উত্তরবঙ্গ

করোনা বিধি মেনে খুলে গেলো শিক্ষা প্রতিষ্ঠান

করোনা বিধি মেনে খুলে গেলো শিক্ষা প্রতিষ্ঠান

রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে এখনো কিছুটা টালবাহানা চলছে৷ গোটা বিষয়টা রয়েছে আলোনার স্তরে৷ কিন্তু করোনার প্রভাব কিছুটা কমতেই বেঙ্গালুরুতে খুলে দেওয়া হল স্কুল৷ কোভিডবিধি মেনে স্কুলে গিয়ে ক্লাস করছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা৷ স্কুল খোলায় স্বভাবতই খুশি অভিভাবকরাও৷  বেঙ্গালুরুর মতো এ রাজ্যেও স্কুল খুলে দেওয়া হোক৷ শিশু চিকিৎসক থেকে শিক্ষক মহল, দাবি তুলেছে সমাজের অধিকাংশ৷ বেঙ্গালুরুর শিবাজীনগর এলাকার সরকারি একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা সুজাতা বলেন, ‘‘কোভিডবিধি মেনেই আমরা স্কুলে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির পঠনপাঠন শুরু করলাম৷ তবে এখনই আপার কিন্ডারগার্টেন (ইউকেজি) এবং লোয়ার কিন্ডারগার্টেন (এলকেজি)শিশুদের স্কুলে ডাকা হচ্ছে না।’’   এদিকে স্কুলে আসতে পেরে দারুণ খুশি…
Read More
রয়্যাল গ্রিনের ১০ মিলিয়ন মাইলফলক অতিক্রম

রয়্যাল গ্রিনের ১০ মিলিয়ন মাইলফলক অতিক্রম

এডিএস গ্রুপের রয়্যাল গ্রিন হুইস্কি বিক্রির ক্ষেত্রে সম্প্রতি ১০মিলিয়ন কেসের (৯লিটারের ক্ষেত্রে) একটি বিশাল মাইলফলক অতিক্রম করেছে৷ উল্লেখ্য, ২০২০ সালে লকডাউনের কারণে যখন বেশিরভাগ ব্র্যান্ড তাদের ভলিউম হ্রাসের রিপোর্ট করছিল, তখন রয়্যাল গ্রীন তার যাত্রা অব্যাহত রেখেছিল। যার ফলস্বরূপ এটি বিশ্বের চতুর্থ দ্রুততম ক্রমবর্ধমান হুইস্কি, ২৬তম বিশ্বের বৃহত্তম হুইস্কি ব্র্যান্ড এবং বিশ্বের ৪০তম বৃহত্তম স্পিরিট ব্র্যান্ডের স্থান দখল করে৷ রয়্যাল গ্রিন হুইস্কি হল একটি পাকা মাস্টার ব্লেন্ডার দ্বারা তৈরি সেরা প্রিমিয়াম ইন্ডিয়ান গ্রেইন স্পিরিট এবং আমদানি করা স্কচ মল্টের একটি কিউরেট করা মেলেঞ্জ। সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম মানের ভারতীয় ব্র্যান্ডের এই রয়্যাল গ্রিন হুইস্কির  দাম ১,০০০টাকার কম।২০১৫ সালে রয়্যাল গ্রিন প্রাথমিকভাবে…
Read More
অ্যামওয়ে ইন্ডিয়ার ডোনেশন ড্রাইভ

