উত্তরবঙ্গ

তিনটি ডোজই নিতে বলছে নির্মাতারা

তিনটি ডোজই নিতে বলছে নির্মাতারা

হুঁ হুঁ করে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে এই ভাইরাস। তাই টিকার প্রাধান্য অনেক বেড়ে গিয়েছে আগের থেকে। সব দেশের সরকার টিকার ওপর আরও জোর দিচ্ছে। তবে এই পরিস্থিতিতে টিকার দুটি ডোজে কিছুই হবে না বলে সাফ জানাচ্ছেন এক টিকা নির্মাতাই! তাঁর কথায়, তিনটি টিকা নিতেই হবে। যদিও তাতেও সংক্রমণ পুরো কমবে না বলেও স্পষ্ট করছেন তিনি। তাহলে উপায় কী? ফাইজার কোম্পানির সিইও অ্যালবার্ট বুরলার দাবি, করোনা সংক্রমণ রোধে দুটি টিকার ডোজ তেমন ভাবে কাজে লাগছে না। এর জন্য বুস্টার বা তৃতীয় ডোজ নিতেই হবে। তিনি স্পষ্ট জানাচ্ছেন, ওমিক্রন রোধে শুধুমাত্র টিকার দুটি ডোজ কোনও কাজে লাগবে না।…
Read More
ওমিক্রনে আক্রান্তের সংখ্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বিদেশে

ওমিক্রনে আক্রান্তের সংখ্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বিদেশে

গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগেই জানিয়ে দিয়েছিল যে করোনার সুনামি আসতে চলেছে। ওমিক্রন নিয়েও তারা সতর্ক করেছিল। এখন দেখা যাচ্ছে সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে ধাপে ধাপে। আমেরিকা থেকে শুরু ফ্রান্স সহ একাধিক দেশে ব্যাপক হারে বাড়তে শুরু করেছে ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। আমেরিকায় আক্রান্তের সর্বকালীন রেকর্ড ভেঙে গিয়েছে, অন্যদিকে ফ্রান্সের হাসপাতালগুলিতে উপচে পড়ছে করোনা রোগীর ভিড়। সব মিলিয়ে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। আমেরিকায় ২৪ ঘণ্টায় সাড়ে ১০ লক্ষের বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এই মুহূর্তে আমেরিকায় ১ লক্ষ ৩৫ হাজার ৫০০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন। অন্যদিকে, ফ্রান্সে রবিবার যেখানে…
Read More
ওমিক্রনকে রুখতে চাই বুস্টার

ওমিক্রনকে রুখতে চাই বুস্টার

ইতি মধ্যে সারা বিশ্বে নিজের শক্তি ছড়াচ্ছে ওমিক্রন। করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রন নিয়ে ইতিমধ্যেই একাধিক গবেষণা হয়েছে। ডেল্টার থেকে কম বিপজ্জনক হলেও সংক্রমণ ক্ষমতা এর অনেক বেশি, আর এটাই ভয় পাওয়াচ্ছে সকলকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছে যে, ওমিক্রনকে হালকাভাবে নেওয়ার কোনও কারণ নেই। গোটা বিশ্ব এখন এই প্রজাতি নিয়ে উদ্বেগে রয়েছে। কী ভাবে কমানো যাবে সংক্রমণ তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। এরই মাঝে এক গবেষণায় দাবি করা হল, বুস্টার ডোজের আটকাবে ওমিক্রন। আমেরিকার রেগন ইনস্টিটিউট অব এমজিএইচ, ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় উঠে এসেছে ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের এমআরএনএ কোভিড টিকার…
Read More
করোনা আক্রান্ত লতা

করোনা আক্রান্ত লতা

আবার একবার করোনা তার থাবা ফেলছে বলিউডে, আক্রান্ত হচ্ছে একের পর এক। সকালেই জানা গিয়েছিল যে করোনা আক্রান্ত হয়েছেন তিনি। এখন জানা গেল যে কিংবদন্তি লতা মঙ্গেশকর আরও এক রোগে আক্রান্ত হয়েছেন। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের তরফ থেকে এমনটাই জানান হয়েছে। অনুরাগীদের জন্য খারাপ খবর হল, তাঁর নিউমোনিয়া হয়েছে। লতা সকাল থেকে আইসিইউতে ভর্তি ছিলেন। অনেকেই মনে করছিলেন যে বয়সের কারণে তাঁকে সেখানে রাখা হয়েছে। কিন্তু এখন জানা গেল, তাঁর শারীরিক অবস্থা কিছুটা চিন্তাজনক। নিউমোনিয়া হওয়ার কারণ চিকিৎসকরা আরও চিন্তিত হয়ে পড়েছেন।   গত বছর ২৮ সেপ্টেম্বর ৯২ বছর পূর্ণ করেছেন সুর সাম্রাজ্ঞী। তিনি দীর্ঘদিন ধরেই গৃহবন্দি৷ বাইরে বিশেষ বেরন না৷…
Read More
চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা নিয়ে

চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা নিয়ে

দেখতে দেখতে ফের আবার লক্ষ্যের ঘর পার করেছে দেশের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। বিগত কয়েক দিনে দেশের করোনা চিত্রের পরিবর্তন ঘটে গিয়েছে ব্যাপকভাবে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমণ, মৃত্যু। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পার হয়ে গিয়ে এখন প্রায় ২ লক্ষের দোড়গোড়ায়। আজকের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। সব মিলিয়ে দৈনিক আক্রান্ত দুই লক্ষ হতেও আর বেশি বাকি নেই। পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ০৬৩ জন৷ আজ দৈনিক সংক্রমণ কমেছে ৬.৪ শতাংশ। একই সময় মৃত্যু হয়েছে ২৭৭…
Read More
করোনার টিকাকরণ নিয়ে একাধিক মত

করোনার টিকাকরণ নিয়ে একাধিক মত

করোনা সংক্রমণ রোধের মূল উপায় টিকাকরণ। বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাস টিকাকরণ। সংক্রমণ রুখতে এটাই বড় অস্ত্র তা বারংবার বলা হচ্ছে। আপাতত করোনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে নয়া প্রজাতি ওমিক্রনের জন্য। এছাড়া ধরা পড়েছে আরও দুই-তিন প্রজাতি। এই সময় টিকা আরও বেশি দরকারি হয়ে পড়ছে। কিন্তু ঠিক এই সময়েই সকলকে টিকা না দেওয়ার পক্ষে সওয়াল তুললেন এক বিশেষজ্ঞ। বললেন, সবাইকে করোনা টিকা দেওয়ার প্রয়োজন নেই। তবে এই বক্তব্য শুধু ইংল্যান্ডের পরিপ্রেক্ষিতে বলেছেন তিনি। ইংল্যান্ডের ভ্যাকসিন টাস্কফোর্সের প্রাক্তন চেয়ারম্যান ক্লাইভ হালে দাবি করেছেন, কোভিডকে এবার ফ্লু হিসাবে ভাবতে হবে। আর সবাইকে টিকা দেওয়া যাবে না। এই বক্তব্যের প্রেক্ষিতে তাঁর যুক্তি, অনেকের শরীরেই…
Read More
এফসিআই গোডাউনের অস্থায়ী কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন

এফসিআই গোডাউনের অস্থায়ী কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন

কোচবিহার: বিগত ১০ বছর ধরে নিউ কোচবিহারে অবস্থিত কেন্দ্রীয় সরকারের ফুড সাপ্লাই অফিসের গোডাউনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করে আসছেন প্রায় 48 জন কর্মী। কিন্তু হঠাৎ গতকাল তাদের সেখান থেকে ছাঁটাই করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে নিউ কোচবিহারে অবস্থিত ফুড সাপ্লাই গোডাউনে গত ১০ বছর ধরে নিরন্তর কাজ করে আসছেন 48 জন অস্থায়ী কর্মী। তবে হঠাৎ এই ভাবে কিছু না জানিয়ে তাদের ছাঁটাই করে দেওয়ায় তারা সকলেই দিশেহারা হয়ে পড়েছেন। এই ছাঁটাইয়ের বিরোধিতায় এদিন তারা এফসিআই গোডাউনের গেটের সামনে ধর্ণায় বসে পড়েন। এই বিষয়ে অস্থায়ী কর্মী রণজিৎ রায় বলেন,আমরা গত ১০ বছর ধরে এখানে আছি। করোনাতেও এখানে ডিউটি করেছি।…
Read More
ওমিক্রন আবহের উপসর্গ

