উত্তরবঙ্গ

আরো আশঙ্কা বাড়ছে ইউক্রেনে

আরো আশঙ্কা বাড়ছে ইউক্রেনে

বিগত আটদিনের যুদ্ধ পরিস্থিতি খারাপের থেকে আরো খারাপের দিকে যাচ্ছে৷ বারুদের স্তুপে দাঁড়িয়ে রয়েছে ইউক্রেন৷ রুশ হামলায় বিধ্বস্ত রাজধানী কিয়েভ৷ এসেছে পরমাণু হামলার হুমকি৷ এমতাবস্থায় দু’দফা আলোচনায় বসেছে ইউক্রেন ও রাশিয়া৷ কিন্তু মেলেনি রফা সূত্র৷ এরই মধ্যে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আছড়ে পড়েছে রুশ ক্ষেপণাস্ত্র৷ অশনি সঙ্কেত দেখছে আন্তর্জাতিক মহল৷  জাপরজাই পরমাণু কেন্দ্রের দখল নেয় রুশ ফৌজ৷ এর পরেই রাশিয়া ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি’-কে জানিয়ে দেয় যে, তাদের সেনা ইউক্রেনের জাপরজাই পরমাণু কেন্দ্র লাগোয়া সমস্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। শুক্রবার জানা যায়, রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় পরমাণু কেন্দ্রের একাংশে আগুন ধরে গিয়েছে৷ এই ঘটনায় বেশ কয়েকজন জখমও হয়েছেন। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হল, পরমাণু কেন্দ্র…
Read More
নিম্নমুখী হলো দেশের করোনা সংক্রমণ

নিম্নমুখী হলো দেশের করোনা সংক্রমণ

বেশ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে দেশের করোনা সংক্রমণ। দেশ করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতা থেকে বেরিয়ে আসছে, তা আজ আরও বোঝা গেল। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ৭ হাজারের নীচেই রয়েছে। সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে অনেক আগেই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে যাতে করোনার অতিরিক্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তবে এখনই যে পুরোপুরি অসতর্ক হওয়া যাবে না সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এরই মাঝে দেশের আজকের কোভিড পরিসংখ্যানে হেরফের। গতকালের তুলনায় কমেছে আক্রান্ত-মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯৬ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ২০১ জনের। পরিসংখ্যান বলছে, এই মুহূর্ত পর্যন্ত দেশে অ্যাকটিভ করোনায় আক্রান্তের…
Read More
যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে ভারতীয় পড়ুয়াদের নিয়ে

যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে ভারতীয় পড়ুয়াদের নিয়ে

বিগত আটদিন ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মাঝে৷ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে হাজার হাজার ভারতীয় পড়ুয়া৷ তাঁদের ঘরে ফেরা নিয়ে উদ্বেগে গোটা দেশ৷ এরই মধ্যে রাশিয়ার দাবি, ভারতীয় পড়ুয়াদের মানবঢাল হিসাবে ব্যবহার করছে ইউক্রেনের সেনা৷ জবরদস্তি খারকিভে আটকে রাখা হয়েছে তাঁদের৷ মস্কোর দাবি, রুশ বাহিনী ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিতভাবে উদ্ধার করার জন্য প্রস্তুত৷ অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে কিয়েভের দাবি, রাশিয়া লাগাতার বোমাবর্ষণ করে চলেছে৷ সেই কারনেই খারকিভ থেকে বেরতে পারছে না ভারত ও অন্যান্য দেশ থেকে আসা পড়ুয়ারা৷  এদিকে দিল্লির রুশ দূতাবাস থেকে টুইট করে জানানো হয়েছে, ‘‘সাম্প্রতিক প্রাপ্য তথ্য অনুযায়ী, ইউক্রেনের সেনা বাহিনী ভারতীয় ছাত্রছাত্রীদের পণবন্দি করেছে এবং…
Read More
তৃতীয় বিশ্ব যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য

তৃতীয় বিশ্ব যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য

আরো খারাপ পরিস্থিতিতে পরিণত হচ্ছে যুদ্ধ। ইউক্রেন জুড়ে যুদ্ধ পরিস্থিতি৷ বাঁধ ভাঙা স্রোতের মতো ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ সেনা৷ এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের জল্পনা উস্কে দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই ল্যাভরভ৷ তিনি বলেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তাহলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবেই।  সেরগেই ল্যাভরভের দাবি, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া৷ পালটা জবাব দিতে কিয়েভ যদি রুশ বাহিনীর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে তার ফল হবে ভয়ঙ্কর৷ সেক্ষেত্রে ইউক্রেনই 'প্রকৃত বিপদ' ডেকে আনবে৷ উল্লেখ্য, এর আগেও পারমাণবিক অস্ত্রের ভয়াবহ পরিণতির সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। হিরাশিমা, নাগাসাকির ভয়ঙ্কর স্মৃতি আজও টাটকা৷ সেই ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি রুখতে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক স্তরে…
Read More
যুদ্ধ পরিস্থিতিতে শেষের পথে অক্সিজেন

