উত্তরবঙ্গ

আসন্ন বিপদ থেকে রক্ষা পেতে মোদীর দারস্থ ইউক্রেন

আসন্ন বিপদ থেকে রক্ষা পেতে মোদীর দারস্থ ইউক্রেন

পূর্বেই আশঙ্কা করা হয়েছিল আসন্ন বিপদের৷ এবার সত্যি হলো সেই আতঙ্ক। বেজে গিয়েছে যুদ্ধের দামামা। রাশিয়া হামলা চালিয়েছে ইউক্রেনের ওপর। পালটা আক্রমণ করতে পিছপা হচ্ছে না ইউক্রেনের সেনাও। কিন্তু এতে কার কী লাভ? বরং ক্ষতি অনেক। রাশিয়া আপাতত সেটা না বুঝতে চাইলেও ইউক্রেন কিন্তু বুঝে গিয়েছে। তাই যুদ্ধ থামাতে তারা বেশি তৎপর। এই অবস্থায় ইউক্রেন স্মরণ করল ভারতকে! তাদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারেন এই যুদ্ধ পরিস্থিতি থামাতে। নয়াদিল্লিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বার্তা দিয়েছেন যাতে তিনি দুই দেশের মধ্যে মধ্যস্থতায় উদ্যোগী হন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে তিনি নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপ করার অনুরোধ…
Read More
প্রতিনিয়ত হেরফের হচ্ছে করোনা সংক্রমণের গ্রাফে

প্রতিনিয়ত হেরফের হচ্ছে করোনা সংক্রমণের গ্রাফে

প্রতিনিয়ত বদলে যাচ্ছে করোনা সংক্রমণের গ্রাফ। বাড়তে থাকার পর বেশ কয়েকদিন ধরে ফের নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ। দেশ করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতা থেকে বেরিয়ে আসছে, এমনটা আগেই মনে করেছিল কেন্দ্রীয় সরকার। গতকালের পর আজ দেশের কোভিড গ্রাফ কিঞ্চিত কমেছে। ইতিমধ্যে সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে চিঠি পাঠানো হয়েছে করোনার অতিরিক্ত বিধিনিষেধ তুলে নেওয়ার কথা জানিয়ে। তবে এখনই যে পুরোপুরি অসতর্ক হওয়া যাবে না সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এরই মাঝে দেশের আজকের কোভিড পরিসংখ্যানে হেরফের। আজ দেশের কোভিড গ্রাফ ফের নামল ১৫ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৮ জন। এই একই…
Read More
সংক্রমণের নতুন রূপের উপসর্গ

সংক্রমণের নতুন রূপের উপসর্গ

প্রতি নিয়ত রূপ বদলাচ্ছে করোনা সংক্রমণ। প্রকাশ্যে আসছে একের পর এক নতুন রূপ। করোনার নয়া প্রজাতি নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। দৈনিক আক্রান্তের সংখ্যা একদিকে যেমন বেড়েছে, অন্যদিকে মৃত্যু নিয়েও একটা বয় থেকে যাচ্ছে। ভারত সহ ইউরোপের একাধিক দেশ, আমেরিকা, সব জায়গায় এই প্রজাতির বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। এরই মাঝে নতুনভাবে আতঙ্ক সৃষ্টি করেছিল 'স্টেলথ ওমিক্রন'। এখন জানা গেল, এই প্রজাতি আরটিপিসিআর টেস্টকেও ফাঁকি দিচ্ছে, ধরা পড়ছে না। তাহলে কী ভাবে বোঝা যাবে এর উপসর্গ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইতিমধ্যে ৫৭ টি দেশে ছড়িয়ে পড়েছে এই নয়া প্রজাতি। কিন্তু অনেক ক্ষেত্রেই কেউ বুঝে উঠতে পারছেন না যে তিনি 'স্টেলথ ওমিক্রন' আক্রান্ত। বিশেষজ্ঞদের…
Read More
বিহারে মদের নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের ধরতে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত বিহার সরকারের

বিহারে মদের নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের ধরতে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত বিহার সরকারের