অ্যামওয়ে ইন্ডিয়ার ডোনেশন ড্রাইভ

কলকাতা পুলিশের সহযোগিতায় সুবিধাবঞ্চিতদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি ডাইরেক্ট সেলিং কোম্পানি অ্যামওয়ে ইন্ডিয়া। এই চরম শীতের হাত থেকে বস্তিবাসীদের রক্ষা করতে প্রায় ২০০ কম্বল বিতরণের জন্য একটি ডোনেশন ড্রাইভ কর্মসূচির আয়োজন করে। সম্প্রতি অ্যামওয়ে ইন্ডিয়ার পূর্ব ও পশ্চিম অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চন্দ্র ভূষণ চক্রবর্তী এবং কলকাতা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে বস্তিবাসীদের হাতে কম্বলগুলি তুলে দেওয়া হয়। একটি দায়িত্বশীল কর্পোরেট হিসাবে অ্যামওয়ে ইন্ডিয়া সমাজের সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের সাহায্যার্থে অগ্রনী ভূমিকা পালন করে। এই উদ্যোগগুলির মধ্যে উল্লেখ্যযোগ্য হল নিউট্রিলাইট পাওয়ার অফ ৫ ক্যাম্পেইন। যা বিশ্বজুড়ে শিশুদের অপুষ্টির বিরুদ্ধে লড়াই–এ অ্যামওয়ে ইন্ডিয়ার দক্ষতাকে কাজে লাগায়। এর সূর্যোদয়ের প্রকল্পের অধীন…
Read More
করোনাবিধি মেনে আবার খোলা হলো পুরির মন্দির

করোনাবিধি মেনে আবার খোলা হলো পুরির মন্দির

কড়া নিধিনিষেধের ফলে বেশ কিছুটা আয়ত্তে এসছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিতে করোনা স্ফীতি কিছুটা কমতেই ভক্তদের জন্য খুলে দেওয়া হল পুরী ও তারাপীঠ মন্দিরের দরজা৷ আজ থেকে খুলল জগন্নাথ মন্দির ও বীরভূমের তারাপীঠ৷ পুরোপুরি তুলে দেওয়া হল করোনা বিধি৷ মঙ্গলবার থেকে স্বাভাবিক ভাবেই মন্দিরে আসতে পারবেন ভক্তরা৷  করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দীর্ঘ দিন বন্ধ রাখা হয়েছিল মন্দিরের দরজা৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমতেই খুলে দেওয়া হয় তারাপীঠ মন্দির। দীর্ঘ ১ মাস পর বিগ্রহ দর্শনের সুযোগ পান ভক্তরা। তবে মন্দিরে ঢুকতে গেলে নামতে হচ্ছিল একাধিক শর্ত। করোনাবিধি মেনেই চলছিল মন্দির৷ তৃতীয় ঢেউ আছড়ে পড়তে আরও একবার মন্দির বন্ধ…
Read More
বেকিং সেক্টরে ইন্দো-জার্মান মউ স্বাক্ষর

বেকিং সেক্টরে ইন্দো-জার্মান মউ স্বাক্ষর

বেকিং তথা ভারতে বেকারি সেক্টরে  উন্নয়নের খাতিরে আন্তর্জাতিক মানের বেকারি প্রশিক্ষণের জন্য এফআইসিএসআই এবং ইন্দো জার্মান চেম্বার অফ কমার্স(আইজিসিসি) মউ স্বাক্ষর করেছে।বেকারি সেক্টরে যোগ্য প্রার্থীর অভাব থাকলেও উপযুক্ত প্রশিক্ষণের অভাবে বেশিরভাগ ক্ষেত্রেই সেই শূন্যস্থান পূরণ করা সম্ভব হয়ে ওঠেনা। উল্লেখ্য, এই সহযোগিতার লক্ষ্য হল ভারতে নতুন বেকিং-সম্পর্কিত বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্স চালু করা।এই কোর্সের উদ্দেশ্য হল আন্তর্জাতিক মানের বেকারি প্রোডাক্ট তৈরি করে ভারত এবং বিশ্ব বাজারের প্রয়োজনীয়তা মেটানো।ভারতীয় বাজারের চাহিদার উপর ভিত্তি করেই এই পাঠ্যক্রমটি তৈরি করা হবে। যার মধ্যে বেকার যুবক-যুবতীদের কথা মাথায় রেখে জার্মান প্রশিক্ষণের মানদণ্ডের সেরা অনুশীলনগুলি অন্তর্ভুক্ত করা হবে এবং 'বেকার-ট্রেন-দ্য-ট্রেনার' প্রোগ্রামের মাধ্যমে কারিগরি এবং শিক্ষাগত প্রশিক্ষণও…
Read More
দুর্নীতি নিয়ে দেশবাসীর জন্য বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

