উত্তরবঙ্গ

নেতাজীর সম্মান কি শুধু নেতাজী জন্ম জয়ন্তীতেই?

নেতাজীর সম্মান কি শুধু নেতাজী জন্ম জয়ন্তীতেই?

দুদিন আগেই অর্থাৎ ২৩শে জানুয়ারি সারা দেশ ও রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও বেশ জাকজমক ভাবেই পালিত করা হয় দেশ নায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তবে প্রশ্ন রয়েছে একটাই নেতাজীর সম্মান কি শুধু নেতাজী জন্ম জয়ন্তীতেই? আর এই প্রশ্ন ওঠার কারণ হলো শিলিগুড়ির সুভাষপল্লীতে অবস্থিত নেতাজীর মূর্তি যেখানে মহকুমা শাসক ও বিভিন্ন রাজনৈতিক দল গুলো সন্মান জানিয়ে মাল্যদান করেছেন সেই নেতাজীর মূর্তিতেই ঝুলছে ভাঙ্গা সানগ্লাস। যেখানে নেতাজীকে প্রকৃত সম্মান জানতে কেন্দ্রর পক্ষ থেকে ইন্ডিয়া গেটে নেতাজীর জন্মদিনে মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে সেখানেই শিলিগুড়িতে এক উল্টো চিত্র। স্থানীয়রা জানান, এ এক লজ্জা জনক ঘটনা, যে এই কাজ করেছে সে হয়তো জানে না নেতাজী…
Read More
বদলে যাওয়া কাজের নিয়মে অভ্যস্থ হচ্ছে ভারতীয়রা

বদলে যাওয়া কাজের নিয়মে অভ্যস্থ হচ্ছে ভারতীয়রা

করোনা আবহে বদলে গেছে কাজের নিয়ম। ২০২০ সাল শুরুর আগে হয়তো ব্যাপারটা অনেকের কাছে কাল্পনিক ছিল। বাড়ি থেকে কাজ বা 'ওয়ার্ক ফ্রম হোম' আবার হয় নাকি? কী ভাবে হবে? এই সব প্রশ্ন খুবই বাস্তব ছিল। কিন্তু ২০২০ সালের পর থেকে এটাই হয়ে গিয়েছে 'নিউ নরমাল'। এখন বাড়ি থেকে কাজ করাই হচ্ছে সবথেকে স্বাভাবিক ব্যাপার। করোনা ভাইরাস সংক্রমণের চক্করে এটাই এখন বিশ্বজুড়ে কাজের নীতি হয়ে গিয়েছে। বিভিন্ন সরকারি, বেসরকারি এবং আইটি অফিসগুলি ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করছে অফিসে, বাকিরা বাড়ি থেকেই। সংক্রমণের শুরুর দিকে তো পুরোটাই বাড়ি থেকে কাজ ছিল। কিন্তু কর্মীরা কি বাড়ি থেকে কাজ করতে পছন্দ করে? নাকি…
Read More
মহকুমা শাসকের দপ্তরে সামনে ধর্নায় এক বিকলাঙ্গ যুবক

মহকুমা শাসকের দপ্তরে সামনে ধর্নায় এক বিকলাঙ্গ যুবক

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে সামনে চাকুলিয়া ব্লকের বালুগারা এলাকার এক বিকলাঙ্গ যুবক তার সমস্ত ডকুমেন্টস নিয়ে ছিটিয়ে ধর্নায় বসেছেন। স্থানীয় বাসিন্দারা তা দেখে ভিড় করতে শুরু করেন । ওই যুবক ধর্নায় বসে কান্নায় ভেঙ্গে পড়ে এবং দীর্ঘক্ষন বসে থাকেন সেখানে। পরবর্তীতে ইসলামপুর জেলা পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে এসে ওই বিকলাঙ্গ যুবককে বুঝিয়ে থানাতে নিয়ে যান। এ ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিকলাঙ্গ যুবকের দাবি, দীর্ঘদিন থেকে সরকারি সহযোগিতা ছাড়াই তার জীবন চলছিল। সরকারি বিভিন্ন দপ্তরে তিনি সহযোগিতা চেয়েও পাননি। তার একমাত্র সম্বল বাড়ির জায়গা। রয়েছে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা ধার। টাকা না দিতে পেরে সরকারি দপ্তরের সামনে ধরনায়…
Read More
রাজ আমলের বাড়িগুলোর ছাদ অক্ষত কিন্তু মাঝে মাঝে ভেঙে পড়ছে ভবানীগঞ্জ বাজারে ছাদের অংশ

