উত্তরবঙ্গ

বড় আঘাত হানতে চলছে রাশিয়া

বড় আঘাত হানতে চলছে রাশিয়া

দু সপ্তাহের বেশি সময় ধরে অবিরাম গতিতে চলছে যুদ্ধ৷ কিয়েভের উপর ফের চরম আঘাত হানার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে রাশিয়া৷ কিয়েভের দিকে এগোচ্ছে ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহর৷ যা এখন গোটা বিশ্বের কাছে ‘ডেথ কনভয়’ নামে পরিচিত৷ যে কোনও মুহূর্তে তীব্র আঘাত হানতে পারে পুতিন বাহিনী৷  ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতিরোধের মুখে কিছুটা হলেও পিছু হটেছিল রুশ ফৌজ৷ কিন্তু ফের কিয়েভের উত্তর-পূর্বে জড়ো হতে শুরু করেছে তারা। উপগ্রহ চিত্রে স্পষ্ট ধরা পড়েছে সেই চিত্র৷ যা দেখে মনে করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই কিয়েভে চূড়ান্ত আঘাত হানতে প্রস্তুত মস্কো। শুক্রবার সেই আশঙ্কা প্রকাশ করেছে ব্রিটেনও৷ মার্কিন স্যাটেলাইট ফার্ম ম্যাক্সরের প্রকাশিত ছবি অনুযায়ী,…
Read More
বৈকন্ঠপুর ফরেষ্টে ভয়াবহ আগুন

বৈকন্ঠপুর ফরেষ্টে ভয়াবহ আগুন

রাজগঞ্জ ব্লকের গাজলডোবা এলাকায় বৈকুন্ঠপুর ফরেস্টে একাধিক জায়গায় ভয়াবহ আগুন। আগুন ছড়িয়ে পড়েছে বৈকন্ঠপুর ফরেস্ট এর বিভিন্ন এলাকায়। বৈকন্ঠপুর ফরেস্টে গাজলডোবা যাওয়ার পথে বেশ কিছু জায়গায় এই আগুন চোখে পড়ে। এর ফলে বৈকুন্ঠপুর জঙ্গলের পশুপাখিরা বিপদের মুখে পড়তে পারে। যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। ঘটনা ঘিরে চাঞ্চল্য বৈকুন্ঠপুর ডিভিশনের একাধিক জায়গায়।
Read More
মুম্বাই তথা মহারাষ্ট্রের ৫ টি অন্যান্য জেলার জন্য জারি করা হল তাপপ্রবাহের সতর্কতা

মুম্বাই তথা মহারাষ্ট্রের ৫ টি অন্যান্য জেলার জন্য জারি করা হল তাপপ্রবাহের সতর্কতা

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি মুম্বাই এবং এর প্রতিবেশী অঞ্চলগুলির জন্য একটি তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে এবং আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে বলে আশা করা হচ্ছে। রবিবার এবং সোমবারের মধ্যে মুম্বাইয়ের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছিল। আইএমডি পালঘর, থানে, মুম্বাই, রায়গড়, রত্নাগিরি এবং সিন্ধুদুর্গ জেলায় ১৬ মার্চ পর্যন্ত একটি বিস্তারিত জেলা-ভিত্তিক পূর্বাভাস এবং সতর্কতা প্রকাশ করেছে। এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বৃহস্পতিবারের মধ্যে কমতে পারে, আইএমডি জানিয়েছে। "আমরা উত্তর কোঙ্কনের অঞ্চলগুলির জন্য একটি গুরুতর তাপপ্রবাহের সতর্কতা জারি করেছি যার মধ্যে রয়েছে পালঘর, মুম্বাই এবং থানে এছাড়া  ১৬ মার্চের জন্য, আমরা…
Read More
করোনা আক্রান্ত প্রেসিডেন্ট