ওমিক্রন আবহের উপসর্গ

বিগত দু বছর সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। এই করোনা ভাইরাস নিয়ে বিগত ২ বছর ধরে একের পর এক আলোচনা হয়েছে। এখনও বিস্তরভাবে আলোচনা চলছেও। সাধারণ সর্দি-জ্বর হলেও অনেক সময় মনে হচ্ছে যেন কোভিড হয়েছে কারণ দুই রোগের উপসর্গ প্রায় এক। কিন্তু উপসর্গ এক মনে হলেও কিছু তফাৎ রয়েছে সাধারণ সর্দির সঙ্গে করোনার। যে তফাৎ বুঝে গেলে অনেক আগে থেকেই চিকিৎসা শুরু করা সম্ভব হবে। মূলত তিন ধরণের রোগের উপসর্গ প্রায় এক। করোনা, ইনফ্লুয়েঞ্জা, সাধারণ সর্দি। এদের মধ্যে 'খুশখুশে কাশি' বাকি দুটোয় দেখা গেলেও সাধারণ সর্দিতে দেখা যায় না। আবার 'নাক বন্ধ' সমস্যা সর্দি এবং ইনফ্লুয়েঞ্জাতে দেখা গেলেও কোভিড…
Read More
ধীরে ধীরে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা

ধীরে ধীরে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা

নতুন বছরের শুরুতেই আবার নতুন করে চিন্তা বাড়িয়ে, বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। অল্প কয়েক দিনের মধ্যেই দেশের করোনা চিত্রের পরিবর্তন ঘটে গিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, মৃত্যু। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পার হয়ে গিয়েছে। আজকের তথ্য বলছে, দেশে দৈনিক ভাবে ১২ শতাংশেরও বেশি বেড়েছে করোনা সংক্রমণ। সব মিলিয়ে দৈনিক আক্রান্ত দুই লক্ষ হতেও আর বেশি বাকি নেই। পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন৷ আজ দৈনিক সংক্রমণ বাড়ল ১২.৫ শতাংশ। একই সময় মৃত্যু হয়েছে ১৪৬ জনের। দেশের মোট আক্রান্তের…
Read More
করোনা আক্রান্ত হলেন রাজনাথ

করোনা আক্রান্ত হলেন রাজনাথ

দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে দুটি ভ্যাকসিনের ডোজ নেওয়া থাকলেও অনেকেই করোনা আক্রান্ত হচ্ছে। প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে নিজেকে বাঁচিয়ে রাখলেও তৃতীয় ঢেউয়ে সেটা পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। এবার করোনা ভাইরাস থাবা বসালো তাঁর শরীরে। নিজের করোনা আক্রান্তের খবর সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন নিজেই। রাজনাথ সিংয়ের করোনা দুটি টিকাই নেওয়া আছে। আপাতত তিনি রয়েছেন কোয়ারেন্টাইনে। এদিন টুইট করে নিজের করোনা আক্রান্তের খবর দিয়ে তিনি জানান, ''আজ আমি করোনা আক্রান্ত হয়েছি এবং মৃদু উপসর্গ রয়েছে। এখন কোয়ারেন্টাইনে রয়েছি। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা আইসোলেশনে থাকুন। কোভিড পরীক্ষাও করিয়ে নিন।'' রবিবারই কোভিড পজিটিভ হন…
Read More
করোনা আক্রান্ত অরিজিৎ

করোনা আক্রান্ত অরিজিৎ

নতুন বছরের শুরুতে আরো একবার তান্ডব শুরু করেছে করোনা সংক্রমণ৷ হলিউড থেকে বলিউড-টলিউড, বিনোদন জগতে সর্বত্র করোনার থাবা৷ এবার সস্ত্রীক করোনা আক্রান্ত গায়ক অরিজিৎ সিং৷ মৃদু উপসর্গ রয়েছে তাঁর৷ আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি৷ শনিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অরিজিৎ৷ এর পর থেকেই উদ্বেগে তাঁর অনুরাগীরা৷ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷  তবে অরিজিৎ জানিয়েছেন, তাঁর মৃদু উপসর্গ রয়েছে৷ শারীরিক অবস্থা স্থিতিশীল৷ তিনি এবং তাঁর স্ত্রী দু’জনেই হোম আইসোলেশনে রয়েছেন৷ উল্লেখ্য, গত বছরেই করোনা আক্রান্ত হওয়ার পর মৃত্যু হয়েছিল তাঁর মায়ের৷ করোনা মুক্ত হলেও একাধিক কো-মর্বিডিটি থাকায় শেষ রক্ষা হয়নি৷ গত জুন মাসে করোনা আক্রান্তদের…
Read More
ঠিক কি কারণে ঘটেছিলো রাওয়াতের মর্মান্তিক দুর্ঘটনা