যুদ্ধ পরিস্থিতিতে শেষের পথে অক্সিজেন

যুদ্ধ পরিস্থিতি তছনছ হয়েছে ইউক্রেন। রুশ আক্রমণে দিশেহারা ইউক্রেন। একের পর এক শহরের দখল নিয়ে কিয়েভের ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস ফেলছে পুতিন বাহিনী। অন্যদিকে সাধ্যমতো জবাব দিয়ে চলেছে ইউক্রেন সেনা। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত ইউক্রেনের সাধারণ মানুষ৷ ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা৷ হাসপাতালগুলোতে ক্রমেই ফুরচ্ছে অক্সিজেন সরবরাহ৷ হাতে আর মাত্র ২৪ ঘণ্টা৷ এমতাবস্থায় সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ অক্সিজেনের অভাবে হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ ব্যক্তিদের জীবন সংশয়ের আশঙ্কা রয়েছে বলে জানাল হু৷  রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী, গত এক মাস ধরে ইউক্রেনে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা৷ পাশাপাশি অন্যান্য দুরারোগ্য ব্যাধি তো রয়েইছে। গুরুতর অসুস্থ সেই সকল রোগীদের জন্য অপরিহার্য মেডিক্যাল অক্সিজেন৷ কিন্তু…
Read More
প্রশংসা কুড়াচ্ছে জেলেনস্কি

প্রশংসা কুড়াচ্ছে জেলেনস্কি

যুদ্ধ চলছে পাঁচদিন ব্যাপী। তাঁর দেশে হামলা করেছে রাশিয়া। লাগাতার ৫ দিন ধরে চলছে যুদ্ধ। প্রাণ হারিয়েছেন কয়েকশো সেনা সহ বহু নাগরিক। যত সময় বাড়ছে তত বেশি চাপ বাড়ছে তাঁর জন্য। ইতিমধ্যে খুনের হুমকি পর্যন্ত পেয়েছেন তিনি, কিন্তু এত কিছুর পরেও নিজের জমি, মাটি ছেড়ে যেতে রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ঠিক এই কারণেই ইউরোপীয়ান পার্লামেন্টে প্রশংসিত তিনি। তাঁর ভাষণ শুনে উঠে দাঁড়িয়ে হাততালি দিল সকলে। জেলেনস্কি এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে জানিয়েছেন, ইউক্রেনের সব শহরকে ঘিরে ফেলা সত্ত্বেও, তারা তাদের দেশ ও স্বাধীনতার জন্য লড়াই করছেন এবং করে যাবেন। কেউ তাদের ভাঙতে পারবে না। তারা শক্তিশালী, তারা ইউক্রেনিয়ান। এমনকি…
Read More
ভারতীয়দের ফেরানো নিয়ে তোপের মুখে কেন্দ্র সরকার

ভারতীয়দের ফেরানো নিয়ে তোপের মুখে কেন্দ্র সরকার

যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয়দের ফেরানো নিয়ে চিন্তায় কেন্দ্র সরকার। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানোর কাজ বিগত ৬ দিন ধরেই করছে ভারতের মোদী সরকার। অনেকে ফিরলেও এখনও পর্যন্ত একটা বড় অংশ দেশে ফিরতে পারেনি। তার মধ্যে আবার একজন ভারতীয়র ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ইউক্রেনে। সব মিলিয়ে পরিস্থিতি ব্যাপক উদ্বেগজনক। এই ইস্যুতে এখন চাঞ্চল্যকর তথ্য সামনে এল। বিগত ছ'দিন ধরে নাকি ইউক্রেন থেকে ২৫ শতাংশ ভারতীয়কেও ফেরাতে পারেনি কেন্দ্রীয় সরকার! এই তথ্য দিয়েই মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা তৃণমূলের সহ-সভাপতি যশবন্ত সিনহা। বর্ষীয়ান এই নেতা জানিয়েছেন, ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধ চলাকালীন কুয়েত থেকে প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভারতীয়কে…
Read More
ভারতীয়দের উদ্ধারকার্যে ত্রিশের কাছাকাছি বিমান