দুর্নীতি নিয়ে দেশবাসীর জন্য বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

আবার একবার দেশবাসীর জন্য বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। ‘দুর্নীতি হল উইপোকার মতো। যা দেশকে ফাঁপা করে দেয়।’ মন কি বাত অনুষ্ঠানে এসে এনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই সঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, যাঁরা অগ্রাধিকারের ভিত্তিতে নিজেদের দায়িত্ব পালন করেন, তাঁদের পাশে দাঁড়াতে যত দ্রুত সম্ভব সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। গতকাল, মন কি বাত অনুষ্ঠানে এসে মোদী জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁকে পোস্টকার্ডে বার্তা পাঠিয়েছে কোটি কোটি বালক-বালিকা, কিশোর-কিশোরী৷ তাঁর মধ্যে থেকে গুটি কতট পোস্টকার্ড পড়ে শোনান তিনি৷ এর মধ্যে একজন নব্যা বর্মা৷ উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা৷ নব্যা লেখেন, ২০৪৭ সালে এমন এক ভারতের স্বপ্ন দেখি যেখানে কোনও দুর্নীতি থাকবে না৷…
Read More
এবার থেকে খোলা বাজারে মিলতে চলেছে করোনার টিকা

এবার থেকে খোলা বাজারে মিলতে চলেছে করোনার টিকা

করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়তে সব চেয়ে বেশি প্রয়োজন টিকাকরণ। আপাতত জরুরি বা আপতকালীন ভিত্তিতে ভারতে দেওয়া হচ্ছে সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার 'কোভিশিল্ড' এবং ভারত বায়োটেকের 'কোভ্যাক্সিন' টিকা। করোনার বিরুদ্ধে লড়তে এই দুটি ভ্যাকসিন কার্যকরী এবং তা সফল হয়েছে বলেই গবেষক মহলের দাবি। তাই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে, খোলা বাজারে কবে থেকে মিলতে পারে এই টিকাগুলি। কারণ এতদিন শুধুমাত্র টিকা কেন্দ্রগুলিতেই এই টিকা মিলছিল, সাধারণ মানুষ চাইলেও কিনতে পারছিলেন না করোনা টিকা। কিন্তু এবার তা সম্ভব হবে। কারণ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া এর অনুমোদন দিয়ে দিয়েছে। জানা গিয়েছে, শর্তসাপেক্ষে খোলা বাজারে টিকা ছাড়ার অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব…
Read More
মহারাষ্ট্রের ১২ জন বিজেপি বিধায়কের ১ বছরের সাসপেনশন বাতিল করল সুপ্রিম কোর্ট

মহারাষ্ট্রের ১২ জন বিজেপি বিধায়কের ১ বছরের সাসপেনশন বাতিল করল সুপ্রিম কোর্ট

অসংযত আচরণের জন্য ১২ জন বিজেপি বিধায়ককে এক বছরের জন্য বরখাস্ত করার মহারাষ্ট্র বিধানসভার প্রস্তাব সুপ্রিম কোর্ট বাতিল করেছে। সুপ্রিম কোর্ট বলেছে,"অধিবেশনের বাইরে বিধায়কদের বরখাস্ত করা অসাংবিধানিক এবং বেআইনি।" যদিও নিয়ম বলছে স্থগিতাদেশ অধিবেশনের জন্য হতে পারে, ১২ জন বিধায়ককে অধিবেশনের বাইরে এক বছরের জন্য বরখাস্ত করা হয়েছিল। স্পিকারের চেম্বারে প্রিসাইডিং অফিসার ভাস্কর যাদবের সাথে "দুর্ব্যবহার" করার অভিযোগে রাজ্য সরকার তাদের গত বছর ৫ জুলাই বিধানসভা থেকে বরখাস্ত করেছিল। সেই 12 জন বিধায়ক হলেন সঞ্জয় কুটে, আশিস শেলার, অভিমন্যু পাওয়ার, গিরিশ মহাজন, অতুল ভাটখালকর, পরাগ আলাভানি, হরিশ পিম্পলে, যোগেশ সাগর, জয় কুমার রাওয়াত, নারায়ণ কুচে, রাম সাতপুতে এবং বান্টি ভাংদিয়া।…
Read More
আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ির বাসিন্দা  কলকাতা পুলিশের এএসআই অমিত ভাওয়ালকে মরনোত্তর জীবনরক্ষা পদক প্রদান করবে কেন্দ্রীয় সরকার

আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ির বাসিন্দা কলকাতা পুলিশের এএসআই অমিত ভাওয়ালকে মরনোত্তর জীবনরক্ষা পদক প্রদান করবে কেন্দ্রীয় সরকার

প্রায় এক বছর আগে কোলকাতার স্ট্যান্ড রোডে হেয়ারস্ট্রিট থানার কয়লাঘাট ভবনে আগুন লাগার ঘটনায় আগুনের লেলিহান শিখায় আটকে পড়া জনতাকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ির বাসিন্দা কলকাতা পুলিশের এএসআই অমিত ভাওয়ালের । আর তাঁকেই এবার মরনোত্তর জীবনরক্ষা পদক প্রদান করবে কেন্দ্রীয় সরকার। অমিত পাড়ার আর পাঁচজনের থেকে সে বরাবরই ছিল একটু আলাদা, একজন ভাল ছাত্র হিসেবে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে এবং পাড়ায় সে ছিল স্নেহের পাত্র, কামাখ্যাগুড়ির দক্ষিণ নারারথলী গ্রামের অমিত। নিয়মিত শরীর চর্চা এবং খেলাধুলা করতো। কোথাও কেউ বিপদে পড়েছে শুনলেই সবার আগে ছুটে গিয়ে বিপদগ্রস্তকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা করতো। একেবারে ছেলেবেলা থেকেই তাঁর এই…
Read More
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মৌনি

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মৌনি

নয়া জীবনে পদার্পণ করলেন অভিনেত্রী মৌনি রায়৷ বেজে গিয়েছে বিয়ের সানাই৷ ছাদনাতলায় গেলেন অভিনেত্রী মৌনি রায়৷ দুবাইয়ের উদ্যোগপতি সুরজ নাম্বিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি৷ গোয়ায় বসছে বিয়ের আসর৷ শুরু হয়ে গিয়েছিল প্রাক বিবাহ অনুষ্ঠান৷ মেহন্দি, গায়ে হলুদের ছবি ইতিমধ্যেই ভাইরাল৷ সেখানে দেখা যাচ্ছে গায়ে হলুদ লাগিয়েই হবু বরকে বুকে জড়িয়ে ধরলেন মৌনি রায়। ঝড়ের গতিতে সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর ফ্যান পেজ থেকে হলদি ও মেহেন্দির ছবি এবং ভিডিও নেট পাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে। হলদির উৎসবে মৌনি সেজেছিলেন সাদা শাড়ি ও সাদা গয়নায়৷ সুরজও সেজেছিলেন ম্যাচিং করা সাদা পোশাকে। সোনালি রঙের দুটি বড় টবের মধ্যে বসানো হয়েছিল মৌনি…
Read More
রাজ্যের পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

রাজ্যের পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

বাড়তে বাড়তে আবার একবার আগের জায়গায় পৌঁছাচ্ছে দেশের করোনা সংক্রমণে সংখ্যা। আবার করোনার রক্তচক্ষু দেখা দিয়েছে দেশে। দীর্ঘ প্রায় ৮ মাস পর আবার দৈনিক সংক্রমণ কার্যত আকাশছোঁয়া হয়েছে। তবে আজ স্বস্তি কারণ দীর্ঘ ৫ দিন পর অবশেষে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নীচে নেমেছে। তবে দিন প্রতি মৃত্যুর সংখ্যা আতঙ্ক বৃদ্ধি করছে। তাই স্বাভাবিকভাবেই ভয় বাড়ছে দেশবাসীর মধ্যে। এদিকে ওমিক্রন প্রজাতি নিয়েও রক্ষে নেই। আজকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ৬১৪ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে হয়েছে ৩ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ২০২…
Read More
বিস্ফোরক মন্তব্য অমরিন্দরের