রাজ আমলের বাড়িগুলোর ছাদ অক্ষত কিন্তু মাঝে মাঝে ভেঙে পড়ছে ভবানীগঞ্জ বাজারে ছাদের অংশ

বড় দুর্ঘটনার হাত থেকে আবারো রক্ষা পেলো কোচবিহারের ৮ নম্বর ওয়ার্ডের ভবানীগঞ্জ বাজারের জাপানি পট্টির দোকানদার সহ সেই রাস্তা দিয়ে যাতা করা সাধারণ মানুষ। এর আগেও এখানে অনেকবার ছাদের অংশ ভেঙে পড়েছিল। সেই ঘটনারই পুনরাবৃত্তি গতকাল রাতে। সকালে দোকান খুলতে এসে এমনই দৃশ্য নজরে আসে স্থানীয় দোকানদারদের।ছাদের অবস্থা করুণ দেখে আগেও কয়েকবার তারা প্রশাসনকে এবং ব্যবসায়ী সমিতিকে জানিয়েছিল।কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বর্তমান পরিস্থিতিতে ব্যবসার অবস্থা করুণ। তার ওপর মাঝেমধ্যেই ছাদের অংশ কিছুদিন পর পর খসে পড়ছে। এতে তারা খুবই চিন্তিত। তারা মনে করেন দিনের পর দিন এমন ঘটনা তাদের ব্যবসা ক্ষতি মুখে পড়ছে। স্থানীয় দোকানদার জানান, ভবানীগঞ্জ বাজারের ৮…
Read More
ওমিক্রনের আক্রান্তের উপসর্গ

ওমিক্রনের আক্রান্তের উপসর্গ

রোজ ক্রমাগত বেড়ে চলছে ওমিক্রনের দাপট। এরফলে চিন্তা বাড়ছে চিকিৎসকদের। সবচেয়ে চিন্তার বিষয় হল, এতদিন পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টের কিছু উপসর্গের সঙ্গে করোনার উপসর্গের মিল ছিল৷ যেমন, জ্বর আসা এবং স্বাদ গন্ধ চলে যাওয়া৷ তারফলে কিছুটা হলেও ওমিক্রন রোগী চিহ্নিতকরণ সহজ হচ্ছিল৷ এখন ওমিক্রন রোগীর এইসব লক্ষণ উধাও। খালি মাথা ব্যাথা ও ক্লান্তিভাব আসছে৷ সেক্ষেত্রে বর্তমানে সাধারণ মানুষের কাছে এখন বড় চ্যালেঞ্জ, কীভাবে চেনা যাবে ওমিক্রন রোগী৷ করোনার তাণ্ডব দেখে ওমিক্রনকে এখন খুব হালকা বা সহজ করে নিচ্ছেন না অনেকেই। ওমিক্রন নিয়ে এখন সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন জাগছে৷ সবাই এখন তারফলে ভয়ও পেয়ে আছেন। সাধারণ মানুষের ওমিক্রন নিয়ে কৌতূহল দূর…
Read More
বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের নুরপুর শফিকুল মাধ্যমিক শিক্ষাকেন্দ্র

বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের নুরপুর শফিকুল মাধ্যমিক শিক্ষাকেন্দ্র

আলিপুরদুয়ার: প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে পানবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে দুটো হাতি ওই মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের রান্না ঘরে হানা দেয়। তার দেওয়াল ভেঙ্গে পড়ুয়াদের মিড- ডে মিলের জন্য রাখা কিছু চাল ও অন্যান্য সামগ্রী সাবাড় করে ফের জঙ্গলে ফিরে যায়। স্থানীয়দের থেকে খবর পেয়ে শিক্ষাকেন্দ্রের দুই সম্প্রসারক হরেন্দ্র দেবনাথ ও ধীরেন নার্জিনারি রবিবার সকালে শিক্ষাকেন্দ্রে আসেন। তাঁরা জানান, এই নিয়ে শিক্ষাকেন্দ্রে চতুর্থবার হানা দিল বুনো হাতি। স্থানীয় যুবক সঞ্জয় বর্মন জানান, শিক্ষাকেন্দ্রটি দ্রুত মেরামত করা দরকার। কারণ, এলাকায় এটি একমাত্র স্কুল যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পায়। এই বিষয়ে পশুপ্রেমী বাদল সিকদার বলেন, এই সময় জঙ্গলে…
Read More
মাশরুম চাষ করে স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন চোপড়ার সুশীলা টুডু

