ব্যবহৃত মোটর লুব্রিকেন্টের দায়িত্বশীল সংগ্রহ ও পুনর্ব্যবহারের জন্য মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে একটি পাইলট প্রকল্প চালু করতে মউ স্বাক্ষর করেছে পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্ডিয়া এবং টাটা মোটরস। ভারতের বৃত্তাকার অর্থনীতি বা সার্কুলার ইকোনমি ও ইপিআর কাঠামোর লক্ষ্য পূরণে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।
পাইলট প্রকল্পটি চালুর সময় পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্ডিয়া-র এমডি বিনু চান্ডি বলেন, “ব্যবহৃত তেল পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার আসল কাজটা শুরু হয়, যখন পরিশোধিত সেই তেল আবার নতুন লুব্রিকেন্টে ব্যবহার করা হয়। টাটা মোটরসের সঙ্গে এই অংশীদারিত্ব ব্যবহৃত তেলের রিসাইক্লিংয়ের একটি বড় ও নির্ভরযোগ্য মডেল গড়ে তোলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা আমাদের কাজের পরিধিতে কার্বন নির্গমন উল্লেখযোগ্যভাবে কমাতে পারব এবং আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের আসল শক্তিও প্রকাশ পাবে।”
টাটা মোটরসের স্পেয়ার্স ও নন-ভেহিকেল বিজনেসের প্রধান বিক্রম আগরওয়াল বলেন, “পরিবেশবান্ধব ও বৃত্তাকার অর্থনীতি গড়ার লক্ষ্যে পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্ডিয়ার সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ব্যবহৃত মোটর তেল সংগ্রহ ও রিসাইকেল করার একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এই পাইলট প্রজেক্টটি আমাদের পরিবেশ রক্ষার প্রতি প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদে পুরো শিল্পজগতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
এই উদ্যোগের মাধ্যমে ব্যবহৃত তেল সংগ্রহ থেকে শুরু করে রিসাইকেল করে উচ্চমানের বেস অয়েলে রূপান্তর পর্যন্ত একটি সুসংগঠিত ব্যবস্থা গড়ে তোলা হবে। পেট্রোনাস অনুমোদিত ব্যবস্থার মাধ্যমে তেল সংগ্রহ করা ও রেজিস্টার্ড রিসাইক্লারদের কাছে তা পৌঁছানো, সবটাই নিশ্চিত হবে। অন্যদিকে টাটা মোটরস তাদের বিশাল সার্ভিস নেটওয়ার্কের সাহায্যে এই সংগ্রহ প্রক্রিয়াকে সহজ করবে। এর ফলে পরিবেশগত ঝুঁকি কমে এবং ভারতের বৃত্তাকার অর্থনীতি শক্তিশালী হয়।
পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্ডিয়া এবং টাটা মোটরস-এর ব্যবহৃত তেল পুনর্ব্যবহারের জন্য একটি পরিমাপযোগ্য মডেল তৈরিতে সহযোগিতা করছে