করোনা আক্রান্ত প্রেসিডেন্ট

এবার করোনা আক্রান্ত হলেন প্রেসিডেন্ট নিজে। করোনা আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। টুইট করে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। জানিয়েছেন, সামান্য গলায় ব্যথা ও গলা খুশখুশ রয়েছে তাঁরা৷ তবে উদ্বেগের কোনও কারণ নেই৷ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসকরাও জানিয়েছেন, বারাক ওবামা করোনা আক্রান্ত হলেও তাঁর শরীরে তেমন উপসর্গ নেই। করোনা ভাইরাসের অপেক্ষাকৃত কম ক্ষতিকর ভ্যারিয়েন্টে আক্রান্ত তিনি। ওবামার শরীরে সংক্রমণ মিললেও  আক্রান্ত হননি স্ত্রী মিশেল৷  টুইটারেই প্রাক্তন ফার্স্টলেডির স্বাস্থ্য সংক্রান্ত খবর জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। জানা গিয়েছে, গলা খুশখুশ এবং হালকা ঠাণ্ডা লাগায় করোনা পরীক্ষা করান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। রিপোর্টে দেখা যায় তিনি করোনা সংক্রমিত।  এক পরেই টুইটে লেখেন,…
Read More
কমতে চলছে করোনা সংক্রমণের ভীতি

কমতে চলছে করোনা সংক্রমণের ভীতি

বিগত বেশ কিছু সময় পর মিলেছে স্বস্তি। তৃতীয় ঢেউয়ের আতঙ্ক কাটিয়ে উঠেছে দেশ। করোনা ভাইরাস চতুর্থ ঢেউ আসবে এই রকম কোনও দাবি এখন আর করা হচ্ছে না। অধিকাংশের মতেই, করোনার চতুর্থ ঢেউ আর কোনও প্রভাব ফেলবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের কোভিড গ্রাফ আরও স্বস্তি দিচ্ছে আজ। দৈনিক সংক্রমণের পাশাপাশি আরও কমেছে মৃত্যু। অ্যাকটিভ কেসের ক্ষেত্রেও বিরাট স্বস্তি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬১৪, এই একই সময় মৃত্যু হয়েছে ৮৯ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৫ হাজার ৮০৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা ৫ হাজার ১৮৫। পরিসংখ্যান বলছে,…
Read More
আবার বাড়ছে সংক্রমণ

আবার বাড়ছে সংক্রমণ

সদ্য কিছুদিন হলো সংক্রমণের তৃতীয় ঢেউ সামলে উঠছে দেশ৷ তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে বিশ্ব যখন ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে তখন ফের এল অশনি সংকেত৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফের সক্রিয় হচ্ছে করোনা ভাইরাস৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই ফনা তুলছে করোনা৷ কিন্তু কোথায়? জানা গিয়েছে, করোনার ‘আঁতুর ঘর’ চিনে ফের সংক্রমণের বাড়বাড়ন্ত৷ বেশকিছু দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আবার চোখ রাঙাতে শুরু করেছে করোনা৷ আর তার জেরেই আরও একবার লকডাউনের পথে হাঁটছে চিন৷ প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের তুলনায় ভয়াবহতা কিছুটা কমলেও বিশ্বজুড়ে বহাল ছিল কোভিডের দাপট৷ এরই মধ্যে করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগে চিন৷ শুক্রবার উত্তর-পূর্ব চিনের শিল্পনগরী চাংচুনে লকডাউন ঘোষণা করা হয়েছে।…
Read More
পচিমবঙ্গের বাইরে উঠছে গেরুয়া ঝড়

পচিমবঙ্গের বাইরে উঠছে গেরুয়া ঝড়

পচিমবঙ্গে নিজ অধিপত্য বিস্তৃত না করতে পারলেও, রাজ্যের বাইরে ক্ষমতা প্ৰতিষ্ঠিত করছে গেরুয়া শিবির। বাংলার বিধানসভা নির্বাচন হারের পর তাঁর 'ম্যাজিক' নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বিজেপির নেতৃত্বের কি খামতি দেখা গিয়েছে, এই নিয়ে আলোচনা শুরু হয়েছিল। বাংলার পরপর নির্বাচনে ভালো ফল করতে পারছে না বিজেপি তাই গেরুয়া বাহিনী হতাশ ছিল। কিন্তু গতকাল পাঁচ রাজ্যের ভোটের যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে মারাত্মকভাবে অক্সিজেন পেয়েছে মোদী বাহিনী। আবার যেন ফিরে এসেছে তাঁর ম্যাজিক। তাই এবার গুজরাটের দিকে নজর ঘোরালেন তিনি। আমদাবাদে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আদতে সেখানের মানুষকে বোঝাতে চাইছেন যে, এখন বিজেপিই আছে, বিজেপিই থাকবে। বাংলার ভোটের সময়…
Read More
শান্তিনিকেতনের আদলে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব

শান্তিনিকেতনের আদলে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব

মালদা শিল্পী সংসদের উদ্যোগে এবং মালদা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে আগামী ১৮ই মার্চ শান্তিনিকেতনের আদলে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব। করোনা ভাইরাস আবহের কারণে গত দু'বছর ধরে সেরকম ভাবে বসন্ত উৎসব পালিত না হলেও গতবার থেকেই জেলা ক্রীড়া সংস্থার মাঠে কোনরকমে উৎসবের আয়োজন করলেও প্রচুর মানুষের সমাগম দেখা দিয়েছিল। কিন্তু এবার করোনা পরিস্থিতি সে আকারে না থাকায় বিশাল আকারে শান্তিনিকেতনের আদলেই অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব। প্রায় কয়েক হাজার শিল্পীরা বসন্ত উৎসবে উপস্থিত থাকার পাশাপাশি মালদা জেলার প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম হবে বলে জানান বসন্ত উৎসব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ দাস মহাশয়।অন্যদিকে জেলা ক্রীড়া সংস্থার…
Read More
গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা এক মহিলার

গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা এক মহিলার

গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা এক মহিলার, ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মোথাবাড়ি থানার টিটি পাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায় অগ্নিদগ্ধ গৃহবধূর নাম টুম্পা দাস ,বয়স ৩৫। এদিন সকালে তার শোবার ঘরে গায়ে কেরোসিন তেল ঢেলে নিজে আত্মহত্যার চেষ্টা করেন। তবে কি কারণে আত্মহত্যা করলেন ওই গৃহবধূ তা বুঝতে পারছেন না পরিবারের লোকজন।অগ্নিদগ্ধ ওই মহিলাকে পরিবারের লোকজনের তড়িঘড়ি তাকে উদ্ধার করে মোথাবাড়ি হাসপাতালে নিয়ে যায়, সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । বর্তমানে ওই মহিলার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে।
Read More
তামিলনাড়ু পুলিশ তাকে জরিমানা দিতে বলায়, ড্রাইভার নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়

তামিলনাড়ু পুলিশ তাকে জরিমানা দিতে বলায়, ড্রাইভার নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়

তামিলনাড়ুতে একজন পণ্যবাহী গাড়ির চালক পুলিশ তার গাড়ি আটক করার পর নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। শনিবার রাতে, সন্তোষকে কোন্ডামপট্টি গোলচত্বরে গাড়ি চেকিংয়ের জন্য পুলিশ থামিয়েছিল।তামিলনাড়ুর ইরোড জেলার কারাত্তুরের সন্তোষ একজন  গাড়ি চালক হিসেবে কাজ করতেন। সন্তোষের আত্মীয়রা দাবি করেছে যে পুলিশ সন্তোষের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলা দায়ের করেছে এবং তার গাড়ি বাজেয়াপ্ত করেছে। তাকে ১০ হাজার টাকা দিতেও বলা হয়েছে। পুলিশ-এর সেই কথায় মর্মাহত হয়ে, সন্তোষ একটি বাঙ্ক থেকে পেট্রোল কেনেন এবং তারপরে গাড়ির চেকপোস্টে ফিরে যান। তারপরে পুলিশ এবং দর্শকদের হতবাক করে সে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়,তারা আগুন নিভিয়ে তাকে…
Read More
এবার কি তবে শেষ হতে চলেছে যুদ্ধ

এবার কি তবে শেষ হতে চলেছে যুদ্ধ

অবিরাম গতিতে চলছে যুদ্ধ। বিরাম নেই প্রায় দু'সপ্তাহ হয়ে যাওয়ার পরেও। বহু প্রাণ চলে গিয়েছে, আহতের সংখ্যাও অনেক। প্রচুর মানুষ বাস্তুহারা। তাও যুদ্ধ চলছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কবে থামবে কেউ জানে না। কিন্তু যারা জানেন তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যিনি, সেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বললেন ইতিবাচক কথা। জানালেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। তাহলে কি এবার যুদ্ধ শেষের পথে? জানা গিয়েছে, কিয়েভ-মস্কো বৈঠকের প্রসঙ্গে পুতিন জানিয়েছেন যে, তাদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে তাতে কিছু ইতিবাচক দিক মিলেছে। আলোচনা এখনও চলছে এবং বেশ কিছুটা ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে এখনই এই বিষয় কিছু বিস্তারিতভাবে বলেননি তিনি। পরে এই ব্যাপারে জানান…
Read More
বড় জয় লাভ করলেন কেজরি

