুটি থাকলেও এই ধরণের ধারাবাহিক কাজ গুলো আমাদের করে যেতেই হয়, সরকারি নির্দেশ মেনে।যাতে ছাত্র ছাত্রীদের কোনো সমস্যা না হয়।
Read More
বাগানের শ্রমিকদের সমস্যা জানতে চা বাগান পরিদর্শনে এলেন কালচিনি বিডিও

বাগানের শ্রমিকদের সমস্যা জানতে চা বাগান পরিদর্শনে এলেন কালচিনি বিডিও

কালচিনি ব্লকের ভার্ণাবাড়ি চা বাগানে শ্রমিকদের কি সমস্যা আছে তা জানতে বৃহস্পতিবার ভার্ণাবাড়ি চা বাগান পরিদর্শনে এলেন কালচিনি বিডিও সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকেরা। এদিন কালচিনি বিডিও এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা চা বাগানে কর্মরত শ্রমিকদের সাথে কথা বলেন।বিডিও ও আধিকারিকদের পাশে পেয়ে অনেকে নিজের অভাব অভিযোগ তুলে ধরেন।
Read More
গাছ তলায় চলছে মাধ্যমিক পড়ুয়াদের ক্লাস

গাছ তলায় চলছে মাধ্যমিক পড়ুয়াদের ক্লাস

গাছ তলায় মাধ্যমিক পড়ুয়াদের ক্লাস, গরমের জেরে স্কুলের দরজা বন্ধ।পড়ানো বন্ধ থাকায় স্কুলের দশম শ্রেণির পড়ুয়াদের সিলেবাস শেষ করা নিয়ে উদ্বেগে ছিলেন শিক্ষক ও অভিভাবকরা। এই পরিস্থিতিতে মাধ্যমিকের পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে গ্রামের গাছতলাতেই বিশেষ ক্লাস চলছে। অভিভাবকদের কথায়, উত্তর দিনাজপুরের চাকুলিয়ার রামকৃষ্ণপুর পিডিজিএম হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সেখানে মাধ্যমিক পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন।স্কুলের পাশে একটি গ্রামের গাছতলায় সেই ক্লাস চলছে সোম থেকে শুক্র। পড়ুয়াদের উপস্থিতির হারও নেহাত কম নয়। গরমের জন্য সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ক্লাস হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক বিকি দত্ত বলেন, “প্রতিদিন একটি করে ক্লাস এক ঘণ্টা করে মোট দু'ঘণ্টায় দু’টি বিষয় পড়ানো হয়।সামনের বছর মাধ্যমিক দেবে এরা।…
Read More
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২৩ তম নজরুল জন্ম জয়ন্তী উদযাপন

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২৩ তম নজরুল জন্ম জয়ন্তী উদযাপন

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২৩ তম নজরুল জয়ন্তী পালিত হল জলপাইগুড়িতে।জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে বৃহস্পতিবার মাসকালাইবাড়ি এলাকায় বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্মদিন পালন করা হয়। যথাযোগ্য মর্যাদার সাথে নজরুল ইসলামের মূর্তিতে মাল‍্যদান করেন জলপাইগুড়ি পুরসভা‌র চেয়ারপার্সন পাপিয়া পাল সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে মাল‍্যদান করেন পুরসভা‌র বিভিন্ন ওয়ার্ডে‌র কাউন্সিলরাও। অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে নজরুলের জীবন কথা তুলে ধরেন তাঁরা। নজরুল জয়ন্তী পালন অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন শিশুদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতা‌র আয়োজন করা হয়। বন্ধু সমিতি ক্লাব পাঠাগার ও মাসকালাইবাড়ি শ্মশান কালী মন্দিরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতা‌য় শতাধিক শিশু অংশগ্রহণ করে। বিষয় ছিল আমাদের পরিবেশ,তোমার চোখে নজরুল ইত্যাদি।
Read More
বাড়তি নারী নিরাপত্তায় পুলিসের উইননার্স স্কোয়াড

বাড়তি নারী নিরাপত্তায় পুলিসের উইননার্স স্কোয়াড

বাড়তি নারী নিরাপত্তায় জলপাইগুড়িতে কাজ শুরু করলো পুলিসের উইননার্স স্কোয়াড। শহরের বিভিন্ন জায়গায় পেট্রোলিং এ এই উইনার্স স্কোয়াড। জলপাইগুড়ি জেলা পুলিশ দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নতুন প্রমীলা বাহিনীর যাত্রা শুভ সূচনা করলেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত।তিনি জানান,জলপাইগুড়ি শহরকে বেশ কয়েকটি বিটে ভাগ করা হয়েছে,মূলত বিভিন্ন কাজে রাস্তায় বের হওয়া মহিলা এবং তরুণীদের বিভিন্ন অপরাধ মূলক আঘাতের হাত থেকে দ্রুত রক্ষা করার উদ্দেশ্যে নিয়েই কাজ করবে স্কুটি নিয়ে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীরা। যেমন,বেশি সংখ্যায় জমায়েত হয় এমন জায়গা গুলো সহ স্কুল ,কলেজ, প্রভৃতি এলাকায় নারী সুরক্ষার বিষয়টিকে নিশ্চিত করবে এই বিশেষ স্কোয়াডের টিম।
Read More
কুড়োল দিয়ে কুপিয়ে খুন, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

