13
Jul
চলতি বছরের শীত উধাও হতেই চড়েছে গরমের পারদ। তবে স্বস্তি দিয়ে বছরের শুরুতেই ঘোষিত হয়েছিল নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকবে দেশে। সেই কথা কে সত্যি করে অবশেষে নিম্নচাপের হাত ধরে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও সক্রিয় হল বর্ষা। গত রবিবার থেকে কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় টানা বর্ষণ শুরু হয়েছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ওড়িশা অন্ধ্র উপকূলে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে চলতি সপ্তাহের প্রায় প্রতিদিনই বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টিপাত হবে কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায়। সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি হয়েছে। অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় কাজের দিন আজ মঙ্গলবারও বৃষ্টিতে ভিজবে মহানগরী। আলিপুর আবহাওয়া…