বিহার সরকার রাজ্যে অবৈধ মদ তৈরি এবং এর বাণিজ্য বন্ধ করার জন্য  হেলিকপ্টার দ্বারা নজরদারি শুরু করেছে। রাজ্য সরকার এর আগে বিহারের নিষিদ্ধ নীতি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অভিযান জোরদার করার জন্য বুটলেগারদের পিছনে যাওয়ার জন্য ড্রোন মোতায়েন করেছিল। রাজ্যে মদ পাচারকারীদের ধরতে বিহার সরকার গতকাল হেলিকপ্টার মোতায়েন করেছে। পূর্বে, বিহার সরকার ২০২১ সালের ডিসেম্বরে রাজ্যে অবৈধ মদের ব্যবসায় নিয়ন্ত্রণ রাখতে ড্রোন ব্যবহার করেছিল। বিহারের নিষেধাজ্ঞা ও আবগারি বিভাগের কর্মকর্তারা গতকাল হেলিকপ্টারে চড়ে পাটনা এবং এর আশেপাশের এলাকা পরিদর্শন করেন যাতে নজরদারি নিশ্চিত করা যায়। গতকাল পাটনা বিমানবন্দরে হেলিকপ্টারটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।বিহারের নিষেধাজ্ঞা দফতরের আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে অভিযুক্তদের ধরতে কী…
Read More
দেশের সব চেয়ে বিতর্কে মুখ  খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সব চেয়ে বিতর্কে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এই মুহূর্তে দেশের মধ্যে সব চেয়ে বড়ো বিতর্ক শিক্ষা না হিজাব। কর্ণাটকের কলেজ থেকে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা এখনও চলছে এবং আগামী কয়েক দিন বজায় থাকবে বলেই ধারণা। হিজাব ইস্যুতে এমনিতেই শোরগোল গোটা দেশজুড়ে। কলেজ বন্ধ হওয়া থেকে শুরু করে ছাত্র বিক্ষোভ সবই দেখেছে দেশ। 'জয় শ্রীরাম' স্লোগান থেকে শুরু করে তার পালটা স্লোগান 'আল্লাহু আকবর' পর্যন্ত শোনা গিয়েছে মুখে মুখে। এক কথায় বিতর্কের শেষ নেই। এবার এই ইস্যুতেই মুখ খুলে 'ড্রেস কোড' মনে করালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে আদালতে বিষয়টি বিচারাধীন। কিন্তু হিজাব বিতর্কে মুখ খুলে স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক সংবাদমাধ্যমে…
Read More
চিন্তা বাড়ছে বার্ড ফ্লু নিয়ে

চিন্তা বাড়ছে বার্ড ফ্লু নিয়ে

বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝেই দোসর হচ্ছে বার্ড ফ্লু৷ বিহারের পর মহারাষ্ট্রে দেখা মিলল H5N1-এর মতো ভয়ঙ্কর ভাইরাসের৷ ক্ষতিকারক ভাইরাসের প্রভাব রুখতে ২৫ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন৷ মহারাষ্ট্রের থানের শাহপুর তাহসিলের অন্তর্গত ভেহলি গ্রামে আচমকাই ১০০ মুরগির মৃত্যুর পর নড়ে চড়ে বসে প্রশাসন৷  সূত্রে খবর, একসঙ্গে ১০০ মুরগির মৃত্যুর পরেই থানের জেলাশাসক রাজেশ জে নার্ভেকর জেলার পশুপালন বিভাগের সঙ্গে কথা বলেন এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ২৫ হাজার মুরগিকে মেরে ফেলার নির্দেশ দেন৷ আগামী কয়েকদিনের মধ্যেই তাদের মেরে ফেলা হবে৷ এদিকে, মৃত পাখির নমুনা পরীক্ষা করে পুণের ল্যাবরেটরি জানিয়েছে, মরগি মৃত্যুর কারণ বার্ড ফ্লু৷ সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই  কালিংয়ের…
Read More
আগামীকাল সুপ্রিম কোর্ট অফলাইন মোডে সিবিএসই-এর টার্ম ২ পরীক্ষা বাতিলের  আবেদনের শুনানি করবে

আগামীকাল সুপ্রিম কোর্ট অফলাইন মোডে সিবিএসই-এর টার্ম ২ পরীক্ষা বাতিলের আবেদনের শুনানি করবে