মাশরুম চাষ করে স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন চোপড়ার সুশীলা টুডু

উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শ নিয়ে বাড়িতে মাশরুম চাষ করে স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন চোপড়ার এক শ্রমিক গৃহবধূ সুশীলা টুডু । চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের গোলামি গছ গ্রামের আদিবাসী গৃহবধূ সুশীলা টুডু আগে স্বামী-স্ত্রী দিনমজুরির কাজ করে সংসার চালাতেন । অনেক কষ্টের সংসার তাদের । তাই সুশীলা বাড়তি আয়ের জন্য উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রের পরামর্শ নিয়ে বাড়িতে মাশরুম চাষ শুরু করেন। মাঠে কাজ করার পরেও স্বামী গঙ্গা হাঁসদা স্ত্রীর এই উদ্যোগের সাহায্যে হাত লাগান। বর্তমানে সুশীলা মাশরুম চাষে বেশ খ্যাতি অর্জন করেছেন। সুশীলা টুডু জানান তিনি বিভিন্ন প্রজাতির মাশরুম উৎপাদন করে এলাকার বিভিন্ন বাজারে বিক্রি করে…
Read More
মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুনে ছড়াল তীব্র চাঞ্চল্য, মৃত বেড়ে ৭

মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুনে ছড়াল তীব্র চাঞ্চল্য, মৃত বেড়ে ৭

শনিবার সাতসকালে মুম্বইয়ের এক বহুতলে বিধ্বংসী আগুনে প্রাণ হারালেন অন্তত সাতজন। আহত অন্তত ১৫ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন সকাল ৭টা নাগাদ মুম্বইয়ের তারদেও এলাকায় একটি ২০ তলা বিল্ডিংয়ের ১৮ তলায় আগুন লাগে। গান্ধী হাসপাতালের বিপরীতে কমলা বিল্ডিংয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই আগুনকে লেভেল থ্রি অগ্নিকাণ্ডের ক্যাটাগরিতে রাখা হচ্ছে। আগুন নেভাতে দমকলের ইঞ্জিনের পাশাপাশি সাতটি ওয়াটার জেটিও আনা হয়। কিন্তু ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর জানান, আহতদের মধ্যে ছ’জন বয়স্ক ছিলেন। তাঁদের অক্সিজেন সাপোর্টের প্রয়োজন ছিল। ফলে…
Read More
অসুস্থই রয়েছেন লতা

অসুস্থই রয়েছেন লতা

এখনো পর্যন্ত পূর্ব অবস্থাতেই রয়েছেন তিনি৷ আইসিইউ-তেই চিকিৎসাধীন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর৷ তাঁর শারীরিক অবস্থার বিশেষ হেরফের হয়নি বলেই হাসপাতাল সূত্রে খবর৷ করোনা আক্রান্ত হয়ে গত ৯ই জানুয়ারি থেকে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন লতা৷ করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও ভুগছেন সুরসম্রাজ্ঞী৷ তাঁকে নিয়ে উৎকণ্ঠায় অনুরাগীরা৷ লতাজির শারীরিক অবস্থা সম্পর্কে বুধবার তাঁর চিকিৎসক প্রতীত সামদানি বলেন, ‘‘এখনও আইসিইউতে রেখেই ওঁর চিকিৎসা চলছে৷ আমরা সবরকম ভাবে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা চালাচ্ছি যাতে উনি দ্রুত সুস্থ হয়ে উঠেন। ওঁর জন্য প্রার্থনা করুন’’। গত ৮ জানুয়ারি লতার কোভিড রিপোর্ট পজেটিভ আসে৷ মৃদু উপসর্গ ছিল তাঁর৷ কিন্তু এত বেশি বয়সে আক্রান্ত হওয়ার কোনও ঝুঁকি…
Read More
বেড়ে চলছে দেশের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

বেড়ে চলছে দেশের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

ক্রমশই বেড়ে চলেছে দেশের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল৷ সামান্য বাড়ল মৃত্যু৷  গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল দু’লক্ষ ৮২ হাজার ৯৭০। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ দৈনিক পরিসংখ্যান এমনটাই জানাচ্ছে৷ করোনা স্ফীতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। বুধবার ভারতে দৈনিক সংক্রমণের হার ছিল ১৫.১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় একলাফে তা বেড়ে ১৬.৪১ শতাংশে পৌঁছেছে। কিছুটা বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯১ জন করোনা আক্রান্ত রোগীর৷ বুধবার মৃত্যুর সংখ্যা ছিল ৪৪১ জন। পাল্লা…
Read More
বাড়ছে আদালতের আক্রান্তের সংখ্যা