বড় জয় লাভ করলেন কেজরি

বড় জয় লাভ হয়েছে। এই প্রথম রাজধানী দিল্লির বাইরে বড় জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। পঞ্জাব বিধানসভায় জিতেছে তারা এবং সরকার গঠন করতে চলেছে। নির্বাচনে জেতার পরেই রণহুঙ্কার দিলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বললেন, আজ পঞ্জাবে বড় বড় কুর্সি কেঁপে গিয়েছে। এই মন্তব্য করে তিনি নাম নেন সুখবীর সিং বাদল, সিধু, চন্নি, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের। পঞ্জাব জেতার পর ভাষণ দেন আম আদমি পার্টির সুপ্রিমো। কেজরি বলেন, আজ বিরাট বড় ইনকিলাব হয়েছে। বিগত ৭৫ বছর ধরে কোনও রাজনৈতিক দল কোনও সিস্টেম পরিবর্তন করেনি। সেই ইংরেজ আমলের সিস্টেম রেখেই এসেছে। কিন্তু এবার সিস্টেম বদল হবে। তাঁর বক্তব্য,…
Read More
আবার বাড়লো মৃত্যুর সংখ্যা

আবার বাড়লো মৃত্যুর সংখ্যা

বিগত কয়েক দিন বেশ খানিকটা স্বস্তি মিলেছিল করোনা সংক্রমণের সংখ্যায়। দীর্ঘ অনেক মাস পর স্বস্তি বহাল থাকছে দেশে। কোভিড আবহে সংক্রমণের পরিসংখ্যান দিন দিন বদলাচ্ছে। কিন্তু আজ কিছুটা কমেছ সংক্রমণ পারদ। কিন্তু আজ দেশের দৈনিক মৃত্যু আবার অনেকটা বেড়েছে যা চিন্তার বিষয়। অন্যদিকে সক্রিয় রোগীর সংখ্যাও নেমে গিয়েছে ৫০ হাজারের নীচে। সব মিলিয়ে আজকের তথ্য দেখে অনেকটাই চিন্তা মুক্ত হতে পেরেছে দেশবাসী। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৯৪ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ২৫৫ জনের। বৃহস্পতিবার দেশে করোনার বলি হয়েছিলেন ১০৮ জন। পরিসংখ্যান বলছে, এই মুহূর্ত পর্যন্ত দেশে অ্যাকটিভ করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ২১৯ জন।…
Read More
যুদ্ধ শেষ করতে চায় রাশিয়া

যুদ্ধ শেষ করতে চায় রাশিয়া

অবিরাম গতিতে চলছে যুদ্ধ৷ টানা ষোলো দিন ধরে যুদ্ধ চলছে ইউক্রেনে৷ একাধিক বৈঠকেও মেলেনি রফা সূত্র৷ তবে কি দীর্ঘ দিন ধরে যুদ্ধ চলবে? এমন আশঙ্কা যখন বাড়ছে, ঠিক তখনই মস্কো জানাল, আর নয়৷ দ্রুত যুদ্ধে ইতি টানতে চায় রাশিয়া৷ রুশ বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভ বিবৃতিতে এমনটাই জানিয়েছেন৷  ল্যাভরভ বলেন,‘মস্কো কখনওই যুদ্ধ চায়নি৷ এই সংঘর্ষ শেষ করার জন্যেও উন্মুখ হয়ে রয়েছে৷’ বিদেশমন্ত্রী এহেন বিবৃতি দিলেও, যুদ্ধ এখনই থামছে কিনা, তা নিয়ে সন্দিহান ওয়াকিবহাল মহল৷ ২৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার৷ ভোর হতেই ইউক্রেনে সেনা অভিযানের কথা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ এর পরেই বাধা ভাঙা স্রোতের মতো ইউক্রেনে ঢুকে পড়ে রুশ ফৌজ। দখল নিতে…
Read More