সুপ্রিম কোর্ট মঙ্গলবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর ২ টার্ম -এর শারীরিক পরীক্ষা বাতিল করার জন্য আবেদনের শুনানি করতে সম্মত হয়েছে৷ বুধবার, ২৩ ফেব্রুয়ারি বিচারপতি খানউইলকরের বেঞ্চে এই আবেদনের শুনানি হবে৷ ছাত্ররা এর আগে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন(সিবিএসই), কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (সিআইএসসিই), ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (এনআইওএস) ও অন্যান্য রাজ্য বোর্ড দ্বারা পরিচালিত পরীক্ষার বিরুদ্ধে হস্তক্ষেপ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। ১৫টিরও বেশি রাজ্যের ১০ এবং ১২ শ্রেনীর শিক্ষার্থীদের দ্বারা দায়ের করা আবেদনটি আসন্ন বোর্ড পরীক্ষার জন্য একটি বিকল্প মূল্যায়ন পদ্ধতি চেয়েছিল। গত বছর, সিবিএসই, সিআইএসসিই ও অন্যান্য রাজ্য বোর্ডগুলি বিকল্প মূল্যায়নের মানদণ্ডের…
Read More
করোনা সংক্রমণ নিয়ে নয় ব্যাখ্যা

করোনা সংক্রমণ নিয়ে নয় ব্যাখ্যা

বিগত দু বছর ধরে একাধিক গবেষণা চলছে করোনা সংক্রমণ নিয়ে। করোনা ভাইরাসের এই প্রজাতি নিয়েই এখন বিশ্বজুড়ে আলোচনা। আরও নয়া প্রজাতি আসবে বলে ইতিমধ্যেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু ওমিক্রন নিয়ে যে ভয় এখনই কাটছে না তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। খুব দ্রুত হারে সংক্রমণ ঘটাতে সক্ষম হলেও ওমিক্রনের উপসর্গ মৃদু। তাতেই অনেকে একে হালকা ভাবে নিচ্ছে। কিন্তু গবেষকদের মতে, এটা করা কখনই উচিত নয়। কারণ ওমিক্রন শরীরে প্রবেশ করলে তা ভবিষ্যতের জন্য বড় ক্ষতি করে দিচ্ছে। কিন্তু এত আতঙ্কের মধ্যেও আশার আলো দেখতে পেলেন বিজ্ঞানী এবং গবেষকদের একাংশ। ওমিক্রন নিয়ে তাদের নতুন ব্যাখ্যা নিয়ে এখন চর্চা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের…
Read More
বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশ

বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশ

বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যাকে অনেকটাই রোধ করা গেছে। দেশের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে বলে মনে করা হচ্ছে। এদিকে টিকাকরণেও জোর দেওয়া হয়েছে আগের তুলনায়। দিন দিন বাড়ছে ডোজের সংখ্যাও। তাই কেন্দ্রীয় সরকার মনে করছে এইবার করোনার অতিরিক্ত বিধিনিষেধ তুলে দেওয়ার সময় এসেছে। তাই রাজ্যগুলিকে এই মর্মে চিঠি দিয়েছে তারা। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে এই সংক্রান্ত একটি চিঠি এসেছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত সপ্তাহ থেকে মহামারীর সংক্রমণ হ্রাসের একটি প্রবণতা দেখা গিয়েছে। তাই এখন আর করোনার অতিরিক্ত বিধিনিষেধ দরকার আছে বলে মনে করছে না তারা। তাই রাজ্যের অতিরিক্ত কোভিড -১৯ নিষেধাজ্ঞাগুলি যাচাই করে তা…
Read More
অবশেষে দেশে শুরু হলো পঠন পাঠন

অবশেষে দেশে শুরু হলো পঠন পাঠন

বিগত দু বছরের বেশি সময় ধরে গোটা দেশে তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। এই কোভিড পরিস্থিতির কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পরে গতকাল থেকে রাজ্যে শুরু হওয়া প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার গড়ে ৬৫ শতাংশর বেশি ছিল বলে বিদ্যালয় শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। গতকাল প্রথম দিনে রাজ্যের মোট ৫০ হাজার ২৬৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ৭৩.৩৩ শতাংশ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। অন্যদিকে, উচ্চ প্রাথমিকে ১৩ হাজার ৪৭৫ টি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের উপস্থিতির হার ছিল ৬০.৭৩ শতাংশ। ২০২০ সালের ১৬ মার্চ শেষ স্কুল হয়৷ এর পর করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লাগু হয় লকডাউন৷ বন্ধ হয়ে যায় স্কুল। ২০২১-এর ১২…
Read More
নাইটের অধিনায়ক কে