ভারতীয়দের উদ্ধারকার্যে ত্রিশের কাছাকাছি বিমান

বিগত পাঁচ দিনের টানা লড়াই, ধীরে ধীরে আরো খারাপ হচ্ছে পরিস্থিতি। ফের একবার আলোচনার টেবিলে বসতে চলছে রাশিয়া এমন খবর, কিন্তু গোলাগুলি থামাচ্ছে না তারা। গতকাল ইউক্রেনের কিয়েভ, খারকিভ শহরের হাল আরও কঠিন হয়ে গিয়েছে। কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এলাকাগুলি। এক ভারতীয়র মৃত্যুও হয়েছে কিয়েভে। পরিস্থিতি বুঝে গতকাল দিল্লির তরফে কিয়েভের ভারতীয়দের কড়া বার্তা দিয়ে বলা হয়েছিল, যে কোনওভাবে শহর ছাড়তে। সেই নির্দেশে হয়তো কাজ হয়েছে। কারণ আজ কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কিয়েভে আর কোনও ভারতীয় নেই। গতকাল ভারতীয়র মৃত্যুর পর কেন্দ্রের সরকারের ওপর যেন চাপ আরও বেড়ে গিয়েছে। ইউক্রেনে আটকে পড়া বাকি ভারতীয়দের দেশে ফেরানোর তাগিদ যেন আরও বেড়েছে তাদের…
Read More
যুদ্ধ পরিস্থিতিতে বাড়লো গ্যাসের দাম

যুদ্ধ পরিস্থিতিতে বাড়লো গ্যাসের দাম

এইমুহূর্তে ভয়াবহ পরিস্থিতি রাশিয়া ইউক্রেনের মাঝে ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে লাফিয়ে বাড়ল গ্যাসের দাম৷ মঙ্গলবার, ১ মার্চ থেকেই এলপিজি সিলিন্ডারের নতুন দর কার্যকর হবে৷ বাণিজ্যিক গ্যস সিলিন্ডারের নয়া দাম প্রকাশ করল জ্বালানি উৎপাদনকারী সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০৫ টাকা করে বাড়ছে৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী ৭ মার্চ উত্তরপ্রদেশে শেষ পর্বের ভোট সম্পন্ন হওয়ার পর বাড়তে পারে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামও৷  সোমবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হয়েছে৷ সিলিন্ডার প্রতি দাম পড়ছে ১ হাজার ৯৫ টাকা। এতে সাধারণ মধ্যবিত্তের জীবনে সরাসরি প্রভাব না পড়লেও, পরোক্ষ ভাবে প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া ৭ মার্চের পর রান্নার গ্যাসের দাম ১০০…
Read More
আরো এক ঢেউ উঠতে পারে করোনা সংক্রমণের

আরো এক ঢেউ উঠতে পারে করোনা সংক্রমণের

করোনা সংক্রমণের একের পর এক নতুন ঢেউয়ের সম্মুখী হচ্ছে দেশ। করোনা ভাইরাস তৃতীয় ঢেউয়ের কোপ এখন প্রায় কমে গিয়েছে দেশজুড়ে। কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে ভারতবাসী এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই একাধিক পরিষেবা স্বাভাবিক হয়েছে এবং আগামী কয়েক দিন তা আরও স্বাভাবিক হয়ে যাবে বলেই আশা। কিন্তু এরই মাঝে ফের একবার অশনি সঙ্কেত দিল আইআইটি কানপুর। তাদের গবেষকরা জানিয়েছেন, চলতি বছরেই আসছে কোভিডের চতুর্থ ঢেউ। থাকবে প্রায় ৪ মাস। কী আদতে বলছেন আইআইটি গবেষকরা? তাদের স্পষ্ট দাবি, আগামী জুন মাস থেকেই শুরু হয়ে যেতে পারে করোনা ভাইরাস চতুর্থ ঢেউ, যা চলবে অক্টোবর মাস পর্যন্ত। মোটামুটিভাবে…
Read More
যুদ্ধ নিয়ে জরুরি বৈঠক কেন্দ্রের