বাড়ছে আদালতের আক্রান্তের সংখ্যা

দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা সংক্রমণের নয়া প্রজাতি ওমিক্রন। তার জেরেই দেশে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ভাইরাসের প্রকোপ থেকে বাদ যাচ্ছে না কোনও ক্ষেত্র। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে আইনজীবী, সকলেই সংক্রামিত হচ্ছে। আর দেশের শীর্ষ আদালতে করোনা আক্রান্তের যে সংখ্যা তা ভয় ধরাবে আলাদা করে। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ১০ বিচারপতি। তথ্য বলছে, গত ৯ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে করোনা আক্রান্ত হয়েছেন ১০ জন বিচারপতি। এছাড়াও পজিটিভ ন্যুনতম ৪০০ কর্মীও! কর্মীদের করোনা পরীক্ষার পর জানা গিয়েছে, ৩০ শতাংশ কর্মী ইতিমধ্যে আক্রান্ত। তাই স্বাভাবিকভাবে আদালতে দৈনিক কাজে ব্যাপকভাবে প্রভাব পড়ছে। আসলে সুপ্রিম কোর্টে মোট ৩২…
Read More
আধিকারিককে না জানিয়ে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ডাকাতির অপবাদ পেলেন পুলিশ অফিসার

আধিকারিককে না জানিয়ে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ডাকাতির অপবাদ পেলেন পুলিশ অফিসার

মালদা: কালিয়াচকে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগের ঘটনায় সাসপেন্ড হলো তিন পুলিশকর্মী। ওই ব্যবসায়ীর অভিযোগ কালিয়াচকের কর্তব্যরত এক এএসআই এবং কয়েকজন পুলিশ কর্মী মঙ্গলবার গভীর রাতে তল্লাশির নামে তার বাড়িতে ঢুকে লুটপাট এবং ডাকাতি করেছে।  বুধবার সকালে বিষয়টি জানাজানি হতেই জেলা পুলিশ ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।  ঘটনাটি ঘটেছে  কালিয়াচক থানার আলিপুরের বাহান্ন বিঘা গ্রামে। ওই ব্যবসায়ীর মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মালদার কালিয়াচক থানার একদল পুলিশ বাহিনী  বাহান্নবিঘা এলাাকার শ্রমিক সরবরাহকারী ঠিকাদার এসরাউলের শেখের বাড়িতে লুঠপাট চালায় বলে অভিযোগ। এসরাউলের অভিযোগ, প্রায় ৩৪ ভোরি সোনা…
Read More
বাই সাইকেল নিয়ে ১৯টি রাজ্য পরিদর্শন করে নজির গড়লেন কোচবিহারের নিখিল

বাই সাইকেল নিয়ে ১৯টি রাজ্য পরিদর্শন করে নজির গড়লেন কোচবিহারের নিখিল

কোচবিহার: বাই সাইকেল চড়ে প্রায় ৯৯ দিনে প্রায় দশ হাজার কিলোমিটার ১৯ টি রাজ্য ঘুরে কোচবিহারে নজির গড়লেন প্রত্যন্ত গ্রামের ছেলে নিখিল সরকার। বুধবার এই ১৯ টি রাজ্য ঘুরে আবারো কোচবিহারে এসে নিখিল তার এই দীর্ঘ যাত্রার ট্র্যাক শেষ করে। এদিন কোচবিহার সাগরদিঘী চত্বরের বিদ্যালয় পরিদর্শক করণ অফিসের সামনে তাকে স্বাগত জানায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, উপস্থিত ছিলেন কোচবিহার পৌরবোর্ডের সদস্য রাহুল কুমার রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য, প্রত্যন্ত গ্রামের ছেলে নিখিল সরকার। তার বাড়ি নাটাবাড়ি বিধানসভার ডাওয়াগুরি গয়েরগাড়ি এলাকায়। কোচবিহার বিটি ইভেনিং কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্র বুকে একরাশ স্বপ্ন অদম্য সাহসিকতাকে নিয়ে শুধুমাত্র সাইকেলে চেপে ৯৯ দিনে দশ…
Read More