কুড়োল দিয়ে কুপিয়ে খুন, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

দক্ষিণ দিনাজপুরে ডাইনি সন্দেহে এক ব্যক্তিকে কুড়োল দিয়ে কুপিয়ে খুন। বুধবার সাত সকালে বংশিহারির ঢেলপীর আদিবাসী এলাকায় ঘটেছে এই নৃশংস ঘটনা। মৃত ব্যক্তির নাম লক্ষ্মীরাম হেমরম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বংশিহারি থানার বিশাল পুলিস বাহিনী। এলাকায়। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এক প্রতিবেশী বেশ কয়েকদিন ধরেই অসুস্থ । তাঁর শারীরিক অবস্থা দেখে বছর 48-এর লক্ষ্মীরাম মন্তব্য করেছিলেন, ‘সে আর বেশিদিন বাঁচবে না’ ৷ অভিযোগ, প্রতিবেশী বাঁচবে না বলার অপরাধে তাঁকে প্রথমে পিটিয়ে ও পরে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে কয়েকজন প্রতিবেশী ।জানা গিয়েছে, গতকাল রাতে লক্ষ্মীরাম নেশা করে বাড়ি ফেরেন ৷ খানিক পরেই চিৎকার-চেঁচামেচি…
Read More
জিটিএ নির্বাচন ঘোষণা হতেই অনশনে বসলেন বিমল গুরুং

জিটিএ নির্বাচন ঘোষণা হতেই অনশনে বসলেন বিমল গুরুং

জিটিএ (GTA) নির্বাচন ঘোষণা হতেই অনশনে বসার সিদ্ধান্ত নিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। আজ অর্থাৎ বুধবার সকাল থেকেই অনশনে বসছেন তিনি।বরাবর নির্বাচনের বিপক্ষে ছিলেন গুরুং।এবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছিলেন তিনি।কিন্তু তারপরেও জিটিএ নির্বাচন ঘোষণা হওয়ায় ক্ষুব্ধ বিমল অনশনে বসার সিদ্ধান্ত নেন। যদিও অন্যান্য দল এটাকে আমল দিতে নারাজ।পাহাড়ে ফিরে এসে বিমল গুরুং জোট বাঁধে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই।পাহাড়ের উন্নয়নে একসঙ্গে কাজ করার কথাও জানান স্বয়ং গুরুং। ওই সময় তিনি বলেছিলেন, “পাহাড়ের স্বার্থে রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবে মেনে নেব”।কারণ, কেন্দ্র শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী জিটিএ নির্বাচন করানোর কথা বলতেই বেঁকে বসেন বিমল। সম্প্রতি এই…
Read More
স্বাবলম্বী হয়ে ওঠার যুদ্ধ এক ভ্রাম্যমান শিল্পীর

স্বাবলম্বী হয়ে ওঠার যুদ্ধ এক ভ্রাম্যমান শিল্পীর

কোনো এক সময়ে এমন দুটি পাথরের থেকে বেরিয়ে আসা ছোট্ট আগুনের ফুলকি কয়েক ধাপ এগিয়ে দিয়েছিলো মানবসভ্যতাকে,বর্তমানে দুরন্ত গতিতে ছুটে চলা সুপার ফাস্ট ট্রেনের কামরায় শিশুকে কোলে নিয়ে সেই দু টুকরো পাথরের সৃষ্টি ঝংকার আর খোলা গলায় সংগীত কে হাতিয়ার করেই স্বাবলম্বী হয়ে ওঠার যুদ্ধ চালিয়ে যাচ্ছে সাইথিয়ার বাসিন্ধা এই ভ্রাম্যমান শিল্পী। অন্তত এমনটাই জানালেন নিজের সম্পর্কে।কোলকাতা থেকে হলদিবাড়ির উদ্দেশ্যে যাত্রা করা সুপার ফাস্ট ট্রেনের কামরায় আচমকাই পাথর ঠোকাঠুকির শব্দে সম্বিত ফেরে যাত্রীদের,তবে ততক্ষনে কোলের সন্তানকে আগলে নিয়ে, কপালে বড় সিঁদুরের টিপ পরা ঔ শিল্পী শুরু করে দিয়েছেন তার পরিবেশন।কোলের শিশুর ঘুম ভাঙছে আবার ঘুমিয়ে পরছে, তবে চোখের দুটি পাতা…
Read More
নির্দেশ অমান্য করলেন পরেশ অধিকারী

নির্দেশ অমান্য করলেন পরেশ অধিকারী

এই মুহূর্তে রাজ্যে উত্তাল পরিস্থিতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। নাম জড়িয়েছে একের পর এক। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় নিজের নাম জড়িয়ে ইতিমধ্যেই মহা ফাঁপরে পড়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। ইতিমধ্যেই গত সপ্তাহে তাঁকে এই দুর্নীতি মামলা নিয়ে লাগাতার সিবিআই আধিকারিকদের জেরার মুখে পড়তে হয়েছে। পাশাপাশি আবার কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষিকার চাকরি খোয়াতে হয়েছে মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীকেও। সিবিআই সূত্রে খবর আগামী দিনে আরও কয়েকবার শিক্ষা প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার কথা সিবিআই আধিকারিকদের। আর তাই তাঁকে কলকাতা না ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই মঙ্গলবার সকালে ফ্লাইট ধরে উত্তরবঙ্গে ফিরে গেলেন পরেশ অধিকারী। মঙ্গলবার সাতসকালেই কলকাতা বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। সেখান থেকে সকাল ৯:১০…
Read More