ঠিক কি কারণে ঘটেছিলো রাওয়াতের মর্মান্তিক দুর্ঘটনা

গত বছরের শেষের দিকে দেশে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা, যার জেরে শোকার্ত গোটা দেশ। মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী সহ ১৪ জন। এই দুর্ঘটনা নিয়ে প্রথম থেকেই অনেক প্রশ্ন সামনে আসছিল। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছিল তা নিয়ে আলোচনার শেষ নেই। ঘটনার প্রায় এক মাস পর আপাতত জমা পড়েছে তদন্ত রিপোর্ট। সেখানে উঠে আসছে পাইলটের গাফিলতির তথ্য! তদন্তকারী দলের রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে। কী বলা হয়েছে এই রিপোর্টে? জানা গিয়েছে, তদন্তকারীরা এই রিপোর্টে উল্লেখ করেছে যে, সমস্যা বুঝতে পারার পরেও দায়িত্বে থাকা পাইলটরা গ্রাউন্ড স্টেশনের কাছে কোনও সাহায্য চাননি৷…
Read More
চিতার আতঙ্ক রসিকবিল সংলগ্ন এলাকায়, ছাগলের টোপ বসালো বন দপ্তর

চিতার আতঙ্ক রসিকবিল সংলগ্ন এলাকায়, ছাগলের টোপ বসালো বন দপ্তর

কোচবিহার: চিতা বাঘের পায়ের ছাপকে ঘিরে আতঙ্ক ছাড়ালো রসিকবিল এলাকায়। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে কোচবিহার জেলার  বক্সিরহাট থানার রসিকবিল সংলগ্ন বনাঞ্চল এলাকায়। জানাযায়, রসিকবিল সংলগ্ন কামাখ্যাগুড়ি রাজ্য সড়ক ধরে বাইক চালিয়ে যাওয়ার সময় আচমকা এক বাইক আরোহী একটি গাছে ছোপ ছোপ চিতা বাঘের মত  দেখতে পান তড়িঘড়ি বাইক আরোহী রসিকবিলের দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি জানালে তড়িঘড়ি বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গেলে একটি মাঝ বয়সী চিতা বাঘ দেখতে পান। তার পায়ের ছাপ লক্ষ্য করেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রসিকবিল সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বন দফতরের কর্মীরা এরপর ছাগলের টোপ বসান এলাকায়। এই এলাকায় আগে কখনো চিতা বাঘের মত বন্যজন্তুর আনাগোনা নেই বলেও স্থানীয়সূত্রে…
Read More
ভ্রুণ হত্যা নিয়ে  সচেতনতা  মূলক কর্মশালা কোচবিহারের ল্যান্সডাউন হলে

ভ্রুণ হত্যা নিয়ে সচেতনতা মূলক কর্মশালা কোচবিহারের ল্যান্সডাউন হলে

মানব সমাজ যখন উন্নয়নের শীর্ষে। ঠিক সেই শীর্ষ চূড়ায় দাঁড়িয়ে আজও ভ্রূণ হত্যার মতো নিকৃষ্ট কাজ নির্দ্বিধায় করে চলেছে সমাজের কিছু অশুভ মানুষ।এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে তা দমন করার নিরন্তর চেষ্টা করে চলেছে অবিরাম। নানা ভাবে মানুষকে সচেতন করে তুলবার জন্য রাজ্য সরকারও একাধিক প্রতিষ্ঠা করে চলেছেন জেলায় জেলায়। এই পরিস্থিতিতে এদিন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান ল্যান্সডাউন হলে ভ্রুণ হত্যা এবং মানব জীবনের বর্বরোচিত অপরাধের বিরুদ্ধে একটি কর্মশালার আয়োজন করেছেন। এই কর্মশালার মাধ্যমে কোচবিহারের সমস্ত ডায়াগনস্টিক সেন্টারের কর্মীদের আহ্বান করেছিলেন। এই কর্মশালার মাধ্যমে তাদের বোঝাবার চেষ্টা করলেন বর্তমান পরিস্থিতিতে ভ্রুণ হত্যা রোধ করার জন্য তাদের কি কি করণীয়…
Read More