উত্তরবঙ্গ

কাজল ঘোষের উদ্যোগে নতুন সড়ক!

কাজল ঘোষের উদ্যোগে নতুন সড়ক!

শিলিগুড়ি মহাকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মিলন পল্লী এলাকায় প্রায় ৮০০ মিটার ঢালাই পথের কাজের শুভ সুচনা হলো আজ। ঐ এলাকার এই ৮০০ মিটার রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল দীর্ঘদিন যাবত, দু-দুবার শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে পিচের রাস্তা বানিয়েও কোন লাভ হয়নি। রাস্তাটিতে বর্ষার সময় জল জমে থাকায় দ্রুত রাস্তাটি ক্ষতিগ্রস্থ হয়। অবশেষে এবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য এবং তৃণমূল কংগ্রেস নেতা কাজল ঘোষ এর উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটি পাকা ঢালাই করার সিদ্ধান্ত নেওয়া হয় । আজ শুরু হল রাস্তাটির ঢালাইয়ের কাজ। নব পথের কাজের শুভ সুচনা করেন তৃণমূল নেতা তথা এসজেডিএ সদস্য কাজল ঘোষ।
Read More
দুঃখ সংবাদ বলিউডে

দুঃখ সংবাদ বলিউডে

ফের এবার দুঃখের খবর বলিউডে। নতুন সপ্তাহের প্রথম দিনেই সিনে জগতের জন্য খারাপ খবর। না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট অভিনেতা-চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম। রবিবার রাতে মৃত্যু হয়েছে অভিনেতার। দু-মাস আগেই নিজের একমাত্র সন্তান জাহানকে হারান শিব কুমার সুব্রহ্মণ্যম। আর এবার নিজেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন তিনি। অভিনেতাকে শেষবার দেখা গিয়েছে 'মীনাক্ষী সুন্দরেশ্বর' ছবিতে। ১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ‘পরিন্দা’ ছবির সঙ্গে বলিউডে পা রেখেছিলেন শিব কুমার সুব্রহ্মণ্যম। তারপর বছর বছর ধরে ‘১৯৪২: এ লাভ স্টোরি’, ‘হাজারো খাইয়েশে এয়সি’, 'টু স্টেস্টস', 'কামিনে'র মতো ছবিতে কাজ করেছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ‘মুক্তি বন্ধন’…
Read More
১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর

১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর

বায়ুসেনার আর্জি মেনে রানওয়ে সংস্কারের প্রয়োজনে আজ সোমবার ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল বাগডোগরা বিমানবন্দর বন্ধ থাকবে।এই বিমানবন্দরে প্রতিদিন ৩৬টি বিমান ওঠানামা করে। প্রতিদিন গড়ে ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করে। এছাড়াও বাগডোগরা হয়ে বেশ কিছু বড় বিমান চলাচল করে। আবার এই বিমান বন্দরের উপর নেপাল, ভুটান, বাংলাদেশের পাশাপাশি সিকিম, বিহার ও অসম রাজ্যের মানুষও নির্ভরশীল। বিমানবন্দর একটানা বন্ধ থাকলে পর্যটন-সহ অন্য ব্যবসায় জড়িত বহু মানুষের রোজগারে ধাক্কা লাগবে। উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ ওই বিমানবন্দর বন্ধের খবর মিলতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পর্যটন ব্যবসায়ী-সহ সাধারণ যাত্রীদের।
Read More
মহানন্দা নদী থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ

মহানন্দা নদী থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মহানন্দা নদীতে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ফাঁসিদেওয়ার হাপতিয়াগছ ব্রিজে মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম মহম্মদ জাবেদ আলি(৩৪)। গতকাল তিস্তা ক‍্যানেলে মৃত ব্যক্তি আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ দেয়। খোঁজাখুঁজি করেও দেহ না মিললেও আজ মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তি বিহারের বাসিন্দা। খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুরো ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
Read More
উদ্ধার হওয়া তিনটি ক্যাঙ্গারুর মধ্যে মৃত্যু হল একটির

উদ্ধার হওয়া তিনটি ক্যাঙ্গারুর মধ্যে মৃত্যু হল একটির

বেঙ্গল সাফারি পার্কে পাচারের আগে উদ্ধার হওয়া তিনটি ক্যাঙ্গারুর মধ্যে মৃত্যু হল একটির৷ বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে,বেঙ্গল পার্ক কর্তৃপক্ষ ওই ক্যাঙ্গারুটির নাম রেখেছিল লুকাস। উদ্ধার হওয়ার পর থেকেই লেজার ক্যাটের এনক্লোজারে আইসোলেশনে রেখে ওই তিনটি ক্যাঙ্গারুর চিকিৎসা চলছিল। কিন্তু লুকাস সব থেকে বেশি অসুস্থ ছিল। দীর্ঘ পথ গাড়িতে যাত্রা করার জন্য সে অপুষ্টি জনিত রোগে ভুগছিল। পশু চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, অপুষ্টির কারণে ওই ক্যাঙ্গারুটি মিয়োপ্যাথি নামে রোগে আক্রান্ত হয়েছিল। এরপর এদিন সকালে ওই ক্যাঙ্গারুটি মারা যায়। পার্কেই সেটির দেহ ময়নাতদন্ত করা হচ্ছে। শনিবার ওই ক্যাঙ্গারুটির ময়নাতদন্তের রিপোর্ট মিলবে বলে জানা গিয়েছে।
Read More
জনসমক্ষে ক্রিসকে চড় মারার শাস্তি, মাশুল গুনতে হবে উইল স্মিথকে