বিস্ফোরক মন্তব্য অমরিন্দরের

আবার একবার খবরের শিরোনামে পাঞ্জাব। দল ছেড়ে দেওয়ার পরেও বজায় রয়েছে বিতর্ক। কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক চুকে গিয়েছে অনেকদিন হল। দল ছেড়ে অমরিন্দর সিং পঞ্জাব লোক কংগ্রেস গঠন করেছেন। আর এটা সকলেই জানেন যে তাঁর কংগ্রেস ছাড়ার পিছনে সবথেকে বড় কারণ ছিল নভজ্যোত সিং সিধুর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি। সেই সিধু সম্পর্কেই এবার বড় মন্তব্য করলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বললেন, সিধুকে মন্ত্রী করার অনুরোধ এসেছিল পাকিস্তান থেকে, আর সেটা করেছিলেন খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পঞ্জাব নির্বাচনের আসন রফা নিয়ে বিজেপির সঙ্গে বৈঠক করতে এদিন নয়াদিল্লি এসেছিলেন অমরিন্দর সিং। সেখানে এসে সাংবাদিক বৈঠক করে তিনি সিধুর ব্যাপারে এই বিস্ফোরক মন্তব্য…
Read More
এক্সপালস ২০০ মোটরসাইকেলের বুকিং শুরু

এক্সপালস ২০০ মোটরসাইকেলের বুকিং শুরু

বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল এবং স্কুটার নির্মাতা হিরোমটোক্রপের মোটরসাইকেল এক্সপালস ২০০ ৪ ভালভের অনলাইন বুকিং শুরু হয়েছে। হিরোমটোক্রপের অনলাইন বিক্রয় প্ল্যাটফর্ম তথা ইশপে এই এক্সপালস ২০০ মোটরসাইকেলটি বুক করা যাবে। তবে এর জন্য ১০,০০০ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে। হিরোমটোক্রপের এই এক্সপালস মোটরসাইকেলটির দাম হল ১,৩০,১৫০টাকা।  অত্যাধুনিক প্রযুক্তি এবং স্বতন্ত্র স্টাইলিং সহ হিরোমটোক্রপের এক্সপালস ভারতের প্রথম ২০০সিসি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল। ২০১৯ সালের এপ্রিলে লঞ্চ হওয়ার পর থেকেই সারা বিশ্বের যুবকদের মন করেছে৷ নতুন  এক্সপালস ২০০ ৪ ভালভ উচ্চ প্রযুক্তির  এই মোটরসাইকেলটি বিএসভিআই ৪ ভালভ অয়েল কুলড ইঞ্জিন সহ হাইটেক অ্যাডভেঞ্চার এক্সপেরিয়েন্স ডিএনএ–এর উপর নির্মিত। যা ৬ শতাংশ বেশি পাওয়ার এবং ৫ শতাংশ…
Read More
কোভিড পজিটিভ শরদ পাওয়ার

কোভিড পজিটিভ শরদ পাওয়ার

ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণের প্রকোপ। কিছুদিন আগেই জানা গিয়েছিল যে সুপ্রিম কোর্টে ছেয়ে গিয়েছে ভাইরাস। এবার জানা গেল সংসদে করোনা হানা দিয়েছে ব্যাপকভাবে। খবর পাওয়া গিয়েছে, সংসদে করোনা আক্রান্ত হয়েছে প্রায় ৯০০ কর্মী। এদিকে ভাইরাসের কবলে পড়েছেন ন্যাশেনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার। এদিন তিনি নিজেই টুইট করে সংক্রমিত হওয়ার কথা জানান। সব মিলিয়ে এখন বাজেট অধিবেশন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এদিন শরদ পাওয়ার সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, ''আমি করোনা আক্রান্ত হয়েছি কিন্তু চিন্তার কোনও কারণ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছি। যারা আমার সংস্পর্শে বিগত কিছুদিনে ছিলেন তাদের অনুরোধ তারা নিজেদের পরীক্ষা করান এবং নিয়ম মেনে থাকুন।'' এদিকে জানা গিয়েছে,…
Read More