নাইটের অধিনায়ক কে

অবসান হলো জল্পনার। আইপিএল ২০২২ নিলামের আগে থেকেই তাঁকে নিয়ে জল্পনা ছিল যে তাঁকে কলকাতা নাইট রাইডারস কিনতে পারে এবং তাঁকেই করা হতে পারে দলের অধিনায়ক। সেই জল্পনাই সত্যি হল। আজ কলকাতা নাইট রাইডার কর্তৃপক্ষ ঘোষণা করে দিল যে, এবার তাদের দলের অধিনায়ক হচ্ছেন শ্রেয়স আইয়ার। এ বারের নিলামে ১২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে শ্রেয়সকে নিয়েছিল কলকাতা। গতবার দিল্লি দলে ছিলেন শ্রেয়স। প্রথমে অধিনায়ক থাকলেও পরে সেখান থেকে সরে আসতে হয় তাঁকে। নিলামের আগে জানিয়েছিলেন যে, নতুন দলে যেতে চান এবং অধিনায়কত্ব করতে চান। কলকাতার আগের মরশুমের দুই অধিনায়ক, ইওন মরগ্যান ও দীনেশ কার্তিক এবার নেই। ছেড়ে দিয়েছে দল।…
Read More
নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর

নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর

শুধু মহানগরীতেই নয় এবার একগুচ্ছ প্রতিশ্রুতি উত্তরবঙ্গেও৷ উত্তরবঙ্গ সফরে গিয়ে গুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিলেন একাধিক প্রতিশ্রুতি৷ কোচ- রাজবংশীদের গর্ব বীর চিলা রায়ের ৫১২ তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার কোচবিহার ২ ব্লকের সিদ্ধেশ্বরী এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ আয়োজক ছিল দা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন৷ ওই অনুষ্ঠানে যোগ দিয়েই একের পর এক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷  তিনি বলেন, কোচবিহারে নতুন কোনও সরকারি প্রকল্পের উদ্বোধন করা হলে তা বীর চিলা রায়কে উৎসর্গ করা হবে। শুধু তাই নয়, বীর চিলা রায়ের সম্মানে রাজ্য সরকারের তরফে ১৫ ফুট উচ্চতার একটি মূর্তি তৈরি করা হবে। যার খরচ আনুমানিক ১৮ লক্ষ টাকা৷ কোচবিহার বাবুর…
Read More
SBI গ্রাহকদের জন্য সুখবর, ফিক্সড ডিপোজিটে বাড়ছে সুদের হার

SBI গ্রাহকদের জন্য সুখবর, ফিক্সড ডিপোজিটে বাড়ছে সুদের হার

আমানতকারীদের স্বস্তি দিয়ে ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক SBI। ২ বছরের বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ১০ থেকে ১৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে এই নয়া সুদের হার কার্যকর হচ্ছে। স্টেট ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, ২ থেকে ৩ বছর মেয়াদি স্থায়ী আমানতে আগে সুদ দেওয়া হত ৫.১০ শতাংশ। এবার থেকে এই ধরনের ফিক্সড ডিপোজিটগুলিতে সুদ দেওয়া হবে ৫.২০ শতাংশ। দুই থেকে ৫ বছরের টার্ম ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে ১৫ বেসিস পয়েন্ট। আগে এই ধরনের আমানতে সুদের হার ছিল ৫.৩০ শতাংশ। এবার তা বেড়ে হচ্ছে ৫.৪৫ শতাংশ। ১০ বছরের বেশি আমানতের ক্ষেত্রে…
Read More
মাত্র ১৩ বলে ৫০ রান! ব্যাট হাতে রেকর্ড গড়লেন কেকেআরের নারিন

মাত্র ১৩ বলে ৫০ রান! ব্যাট হাতে রেকর্ড গড়লেন কেকেআরের নারিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এক ম্যাচে মাত্র ১৩ বলে হাফ সেঞ্চুরি করে অনবদ্য রেকর্ড গড়ে ফেললেন কেকেআর তারকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন নারিন। বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে অসামান্য কৃতিত্বটি করে দেখান ক্যারিবিয়ান সুপারস্টার। কুমিল্লার হয়ে ওপেন করতে গিয়ে একেবারে প্রথম বল থেকেই মারমুখী অবতারে ধরা দেন তিনি। ১৩ বলের ইনিংসে মোট ৫টি চার এবং ৬টি ছক্কা হাঁকান তিনি। মাত্র দুটি ডট বল খেলেন নারিন। ১৩ বলে ৫০ রানের এই ইনিংসে অনবদ্য রেকর্ডেরও মালিক হয়ে গিয়েছেন নারিন। স্বীকৃত টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের মালিক হয়ে গেলেন তিনি। এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে…
Read More