জনসমক্ষে ক্রিসকে চড় মারার শাস্তি, মাশুল গুনতে হবে উইল স্মিথকে

এবার অস্কারে সেরা অভিনেতার খেতাব জিতলেও, ক্রিস রককে চড় মেরে অস্কারের পরিবেশ নষ্ট করেছেন উইল স্মিথ । যার জেরে এবার মাশুল গুনতে হবে তাঁকে। অর্থাৎ অস্কারের সব ধরনের আয়োজন থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে হলিউড অভিনেতা উইল স্মিথকে।  শুক্রবার এহেন সিদ্ধান্ত নিয়েছে, লস অ্যাঞ্জেলসে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের গভর্নরস বোর্ড । এই নিষেধাজ্ঞার কারণে ২০৩২ সাল পর্যন্ত সশরীরে কিংবা ভার্চুয়ালি অ্যাকাডেমির কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুমতি পাবেন না তিনি।গতকাল, ৮ এপ্রিল  উইল স্মিথের পদত্যাগপত্র গ্রহণের পাশাপাশি ৯৪তম অস্কারে তার চড়-কাণ্ডের ঘটনায় কীভাবে উপযুক্ত জবাব দেওয়া যায় তা নিয়ে আলোচনা জন্য এক সভা ডাকা হয়। এরপর…
Read More
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহবাজ শরীফের আসল পরিচয় জেনে নিন?

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহবাজ শরীফের আসল পরিচয় জেনে নিন?

ঝুলে রইল ইমরানের ভাগ্য। অর্থাৎ দুপুর একটা পর্যন্ত স্থগিত পাক অ্যাসেম্বলি অধিবেশন। এদিন সকাল ১১ টা নাগাদ ন্যাশনাল অ্যাসেম্বলি অধিবেশন শুরু হয় তার কিছুক্ষণ পরেই অধিবেশন স্থগিত রাখা হয়। অধিবেশনের সভাপতিত্ব করছিলেন স্পিকার আসাদ কায়সার। তবে আজকের অধিবেশন মাধ্যমেই প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটের নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে । তার আগেই প্রধান বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ বলেছেন, তিনিই হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মূলত, সুপ্রিম কোর্টের রায়কে বিরোধীরা তাদের বিজয় হিসেবে দেখছে এবং শনিবার পার্লামেন্টেও তাদের বিজয় হবে অর্থাৎ ইমরান খানকে প্রধানমন্ত্রীত্ব থেকে সরানো যাবে বলেই তারা মনে করছেন। স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত কোন পাকিস্তানের…
Read More
নীলগাইয়ের শাবক উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য

নীলগাইয়ের শাবক উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য

চাঁচলের জালালপুর পঞ্চায়েতের হজরতপুর এলাকা থেকে শুক্রবার দুপুরে একটি নীলগাইয়ের শাবক উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ওই গ্রাম থেকে নীলগাইয়ের শাবকটিকে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসে পুলিশ। পরে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।জানা যায়, হজরতপুর গ্রামের মহানন্দা নদীর তীরবর্তী এলাকায় এদিন দুপুরে ওই নীলগাইয়ের শাবকটিকে দেখতে পান গ্রামের বাসিন্দারা। বাসিন্দারাই নীলগাইটিকে উদ্ধার করে চাঁচল থানায় খবর দেন। চাঁচল থানার পুলিশ ওই গ্রামে গিয়ে নীলগাইটিকে থানায় নিয়ে আসে এবং বন বিভাগের কর্মীদের হাতে তুলে দেন। পুলিশ ও বন বিভাগের কর্মীদের প্রাথমিক অনুমান নদী পথে ভেসেই শাবকটি ওই গ্রামে আসে।
Read More
ভারতের ভূয়সী প্রশংসা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে!

ভারতের ভূয়সী প্রশংসা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে!