যুদ্ধ নিয়ে জরুরি বৈঠক কেন্দ্রের

যুদ্ধ চলছে বিগত চার দিনের বেশি সময় ধরে। যুদ্ধের এই পরিস্থিতিতে ইউক্রেন-রাশিয়া আটকে পড়েছে বহু ভারতীয়। ইতিমধ্যেই কয়েকশো জনকে ফেরানো হলেও এখনও অনেক ভারতীয় সেখানে আটক অবস্থায় রয়েছে। কেউ মাটির তলার বাঙ্কারে, আবার কেউ গৃহবন্দি হয়ে। গতকাল ইউক্রেন পরিস্থিতি নিয়ে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে, ভারতীয়দের উদ্ধার করাই মূল লক্ষ্য, তারপর বাকি কাজ। সেই লক্ষ্যেই এবার নেওয়া হতে পারে বড় পদক্ষেপ। ভারতীয়দের উদ্ধারে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে যেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সরকারি সূত্রে খবর, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও কিরণ রিজিজু যেতে পারেন ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে। রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ড…
Read More
ইউক্রেন থেকে ভারতীয় পডুয়াদের দ্রুত ফেরানো হোক, মোদিকে চিঠি মমতার

ইউক্রেন থেকে ভারতীয় পডুয়াদের দ্রুত ফেরানো হোক, মোদিকে চিঠি মমতার

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের দ্রুত ফেরানো হোক। এই আবেদন জানিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই সেই চিঠি পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই যদিও ‘অপারেশন গঙ্গা’ নাম দিয়ে ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারকাজে নেমেছে কেন্দ্র। দফায় দফায় কয়েকশো পড়ুয়া, নাগরিককে ফেরানো হয়েছে। গত ২৬ তারিখ ইউক্রেনে আটকে থাকা রাজ্যের পড়ুয়াদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। দিল্লি বা মুম্বই বিমানবন্দর থেকে কলকাতায় ফেরার জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিমানের টিকিট দেওয়ার কথা জানানো হয়। যার জেরে ইউক্রেন ফেরতদের একটি টাকাও খরচ হবে না।  পাশাপাশি, বিমানবন্দরে থাকবে রাজ্যের প্রতিনিধিরা যাঁরা ওই পড়ুয়াদের সাহায্য করবে। এবার কেন্দ্রকে…
Read More
আলোচনা করতে রাজি দুই দেশ

আলোচনা করতে রাজি দুই দেশ

সবার আশঙ্কা সত্যি করে শুরু হলো সামরিক অভিযান৷ চার দিন হয়ে গিয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে। এই আবহে গতকাল বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। ইউক্রেনের সঙ্গে বেলারুশে বৈঠকে বসতে চায় তারা এমনটাই জানান হয়েছিল। কিন্তু ইউক্রেন আলোচনা চাইলেও আলোচনাস্থল নিয়ে আপত্তি ছিল তাদের। বেলারুশে তারা বৈঠকে বসতে চায়নি। কিন্তু আপাতত সেই সমস্যার সমাধান হল। বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে রাজি হল ইউক্রেন। প্রথমে ইউক্রেনের তরফে জানান হয়েছিল, যুদ্ধ ইস্যু নিয়ে বেলারুশ রাশিয়াকে সমর্থন করেছে, সাহায্য করেছে। তাই সেখানে কোনও আলোচনা হবে না এই ইস্যু নিয়ে।  তবে এখন বেলারুশ সীমান্তে তারা বৈঠক করতে চলেছে বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই আলোচনার…
Read More
ভারতীয়দের ফিরিয়ে আনার নির্দেশ

ভারতীয়দের ফিরিয়ে আনার নির্দেশ

সবার আশঙ্কা সত্যি করে ঘোষণা হওয়ার সাথে সাথেই শুরু হলো সামরিক অভিযান৷ রাশিয়ার তরফে ইউক্রেনে মিলিটারি অপারেশন শুরু করেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিস্থিতিতে বিরাট চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। কারণ সেখানে এখনও পর্যন্ত আটকে পড়েছে বহু ভারতীয়। ইতিমধ্যেই কয়েকশো জনকে ফেরানো হলেও এখনও অনেক ভারতীয় সেখানে আটক অবস্থায় রয়েছে। কেউ মাটির তলার বাঙ্কারে, আবার কেউ গৃহবন্দি হয়ে। এই অবস্থায় কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, ইউক্রেন আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করাই সবচেয়ে আগের লক্ষ্য, বাকি সব পরে। জানা গিয়েছে, ইউক্রেনে এখনও প্রায় ১৮ হাজার ভারতীয় আটকে রয়েছে, যাদের মধ্যে ১৬ হাজারই পড়ুয়া। গতকাল ইউক্রেন পরিস্থিতি এবং…
Read More