আজ শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হতে চলেছে। প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে যদি ১৭২ জন বিরুদ্ধে ভোট দেয় তাহলেই প্রধানমন্ত্রীর পদ হারাবেন ইমরান খান। এই পরিপ্রেক্ষিতে গতকাল জাতির উদ্দেশে ভাষণ দেবার সময় ইমরান খান জানান, প্রায় ২৬ বছর আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দল শুরু করার ছিল। সে সময় থেকেই নিজের নীতির কথা আওড়ান তিনি। বলেন, "আমি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে হতাশ, তবে আমি এই সিদ্ধান্তকে সম্মান করি। আমি একবারই জেলে গিয়েছি, আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত দেশের বিচার না হবে ততদিন আমি ন্যায়ের কথা বলব।" পাশাপাশি ভারতের প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রীর মন্তব্য, ভারত একটি আত্মমর্যাদাশীল দেশ।…
Read More
চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বিভাগ

চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বিভাগ

দার্জিলিংয়ের চুংথুঙ চা বাগান এলাকার একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে বাড়ির মালিকের নাম গোবিন্দ প্রধান। এদিন স্থানীয়রা আগুন লাগছে দেখে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ।
Read More
অষ্টম রাজ্য তাইকুন্ড প্রতিযোগিতায় দাদাভাই ক্লাব পরিচালিত দলের জয়জয়কার

অষ্টম রাজ্য তাইকুন্ড প্রতিযোগিতায় দাদাভাই ক্লাব পরিচালিত দলের জয়জয়কার

জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের উদ্যোগে এবং পরিচালনায় চলা তাইকুন্ড শিবিরের প্রতিযোগীরা কয়েক বছর থেকেই দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করে আসছে।তবে এবার অষ্টম রাজ্য তাইকুন্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৩ টি সোনা, ৬টি রূপা এবং ১২ টি ব্রোঞ্জ পদক জেতার গৌরব অর্জন করেছে। এই সাফল্য প্রসঙ্গে দাদাভাই ক্লাব পরিচালিত তাইকুন্ড সিবিরের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় জানান, অন্যান্য বারের মতো এবারেও প্রতিযোগীরা খুব ভালো সাফল্য পেয়েছে, এবং সফল প্রতিযোগীরা এরপর জাতীয় তাইকুন্ড প্রতিযোগিতায় অংশ নেবে দিল্লিতে।
Read More
ট্রেনের ইঞ্জিনের ওপর সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবক

ট্রেনের ইঞ্জিনের ওপর সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবক

১৬ বছর বয়সী এক যুবক একটি স্থির ট্রেনের ইঞ্জিনের উপরে উঠে সেলফি তোলার চেষ্টা করার সময় একটি হাই-টেনশন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ঘটনাটি মধ্যপ্রদেশের ছাতারপুর রেলওয়ে স্টেশনে ঘটেছে, একজন কর্মকর্তা জানিয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন। ছতারপুর রেলওয়ে স্টেশন মাস্টার শুভঙ্ক প্যাটেল বলেন, "সুহেল মনসুরি নামে পরিচিত ছেলেটি একটি স্থির ট্রেনের ইঞ্জিনে ওঠার পর সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।" নিহতের বন্ধু আশরাফ জানান, মনসুরি সকালে রেলস্টেশনে যান, যেখানে তিনি তার মোবাইল ফোনটি বের করেন এবং ট্র্যাজেডির সময় সেলফি তোলার জন্য একটি রেলওয়ে ইঞ্জিনে উঠে যান। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার বলেন,…
Read More
অভিনব কায়দায় বিরল প্রজাতির কচ্ছপ বিক্রির পান্ডাকে গ্রেফতার করল পুলিশ

অভিনব কায়দায় বিরল প্রজাতির কচ্ছপ বিক্রির পান্ডাকে গ্রেফতার করল পুলিশ

খদ্দের সেজে বেআইনি কচ্ছপ বিক্রি চক্রের এক পান্ডাকে গ্রেফতার করলো বনদপ্তরের কর্তারা।বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপাড়া এলাকার একটি হাট থেকে কচ্ছপ পাচার চক্রের ওই পান্ডাকে গ্রেপ্তার করে বনদপ্তরের কর্তারা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৯টি বিরল প্রজাতির কচ্ছপ।এই ঘটনার আগাম আঁচ বুঝতে পেরে ধৃতের সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন এলাকা থেকে গা ঢাকা দেয় বলে অভিযোগ। শুক্রবার ধৃতকে মালদা আদালতে পেশ করেছে জেলা পুলিশ। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিপুল বিশ্বাস। তার বাড়ি গাজোল থানা এলাকায়। এর আগেও ওই ব্যক্তিকে বেআইনি ভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
Read More
কালচিনি ব্লকের দলসিংপাড়া তোর্ষা নদীতে পালিত হলো চৈতি ছট পুজো

কালচিনি ব্লকের দলসিংপাড়া তোর্ষা নদীতে পালিত হলো চৈতি ছট পুজো

কালচিনি ব্লকের দলসিংপাড়া তোর্ষা নদীতে চৈতি ছট পুজো পালিত হলো। হিন্দি ভাষী মানুষের অন‍্যতম পবিত্র উৎসব চৈতি ছট পুজো আজ শুরু হল। আজ অস্তগামী সূর্যের পুজো হল। আগামীকাল সকালে উদীয়মান সূর্যের পুজো আয়োজিত হবে । এদিন দলসিংপাড়া তোর্ষা নদী এলাকায় প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়েছিল চৈতি ছট পুজোকে কেন্দ্র করে।
Read More